(আগের পোস্টটি অদ্ভূত কারণে প্রথম পাতায় আসেনি, তাই রিপোস্ট)
গুণে গুণে মোট ২৩টা ড্রাফট পোস্ট সামহোয়্যারে... এর কোনটা হয়তো আলসেমিতে আটকে গিয়েছিলো... কোনটা বা হয়তো চিন্তার অভাবে... আবার কোনটির কথা হয়তো মনেই ছিলো না পরে... আর ব্যর্থ প্রজেক্ট তো আছেই! ভাবলাম এগুলোকে বিদেয় করা দরকার। আর তাই সেই ২২ টি ড্রাফটের ১৪টি আজ এই মহান ব্লগে উত্থাপন করা হলো।
বিঃদ্রঃ অসম্পূর্ণ পোস্ট! পড়ার সময় সাবধান! ভুল ধরলে বা মাইন্ড খাইলে সমস্যা!
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: অভিনন্দন বাংলাদেশ দলকে
অসম্ভব মজা পেয়েছি কালকের খেলা দেখে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল আর সাকিব বাহিনীকে।
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ুিুৃাুৃা
ট্রান্সকম ও বসুন্ধরা গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি সই
দীর্ঘ দিনের বিরোধ আর কাঁদা ছোঁড়াছুঁড়িকে পেছনে ফেলে সমঝোতায় পৌঁছেছে দেশের শীর্ষ দুই ব্যবসায়ী গ্রুপ - ট্রান্সকম লিমিটেড ও বসুন্ধরা গ্রুপ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন ট্রান্সকম লিমিটেডের পক্ষে লতিফুর রহমান এবং.. বিস্তারিত
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: কি চমৎকার দেখা গেলো!
সামুর পোস্ট: জেনে রাখুন কাজে আসবে - রাহুল বিশ্বাস
মূল পোস্ট (টেকটিউনস): জেনে রাখুন কাজে আসবে - জুয়েল
সামু পোস্ট: অটো শাটডাউন সফটওয়্যার - রাহুল বিশ্বাস
মূল পোস্ট (টেকটিউনস): অটো শাটডাউন সফটওয়্যার - Sharifuddin Suman
সামু পোস্ট:
মূল পোস্ট (টেকটিউনস):
সামু পোস্ট:
মূল পোস্ট (টেকটিউনস):
সামু পোস্ট:
মূল পোস্ট (টেকটিউনস):
সামু পোস্ট:
মূল পোস্ট (টেকটিউনস):
সামু পোস্ট:
মূল পোস্ট (টেকটিউনস):
সামু পোস্ট:
মূল পোস্ট (টেকটিউনস):
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: কবিতা ৩
জানি না কেন ছেলে হয়েও
এ ঘটনাগুলোয় মজা পাইনা
কাউকে কখনো বলিওনি
- এমনকি জানতো না আমার প্রেমিকারাও
সেই কবে জীবনের কালো অধ্যায় ধরে নিয়েছিলাম
তাই আর মনেও করিনা আজকাল!
কারন তাকে আমি কোনদিনই ভালোবাসিনি
মন থেকেও চাইনি
শুধু কৌতহুল আমায় প্রলুব্ধ করেছিলো
গত সন্ধ্যায় হঠাৎ এলো ফোন!
- ক্রিং ক্রিং
"হ্যালো!"
ওপারে মেয়েটির মা, দাওয়াত দিলেন ইফতারির কাল সন্ধ্যায়
হঠাৎ দেয়ালে ঝুলে থাকা টিকটিকিটা "টিকটিক" করে উঠলো
মনে পড়লো -
ওই ছিলো আমার জীবনের প্রথম নারী
যাকে আমি স্পর্শ করেছিলাম
- অন্যভাবে!
