আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!) 
০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০২
![]()
কতোবার এমন হয়েছে আপনার জীবনে? বাইরে ঝড়-বৃষ্টি হচ্ছে দেখে ফেইসবুকে কাউকে উদ্দেশ্য করে একটা বিশাল কমেন্ট লিখলেন - হয়তো বৃষ্টি নিয়ে কোন কবিতা। কিন্তু যেই কিনা পাবলিশ করতে যাবেন অমনি গেলো কারেন্টটা! অথবা হয়তো ব্লগের জন্য বিশাল একটা পোস্ট লিখে ফেলেছিলেন কিন্তু কোন ব্যাকআপ না রেখেই বা ড্রাফট না করেই। পোস্ট দিতে গিয়ে সামুর কোন বাগের জন্য/নেট কানেকশন চলে গিয়ে/ব্রাউজার ক্র্যাশ করে/পিসি রিস্টার্ট হয়ে/ট্যাব ভুলে ক্লোজ হয়ে/পেইজ রিলোড হয়ে গেলো আপনার লেখাটা হারিয়ে। আবার হয়তো সামুরই কোন পোস্ট এডিট করতে গিয়ে গেলো হারিয়ে। অথবা হয়তো কোন একটা সাইটে দীর্ঘ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করছিলেন। কিন্তু কারেন্ট চলে যাওয়ায় আবার প্রথম থেকে পূরণ করতে হচ্ছে।
আপনার কথা জানি না, তবে আমার জীবনে এই ঘটনা বহুবার ঘটেছে। প্রধান একটা কারন আমার পিসির জন্য কোন ইউপিএস নেই। তাই ভোল্টেজ আপ-ডাউন করে রিস্টার্ট আমার জন্য নিত্ত নৈমিত্তিক ব্যাপার। অনেকদিন ধরেই এমন একটা কিছুর সন্ধানে ছিলাম যেটা আমার লেখা পুনরুদ্ধার করবে পিসি/ব্রাউজার ক্র্যাশের পরেও।
অবশেষে সমাধান পেলাম Lazarus নামক ফায়ারফক্সের একটি এ্যাড-অনের বদৌলতে (Google Chrome এর জন্যও আছে)।
ডাউনলোড লিংক:
ফায়ারফক্সের জন্য: https://addons.mozilla.org/en-US/firefox/addon/6984/
গুগল ক্রোমের জন্য: https://chrome.google.com/extensions/detail/loljledaigphbcpfhfmgopdkppkifgno
এ্যাডঅনটার কাজ খুবই সিম্পল। এটা ইন্সটলের পর আপনি ইন্টারনেটে যে কোন পেইজে যেকোন টেক্সট বক্সে (হতে পারে সেটা সামুর কোন নতুন পোস্ট/ফেইসবুকের কমেন্ট বা চ্যাট বক্স/টুইটারের টুইট বক্স/যে কোন রেজিস্ট্রেশন ফর্ম) যা কিছুই লিখবেন না কেন Lazarus এ্যাডঅনটি সেটি শেষ অক্ষর/দাঁড়ি-কমা পর্যন্ত সেইভ করে রাখবে।
আপনাকে যা করতে হবে শুধু তা হলো ব্রাউজার ক্র্যাশের পর পুনরায় যখন ওপেন করবেন, তখন যেখানে আগের লেখাটা লিখেছিলেন সেই বক্সে রাইট ক্লিক করে Recover Text অপশনে ক্লিক করতে হবে:
![]()
ব্যস! চলে আসবে আপনার হারিয়ে যাওয়া লেখা। আবার ধরুন আপনি ঐ পেইজে না গিয়ে খুঁজে বের করতে চান লেখাটা। অথবা হয়তো Lazarus এখনও পর্যন্ত যে যে লেখা সেইভ করে রেখেছে আপনি তার মধ্যে সার্চ করতে চান (অনেক সময় আমরা আগের পেইজে ফিরে যেতে পারি না, তখন এটা কাজে আসবে)। তাহলেও খুব সহজ। শুধু আপনার ফায়ারফক্সের ডানদিকের নিচের কোণায় 'ক্রসের মতো দেখতে' Lazarus এর আইকনটিতে ক্লিক করুন এবং Search Lazarus অপশনটি সিলেক্ট করুন এবং Lazarus এর Database এ প্রবেশ করুন এবং যে লেখাটি ফিরে পেতে চান তার ডানদিকের সবুজ আইকনটিতে ক্লিক করুন:
