ভেজা কাকেরাও তোমায় ঈর্ষা করবে
স্বার্থপরের মতো- একা একা
যেভাবে আজ তুমি নব্য বর্ষায় সিক্ত হলে -
তা জেনে হয়তো আমিও...
ডাকলে এমন কিইবা ক্ষতি হতো?
‘জল ভেজা কেতকী’ হবে ভেবেছিলে
জুটলো ভাগ্যে - সর্দি-কাশি-জ্বর,
আরো কতো কি!
মহামানবদের অভিমানেই অভিশাপ -
এখন বুঝলে তো?
বাহ - এবার দেখি উল্টো তুমিই রাগ
আচ্ছা শোনো -
আবার যেদিন বৃষ্টি হবে
সেদিন আমরা ভিজবো,
যতোক্ষণ না ধূসর মেঘেদের জোড় ছুটে যায় -
যতোক্ষণ না বর্ষার আঁধার ঢাকা পড়ে সন্ধ্যায় -
যতোক্ষণ না হঠাৎ তোমার নীরবতা ভাঙে -
সেদিন তুমি আমায় যতো খুশি বোকো।
- নাফিস ইফতেখার
১৬ মে, ২০১১, বেলা ২টা
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