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: াগ্নি
হার্ডডিস্ক মোর পরপারে
শূণ্য, রিক্ত আমি - পর্ণ নেই ঘরে
চাকতি বন্দিগুলো ভেঙ্গেছিনু আগেই - সযতনে
তবুও অগ্ন্যুতপাতের প্রবল ইচ্ছে মনে
হাতের কাছে পেলাম পদ্মা নদীর মাঝি
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: গুগলের কিছু ফিচার
গুগল সবসময়ই আমাকে আনন্দ দেয়। না গুগল আমাকে এসে আমাকে রোজ রোজ জোকস শোনায় না। গুগল থেকে আনন্দটা পাই ওদের নতুন নতুন ফিচার দেখে। সার্চ বিষয়টাকে গুগল এখন এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে এটাকে এখন এটাকে 'প্রযুক্তি' বললে ছোট করা হয়। গুগল যেন এখন কোন মহাজাগতিক সত্য - ঠিক সূর্য উদয়-অস্ত যাওয়া আর ডাল-ভাত খাওয়ার মতো। আমরা তো ধরেই নেই এখন - "গুগুলে নেই? তো কোথাও নেই!" তবে শুধু সার্চ নয়, সাম্প্রতিক সময়ে গুগল সার্চ বাদেও তাদের অন্যান্য সার্ভিসগুলোকে অনেক রিচ করেছে আর নতুন কিছু সার্ভিস চালু করেছে।
গুগল ট্রান্সলিটারেশন (Google Transliteration): Google Transliteration শুনতে বড়ই বদখত একটা নাম। Transliteration হচ্ছে মূলতঃ এক ভাষার অক্ষর ও উচ্চারণভঙ্গি ব্যবহার করে অন্য ভাষা লেখার একটি প্রযুক্তির নাম। আপনি যদি বলেন আমাকে উদাহরণ দিতে তবে আমি বলবো সামহোয়্যার ইন ব্লগের ফোনেটিক লিখন পদ্ধতির কথা (অবশ্য ফোনেটিক ঠিক Transliteration এর পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে)। আরো সহজ করে বলতে গেলে ইংরেজীতে 'Ami Vat Khai' লিখলে বাংলায় 'আমি ভাত খাই' হয়ে যাওয়া - এটাই Transliteration। বহুত কথা হয়েছে, এখন দেখানো পালা। প্রথমে এই সাইটে চলে যান: http://www.google.com/transliterate
এবারে সবচেয়ে বামের বাটনটা চেপে ড্রপ ডাউন মেন্যু থেকে বাংলা সিলেক্ট করে নিন এভাবে -
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: সর্দি-কাশি-জ্বর
সর্দি-কাশি-জ্বর! খুব কষ্টে ছিলাম!
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: Conficker দ্যা বস!
Conficker.....Conficker.....তো অনেক হইলো। অনেকরে ধরলো........অনেকরে ছাড়লো.........অনেকরে ধরলো কিন্তু টের পাইলে না। এই পোস্টটা আসলে
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ুিিুা
১. http://www.somewhereinblog.net/blog/admin
* পোস্ট করেছেন: ১টি
* মন্তব্য করেছেন: ১টি
* মন্তব্য পেয়েছেন: ১টি
* ব্লগ লিখেছেন: ৭ মাস ৩ সপ্তাহ
* ব্লগটি মোট ৩৫৬ বার দেখা হয়েছে
সর্বশেষ পোস্ট: ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৫
সিদ্ধান্ত: উনি গায়েব!
২. Click This Link target='_blank' >http://www.somewhereinblog.net/blog/morshedblog
* পোস্ট করেছেন: ০টি
* মন্তব্য করেছেন: ১টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৯ মাস
* ব্লগটি মোট ১৮ বার দেখা হয়েছে
সিদ্ধান্ত: উনি গায়েব!!
৩.
৫. http://www.somewhereinblog.net/blog/espenblog (এস্পেন)
* পোস্ট করেছেন: ১০টি
* মন্তব্য করেছেন: ১২৮টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৯ মাস
* ব্লগটি মোট ৯৯২ বার দেখা হয়েছে
সেই ১০টা পোস্ট দেখায় না ক্যানরে মমিন!!
সিদ্ধান্ত:পোস্ট গায়েব!
উপসিদ্ধান্ত: উনিও গায়েব!
৬. http://www.somewhereinblog.net/blog/hasin
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
এবং
http://www.somewhereinblog.net/blog/hasinblog
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
সিদ্ধান্ত: আজব! উনি গেলেন কই?