![]()
![]()
কোন অনলাইন ফর্মের/রেজিস্ট্রেশন পেইজের প্রতিটি টেক্সট বক্সের লেখা ফিরিয়ে আনতে ফর্মটির যে কোন বক্সে রাইট ক্লিক করে Recover Form অপশনটিতে ক্লিক করুন:
![]()
এছাড়াও আপনি যদি চান Lazarus এর সেইভ করা লেখাগুলো মুছে ফেলতে তাহলে Lazarus এর আইকনটিতে ক্লিক করুন এবং Options সিলেক্ট করুন। এবারে Database ট্যাবটি সিলেক্ট করে যা করতে চান সেই বাটনটি সিলেক্ট করুন। আপনি চাইলে এখান থেকে পুরো Database মুছে ফেলতে পারেন বা চাইলে শুধু এই Database এর অন্তর্গত লেখাগুলোও মুছে ফেলতে পারেন।
আরো বেশ কিছু ফিচার পেতে বা বন্ধ করতে Lazarus এর আইকনটিতে ক্লিক করুন এবং Options সিলেক্ট করুন। এবারে সেটিংসে প্রয়োজনীয় পরিবর্তন আনুন।
আমার কাছে এ্যাড-অনটি হচ্ছে সামুর অত্যন্ত বাগযুক্ত এবং অনির্ভরযোগ্য Draft ও Auto-Draft ফিচার দু'টির পারফেক্ট রিপ্লেসমেন্ট। আশা করি এ্যাড-অনটি ভ্যবহার করে দেখবেন ও কেমন লাগলো জানাবেন।
বিশেষ দ্রষ্টব্য:
* কোন একটি বিশেষ কারনে এটি বর্তমানে ফেইসবুকের স্ট্যাটাস বক্সে কাজ করছে না, তবে ফেইসবুকের অন্যান্য সব যায়গায় কাজ করছে। আশা করছি এটি একটি বাগ যা পরবর্তী ভার্শনে ঠিক করা হবে।
* গুগল ক্রোমের ভার্শনটি ম্যাক ও লিনাক্স ইউজারদের (কোন কোন ক্ষেত্রে উইন্ডোজেরও) ঠিকমতো কাজ নাও করতে পারে। ডেভোলপাররা নিজেরাই স্বীকার করেছেন বিষয়টি।
* আপনি যদি চান যে আপনি বাদে আর কেউ Lazarus এর সেইভ করা লেখা দেখতে পাবে না তাহলে Lazarus Icon > Options > Security > Require a password to restore forms এ ক্লিক করুন।
* ফায়াফক্সের Session Restore ফিচারটি দিয়ে কোন কোন পেইজের লেখা ফিরিয়ে আনা যায়। তবে এটি অত্যন্ত অনির্ভরযোগ্য একটি ফিচার। আমার সামুর কোন লেখা আজ পর্যন্ত এভাবে ফিরে পাইনি।
* এই পোস্টটি কোন ড্রাফট না করে বা ব্যাকআপ না রেখে পোস্টানোর দুঃসাহস দেখানো হলো।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল মুনয়েম সৈকত বলেছেন:
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
![]()
গডফাদার০২ বলেছেন:
থ্যান্কস ম্যান.. চমৎকার কাজের জিনিষ দিলেন একখান।
লালসালু বলেছেন:
মচৎকার
লেখক বলেছেন: এরকম কোন সাইট বা সফটওয়্যারের কথা আমার জানা নেই। কোন অনুবাদক ছাড়া এ কাজ করা বেশ দুঃসাধ্য বলেই জানি।
সায়েম মুন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ গ্রেট টেকি নাফিস ইফতেখার'কে! বেশ কাজে লাগবে আপনার দেয়া পোষ্ট!অট. আপনিও মনে হয় টর ব্যবহার করছেন।
সাম্প্রতিক সামু আর জিপির মধ্যে যে ঝগড়াঝাটি এ ব্যাপারে টেকি কারণটা দয়া করে বলতে পারবেন কি?
আবার বোকার মত প্রশ্ন করে বসলাম নাতো
লেখক বলেছেন: এই কারন বোঝার মতো/মানের টেকি আমি নই.......তবে সমস্যাটা জিপির খুব সম্ভবতঃ।
আসলে আমি হলাম গিয়ে 'টেকাই' (টেকি+টোকাই)। নেটে বিভিন্ন সাইটে কুড়িয়ে পাওয়া দ্রব্যাদিই নিজে ব্যবহার করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে লিখি। নামের টেকিমাত্র।
টেকি মামুন বলেছেন:
বহুদনি ধরেই ক্রোমে ব্যবহার করছি।++
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
অনেকদিন পর।
মোহাম্মদ লোমান বলেছেন:
+ এবং প্রিয়তে।
সায়েম মুন বলেছেন:
'টেকাই' ? এটা মনে হয় টেকির দাদা? আপনি টোকায় টোকায় বস্তা ভইরা নিয়া আসেন। আমাদের কাজে দেয়
তবে এইটা বলতে পারলেন না। সূর্য্যি মামা প্রথম পাতায় শোভা পায়। যার কিরণে গ্রামীণ মামুরা জ্বইলা পুইরা যায়
লেখক বলেছেন:
সূর্য্যি মামা প্রথম পাতায় শোভা পায়। যার কিরণে গ্রামীণ মামুরা জ্বইলা পুইরা যায়
হা হা হা......এটা ভালো বলেছেন। আসলে এটা ভেবেই দেখিনি!
আবার এটা সূর্য্যি মামার চাল নাতো! গ্রামের মোড়লরে ডাউন দেখানোর! ![]()
মিম আহসান বলেছেন:
bhaia, sorry english e likhte hochche! apnar naam onek shunechhi,celebrity blogger jai hok,ekta somossay porechi,jodi ektu solve korte parten. Actually, ami eksathe onekgulo mediafire link IDM e 'QUE' te rekhe download korte chai, prothom ta thikmoto download hoy,tarporer gulo sob .html page hisebe download hoye bose thake...er ki kono shomadhan achhe?? ekjon bollo MIPONY use kortey,kintu MIPONY use kora bujhchi na-ekta file hoyto download korte parchhi,kintu ekadhik parchhi na,tachara MIPONY te download speed onek slow..ami bl internet mobidata modem e use kore net kori. TORRENT e bhalo speed paoa jabe? please,janale onek kritoggo thakbo..
bhalo THAKBEN!
লেখক বলেছেন:
ওকে এক এক করে আসছি.......
প্রথমতঃ মিডিয়াফায়ারের একটা সমস্যা হয় কোন কোন ডায়াল-আপ ইউজারের ক্ষেত্রে। সেটা হলো একবার ডাউনলোড শুরু হলেও যখনই নেট কানেকশন বন্ধ করে পুনরায় নতুন করে কানেকশন দেয়া হয় তখন আর রিজিউম হয় না। আমি নিজেও এই সমস্যার শিকার (আমি জিপি ইউজার)। এই সমস্যা ও তার সমাধান নিয়ে আমি একটি পোস্টও দিয়েছিলাম: http://www.somewhereinblog.net/blog/nafis_iftekhar/29064744
যেহেতু আপনি বাংলালিংক দিয়ে নেট ব্যবহার করছেন তাই ধরেই নিচ্ছি যে আপনি ডায়ালআপ ইউজার। সেক্ষেত্রে দেখা দরকার আপনি এই বাগটির শিকার কিনা।
আপনি একটি সরল টেস্ট করে আমাকে জানান। প্রথমে এই লিংক থেকে ফাইলটি ডাউনলোড শুরু করুন: http://www.mediafire.com/?hymmwymmeyh
এবারে একটু ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড Pause দিন। আপনার নেট সংযোগ বন্ধ করুন। এবারে আবার নেট সংযোগ পুনারায় চাল করুন। এবারে ডাউনলোড রিজিউম করার চেষ্টা করে দেখুন। যদি রিজিউম না হয় এবং html পেইজ ডাউনলোড হয় তাহলে বুঝতে হবে যে আপনিও এই একই বাগের শিকার। সেক্ষেত্রে উপরে দেয়া লিংকের পোস্টটি অনুযায়ী সমস্যাটি সমাধানের চেষ্টা করে দেখুন। সমাধান করতে গিয়ে কোন সমস্যা হলে জানান।
