০, ১, ২, ৩, ৪...
০৯ ই জুলাই, ২০১১ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক বছর আগেও ঠিক এ দিনগুলোয়ও বারান্দার দিকটায় রাস্তার ওপারে একটা কঙ্কালসার বাড়ির মতো ছিলো। আজ সেখানে বেশ হৃদপুষ্ট একটা এ্যাপার্টমেন্ট। সে বাড়ির জানালার কাঁচের বদৌলতে ইদানিং আমার অসূর্যম্পশ্যা বারান্দাতেও এক-আধটু রোদ্দুর চলেই আসে। আমার হারানো স্বপ্নগুলো কি তবে ফিরে আসছে?
ছাদে যেতে এখন আর ভয় লাগে না। আজও গিয়েছি। ফাঁকা ছাদটাকে এখন আর মৃত স্বপ্নের প্রেতাত্মাদের আড্ডাঘর মনে হয় না। একটা সুন্দর ঠান্ডা স্থির বাতাস বইছে... ছাদের এপাশ থেকে ওপাশ। চোখ বন্ধ করে, দমভরে নিঃশ্বাস নেই।
‘জল ভেজা কেতকী’র দূর সুবাসে ভরা সে বাতাস...
ভোর রাতে এখনও বারান্দায় যাই। গ্রিলের বাইরে হাতটা এখনও বাড়াই। কিন্তু উন্মুখ সে হাতে আজ আরেকটা হাতের ছোঁয়া মেলে। ঠান্ডা, কিন্তু জ্বর আসি আসি করছে এমন একটা হাত। ক’ ফোঁটা বৃষ্টি এসে পড়ে সেই হাতে। ভেজা বাতাসে বৃষ্টি ফোঁটারা কেঁপে ওঠে... আমরাও। দু’জনের হাত ছুঁয়ে সে বাতাস রাত-ভোর আলোয় মিলিয়ে যায়। চমকে যাই কিন্তু চোখ খুলিনা। খুলবো... সকালটা হোক....
“সকাল এসেছে, আয়না হেসেছে...
জানলা খোলা মেঘ তারে ভালোবেসেছে...
না কিছু ভাবি না, রোদ এলো কিনা...
বৃষ্টি ভেজা গান, খুব অচেনা... ”
পূর্বে
১৯ আগস্ট ২০১০: ৪... ৩... ২... ১...
৪ সেপ্টেম্বর, ২০১০: ০, -১, -২, -৩, -৪...
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন