আমার প্রিয় পোস্ট
- ভারতবর্ষের অহংকারঃ সম্রাট আওরঙ্গযেব - অগ্রপথিক...
- ইসলামে ঈদ কয়টি ? - truelife4mankind
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব আই .এস. আই - অনিক আহসান
- দ্রোহী এবং হত্যাকারীদেরকে শাস্তি দেয়া কি বর্বরতা ছিল? - মুনিম সিদ্দিকী
- হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি - মুনিম সিদ্দিকী
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- ভালবাসা যেখানে মার্কেট প্রোডাক্ট সেখানে প্রতিদিন দেখি সহপাঠীর লাশ - ফারহান দাউদ
- ফেমিনিন সাইকোলজিঃ রহস্যময় জগতে একটি সাইকোঅ্যানালাইসিসের প্রচেষ্টা - অনিমেষ হৃদয়
- হিল্লা বিয়ে কেন অবৈধ? - আইনের সহজ আলোচনা
- রিডার ওয়ান
- চৌধুরি সাহেব!! আই লাভ ইউ।
- জিকসেস
- বড়চর্চা - দীপান্বিতা
- হাত-পায়ে মোজা আর আপাদমস্তক ঢাকাকেই কি 'পর্দা' বলে? - মাহফুজশান্ত
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- টিপাইমুখ বাঁধ নিয়ে একটি লেখা - সৌভিক ঘোষাল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- ১৯৫ জনের হিসাব জানি, কিন্তু ৭৫২ জনের হিসেব কে দেবে? - নিঝুম মজুমদার
- ফেলানী মরলো; আর আমি ভাদা হতে চাই! - সজল শর্মা
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- হঠাৎ করে এত নাস্তিক এর আবির্ভাব বাংলাদেশে কিভাবে হল? জানতে হলে পড়ুন: - একলা বগ
- ব্লগে ১ বছর পূর্তি, ভালোলাগায় ভালোবাসায় :: নিজের কোনো এক সময়ের খন্ডিত আত্মকাহিনী। - স্বাধীকার
- গ্রন্থ আলোচনা: পরার্থপরতার অর্থনীতি - সামিও শীশ
- নাস্তিকদের গরুর রচনাঃ এরা পরিক্ষায় কম মার্ক্স পায় কেন? - মজলুম
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- পোস্ট গ্রাজুয়েটের জীবন থেকে নেয়া - বাঙ্গাল
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- 'কি বা হায় আসে যায়... তারে যদি কোনোদিন না পাই আবার?' - সাঈফ শেরিফ
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- নজরুল-নজরুল-অ্যারন নজরুল - হেমায়েতপুরী
- এক দরবেশ বাবার গল্প.. - কাজী রিদয়
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- আ-না বিষয়ক হুমায়ূন আহমেদ এর একটি লেখা (পুরনো) - সাধারণ মুসলমান
- নাস্তিক সম্মেলনে কিছু উপলব্ধি - অবিরাম বাংলার মুখ
- পশ্চিমাদের প্রচারণা ও ইরানের প্রকৃত স্বরূপ - আবদুস সামাদ আজাদ
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- মুক্তিযুদ্ধে পতৌদির অবদানের অজানা কথা {আসুন ভারতীয়দের ভালো কাজ কে সাধুবাদ জানাই, মন্দ কাজে(সীমান্ত হত্যা) করি তীব্র প্রতিবাদ} - তাশফী
- নরাধমের মিথ্যার অভিযোগটি মিথ্যা অভিযোগ - নাস্তিকের ধর্মকথা
- আমার যত প্রিয় বল্গারস,পর্ব ১ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
-
প্যারোডি কবিতা : বনলতা সেন [উৎসর্গ - ডিজ্যুস জেনারেশন]
- কবি রাজ
- Interview with Muhammad Ali - মেলবোর্ন
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ / আবুল আহসান চৌধুরী - ফকির ইলিয়াস
- বঙ্গের সংস্কৃতি ও ইতিহাস - অসামাজীক
- বিশ্বায়ন, মুক্তবাজার ও সাম্প্রতিক সাহিত্য - প্রবালাহমেদ
- বাংলাদেশের গণমাধ্যম: ৪০ বছরের অভিজ্ঞতা, ৫০ বছরের পূর্বাভাস - ফাহমিদুল হক
- সিরাজ সিকদার: অন্য আলোয় দেখা- প্রথম পর্ব - বিপ্লব রহমান
- গান-বাজনা প্রসঙ্গে আল্লামা শায়েখ ইউসুফ কারাযাভীর ইসলামী ফতোয়া - সৈয়দ মবনু
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- সত্যের সন্ধান : আরজ আলী মাতুব্বর (পর্ব: ০৫) - এমএ হোসেন
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু প্রামাণ্য দলিল - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ৩ - পারভেজ আলম
- ঠিক কতটা (অপ)বিশ্বাস মুক্ত হলে মৌলবাদী হবার অপবাদ থেকে নিস্তার পাওয়া যাবে? - সাঈফ শেরিফ
- এক, দুই, তিন তালাক এবং চতুর্থ বিয়ে হিল্লা (২) - নাজনীন১
- রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা : একটি নাটকীয় ইতিহাস - ৩ - অনিমেষ হৃদয়
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু
(আজকে অথবা ২৮ তারিখ চাচ্চু শিওর না
) - আউলা
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- এইসব ভালো লাগে । জীবনানন্দ দাশ - রোজনামচা
- রাশাদ খলিফা ১ : সূরা তাওবার শেষ দুই আয়াত - মাসুদুল হক
- উইকিতে ত্রিভূজের ভন্ডামী - মুনতাসির হাসান
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- বিশ্বায়নপ্রভাবিত বাংলাদেশের মিডিয়া: কারণ অর্থনৈতিক, ফল সাংস্কৃতিক - ফাহমিদুল হক
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। - আব্দুর রহমান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- যে প্রশ্ন উত্তর না পেলে আর ভাল লাগছেনা ! - ব্যঞ্জনবর্ন
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- ``মণিপুরী ভাষা`` বেঁচে থাকবে আমাদের এই বাংলাদেশেও স্ব- মহিমায় - হামোম প্রমোদ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- নরুর লাইগা ফিস কারি রেসিপি..