আরো একটি বিষয় হলো মিডিয়াফায়ারে কোন ফাইল ডাউনলোড শুরু করার পর ২৪ ঘন্টা পর্যন্ত ঐ লিংকটি রিজিউম হবে। ২৪ ঘন্টার পরে ডাউনলোডের চেষ্টা করলে রিজিউম হবে না। পুরনো IDM এর ভার্শনগুলোর ক্ষেত্রে রিজিউম না করতে পারলে একটি html পেইজ ডাউনলোড হতো। কিন্তু অপেক্ষাকৃত নতুন ভার্শনগুলোর ক্ষেত্রে IDM এ লিংক রিফ্রেশ নামক একটি নতুন ফিচার যোগ হয়েছে যা দিয়ে এমন ডাউনলোডও পুনরায় শুরু করা সম্ভব। আপনার IDM এর ভার্শনটি জানতে পারলেও খুব ভালো হয়। লেটেস্ট ভার্শন হলো 5.19 Build 3. আপনার IDM এর ভার্শন জানতে IDM এ খুলে Help মেন্যু থেকে About IDM অপশনে যান।
টরেন্টে কতো স্পিড পাবেন সেটা নির্ভর করছে আপনার বাংলালিংক নেট সার্ভিসের স্পিডের ওপর। যেমন, আমি জিপি ইউজ করে IDM এ ২৫-৩৩ কিলোবাইট প্রতি সেকেন্ড স্পিড পাই। আর অনেক ভালো সীডযুক্ত টরেন্টে পাই ২১-২৩ কিলোবাইট প্রতি সেকেন্ড পাই।
টরেন্টের স্পিড আসলে পুরোটাই নির্ভর করে যে টরেন্টটি বাছাই করেছেন আপনি তার সীড ও লিচের সংখ্যার ওপর। সীড হচ্ছে যারা টরেন্টটি অলরেডি ডাউনলোড শেষ করেছেন তাদের সংখ্যা, সীড যতো বেশি স্পিডও ততো বেশি - কেননা ফাইলটা আপনার পিসিতে ডাউনলোড হওয়ার সময় ঐসকল ডাউনলোড শেষ করা ইউজারদের পিসি থেকেই ডাউনলোড হবে টুকরো টুকরো হয়ে।
পক্ষান্তরে লিচ হচ্ছে যারা আপনার মতো এখনও টরেন্টটি ডাউনলোড করছেন কিন্তু শেষ করেননি, লিচের সংখ্যা যতো বেশি টরেন্টের স্পিডও ততো কম পাবেন - কেননা ঐ ইউজাররাও সীড থেকে আপনার মতোই ভাগ নিচ্ছেন এবং যতো কম লিচার আপনি ততো বড় ভাগ পাবেন।
তাই এমন টরেন্ট বাছাই করুন যেটির সীড বেশি কিন্তু লিচ কম।
যেমন:
১০০ সীড ও ১০০ লিচের একটি টরেন্টের
চেয়ে,
১০০ সীড ও ৫০ লিচের একটি টরেন্ট ভালো
এবং এর চেয়েও ভালো
১০০ সীড ও ১০ লিচের একটি টরেন্ট।
আশা করি আমি খুব জটিলভাবে বলিনি। আসলে এ বিষয়টাই খুব জটিল।
অনিক্স বলেছেন:
@মিম আহসান: আমি আপনার ওই পোস্টে একটা Solution দিয়েছিলাম, ওটা কি ট্রাই করে দেখেছেন? ঐ পদ্ধতিতে কাজ হওয়ার কথা, আমি ওভাবে Mediafire থেকে ডাউনলোড করি।বি:দ্র: এই মন্তব্যটা Lazarus দিয়ে Recover করা। মন্তব্য করার সময় আবার কারেন্ট চলে গেছিলো।
লেখক বলেছেন: হে হে হে......এই এ্যাড-অনটা আসলেও লাইফসেভার! ![]()
লেখক বলেছেন: খুব বেশি কিন্তু হয় না, আমি নিজেও এই ব্যাপারে সচেতন! ![]()
মিম আহসান বলেছেন:
nah! resume hoy 30 sec er modhdhe,kintu tar beshi deri kore felle r hoyna nah , bhai hoyni..oi first er ta thik moto name tar por r name na....apni ki idm use koren? @oniks
লেখক বলেছেন: কুকি বন্ধ করলে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড শুরুই হবে না।
দু'টি জিনিস:
১. আপনার আইডিএম এর ভার্শনটা একটু বলুন।
২. আপনার ডিফল্ট ব্রাউজার কি? (মানে সিস্টেমের কোন ওয়েব লিংকে ক্লিক করলে সেটা কোন ব্রাউজারে খোলে?)
