আমার প্রস্তাব হচ্ছে দেশের প্রতিটি উপজেলায় জমি অধিগ্রহণ করে জাতির আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি করে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করা হোক।
নাম দেয়া হোক বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর-১ থেকে শুরু করে ৪৫৬ পর্যন্ত কিংবা তারও বেশি।
প্রতিটি ইউনিয়নে জাতির বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি করে ডিটজটাল উপশহর করা হোক।
যার নাম দেয়া হোক দেশরত্ন শেখ হাসিনা উপশহর-১ সিরিয়াল থেকে শুরু করে প্রায় ৫০০০ পর্যন্ত।
এবং
জাতির বোনের পুত্র অর্থাৎ ভাগ্নে জয়ের নামে প্রতিটি গ্রামে একটি করে সুউচ্চ ডিজিটাল সিস্টেমের টাওয়ার নির্মাণ করা হোক। যার নাম দেয়া হোক জয় টাওয়ার-১ থেকে শুরু করে ৬৮০০০ কিংবা তারও বেশি।
শুধুমাত্র আড়িয়াল বিলে একটি মাত্র বিমান বন্দর নির্মাণ করলেও সারা পৃথিবীর ডিজিটাল যাত্রীদের স্থান সংকুলান সম্ভব হবে না বিধায় আমি নালায়েকের এই ক্ষুদ্র প্রস্তাব।
আপনারা সকলেই এই প্রস্তাবটি সমর্থন করে ভোট দিন, জনমত গড়ে তুলুন এবং প্রস্তাবটি বাস্তবায়নে আপ্রাণ সহযোগিতা করে দেশের উন্নতিতে অসামান্য অবদান রাখুন।
এতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও খু...................উ...................ব খুশি হবেন।
আর ভাগিনা জয়তো হবেন মহাখুশি।
ধন্যবাদ সকলকে।
ভুল ত্রুটি মার্জনা করার বিনীত অনুরোধ রহিল।
সকলকে মহান রাব্বুল আলামীন ছালামতে রাখুন এই দোয়া আমি নালায়েকের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