৭. http://www.somewhereinblog.net/blog/yeameenblog (আছহাবুল ইয়ামিন)
সিদ্ধান্ত: সামহোয়্যার ইন...ডেভেলাপার গ্রুপের সদস্য, উনি ব্লগে আছেন।
৮. http://www.somewhereinblog.net/blog/oshim (মনোয়ার হোসেন অসীম)
* পোস্ট করেছেন: ১২টি
* মন্তব্য করেছেন: ১৫টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
* ব্লগটি মোট ৯২১ বার দেখা হয়েছে
সেই ১২টা পোস্ট দেখায় না ক্যানরে মমিন!!
সিদ্ধান্ত: সামহোয়্যার ইন...ডেভেলাপার গ্রুপের সদস্য এবং গায়েব!
৯. http://www.somewhereinblog.net/blog/rashid
* পোস্ট করেছেন: ১টি
* মন্তব্য করেছেন: ২০১টি
* মন্তব্য পেয়েছেন: ৬টি
* ব্লগ লিখেছেন: ৯ মাস ১ দিন
* ব্লগটি মোট ৬৬২ বার দেখা হয়েছে
সর্বশেষ পোস্ট: ০৭ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
সিদ্ধান্ত: আছেন কিন্তু অত্যন্ত অনিয়মিত।
১০. http://www.somewhereinblog.net/blog/ryanblog (রায়ান)
* পোস্ট করেছেন: ০টি
* মন্তব্য করেছেন: ৪টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ১০ মাস
* ব্লগটি মোট ৩৩০ বার দেখা হয়েছে
সিদ্ধান্ত: উনিও গায়েব!
১১. http://www.somewhereinblog.net/blog/rezwan
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
http://www.somewhereinblog.net/blog/rezwanblog
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
সিদ্ধান্ত: উনিও গায়েব!
১২. http://www.somewhereinblog.net/blog/lavlu
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
http://www.somewhereinblog.net/blog/lavlublog (বলেকি)
* পোস্ট করেছেন: ০টি
* মন্তব্য করেছেন: ০টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই
* ব্লগটি মোট ১৮ বার দেখা হয়েছে
সিদ্ধান্ত: গায়েব!
১৩. http://www.somewhereinblog.net/blog/guest
* পোস্ট করেছেন: ৫টি
* মন্তব্য করেছেন: ১টি
* মন্তব্য পেয়েছেন: ৫টি
* ব্লগ লিখেছেন: ৯ মাস ৪ সপ্তাহ
* ব্লগটি মোট ৪১৯ বার দেখা হয়েছে
সর্বশেষ পোস্ট: ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৪
সিদ্ধান্ত: গায়েব!
১৪. http://www.somewhereinblog.net/blog/mahbubblog (এস এম মাহবুব মুর্শেদ)
* পোস্ট করেছেন: ৩১২টি
* মন্তব্য করেছেন: ১০৯১টি
* মন্তব্য পেয়েছেন: ৫৬৭৫টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ৪ মাস
* ব্লগটি মোট ৯৯৯২৬ বার দেখা হয়েছে
সিদ্ধান্ত: অনেক পুরনো ব্লগার
অনুসিদ্ধান্ত: সম্ভবতঃ ডেভোলপার
১৫. http://www.somewhereinblog.net/blog/emran
* পোস্ট করেছেন: ২৪টি
* মন্তব্য করেছেন: ২০১টি
* মন্তব্য পেয়েছেন: ১৯৪টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ মাস
* ব্লগটি মোট ১১১৮৯ বার দেখা হয়েছে
সর্বশেষ পোস্ট: ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৪২
সিদ্ধান্ত: অনেক পুরনো ব্লগার + ডেভোলপার
১৬. http://www.somewhereinblog.net/blog/naatok
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
http://www.somewhereinblog.net/blog/naatokblog (নাটুকে ব্লুগার)
* পোস্ট করেছেন: ৪টি
* মন্তব্য করেছেন: ২৪টি
* মন্তব্য পেয়েছেন: ৪৪টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১১ মাস
* ব্লগটি মোট ১০৯৪ বার দেখা হয়েছে
সর্বশেষ পোস্ট: ০৮ ই জুন, ২০০৭ ভোর ৫:০৭
সিদ্ধান্ত: গায়েব!!