আমি আপনার শেষ পোস্টটি পড়েছি। ওখানে তাজুল মুন্না একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। যদিও বোকার মতো হয়ে যায় প্রশ্নটা, তবুও আবার জিজ্ঞেস করছি - আপনি আবার ভুলে শুধু মিডিয়াফায়ারের লিংকটা সরাসরি বসিয়ে দেননিতো Que এ। নাকি প্রতিটা লিংক ব্রাউজারে ওপেন করে "Click here to start download" এ ক্লিক করে তারপর Que এ নিয়েছেন?
যদি "Click here to start download" এ ক্লিক করে তারপর Que এ নিয়ে থাকেন তবে তো সমস্যা হওয়ার কথা না। আর সেক্ষেত্রে ঐ পোস্টে "ব্লগার অনিক্স" যেটা বলেছেন সেভাবেই ডাউনলোড হওয়ার কথা।
আরেকটি ব্যাপার, আপনার Que এ কতোটি ফাইল একসাথে ডাউনলোডের অপশন রেখেছেন? আমি ১টির বেশি দেই না। এটি দেখতে Que এ ঢুকে Download 'X' files at a time সেটিংসটি দেখুন।
Mipony ব্যবহারের কোন পূর্ব অভিজ্ঞতা ছিলো না। তবে আপনি বলার পর আমি ডাউনলোড করে ব্যবহার করে বুঝলাম এটা JDownloader বা CryptLoad এর মতোই। আপনি JDownloader টা দেখতে পারেন, একটু স্লো হলেও মন্দ নয়। আর একাধিক ফাইলও সাপোর্ট করে। লিংক: http://jdownloader.org/download/index
সহজে কাউকে IDM ছাড়তে বলি না। কারন সফটওয়্যারটা অতিরিক্ত ভালো। কিন্তু আপনার এই টেম্পোরারী সমস্যার সমাধানতো একটা বের করা প্রয়োজন, তাই বললাম।
মাছুমুল বলেছেন:
ধন্যবাদ +++++++ । প্রিয়তে ।
অনিক্স বলেছেন:
@মিম আহসান: আমি FDM use করি। আপনি "QUE"তে দেয়ার আগে সবগুলা কয়েক কিলোবাইট করে ডাউনলোড করে নিয়েছিলেন তো?
করণিক আখতার বলেছেন:
আপনার আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নিত্য শুভকামনা রইলো।
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন:
+++++++++++
লেখক বলেছেন: জ্বী ভাই ভালো! আপনি?
মিম আহসান বলেছেন:
@ নাফিস ভাইয়া, হ্যা,আমি আইডিম ফাইভ পয়েন্ট ওয়ান এইট বিল্ড টু ব্যবহার করি! আর বাই ডিফল্ট খুলে মজিলা ফায়ারফক্স থ্রী পয়েন্ট সিক্স হাহাহা!এত্ত বোকা না যে মেইন এড্রেস টা কপি করে নিব, 'ক্লিক হিয়ার টু ডাউনলোড' লেখা থেকে লিঙ্ক কপি করে আইডিএম এ পেইস্ট করি ! আর,একটা সমস্যা , নেট লাইন খালি ডিস্কানেক্ট হয়ে যায়-কি যে জ্বালার মধ্যে পড়েছি। হাহাহাহা!!!
@অনিকস , আমি প্রায় ২০০ কেবির মত ডাউনলোড করেছিলাম। আমি তিন টা লিঙ্ক কিউ করে দেখেছিলাম,তিন টি ই এইচটিএমএল ফরম্যাটে নেমে বসে ছিল!!