- সমালোচনাকারী
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - বিষাক্ত মানুষ
- উড়ালপঙ্খী - এরশাদ বাদশা
- সেই পুরানো প্যাচাল - আউলা
- দেখে নিও, একসময় নব্বই হারিয়েই যাবে - জ্বিনের বাদশা
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- বিক্ষিপ্ত ভাবনা - আউলা
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- বাংলা যখন হিন্দি হলো ... হায় রবীন্দ্রনাথ!! - রাগিব
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- বঙ্গবন্ধুর ক্ষমা, জামাতের রাজনীতির অধিকার এবং অন্যান্য প্রসংগ - - এস্কিমো
- সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই - শওকত হোসেন মাসুম
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি) - বহুরূপী মহাজন
- জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: - আড্ডাবাজ
- কবিতা - পরাজয় আমার জন্য নয় - আদনান ফায়সাল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শুধু খুলনাতেই শহীদ হইছিল এক লক্ষ বাঙালী - নীতিশ বৈরাগী
- তাহলে জিয়ার মুখেই শুনুন - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- রাজাকাররে জবানবন্দি (চলবে) - মিসকিন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া - হোসেইন
- ওদের জ্ঞান দাও প্রভু,ওদের ক্ষমা করো! - ফারহান দাউদ
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ছড়া দিলাম ছড়িয়ে - কামভাই
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৪
আমার খুবই প্রিয় মানুষ জাফর ইকবালের একটা লেখার কিয়দংশঃ
"এক বাসার সামনে একটা ডাস্টবিন। স্বভাবতই গন্ধ ছড়াচ্ছে। তবে বাড়ির মালিকের জন্য বড় সমস্যা হল ডাস্টবিনে প্রচুর মাছি আসে। রোগজীবানু ছড়ায়। বাড়ির মালিক অনেক চিন্তা করে মাছির উপদ্রব থেকে বাঁচার একটা উপায় বের করলেন। তিনি প্রতিদিন সকালে অনেকক্ষণ ধরে ডাস্টবিনের পাশে বসে মাছি মারা শুরু করলেন। এতে দেখা যায় কিছু মাছি কমল। কিন্তু পরেরদিন দেখা যায় আরো বেশী মাছি। বাড়ির মালিক মাছি মারতে থাকল আর মাছি আরও বাড়তে থাকল। অথচ সবচাইতে সহজ এবং স্থায়ী সমাধান ছিল ডাস্টবিনটা বাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা। ডাস্টবিনটা না সরালে যতই মাছি মারা হোক মাছি দিনদিন বাড়বেই।"
আমাদের ব্লগে যারা অনেক পুরানো মেম্বার তারা জানেন, তাছাড়া যারা আমার মত অনেকদিন ব্লগ পড়তেছে তারাও জানেন ব্লগে গালাগালির সুত্রপাত কিভাবে হয়েছে। গালাগালিটা কিন্তু প্রথমে রাজাকাররাই শুরু করেছিল। তারপর রাজাকারদের অসহ্য রকমের পোস্ট দেওয়া, বারবার একইভাবে স্বাধীনতাকে আক্রমণ করা, স্বাধীনতার শহীদদেরকে নিয়ে প্রশ্ন তোলা, বংগবন্ধু স্বাধীনতা চাননি প্রচার করা, শিবিরের বই সরাসরি কাটপেস্ট করা ইত্যাদি সমানেই চলতে থাকে। কতৃপক্ষকে হাজারবার বলার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রায়ই রাজাকারদের প্রতি পক্ষপাত করা হয়েছে। স্বাধীনতার পক্ষের ব্লগারবৃন্দ, যারা দেশকে ভালবাসেন, স্বাধীনতা আমাদের সবচাইতে বড় অর্জন মনে করেন তারা রাজাকারদের অনেক বুঝানোর চেষ্টা করেছেন। দুনিয়ার সব ধরনের যুক্তি, সব ধরণের প্রমাণ দলিল তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু ছাগলের ম্যাৎকার বন্ধ হয়না। একই ধরনের প্রশ্ন আসতেই থাকে। ওসমানী কেন আত্বসমর্পণ অনুষ্টানে ছিলেননা সেটা নিয়ে ব্লগে সার্চ দিয়ে দেখেন হাজার হাজার পোস্ট পাবেন। কয়দিন আগেও আশরাফ রহমানকে মিরাজভাই জবাব দিয়েছেন এ বিষয়ে। কিন্তু কয়দিন পরেই মহামান্য ব্লগার ত্রিভুজ একই প্রশ্ন করল। সেখানেও জবাব দিয়েছে অনেকেই। এবং কিছুদিন পর এরকম পোস্ট আবার পাবেন। এই ব্লগে শুধুমাত্র জামাতিরাই রাজনৈতিক প্রচারণা চালায়। এমতাবস্থায় আমাদের মত কিছু ব্লগারের মাথা ঠিক রাখা সম্ভব না। তাই অনেকই গালিবাজি শুরু করেছেন। আর কি করার আছে? কতৃপক্ষ কোন ব্যবস্থা নেইনা, রাজাকাররাও একই জিনিস বারবার বলে, স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তোলে তাহলে আর কি করার থাকতে পারে?