১৭. http://www.somewhereinblog.net/blog/TRIVUzblog (ত্রিভুজ)
সিদ্ধান্ত: নো কমেন্টস!
১৮. http://www.somewhereinblog.net/blog/mizan
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
http://www.somewhereinblog.net/blog/mizanblog
আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায়নি...
সিদ্ধান্ত: উনার সাথে আগে একটা পোস্টে পরিচয় হইসে! উনি ডেভোলপার
১৯. http://www.somewhereinblog.net/blog/zahid (জািদ)
* পোস্ট করেছেন: ০টি
* মন্তব্য করেছেন: ০টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই
* ব্লগটি মোট ৩ বার দেখা হয়েছে
সিদ্ধান্ত: উনি গায়েব!!
২০. http://www.somewhereinblog.net/blog/test (তারিক)
* পোস্ট করেছেন: ০টি
* মন্তব্য করেছেন: ০টি
* মন্তব্য পেয়েছেন: ০টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ মাস
* ব্লগটি মোট ৩৫ বার দেখা হয়েছে
সিদ্ধান্ত: উনি গায়েব!!
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: বাংলা
Facebook = মুখ-বই
Smiley = হাস্যময়
Microsoft = ক্ষুদ্র-নরম
Internet Download Manager = অন্তর্জাল অধঃভরন ব্যবস্থাপক
Download Accelerator Pro = অধঃভরন ত্বরিতকারক পেশাদার
Yahoo! Messeneger = পাইসি! বার্তাবাহক
Hotmail = তপ্ত-বার্তা
Sign In = ভিতরে সাক্ষর
Sign Up = উপরে সাক্ষর
Internet Explorer = অন্তর্জাল পরিভ্রমক
Firefox = অগ্নি-শেয়াল
Windows Media Player = জানালা মাধ্যম খেলোয়াড়
System Restore = পদ্ধতি পুনরুদ্ধার
Real Player = প্রকৃত খেলোয়াড়
Microsoft Word = ক্ষুদ্র-নরম শব্দ
Microsoft Powerpoint = ক্ষুদ্র-নরম শক্তিবিন্দু
Adobe Photoshop = এ্যাডোবি চিত্রবিতান
Adobe Illustrator = এ্যাডোবি চিত্রকর
Adobe Dreamweaver = এ্যাডোবি স্বপবুনিয়ে
Adobe Fireworks = এ্যাডোবি আতশবাজি
Adobe Flash Player = এ্যাডোবি ঝলক খেলোয়াড়
QuickTime Player= দ্রুতসময় খেলোয়াড়
LCD (Liquid Crystal Display) = তরল স্ফটিক প্রদর্শক
Defragment = বিভগ্নাংশকরন
Trojan Horse = টাট্টু ঘোড়া
Add-on = যোগসক্রিয়
Registry = নিবন্ধি
Minimize = ক্ষুদ্রাতিকরণ
Maximize = বৃহতিকরণ
Bookmark = বই চিহ্ন
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ব্লগ সংবিধান
প্রস্তাবনা
মোডারেশনের শাসন কায়েম, ব্লগারদের মাঝে সবসময় একটা কেওয়াজ বাধিয়ে রেখে ব্লগের হিট বাড়ানো, অন্যান্য ব্লগের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক - এই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।
প্রথম ভাগ - ব্লগ
১. (ক) ব্লগ একটি একক কিন্তু সংঘবদ্ধ পেষণ ও লেখন যন্ত্র যাহা ক্ষণিকে ক্ষণিকে ব্লগ, বল্গ, বলগ প্রভৃতি নামে পরিচিত হইবে।
(খ) এই সংবিধানের সকল স্থলে "ব্লগ" শব্দটি সামহোয়্যার ইন ব্লগ বলিয়া গণ্য হইবে।
