পাইকগাছায় অপহৃত সাংবাদিকের হাত-পা ভেঙে চোখ উত্পাটন : সন্দেহভাজন ৯ জন আটক
পাইকগাছায় অপহৃত সাংবাদিকের হাত-পা ভেঙে চোখ উত্পাটন : সন্দেহভাজন ৯ জন আটক
পাক্ষিক গণমিছিল সম্পাদক ও পাইকগাছা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এফএমএ রাজ্জাক এবং তার ভাই বদিয়ারকে দুর্বৃত্তরা শুক্রবার রাতে স্থানীয় পরিবহন কাউন্টার থেকে অপহরণ করে। অপহরণকারীরা সাংবাদিক রাজ্জাকের হাত-পা ভেঙে তার চোখ নষ্ট করে দিয়েছে ও তার ভাইকে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে।
এফএমএ রাজ্জাক মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও হংকংভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশ প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাস সার্ভিস প্রতিষ্ঠান ঈগল পরিবহনের টিকিট কাউন্টারের সামনে থেকে রাজ্জাক ও তার ভাই বদিয়ারকে একটি নসিমনে তুলে নেয় সন্ত্রাসীরা। অজ্ঞাত স্থানে নিয়ে সন্ত্রাসীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। রাত দেড়টার দিকে সন্ত্রাসীরা পৌর এলাকার সরল বাজারের কাছে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে তাদের ঢাকায় পাঠানো হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারাদিন অবহেলায় প্রায় বিনা চিকিত্সায় থাকার পর তাকে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।
পাইকগাছা প্রেস ক্লাবের নেতারা থানা ওসির অপসারণ দাবিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গতকাল সকালে উপজেলা আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সন্দেহজনক ৯ জনকে আটক করেছে।
সূত্রে জানা যায়, সাংবাদিক রাজ্জাকের সঙ্গে কিছু লোকের বিরোধ চলছিল। তাদের ভয়ে আড়াই মাস আগে নিজ বসতবাড়ি ত্যাগ করে তার পরিবার-পরিজন নিয়ে পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ডে বসবাস করছেন সাংবাদিক রাজ্জাক। গত শুক্রবার রাত ১০টায় সাংবাদিক রাজ্জাক তার ভাই বদিয়ারকে নিয়ে স্থানীয় পরিবহন চত্বরে সাবেক মেয়র শেখ কামরুল হাসান টিপু, কাউন্সিলর সেলিম নেওয়াজ, যুব নেতা আমজাদ গোলদার, ব্যবসায়ী গোলাম ফারুক বুলুসহ ৮/১০ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করছিলেন। এক পর্যায়ে গদাইপুর এলাকার কাজলের নেতৃত্বে ৩০-৪০ দুর্বৃত্ত জনসম্মুখে তাদের ২ ভাইকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ অনেক বিলম্বে উদ্ধার অভিযানে নামে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের মুমূর্ষু অবস্থায় গদাইপুর এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিকেলে পাঠান। রাত ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে খুলনায় রওনা হওয়ার আগেই দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে পুলিশের উপস্থিতিতেই হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ ঘটনা প্রেস ক্লাব নেতারা খুলনা জেলা পুলিশ সুপারকে অবহিত করলে তাত্ক্ষণিকভাবে পুলিশ স্থানীয় থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় এবং পুলিশের নিরাপত্তায় তাদের ওই রাতেই খুলনা পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একই এলাকার সন্দেহজনকভাবে আবদুল হামিদ, মোশারফ হোসেন, আসলাম মল্লিক, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার, জয়নাল সরদার ও মোজাম্মেল হককে আটক করেছে।
এদিকে এ ঘটনায় পাইকগাছা প্রেস ক্লাব কার্যালয়ে গতকাল বিকাল ৫টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাইকগাছা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএ রশিদ, কাজী সালাম, সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ বিধান ও সহ-সভাপতি আলাউদ্দিন সোহাগ প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় নীরব ভূমিকা পালন করায় পাইকগাছার ওসির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া প্রতিবাদ সভায় সোমবার পাইকগাছা ইউএনও বরাবর স্মারকলিপি পেশ, মানববন্ধন এবং মঙ্গলবার পাইকগাছা বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সুত্র: আমার দেশ
Click This Link
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।