যারা গালিবাজি করেন তারা শিক্ষায় দীক্ষায়, সামাজিক দিক দিয়ে কোনভাবেই অন্যদের থেকে কম না। তবে গালিবাজি কখনও সঠিক পথ হতে পারেনা সেটা যারা গালিবাজি করেন তারাও জানেন। উপরের জাফর ইকবালের লেখা থেকেই বুঝা যায়। রাজাকারদের কোন পোস্ট যদি সামহয়ার সহ্য না করে তাহলে তো গালিবাজি এম্নিতেই কমে যাবে। আর তা না করে যদি সারাদিন গালিবাজদেরকে নিয়ে পোস্ট দিই কোন লাভ নেই। ডাস্টবিন সরান। তাহলে গন্ধ যাবে, মশাও আর আসবেনা। বসে বসে মশা মারলে মশা কমবেনা।
মিরাজভাইকে নিয়ে কথাঃ
ইদানিং মিরাজভাইকে নিয়ে খুবই বিতর্ক হচ্ছে। তার ব্লগের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টাও করা হয়েছে। তাকে বিদ্রুপ করে অনেকেই পোস্ট দিয়েছেন। তাকে স্পাইনলেস সুশীলদের নেতা মনে করা হচ্ছে। অনেকে তাকে রাজাকার প্রমাণেরও চেষ্টা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে মিরাজভাইয়ের অবস্থানও পরিষ্কার না। বিকৃত রুচির অধিকারী মাহমুদ মোর্শেদ যখন সামান্য ব্লগীয় বিষয়কে কেন্দ্র করে আমার প্রিয় ব্লগার এস্কিমোর মা'কে আলোচনায় নিয়ে আসেন তখন সব সুস্থ মস্তিষ্কের মানুষই ঘৃণা জানিয়েছেন। কিন্তু মিরাজভাইয়ের কাছ থেকে যেরকম প্রতিক্রিয়া আশা করেছিলাম তা পাইনি। বরং মিরাজভাইয়ের কাছে মাহমুদ মোর্শেদের পরবর্তীতে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক মনে হয়েছে। আমি জানি এস্কিমোর সাথে মিরাজভাইয়ের একটু মন কষাকষি হয়েছে। এবং তার জন্য প্রথমেই এস্কিমোই দায়ী। কেন দায়ী সেটা যদি প্রিয় ব্লগার এস্কিমো জানতে চান তাহলে বলব। যাই হোক, মা'কে নিয়ে আসার জন্য মিরাজভাইয়ের উচিৎ ছিল সুশীল মামো'কে ক্ষমা চাইতে বলা। কিন্তু সেটা তিনি করেননি। বলাবাহুল্য আমি তাতে চরমভাবে আশাহত হয়েছিলাম। তবে পরবর্তীতে মিরাজভাই এস্কিমোর পোস্টে এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন। কিন্তু প্রথমেই মাহমোদ মুরশেদের পোস্টে যদি তিনি মামো'কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলতেন তাহলে আর ভুল বুঝাবুঝির অবকাশ থাকতনা। আমাদের কাছে তিনটি জিনিস স্বর্গীয়। মা, শিশুর হাসি আর বাংলাদেশ।
মিরাজভাইয়ের গালিবিরোধি অবস্থানকে সাধুবাধ জানাতে হয়। কিন্তু সারোয়ার সাহেব যখন "ব্লাডি বাস্টার্ড" বলেন তখন মিরাজভাইয়ের কাছ থেকে তীব্র প্রতিবাদ আমরা পাইনা। নিঃসন্দেহে তা আমাদের হতাশ করে। ব্যানমুক্তির আন্দোলনের সময় মিরাজভাই পোস্টের পর পোস্ট দিয়ে যেভাবে আমাদের ব্যানমুক্তির জন্য লেগেছিলেন, তাতে তাকে শ্রদ্ধা না করে থাকা যায়না। কিন্তু ব্যানমুক্তির পোস্টগুলাতে তিনি গালিবাজির বিরুদ্ধে বলতে গিয়ে অনেকসময় মনে হয়েছে তিনি গালিবাজি আর স্বাধীনতাবিরোধীতাটাকে একই স্কেলের অপরাধ হিসেবে গণ্য করেছেন। তবে ব্যানমুক্তির আন্দোলনে তার ডেডিকেশান আমাদেরকে তার প্রতি শ্রদ্ধা নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে।
এ-টীমের প্রতিঃ
