somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ ও উইকিলিকস

২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দেশ ও উইকিলিকস

অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীর



গ্রাম্য প্রবাদে আছে ‌'আগলো বেটির লাজ নাই দেখল বেটির লাজ'। গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষের প্রবাদটির তাত্পর্য এতদূর পর্যন্ত চলে গেল? আমেরিকান কূটনীতির কূট কৌশল প্রকাশ করে দিল উইকিলিকস নামে একটি ওয়েবসাইট। সমস্ত পৃথিবী হায় হায় করে উঠল। আমেরিকার সমস্ত ছলচাতুরী চিকিং ফাঁক! বন্দি নির্যাতনের নৃসংশতার পাশাপাশি ইসরাইলের প্রতি লেহন নীতি, ফিলিস্তিনের প্রতি দমন নীতি, ভারতের প্রতি প্রশ্রয় নীতি, পাকিস্তানের প্রতি ধমক নীতিসহ সবাই দেখলেন জাতিসংঘের প্রতি নিয়ন্ত্রণ নীতিকেও! কিন্তু এত লাখ লাখ অন্যায় ও অনিয়মের পরও ন্যূনতম ক্ষমা প্রার্থনা, দুঃখ প্রকাশ কিংবা লজ্জাবোধ তো দূরে থাক সব দোষ উইকিলিকস এবং এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। বাহ! সমস্ত পৃথিবীর মোড়লদের কি চমত্কার বিচার!
গ্রামের অত্যাচারী স্বামী যখন কোনো যুক্তিতে স্ত্রীকে কাবু করতে না পারে শেষে বলে আরে জানি তোর বাপ চাল বেচে খায়! এ কথা বলে যুক্তিবাদী বউকে দমনের চেষ্টা করা হয়। সেই গ্রাম্য স্বামীরূপী কি অদ্ভুত সরকার আমরা পেলাম যারা সঠিক যুক্তিকে গ্রহণ তো করেই না উল্টো চাল বেচে ভাত খাওয়ার অজুহাত দাঁড় করিয়ে দমন করতে চায়! কেন সরকার বুঝতে চাচ্ছে না যে, যেখানে যুক্তি দিয়ে টিকে থাকা যায় না সেই যুক্তিহীন রাজ্য কি মগের মুল্লুক নয়? মানুষ কি দিন বদল চেয়েছিল নাকি মগের মুল্লুক? উইকিলিকস কিংবা অ্যাসাঞ্জকে কি দমন করা সম্ভম? এরা তো এখন সমস্ত পৃথিবীর মানুষের মুখপত্র হয়ে গেছে। আর সাময়িক দমন করে রাখলেও কি আমেরিকা তাদের পতন ঠেকাতে পারবে? উইকিলিকস কিংবা অ্যাসাঞ্জকে কে চিনত? এখন তো তাদের নাম বিশ্বের মিডিয়ার কল্যাণে মানুষের মুখে মুখে। যদি আমেরিকা তাদের অন্যায়গুলোর জন্য সমস্ত পৃথিবীর মানুষের সামনে ক্ষমা চেয়ে ভবিষ্যতের জন্য শুধরে যায় তাহলেই হবে সমাধান, নয়তো কত উইকিলিকস কিংবা অ্যাসাঞ্জের জন্ম হবে কতজনকে আমেরিকা বন্দি করবে?
বন্দি করে কি মানুষকে ধ্বংস করা যায়? বঙ্গবন্ধুকে তো কতবারই বন্দি করা হয়েছিল। তার উপর নির্যাতন করে তো বাংলার স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল শাসকগোষ্ঠী! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বন্দি না হতেন, জীবন-মৃত্যুর মুখোমুখি না দাঁড়াতেন তাহলে কি তার স্বর্ণালী সময়ের উন্নয়ন দেশবাসী দেখতে পেত?
মাননীয় আদালত মাহমুদুর রহমানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পর্কে। আমরা সবাই জানি তিনি একজন দেশপ্রেমিক সফল জ্বালানি উপদেষ্টা, সাবেক আমলা, সফল ব্যবসায়ী। কিন্তু তাকে সাংবাদিক হিসেবে জগেজাড়া খ্যাতি এনে দেয়ার কৃতিত্ব তো তাকে জুলুমকারীদের কিছুটা দিতেই হবে! কারণ, আদালতের জবাব তো তিনি তার আপসহীন কাজের মাধ্যমেই দিয়েছেন। মাথা নোয়াননি, আপস করেননি সত্য প্রকাশের ক্ষেত্রে।
আসলে মাহমুদুর রহমান কিন্তু এখন আর শুধু আমার দেশ পত্রিকার সম্পাদক নন, তিনি হয়ে গেছেন জুলুমের বিরুদ্ধে এক প্রতিবাদের প্রতীক।
আমার এক স্যারের কাছে শুনেছি, তিনি এরশাদ সরকারের প্রথমদিকে দোর্দণ্ড প্রতাপশালী এই স্বৈরাচারের সঙ্গে করমর্দন করতে বাধ্য হয়েছিলেন অফিসিয়াল কারণে। কিন্তু করমর্দনের আগে তিনি তার নিজের হাতে থুথু দিয়ে তারপর এরশাদের সঙ্গে করমর্দন করেছিলেন। তিনি বলেছিলেন, খুব ছোট হলেও এটা এরশাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ। প্রতিবাদকারীর হারাবার কিছু নেই।
কি আশ্চর্য, দুটি রিপোর্টের জন্য আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া? আর তা না পেরে মাহমুদুর রহমানকে এভাবে নির্যাতন? আমেরিকা ও আমাদের সরকারকে বলতে চাই, কম্পন হলে তো শব্দ হবেই, আর শব্দ হলে মানুষ তো কানের মাধ্যমেই শুনবে। কান মানুষকে শব্দ শোনাতে মাধ্যম হিসেবে সাহায্য করে। শব্দের উত্পত্তি বন্ধ না করে কান কেটে ফেললে কি হবে? দুর্নীতির খবর পত্রিকায় দেখে পত্রিকার উপর রাগ না করে দুর্নীতি বন্ধ করে দিলেই তো হয়!
দুর্নীতি বন্ধ না করলে আদালত, পুলিশ, সন্ত্রাসী, হাতুড়ি কোনো কিছুতেই সংবাদ চেপে রাখা যাবে না। মাহমুদুর রহমান, অ্যাসাঞ্জ, আমার দেশ, উইকিলিকস কত কী মাধ্যম আসবে!!
[email protected]
Click This Link
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×