ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
ওহ্ টুনির মা তুমি টুনিরে বুঝাও না
দিনে-রাতে মিসকল মারে, ফোন করে না
টুনি ইসকুলে যাইবো.....টুনি বারান্দায় আইবো.....
টুনিরে দেইখা আমার পরান জুড়াইবো.....
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
(টুনি আমার জানেরই জান, পরানের পরান
টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান) - ২
টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো
টুনিরে লইয়া আমি বাসর সাজাবো
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
(টুনিরে লইয়া জাইমু আমি ফ্যান্টাসি কিংডম
লুকাল বাসে চইড়া যামু, খরচ হবে কম) - ২
টুনি আইস-কিরিম খাইবো, টুনি ঝালমুড়ি খাইবো
টুনিরে লইয়া আমি নৌকা দৌড়াইবো
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
(টুনিরে লইয়া যামু আমি ঢাকা-মিরপুর
খাইতে দিমু দেশী চিঁড়া, লগে দিমু গুড়) - ২
টুনি আম্রিকা যাইবো, টুনি মডেলিং করবো
ফরেনার দেইখা তারে টাকা বিলাইবো
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
(টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
টুনির মতো একটি মেয়ে আমার দরকার) - ২
টুনি পাশে থাকবো, টুনি ভালোবাসবো
সুখে-দুখে একই সাথে দিন কাটাবো
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
ওহ্ টুনির মা তুমি টুনিরে বুঝাও না
দিনে-রাতে মিসকল মারে, ফোন করে না
টুনি ইসকুলে যাইবো.....টুনি বারান্দায় আইবো.....
টুনিরে দেইখা আমার পরান জুড়াইবো.....
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