এ-টীমের জন্ম যখন হয়েছে তখন থেকেই মুলত আমি ব্লগ নিয়মিত পড়ি। এ-টীম আমার খুবই প্রিয় বলা যায়। ব্লগ লেখা শুরু করার অনেক আগে থেকেই হোসাইনভাইকে যখন কতৃপক্ষ কোন কারণ ছাড়াই ব্যান করল তখন মেইল করে তাকে জানিয়েছি তাকে মিস করি সেটা। রাজাকার খেদানোতে এ-টিমের কোন জুড়ি নেই। ইন ফ্যাকট এ-টীম না থাকলে রাজাকারদের নাচানাচি আরো অনেক বেড়ে যেত, তাতে কোন সন্দেহ নেই। তাই এ-টীমের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ-টীম বলতে খালি শমশেরভাইয়ের ব্লগে উল্লেখিত কয়েকজনকে বুঝাচ্ছিনা। বরং যারাই এ-টীমের চেতনাকে ধারণ করে সবাইকেই বুঝাচ্ছি। আমি নিজেও এ-টীমের চেতনা ধারণ করি। হয়ত এ-টীমের মেম্বারদ হওয়ার মত যোগ্যতা নেই।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ-টীমের কাজ নিতান্তই বাড়াবাড়ি মনে হয়েছে। যেমন ব্লগার রোকন রাগাপু এবং উদাসীকে নিয়ে যে বিকৃত রুচির পোস্ট দিয়েছে তাতে অবাক না হয়ে পারিনি। আর তাতে আমাদেরই কয়েকজন খুব প্রিয় ব্লগারের উৎসাহ নিতান্তই দৃষ্টিকটু। একই মতাদর্শের মানুষের মধ্যে মন কষাকষি হওয়া বিচিত্র নয়। কিন্তু সেটাকে কেন্দ্র করে এত নিচে নেমে যাওয়া কোনমতেই কাম্য নয়। মিরাজভাইয়ের পোস্ট এবং কমেন্ট পড়লে যে কেউ বুঝবে যে তিনি অতি সজ্জন এবং দেশপ্রেমিক মানুষ। তাঁর ব্লগে প্রচুর মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টস আছে যা আমাদের আশান্বিত করে।
তাঁকে টেনে এনে রাজাকার উপাধি দেওয়া এবং কোন কারণ ছাড়াই তার পিছনে লেগে থাকার মাঝে আমি কোন কৃতিত্ব খুঁজে পাইনা। গান্ধীজী এবং নেতাজী দুজনেই একই উদ্দেশ্যে আন্দোলন করলেও দুজনের এপ্রোচ ভিন্ন ছিল। কিন্তু তাতে তাদের কেউ ছোট হয়ে যাননা। মিরাজভাই সম্পূর্ণভাবেই আমাদের মতই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন বলে বিশ্বাস করি। হয়ত তার এপ্রোচ ভিন্ন। মিরাজভাইয়ের প্রতি উপরের লেখায় বলেছিও কোন কোন ক্ষেত্রে আমরা তার আচরনে হতাশ হয়েছি। কিন্তু শুধু শুধু তাঁর পিছনে লেগে থেকে আমরা রাজাকারদেরই সুবিধা করে দিচ্ছি। আশরাফ রহমানের পোস্টে মিরাজভাই ওসমানী কেন পাকিস্তানি আর্মীর আত্বসমর্পণে উপস্থিত ছিলনা সে বিষয়ে খুব সুন্দর জবাব দিয়েছেন। দয়া করে একটু পড়ে দেখুন। এরপরেও মিরাজভাইয়ের মুক্তিযুদ্ধের প্রতি দৃষ্টিভংগি নিয়ে কারও কোন সন্দেহ থাকার কথা নয়।
আমার কথাঃ
মিরাজভাই, এ-টীমের মেম্বার এবং আরো সম্মানিত অনেক প্রিয় ব্লগার সবদিক দিয়ে শিক্ষায় দীক্ষায়, অভিজ্ঞতায়, বয়সে আমার থেকে অনেক উপরের লেভেলে। তাদের সমালোচনা করাটা আমার জন্য কোনমতেই ঠিক না। এবং আমি তাদের সমালোচনা করার যোগ্যও না। কিন্তু বিশ্বাস করেন, এ বুকে হাত দিয়ে বলতেছি আপনাদেরকে ভালবাসি, শ্রদ্ধা করি। দেশকে ভালবাসি, মুক্তযুদ্ধকে নিয়ে গর্ব করি। তাই আমার মতে আমাদের মধ্যেই যদি আমরা অবিশ্বাস ঝিইয়ে রাখি তাহলে রাজাকারদেরই লাভ। পিয়ালভাইয়ের ব্যান নিয়ে আমরা কিছুই করতে পারিনি কারণ আমরা একতাবদ্ধ ছিলামনা। পিয়ালভাইয়ের ব্যানকে নিয়ে আমার তিনটা পোস্ট এবং আরো অনেক ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে। আমরা অসহায়ের মত দেখা ছাড়া কিছুই করিনি। আমাদের ব্যানের সময় সবার দাবি ছিল "মুক্তিযুদ্ধ, দেশ বিষয়ক কোন লেখা ব্লগে প্রকাশ করা যাবেনা" সে বিষয়টা ব্লগের নীতিমালায় অন্তর্ভুক্ত করা। কিন্তু গত কিছুদিনের ব্লগের পোস্ট দেখেন। আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে আমাদের সেই দাবিটা ভুলে গেছি।
তাই আমি দেশপ্রেমিক সবাইকে অনুরোধ করব দয়া করে মিরাজভাইকে নিয়ে আর কোন পোস্ট দেওয়া, তাকে আক্রমণ করে কমেন্ট দেওয়া থেকে বিরত থাকুন। মিরাজভাইয়ের পোস্টে পিয়ালভাইয়ের লেটেস্ট মন্তব্যটা পড়ুন। তাতে আর ভুল বুঝাবুঝির অবকাশ থাকার কথা নয়।