২. ব্লগের নিজস্ব কোন ধর্ম থাকিবে না তথাপি নাস্তিকেরা যাতে শান্তিপূর্ণভাবে ব্লগে জীবন যাপন করিতে পারেন উহার প্রতি বিশেষ নজর দেয়া হইবে।
৩. (ক) ব্লগের প্রধান ও একমাত্র ভাষা হইবে বাংলা। তবে আলোচনার স্বার্থে অন্যান্য ভাষাও লেখনীতে অর্ন্তভূক্ত করা যাইবে। ইংরেজী ভাষার প্রতি ব্লগারদের বিশেষ এ্যালার্জি থাকিবে।
(খ) আলিফ দেওয়ান তথা কাগুর ভাষা ব্লগে বাংলার সমমর্যাদা পাইবে।
৪. ব্লগ প্রতীক - প্রতিটি ব্লগের একটি নিজস্ব লোগো থাকিবে যাহা উক্ত ব্লগের প্রথম পাতায় অবশ্যই শোভা পাইবে।
৫. সদস্যতা -
(ক) ব্লগের সাধারণ বাসিন্দাগণ ব্লগার বলিয়া পরিচিত হইবেন।
(খ) কর্তৃপক্ষের প্রতি বিশেষ আনুগত্যধারী ও কর্তৃপক্ষের কাছ হইতে অধিক সুবিধাপ্রাপ্ত কতিপয় ব্লগারগণ "রেসিডেন্ট ভাঁড়" অথবা শুধু "রেসিডেন্ট" বলিয়া পরিচিত হইবেন।
(গ) মোডারেশন প্রক্রিয়ার সাথে যুক্ত ব্লগার বা ব্যাক্তিগণ ব্লগে "মডু" বলিয়া পরিচিত হইবেন।
(ঘ) জামাতি ঘরানার ব্লগাররা ব্লগে "ছাগু" বলিয়া পরিচিতি লাভ করিবেন।
(ঙ) বিপরীত লিঙ্গীয় ব্লগারদের প্রতি দুর্বলতা প্রদর্শনকারী ব্লগারগণ ব্লগে "লুল" বলিয়া অভিহিত হইবেন।
(চ) আবালীয় চরিত্রের অধিকারী এবং তদ্রুপ পোস্টদাতা ব্লগারগণ ব্লগে আবাল হিসেবে পরিচিত হইবেন। আবালামীর প্রকারভেদের পরে "আবাল" শব্দটি যুক্ত করিয়া উহাদের নামকরণ করা হইবে।
দ্বিতীয় ভাগ - ব্লগ পরিচালনার মূলনীতি
৬. (১) মোডারেশনের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, পক্ষপাতদুষ্টতা, সবার ওপরে কর্তৃপক্ষ, রেসিডেন্ট বাঁচলে ব্লগারদের নাম - এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি ব্লগ পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে৷
(২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ ব্লগ পরিচালনার মূলসূত্র হইবে, নীতিমালা-প্রণয়নকালে কর্তৃপক্ষ তাহা প্রয়োগ করিবেন। এই সংবিধান ও ব্লগের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে কিন্তু মোডারেটরগণ উহা ব্লগারদের নিকট গোপণ রাখিয়া অন্য কোন জাগতিক কারন তুলিয়া ব্যাখ্যা করিবেন।
৭. গণতন্ত্র ও মানবাধিকার - ব্লগে গনতন্ত্র, মানবাধিকার, সম অধিকার, নারী অধিকার প্রভৃতি বিষয়াদি লইয়া ব্লগারগণ মুখে ফেনা তুলিবেন, কিন্তু কাজের কাজ কিছু করিবেন না।
৮. মালিকানার নীতি - ব্লগের মালিক হইবেন সুদূর নরওয়ের নাগরিক আরিল্ড ক্লকারহগ ও সৈয়দা গুলশান আরা ফেরদৌস জানা। ব্লগের প্রতিটি উপাদানে উক্ত ব্যাক্তিদ্বয়ের পূর্ণ মালিকানা স্বত্ত্ব আছে বলিয়া গণ্য হইবে। কোন নির্দিষ্ট ব্লগার বা ব্লগার সংঘ, ব্লগের কোন নিক, পোস্ট, কমেন্ট বা অনুরূপ উপাদানসমূহকে এককভাবে নিজের বলিয়া দাবী করিতে পারিবেন না।
ধর্মনিরপেক্ষতা
(চলবে)
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: মানুষ