অনিক্স বলেছেন:
@মিম আহসান: আপনি একবার কষ্ট করে FDM ইন্সটল করে দেখতে পারেন। আমি তো মিডিয়াফায়ার থেকে তিন/চার লিঙ্কের মুভি ওই সিস্টেমএ প্রায়ই Que দিয়ে নামাই।
নিশাচর নাইম বলেছেন:
ভাইরে আপ্নে এতোদিন কই ছিলেন? আমার সামুতে ৫ টা পোস্ট দিতে ৩০ বার রিপিট লিখতে হইছে কারেন্ট যাওয়ার কারনে।
রাজসোহান বলেছেন:
?
অক্ষর বলেছেন:
নে, একটা প্লাস নে
রানা বলেছেন:
অফ টপিক : ভাই খুব বিপদে পরে লিখছি। আমার ল্যাপটপে কোন এন্টিভাইরাস সেট আপ হয় না। এভাইরা, আভাস্ট কোনটা না। এভিজি হয়, কিন্তু সে সব সফটওয়ারের .exe ফাইলগুলোকে ট্রজান হিসেবে ডিটেক্ট করে। আমি নতুন করে পার্টিশন ভেঙ্গে XP S2 set up দিয়েছি। কিন্তু সসস্যা একই। XP CD চেঞ্জ করে দেখেছি। কিছুতেই কাজ হয়না.... আপনার কাছে কোন সমাধান আছে ?Laptop Model : Asus Z99e
লেখক বলেছেন: ম্যালওয়্যারবাইটস এ্যান্টি ম্যালওয়্যার ইন্সটল করুন: Click This Link
এভিজি আনইন্সটল করে ম্যালওয়্যারবাইটস ইন্সটল দিন। এবারে একটা ফুল স্ক্যান দিন। যা যা পাবে রিম্যুভ করুন। রিস্টার্ট চাইলে দিন। রিস্টার্টের পর এ্যাভাস্ট/এ্যাভিরার মতো কোন ফ্রি এ্যান্টিভাইরাস বা অন্য কোনটি ইন্সটল দিন।
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
আমি লুসিড ইনস্টলাইয়া একটা প্রব্লেমে পড়ছি। সফটওয়্যার সেন্টার-এ ঢুইকা যেইডাই ইনস্টল করবার যাই, নিচের মেসেজ টা দেহায়।
[link|http://media.somewhereinblog.net/images/thumbs/MuntasirBillah007_1276999653_1-Ubuntu_Problem.png]
কি করি কনতো???
লেখক বলেছেন:
টার্মিনালে গিয়ে লিখুন:
sudo apt-get update
আপডেট হতে দিন......এরপর ট্রাই করুন.....দেখুন হয় কিনা......
একলোটন বলেছেন:
খুব ভালো আর কাজের জিনিস শিখাইলেন।ধন্যবাদ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমার বহুত প্রতিভাপূর্ণ (!) লেখা লোডশেডিং-এর কবলে পড়ে ইন্তেকাল করিয়াছে। তাই আপনাকে অনেক ধন্যবাদ এই কাজের জিনিসটার লিংক দেবার জন্য।।।
রো-দ্দু-র বলেছেন:
আমার জন্য চরম দরকারি...ধন্যবাদ এখন না দিই- কারন যতবার এটা ব্যবহার করব ততবার আপনাকে এবং যার মাধ্যমে লেখাটার লিংক পাওয়া- দু'জনকেই ধন্যবাদ দিব
সার্জন বলেছেন:
প্রিয় ++
আজাদ আল্-আমীন বলেছেন:
আমাদের দেশের প্রেক্ষাপটে বিদ্যুৎ নামক সোনার হরিনের দেখা হঠাৎ পাওয়া যায়। আবার পাওয়া গেলো তা যাবার জন্য অস্থির থাকে। অনেক ভালো লেখার মৃত্যু হয়েছে শুধুমাত্র বিদ্যুৎ যাওয়ার কারনে। আপনার এ পোস্ট তাঁদের জন্য মরুপ্রান্তরে বৃষ্টি হওয়ার আনন্দের মতো। ধন্যবাদ +++
বিদ্যালয় বলেছেন:
আপ্নে তো সফটওয়ার - হার্ডওয়ারের পরামর্শ অকাতরে দিয়ে চলছেন । বাস্তব জীবনে আপ্নের পেশা কি ? পেশা হুনলে বুঝতে পারতুম আপ্নে কি পিসি ওয়াল্ড থাইকা মাইরা দিতেছেন না কেম্নে পাইছেন ?