আমার এ পোস্ট পড়ে আমার প্রিয় অনেক ব্লগারই মনে কষ্ট পাবেন। আমি আশা করি আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে ভালবাসি। ব্লগে আপনাদের জন্যই আসি।
রাজাকারদের প্রতিঃ
এই পোস্টটা সম্পূর্ণভাবে আমাদের ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা। কোন রাজাকার যেন মন্তব্য করার সাহস না করে। মন্তব্য করলেই কোন অজুহাত ছাড়াই সরাসরি ব্লক করা হবে।
সবার প্রতিঃ
এ বিষয়ে সবাই মতামত জানাতে পারেন। আমার সাথে একমত হতে পারেন আবার নাও হতে পারেন। আমরা আমাদের মধ্যেকার পার্থক্যগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারি। এত বড় পোস্ট দেওয়ার জন্য দুঃখিত।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কিছুই বুঝলামনা।
লেখক বলেছেন: ধোলাই করলে রাজাকার কমতে পারে ।
লেখক বলেছেন: রাজাকারটাকে মন্তব্য করার অপরাধে ব্লক করা হল।
ফেলুদা বলেছেন:
একমত হয়ে প্লাসাইলাম। মিরাজ ভাইকে নিয়ে বিশ্লেষন সুন্দর হয়েছে। বিশেষ করে আমরা রাজাকারবিরোধী সবাই যখন ব্লগ বিরতিতে ছিলাম, তখন তিনি একাই একশ পোষ্ট করে দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে গেছেন।
লেখক বলেছেন: ফেলুদা, অনেক ধন্যবাদ।
গুড ফর নাথিং বলেছেন:
আন্দোলন খামাখা অথরিটির বিরুদ্ধে । এরা মানুষ না । এদের বিবেক বলতে কিছু নাই । যদি থাকতো তাহলে এতো মানুষের অনুরোধ ফেলতে পারতো না ।
লেখক বলেছেন: হুঁ, সর্ষের ভিতরেই ভূত।
সোনার বাংলা বলেছেন:
আইচ্ছা আপনার সাথে আমার অনেক বিষয়ে অমিল আছে......
তবে আমার প্রশ্ন হইলো এই খানে আপনারা কিভাবে রাজাকার
শব্দটা ব্যবহার করেন তার দিকে কি লক্ষ করেছেন? এ-টিম সদস্যদের
সাথে অমিল হইলেই সে রাজাকার কিভাবে হয়? এটা ও তো কাট মোল্লাদের ফতোয়ার মতো .............
আর কেউ ধর্মীয় বিষয়ে পোষ্ট দিলে তারে বিভিন্ন এঙ্গেলে হেয় করা হয়
তখন আপনাদের বেশীর ভাগ সদস্যই তার সাথে একমত হয় কিভাবে?
প্রত্যেক মানুষেরই সব দিক ভালো হয় না। আর আপনারা (এ-টিম সদ্যসরা) রাজাকার বলবেন আবার বলবেন রাজাকার কইলে আপনার
লাগে কেন?
এতদিন আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনা বিতরন করতো জানতাম,
এখন দেখি ব্লগে ও সে ধরনের চেতনা বিতরনের টিকাদারি নিছেন
আপনারা?
মুক্তিযুদ্ধের চেতনা কোন গুষ্টি বা ব্যাক্তি সম্পদ নয় যে তারা যা যা
কইবো তা সত্য আর সবাই রাজাকার...........
আর রাজাকার তাদের কেই বলে যারা চেতনার বিরুধীতা করে, যারা
কোন বিরুধীতা করে না বা পক্ষে ও কিছু বলে না তাদের কে আপনারা
কিভাবে রাজাকার কইবেন?
স্বাধীনতার সময় এমনো হাজার হাজার লোক ছিলো যারা কোন পক্ষেই
ছিলো না ...... তাদের কে আপনারা কি বলবেন?
অতএব আপনার যারে তারে রাজাকার কইয়া গালি দিবেন আবার
একজনে আইসা পানি ঢালবেন!?
আপনাদের সাথে ভিন্নমতের কারো ব্লগে অন্য কেউ মন্তব্য করলে
সে রাজাকার ছানা হয়ে যায়!?
আপনাদের মতো পাবলিকদের জন্য দেশের এই অবস্হা......
গানের চেয়ে বাজনা বেশী.......
এখন মনে হইতেছে আপনাদের ধারা সবই সম্ভব................
না জানি এখন আমারে রাজাকার কইয়া ব্যান মাইরা দিবেন।
হেইড়া ও আবার মুক্তিযুদ্ধের চেতনার কাম হয়ে যাবে হয়তো...