গঠনগতভাবে যতোটা না জটিল তার চেয়ে অনেক বেশি জটিল বোধোহয় মানুষের চিন্তাভাবনা। আমি নিশ্চিত, এই মূহুর্তে যদি আমি ব্লগে পোস্ট দেই - "মানুষ কোথা থেকে এলো?" - তা জানতে চেয়ে, কমপক্ষে ১০/১২ রকমের উত্তর আসবে কমেন্টে যাতে আদম-হাওয়া, ডারউইন, এ্যামাইনো এসিড আর এককোষী জীব থেকে শুরু করে মহাজাগতিক কোন উল্কা বা নিতান্তই কোন ধূমকেতু, বাদ যাবে না কিছুই। অদ্ভূত আমাদের চিন্তাশক্তি, অদ্ভূত আমাদের চিন্তা করার ক্ষমতা।
----------------------------------------------------------------------------------
পোস্ট শিরোনাম: ১ ঝুড়ি সমস্যার ফুলঝুড়ি
রাজনীতিবিদদের এথিকস জ্ঞানের অভাব: এটা প্রধান একটা সমস্যা। এটার সমাধান করে
রাজনীতিবিদদের শিশুসুলভ আচরণ: আমাদের সন্তানেরা বড় হয়ে বুড়ো হয়ে যাবে তবু আমাদের রাজনীতিবিদরা সেই বাচ্চাটিই থেকে যাবেন। তারা সংসদে কাঁদা ছোঁড়াছুঁড়ি করবেন, লাশ নিয়ে কথা তুলবেন, একে অপরকে গালিগালাজ করবেন, ওয়াকআউটের মেলা বসাবেন, ৩০-৪০ বছর আগের কথার রেশ ধরে গোস্যা করে থাকবেন, আসন নিয়ে ছ্যাঁচড়ামি করবেন।
সংবিধান সংশোধন ও আইন প্রনয়ণ: বাংলাদেশে ব্যাক্তিগত স্বার্থ রক্ষা ব্যতীত কোন আইন পাশ হয় না। সংবিধান সংশোধনের কথা না হয় নাই বা বললাম। সাংসদদের গাড়ি আমদানী বিষয়ক কোন আইন বা বিধি পাশ করতে একটুকুও সময় লাগে না অথচ
রাস্ট্রপতি নামক রোবট: রাষ্ট্রপতির পদটি বাংলাদেশের সবচেয়ে অকার্যকর একটি পদ। সাংবিধানিক এই পদটি আজ পরিণত হয়েছে দলীয় একটি পদে। বেছে বেছে এই পদে খুব দুর্বল চিত্তের কোন ব্যাক্তি যার নিজেদের কোন সিদ্ধান্ত নেয়ার কোন ক্ষমতা নেই তেমন লোকদেরকে ধরে ধরে বসানো হয় আর ইয়েস ম্যানের কাজটা সারা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি খুব প্রভাবশালী না হলেও এর সীমিত ক্ষমতাটাও ছেঁটে ফেলা হয়েছে এ দেশে। সাধে কি আর আর্মি আসে বার বার ক্ষমতায়?
ছাত্র রাজনীতি: বাংলাদেশ বাদে পৃথিবীর আর কোন দেশে ছাত্ররাজনীতি আছে কি? থাকলেও সেটা কি বাংলাদেশের ছাত্ররাজনীতি যে পর্যায়ের সেই একই পর্যায়ের। সন্দেহের যথেষ্ট অবকাশ আছে আমার। এদেশের ছাত্ররাজনীতি মানে বুড়োভামদের রাজনীতি। কোন এক এককালে ভাসির্টিতে পড়তো এমন চল্লিশোর্ধ যুবকদের পদচারণা আর সন্ত্রাসী কার্যকলাপে মুখর আমাদের তথাকথিত ছাত্র রাজনীতি। তবে অতীতে এবং এখনও বারবার ছাত্ররাজনীতি নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও এর টিকে থাকার মূলে একমাত্র কারন হলো রাজনৈতিক নেতাদের স্থানীয় প্রভাব বিস্তারের আপ্রাণ প্রচেষ্টা ও নির্বাচন মডেলিং।
দুই নেত্রী: আমাদের রাজ
----------------------------------------------------------------------------------
পরবর্তী পোস্টে সমাপ্য... দীর্ঘ পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী...
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


