somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবিষ্কার : ক্ষতিকর পলিথিনের বিকল্প উদ্ভাবন করলেন ড. ওয়াহিদুজ্জামান

০৭ ই মে, ২০১১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবিষ্কার : ক্ষতিকর পলিথিনের বিকল্প উদ্ভাবন করলেন ড. ওয়াহিদুজ্জামান


সম্প্রতি বাংলাদেশে ক্ষতিকর পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পণ্য উদ্ভাবন করা হয়েছে। এর ফলে বাজারে প্রচলিত নিষিদ্ধঘোষিত পলিথিনের বিকল্প হিসেবে এটি প্যাকেজিং দ্রব্য রূপে ব্যবহার করা যাবে। নতুন উদ্ভাবিত এ পণ্যটি তৈরি করা হয়েছে ভাতের মাড়, চালের গুঁড়া, আলু, অ্যারারুট প্রভৃতি শ্বেতসার বা স্টার্চজাতীয় পদার্থ দিয়ে। এসব পদার্থের সঙ্গে জিগার আটা, পিভিএ, ইউরিয়া, চিনি, সয়াবিন তেল ইত্যাদির সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। পণ্যটি মাটিতে মিশ্রণীয় হওয়ায় তা পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং পণ্যটি ধীরগতির সার হিসেবে কাজ করবে। বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে উদ্ভাবিত পণ্যটির গুণগতমান ও উত্কর্ষসাধন করা হয়েছে গামা বিকিরণের সাহায্যে।
নতুন উদ্ভাবিত এ পণ্যটির উদ্ভাবক হচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) রসায়নের প্রফেসর এসএম ওয়াহিদুজ্জামান। তার এ উদ্ভাবনের জন্য সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার শিরোনাম ছিল ‘প্রিপারেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অব বায়োব্লেন্ড অব ন্যাচারালি অকারিং পলিমার অ্যান্ড ওয়াটার সল্যুবল পলিমার বাই ইউজিং রেডিয়েশন টেকনিকস’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শরীফ এনামুল কবির এ গবেষণাকর্মের সুপারভাইজার এবং বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোবারক আহমদ খান কো-সুপারভাইজার ছিলেন।
প্রফেসর এসএম ওয়াহিদুজ্জামান ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ, এমসি কলেজ ও রাজেন্দ্র কলেজে দীর্ঘদিন কৃতিত্বের সঙ্গে অধ্যাপনা করে ২০০৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। রসায়নের মতো জটিল বিষয় সহজসরলভাবে উপস্থাপনা করে তিনি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা লাভ করেন। অনার্স ও মাস্টার্স পর্যায়ে তিনি ৮টি পাঠ্যপুস্তক রচনা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৪টি গবেষণাধর্মী প্রকাশনা রয়েছে।
সুত্র: আমার দেশ
Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×