লেখক বলেছেন: সোনার বাংলা, তুমি তো কনফিজড এবং কনফিউজিং পাবলিক। কোনদিকে যাইবা বুঝনা।
ভক্কডা বলেছেন:
খালি ধম্ম নি্য়া কপকপানি। আল্লাহ বইলতে কেউ নাইক্কা প্রেমিক পুরুষ / প্রেমিকা নারী ছাড়া। তয় শয়তান আছে, ধর্ম নিয়া মানুষে মানুষে বিভেদ ছিষ্টিকারী /ছিষ্টিকারিনীই শয়তান।
লেখক বলেছেন: এটা কোনখান থেইকা আইল? পাগল নাকি? এই পোস্টে ধর্মের কি দেখলেন?
সোনার বাংলা বলেছেন:
আমি মোটেই কনফিঝড না।
ঐ যে কইলাম না তোমাদের সাথে একমত না হইলে হে নানা
কিছু হয়..........,
যদি আমি বলি তোমরা মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়া বেশী বাড়াবাড়ি
করো? তো.........
আমি কি কইছি হেইড়ার উত্তর না দিয়া...........
কনফিউজড মাইরা দিলা..........
এইটাই তুমাদের চেতান.......
লেখক বলেছেন: আচ্ছা বলত, এই পোস্টের সাথে তোমার মন্তব্যের কোন যোগসুত্র আছে?
মিরাজ বলেছেন:
নরাধম আপনার পোষ্টের জন্য ধন্যবাদ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমার ব্যাপারে আপনার কথাগুলি ঠিক না । আমি কোন পোষ্ট দেইনি ঠিকই তবে এই সংক্রান্ত বেশ কয়েকটি পোষ্টে আমার অবস্থান দ্ব্যর্থহীন কন্ঠে পরিস্কার করেছি । আপনি চাইলে আমি আপনাকে কয়েকটি মন্তব্য দেখাতে পারি ।
আপনি আমার কথায় গালি ছেড়ে দেয়াতে আমি আপনার কাছে কৃতজ্ঞ ।
আমার দৃষ্টিভঙ্গীর সাথে অনেকের দৃষ্টিভঙ্গীই মিলতে না পারে তবে একটি ব্যাপার পরিস্কারভাবে বলতে পারি স্বাধীনতার চেতনার ব্যাপারে আমার কোন আপোষমুলক অবস্থান নেই এবং আমি আমি আমার চিন্তাধারায় প্রতিটি ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করেছি ।
লেখক বলেছেন: মন্তব্য করার দরকার নেই, মিরাজভাই। আমি আপনার কথা বিশ্বাস করি। আপনি বললে আমি পোস্টে এডিট করে দিব।
লেখক বলেছেন: সরি, মন্তব্য দেখানোর দরকার নেই বলতে চাচ্ছিলাম।
মদনবাবু বলেছেন:
আর দুইটা দিন দেরি করা উচিৎ ছিলো আপনার । এই টাইমে এ ধরনের পোস্ট সামনে আসাটা প্রশ্নবিদ্ধ । নরাধম ভাই যদি আমার কথা বুঝতে পারেন তবে আপাতত এই পোস্টটা ড্রাফট করে ফেলেন । আপনারই ভালো হবে । দয়া করে আমার কথাকে ভুল বুঝবেন না ।
লেখক বলেছেন: মদনবাবু, আমি আপনার কথা বুঝতে পেরেছি। কিন্তু আমার বিশ্বাস মিরাজভাই শিবিরের সংঘটনের সাথে জড়িত ছিলেননা। যারা কোনদিন শিবির করে তাদের পোস্ট আর কমেন্টগুলা অন্যরকম হয়। সেবা নিয়ে উনার পোস্ট আমি পড়তেছি। আপনাকে অনেক ধন্যবাদ।
জেনারেল বলেছেন:
মিরাজ সাহেবের সাথে আমার মিয়া ভাই এস্কিমোর বিরোধের দায়টা আমিও আপনার মতই এস্কিমো ভাইয়ের উপরেই দিব। তবে একই সাথে মিরাজ সাহেব সম্পর্কে আপনার বিশ্লেষনটা আমার পছন্দ হয়েছে। এবং অবশ্যই আমাদের ব্যানমুক্তির ব্যাপারে মিরাজ সাহেবের ভূমিকা প্রশংসনীয়। তেমনি ভাবে উনার যুক্তি তর্কগুলোকেও আমি পছন্দ করি, কারন উনি সর্বদাই সুন্দরভাবে সবকিছু ব্যাখ্যা করেন, গালি বা গলাবাজি ছাড়া। একইসাথে কিছু বিষয়ে উনার নিরবতা দেখে নরাধমের মত হতাশ হই আমি নিজেও।
এস্কিমোকে আমি আমার নিজের বড় ভাইয়ের মত শ্রদ্ধা করি। উনার সমস্ত কিছুই আমি পছন্দ করি। কিন্তু মিরাজ সাহেবের সাথে উনার সমস্যটার জন্য এস্কিমোকেই বেশি দায়ী করছি। এইটা একান্তই আমার ব্যক্তিগত পর্যালোচনা।
