somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Own Goal!

০৮ ই জুন, ২০১০ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন আজীবন ব্রাজিল সাপোর্টার হিসেবে প্রতি বিশ্বকাপের আগে এইসব ‌'তথাকথিত আর্জেন্টাইন সাপোর্টারের' হাস্যকর সব কার্যকলাপ দেখে বড়ই বিনোদিত হই। এইসব সাপোর্টারদের নিজের দলের খেলা বা নৈপুণ্য নিয়ে যতো না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ অন্য দলের বেঁড়ার ফাঁক দিয়ে উঁকি দেয়াতে।

কেন আমি এই পূর্বোক্ত ফ্যান-গোষ্ঠীকে ‌'তথাকথিত আর্জেন্টাইন সাপোর্টার' বলে অভিহিত করলাম? কারন আমার এই ক্ষুদ্র জীবনে আমি কিছু সত্যিকারের আর্জেন্টাইন সাপোর্টারেরও দেখা পেয়েছি। এরা সারাদিন গলা ফাঁটিয়ে ম্যারাডোনা-মেসি-পেলে দ্বন্দে অংশগ্রহণ করেন না। এরা জানেন তাদের দলের ক্ষমতা কতোখানি (On their day Argentina is a real treat to watch, even for a Brazilian supporter like me). তারা কথা বলেন আর্জেন্টিনার ফুটবল নৈপুণ্য নিয়ে, দলের ফরমেশন কেমন হওয়া উচিৎ, কি করলে গোল আসবে, কাকে খেলানো উচিৎ হবে আর কাকে নয় - এসব নিয়ে। হাস্যকর কিছু তুলনা আর বিতর্ক নিয়ে নয়।

কিছু বেকুব আছে যাদের হাবভাব দেখলে মনে হয় তাদের গলার চিৎকার এখান থেকে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাচ্ছে এবং তা শুনে মেসি-ম্যারাডোনা বাহিণী উদ্বুদ্ধ হচ্ছে। Those বেকুবs don't realize - আমরা ফ্যানরা এখানে বাংলাদেশে বসে যতোই চিৎকার-চেঁচামেচি করি না কেন খেলাটা তো খেলবে মাঠে খেলোয়াড়েরাই। আমাদের একটা যুক্তি বা তর্কে জেতা বা হারায় মেসির একটা ক্রস বা কাকার কোন ভলিতে বিন্দুমাত্র প্রভাব পড়বে না। চেঁচানোর একটা লাভ আছে বটে, তার আওয়াজের নিচে চাপা পড়ে যায় যুক্তি।

আরেকটি বিষয় হচ্ছে ম্যারাডোনা। আমি কখনোই সামনাসামনি বা টিভিতে ম্যারাডোনার কোন খেলা দেখিনি, সে সুযোগও আমার হয়নি (বয়সের কারনে, কয়েকটা গোল দেখেছি তাও অনেক আগে কিছু টিভি প্রোগ্রামে)। আমার মতো যারা এরকম জীবনে ম্যারাডোনার একটি ম্যাচও দেখেনি তাদের ম্যারাডোনার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলার কোন অধিকার বা সুযোগই নেই। আমি শুধু তারটা নিয়েই কথা বলতে পারি যার খেলা আমি দেখেছি। যেমন আমি মেসির খেলা দেখেছি এবং মেসিকে একজন উঁচুমানের এবং এ যুগের অন্যতম সেরা বলেই মানি।

Just because আমি ব্রাজিল সাপোর্ট করি তার মানে এই না যে পৃথিবীর আর কোন দলের ফুটবল খেলার অধিকার নেই। আবার ঠিক তেমনিভাবে Just because আমি আর্জেন্টিনা সাপোর্ট করি তার মানে এই না যে পৃথিবীর আর কোন দলের ফুটবল খেলার অধিকার নেই। ল্যাটিন এ্যামেরিকার ব্রাজিল ও আর্জেন্টনা - এই দু'টি দলের ফুটবল নৈপুণ্য বা সৌন্দর্য্য নিয়ে কারোরই কোন অভিযোগ থাকা উচিৎ নয় বলে মনে করি (অন্ততঃ সত্যি সত্যি যারা ফুটবলকে ভালোবাসেন)। কেউ যদি জেনে বুঝে এ সত্যকে অস্বীকার করতে চায় তবে সে অন্যায় করবে।

আর্জেন্টিনা দারুণ ফুটবল নৈপুণ্যধারী একটি দল। কিন্তু ব্রাজিল বা ইতালির মতো এরা খুব বেশি মেজর টুর্নামেন্টে বিজয়ী হতে পারেনি। সেটার অনেক কারনই আছে। কিন্তু আর্জেন্টিনার এখন সময় এসেছে কিছু মেজর টুর্নামেন্টে বিজয়ী হওয়ার। কারন সুন্দর ফুটবল দিয়ে দর্শকের দৃষ্টি-তুষ্টি হয়তো সম্ভব, কিন্তু আক্ষেপ মোচন কখনোই নয়। At the end of the day results are what that matters। কেন এটা বললাম? মনে পড়ে ১৯৮৬ এর বিশ্বকাপের কথা, মনে পড়ে ম্যারাডোনার সেই 'Hand of God' দিয়ে গোল দেয়ার কথা? ঐদিনের ঐ গোলটিকে পুরো বিশ্ববাসী দেখেছিলো একটি কুৎসিৎ গোল হিসেবেই। সৌন্দর্য্যের ‌'স' ছিলো না ঐ গোলটিতে। কিন্তু আর্জেন্টিনার ফ্যানদের কাছে কিন্তু গোলটির সৌন্দর্য্য দিয়ে কিছুই আসে যায় নি। All they cared for was the result। আর কি ছিলো রেজাল্ট? আর্জেন্টিনা জিতেছিলো। আর শুধু ঐ ম্যাচই নয় - ১৯৮৬'র বিশ্বকাপও। সুন্দর ফুটবলতো ফ্যানরা মনে রাখে, কিন্তু শিরোপা জয় পুরো বিশ্ববাসী মনে রাখে (এবং সকল ব্রাজিলিয়ান ফ্যানও এর অন্তর্গত)।

- একজন আজীবন ব্রাজিল ফ্যান
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৩
৩১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×