লেখক বলেছেন: বাস্তব জীবনে আমি একজন আইনের ছাত্র। তবে অতীতে এবং এখনও পিসি ব্যবহার এবং অপটিমাইজ করার অভিজ্ঞতা থেকে কিছু কিছু জিনিস শিখেছি। আর যেগুলো টিউটোরিয়াল হিসেবে দেই সেগুলো আগে নিজে ব্যবহার করি। সেগুলোর অস্তিত্ব সম্পর্কে জানি নেটে বা অন্য কোথাও দেখে। আপনি যদি জানতে চান আমি ডেভেলপার কিনা বা কোডিং জানি কিনা.....বা আমি এ ব্যাপারে কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রির অধিকারী কিনা তবে আপনাকে হতাশ হতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন পিএইচপি অমুক জিনিসটা কিভাবে করে আমি কোনমতেই আপনাকে উত্তর দিতে পারবো না। কিন্তু যদি জিজ্ঞেস করেন ফটোশপে অমুক জিনিসটা কিভাবে করে বা কি করে পিসির অমুক জিনিসটা বন্ধ/চালু করতে হয় তাহলে হয়তো জবাব দিতে পারবা। যে প্রশ্নের উত্তর জানা নেই নেটে গিয়ে দেখে নেই। তাই আমি মাস্টার-ফাস্টারও নই। ![]()
আমার ব্লগের লেখা এর আগে পড়ে থাকলে আপনার জানার কথা আমি বেশির ভাগ জিনিসই নিজে আগে ব্যবহার করি.....উপকারে আসলে ব্লগে সেটা নিয়ে লিখি.....তবে নিজের মতো করে। আর যেসব লেখা আমি কোথাও থেকে হুবহু ব্লগে দেই সেগুলোর ক্ষেত্রে আমি উল্লেখ করি যে কপি-পেস্ট করা হয়েছে।
যদি আরো কোন কিছু জানার থাকে তবে যে কোন সময় কল করতে পারেন......আমার প্রোফাইলে নম্বর দেয়াই আছে...........
শওকত বলেছেন:
বদ্দা সালাম লইয়ু....
কলম.বিডি বলেছেন:
@ বিদ্যালয়, উনি কোথাও থেকে মেরে দিলেই বা কি? আমাদের কাজে তো লাগছে। শুধু শুধু মেজাজ খারাপ করে দিলেন!!!
মাহবুবা আখতার বলেছেন:
অতীব দরকারী।
গরম কফি বলেছেন:
দারুন।
জিসান শা ইকরাম বলেছেন:
কত যে খুজছি এটাকে। আজ পেলাম। ছোট ভাই অনেক ধন্যবাদ।
আমার বাসায় চা এর দাওয়াত রইল। মুরি চানাচুরও খাওয়ামু।
সিএসই পড়লেই সবাই কম্পিউটারে বস/মহা জানেওয়ালা/থিংক ট্যাংক হবেন,এটা যারা মনে করেন,তারা বোকার স্বর্গে বাস করেন।
সিএসই পড়লেই সুপারডুপার বাম্পার কোডার হয়ে যাবেন!গুগুলে জব আপনের পাকা!! ভাবেন যারা তারা আসলে ঘুমিয়ে আছেন।
আমি নিজে ভুক্তোভুগি।আমি তেমন কোডিং পারিনা,কম্পিউটারের ও তেমন কিছু জানিনা।সত্যি,আমি সিএসই পাশ করছি,জব ও করছি।!
যে যেটায় কাজ করেছেন,অনেক দিন ধরে কাজ করছেন,সেই সে বিষয়ে ভালো জানেন।কম্পিউটার/টেকনিক্যাল সব কিছুই প্র্যাকটিসের ব্যাপার।
যে হারে সিএসই ও বিবিএ বের হয় প্রতি বছর।রাস্তায় যে কাউকে ধরেন,জিগ্গাসার পর জানবেন সে হয় বিবিএ না হয় সিএসই থেকে পাশ করা।কই সে অনুপাতে কোডার/ডেভেলপার কি মার্কেটে আছে?!!৫০ জন ভালো বেতন পাচ্ছে।৫০০ বা ৫০০০ জন যে জবই পাচ্ছে না,সেই খবর কে রাখেন?