উদাসীর সাথে রোকনের ঝামেলার জন্য আমি অবশ্যই উদাসীকে দায়ী করছি কারন উদাসী আর ফারহান দাউদ-ই প্রথমে রোকনকে শারীরিকভাবে আঘাত করার জন্য হুমকি দিয়েছে। একের পর এক বাজে কমেন্ট করেছে, এটিম সম্পর্কে, কোন কারন ছাড়া। তারপরে রোকন উনাদের পিছনে লেগেছে। এরজন্য অবশ্যই সম্পূর্নভাবে উদাসীকেই দায়ী করছি। আর রাগ ইমন সম্পর্কে কিছু বলতে চাই না, কারন বলতে গেলে অনেক ইতিহাস চলে আসবে।
মামো সম্পর্কে ১ বছর আগে একটা ভাল ধারনা ছিল। তারপরে আস্তে আস্ত কমতে কমতে এখন আমার কাছে উনার অবস্থান ঋনাত্মকে।
পোষ্টটা শোকেসে রাখা হইল।
লেখক বলেছেন: উদাসী শারীরীকভাবে আঘাত করার হুমকি দিলে সেটা খুবই অন্যায় হয়েছে। উদাসী ব্লগে থাকলে আমি তাকে জিজ্ঞেস করতাম কেন করেছে। শারীরীকভাবে আঘাত করার হুমকিটা নিতান্তই নিম্ন মানসিকতার পরিচায়ক। মামো একটা দালাল টাইপ, এটেনশান-সিকিং, সেলফ-অবসেসড লোক।
জেনারেল, পোস্ট শোকেসে রাখার জন্য অনেক ধন্যবাদ।
গুড ফর নাথিং বলেছেন:
মুক্তিযুদ্ধ আমাদের গর্ব । গর্ব করাটা তো বাড়াবাড়ি লাগবে তাদের কাছে যারা এটা নিয়ে গর্ব করতে পারে না । কারন তাদের পূর্ব পুরুষ এর বিরোধিতা করেছে ।
লেখক বলেছেন: ১৯৭১ আমার চেতনা আগে অন্য নিকে লিখত। তখন ছিল ১৯৭১ আমার অহংকার।ব্যান খাইছে। কিন্তু সে পুরাপুরি রাজাকার।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
দুর্দান্ত ! এবং দুর্দান্ত !সাবাশ নরোত্তম !
পুরা একমত পুরা পোষ্টের সাথে ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ব্লগে ইদানীং লগ ইন করা হচ্ছেনা ।শুধু এই পোষ্টটিতে মন্তব্য দেবার জন্য লগ ইন করা ।
লেখক বলেছেন: আরাশি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ইদানিং খুব কম দেখি। আশা করি শীঘ্রই নিয়মিত হবেন। সহমত পোষন করার জন্য অনেক ধন্যবাদ।
হাসিব বলেছেন:
* মিরাজকে রাজাকার বলি না । কিন্তু সুশীল বলি । এবং ব্লগিও প্রেক্ষাপটে সুশীল শব্দটার শব্দার্থ উনি উনার মধ্যে ধারন করেন । অন্য সুশীলদের মতো বিভিন্ন বিষয়ে উনার ধোয়াটে অবস্থানই এর জন্য দায়ী । এই নিয়ে বহুত বলা হৈছে । আর বলাটা অর্থহীন ।
* উদাসী স্বপ্ন ও রাগইমন বিষয়ে যা বলার সেটা জেনারেল বলে দিয়েছে । সাথে দু'টো বিষয় যোগ করি ।
- ধর্মঘটের সময় রাগ ইমনের পোস্ট গুলো খুব ভালো ভাবে খেয়াল করবেন । প্রথম দিকে উনি শুধুমাত্র বান্দর গ্রুপের মেম্বারদের নিয়েই কনসার্নড ছিলেন । এটিমের কারো কথা ঘুনাক্ষরেও তিনি উল্লেখ করেননি । সামগ্রিক মুভমেন্টে তার এই জাতীয় বিভক্তিমূলক অবস্থান আগেও তিনি নিয়েছেন । এমনকি সহযোদ্ধাদের সবার মুখে চুনকালি মেখে প্রতিপক্ষের সাথে মৈত্রি চুক্তির উদাহরনও তার আছে । ইতিহাস বলতে গেলে অনেক লিখতে হবে । রাগইমনের মতো লোকজনের জন্য সেই কষ্টটা বৃথা ।
- উদাসী স্বপ্নের কথা কি আর বলবো । এই লোকই বিনা কারনে প্রথমে "_টিমের" ওপর এক হাত নিতে শুরু করেন । যদ্দুর মনে পড়ে একবার তিনি এটিমের একজন বিশিষ্ট সদস্যের বাবার ডায়েরী নিয়েও কটাক্ষ করেছিলেন । একবার আমাকে ফেইসবুকে ইংলিশ গালি সম্বলিত মেসেজও পাঠিয়েছিলেন । হাস্যকর এবং কুরুচিকর কাজ এগুলো। ঢিল মারলে পাটকেলটি খেতে হয় সেটা মনে হয় উনি ভুলে গিয়েছিলেন । আকাশে থুতু মারলে সেটা নিজের গায়ে এসে পড়ে সেটা তিনি ফিজিক্স অত্যন্ত ভালো কনসেপ্টের অধিকারী হয়েও বেমালুম ভুলে বসে ছিলেন । এই লোকের "_টিম" বিরোধীতার কার্যকারণ নিয়ে খুব সুন্দর এক্টা ফ্রয়েডিয়ান এনালাইসিস হতে পারে । সময়ের দাম আছে বিধায় সেটা এখানে করলাম না ।