নাফিস ভাই কমেন্ট টা বড় হয়ে গেলো।এগুলা না বলে পারলাম না।
আপনার পোস্ট খুব খেটে খুটে লিখেন।আমি বুঝি।
আসিফ আহমেদ মামুন বলেছেন:
অসাধারণ কাজের জিনিস । ধন্যবাদ নাফিস ভাই। ভালো থাকবেন।
কাঙাল বলেছেন:
সেলিব্রিটি ব্লগারকে অনেক ধন্যবাদ
হ্যাপি পেঙ্গুইন বলেছেন:
ব্লগে আসলে আপনার লেখাই খুজি। এই ভাললাগা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই ভাই। আল্লাহ আপনার ভাল করুন।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এখন করে...
অর্ণব আর্ক বলেছেন:
আসলেই কামের পুস্ট।
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন:
এই পোস্টে প্লাস না দেওয়াটা পাপ!!!
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন:
হুম........মজার জিনিষ দিছেন......
chai বলেছেন:
খুব কাজের জিনিস।
যাযাবরমন বলেছেন:
প্রিয়তে
আরজুপনি বলেছেন:
ভালো লাগা , প্রিয়তে , স্ক্রীন শট (আবার কবে ড্রাফটে নিয়ে যান কে জানে!
কাজে লাগিয়ে জানেয়ে যাবো
লেখক বলেছেন: ওকে! ![]()
আরজুপনি বলেছেন:
ক্রোমোর টা কাজ করছে না
Warning: Something's Not Right Here!
http://www.somewhereinblog.net contains content from http://www.profile-comments.com, a site known to distribute malware. Your computer might catch a virus if you visit this site.
Google has found malicious software may be installed onto your computer if you proceed. If you've visited this site in the past or you trust this site, it's possible that it has just recently been compromised by a hacker. You should not proceed, and perhaps try again tomorrow or go somewhere else.
We have already notified http://www.profile-comments.com that we found malware on the site. For more about the problems found on http://www.profile-comments.com, visit the Google Safe Browsing diagnostic page.
If you understand that visiting this site may harm your computer, proceed anyway.
!!!!!!!
লেখক বলেছেন: এটা আমিও দেখেছি... বুঝলাম না...
আরজুপনি বলেছেন:
ফায়ারফক্সেরটা হয়ে গ্যাছে!
মজাই লাগছে!
কৃতজ্ঞতা নিয়ে বাধিত করুন কোন ফিস না নিয়েই না ফিস
আরজুপনি বলেছেন:
আরেকটা ব্যাপার, বলতে একটু অস্বস্তিই লাগছে, কিন্তু আমি টেকি ব্যাপারে একেবারেই অজ্ঞ
না জিজ্ঞেস করেও উপায় নেই!
কয়দিনাগে আমার পিসির মাদারবোর্ড বদলানো হয়েছে, তারপর থেকে সাউন্ডবক্স-এ ঘ্যাস ঘ্যাস ছাড়া আর কোন শব্দ হচ্ছে না, গান ম্যুভি কোন কিছুই চালাতে পাচ্ছি না
কোন উপায় আছে কি?
আপনার প্রোপির নিচে দেওয়া ঠিকানা কি কাজ করে??!!
লেখক বলেছেন: জ্বী কাজ করে... চেষ্টা করে দেখেন... ![]()
মাদারবোর্ড পাল্টানোর পর যদি শব্দ শোনা না যায় তবে এর বেশ ক'টি কারণের একটি হতে পারে নতুন এই মাদারবোর্ডের জন্য সাউন্ড ড্রাইভার ইন্সটল করা হয়নি... সেক্ষেত্রে মাদারবোর্ডের সাথে দেয়া সিডি থেকে বা মডেল নম্বর জেনে নেট থেকে ডাউনলোড করে সাউন্ড ড্রাইভার ইন্সটল করতে হবে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
