* মা.মো.র সাথে আমার বিরোধটা ঐ সুশীল ইস্যুতেই । কে তাকে নব্যরাজাকার বলেছে । আর সেইকারনে তিনি সেই নব্যরাজাকার তত্ত্বের "দার্শনিক" হিসেবে আমাকে দাড় করিয়ে দিয়েছেন । ছাগল সম্প্রদায়ভুক্ত কেউ ছাড়া সরাসরি আমি কাউকে রাজাকার বলেছি এরকম কোন উদাহরন কেউ দিতে পারবেন না ।
লেখক বলেছেন: হাসিবভাই, লম্বা পোস্ট ধৈর্য্য ধরে পড়া এবং কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ধর্মঘটের সময় রাগ ইমনের পোস্ট নিয়ে যেটা বলেছেন সেটা সত্য। আমরা অনেকই এ নিয়ে প্রতিবাদ করেছি। পরবর্তীতে অবশ্য তিনি সবার ব্যানমুক্তির জন্যই বলেছেন। উদাসী কেন এ-টীম নিয়ে এরকম মন্তব্য শুরু করেছিল সেটা আমি জানিনা। তাকে পেলে জিজ্ঞেস করব। তবে ধর্মঘটের সময় সে শুধু কয়েকজনের ব্যানমুক্তির দাবি নিয়ে পোস্ট দিলে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। মা.মো. আসলে দালালটাইপ লোক। আগে নাকি ব্রাত্য রাইসুর চামচামি করত যাযাদি'তে চাকরি পাওয়ার জন্য। তাই তার মত লোক ব্লগেও দালালি করবে এটাই স্বাভাবিক।
এস্কিমো বলেছেন:
দারুন লেখা হয়েছে হে নরাধম। ধন্যবাদ।জেনারেল আর নরাধমের অভিযোগ মাথা পেতে নিলাম।
এই সময়ে বিশেষ কোন মন্তব্য করবো না। তবে চেষ্টা করবো ভুল গুলো শুধরে নিতে।
আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: এস্কিমোভাই, নিঃসন্দেহে আপনি খুব সহনশীল মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হাসিব বলেছেন:
বান্দর গ্রুপ অর হোয়াটেভার, তাদের মধ্যে থেকে আপনি যে এই সাবগ্রুপিঙের বিরোধীতা করেছিলেন সেটা আমার স্মরণে আছে । সম্ভবত রাগইমনেরই কোন এক পোস্টে ।
যাই হোক, এইরকমই স্পিরিট চাই । ব্যান করাটা অন্যায় হৈছিলো এবং সেটা অন্যায়ই । এখানে কে কোন গ্রুপে বিলং করে সেটা ধর্তব্য নয় । এই অবস্থান থিকাই আমরা এ্যান্টিরাজাকার সবার আনব্যান চাইছিলাম ।
আর মা.মো. তার প্রফেশনাল লাইফে কি করলো সেইটা এই ব্লগের কোন ধর্তব্য নয় । আমার ও অন্যান্য ব্লগারদের সাথে তার ইন্ট্যারাকশন কিরকম সেইটাই ধর্তব্য ।
লেখক বলেছেন: হাসিবভাই, আমি কিন্তু বান্দর গুরুপের মেম্বার না। যদিও রাগাপুর সাথে আমার খুব ভাল সম্পর্ক বলা যায়। এমনকি আমি ইসলাম গুরুপেরও সদস্য না। কারন রাজাকার কোন গুরুপ শুরু করলে সেটা আর যাই হোক ইসলাম থাকেনা। তবে যার সাথে যেরকম সম্পর্ক থাকুক বা যে গুরুপেই থাকিনা কেন অন্যায়কে আমাদের অন্যায় বলা উচিৎ। আর তাছাড়া ব্যান হয়েছিলাম আমরা সবাই কই কারনে, তাই শুধু কয়েকজনের ব্যানমুক্তি চাওয়া মানে আমাদের আন্দোলনকেই ঝিমিয়ে দেওয়া।
মা.মো. র ব্যাপারে ঐটা বললাম এজন্য যে আসলে মানুষ অভ্যাস ছাড়তে পারেনা। তাই তার প্রফেশনাল লাইফের চামচামির অভ্যাস ব্লগেও আছে। কিরকম সেলফ-অবসেসড মানুষ হলে প্রিয় পোস্টে সবগুলা নিজের পোস্ট রাখে সেটা বুঝাই যায়।
অনেক অনেক ধন্যবাদ।
অব্যক্ত বলেছেন:
"স্বাধীনতার সময় এমনো হাজার হাজার লোক ছিলো যারা কোন পক্ষেইছিলো না ...... তাদের কে আপনারা কি বলবেন? "
@সোনার বাংলা, এই তথ্য আপনি কোথায় পেলেন ভাই?
ঘরে আগুন লাগলে.. আগুনে পুড়ে মরা আর সেখান থেকে বাঁচা, এই দুটো ছাড়া আর কোন অপশন থাকেনা. পাকিস্তানিদের তিন গ্রুপ ছিলো বলতে পারেন.. সমর্থক, বিরোধী আর দর্শক. বাঙালিদের দর্শক হবার সুযোগ ছিলোনা.
ইতিহাস বিকৃত করা মিথ্যার সামীল.
আপনার প্রোফাইলে কট্টর জামাত পন্থীর গ্রুপের নাম, সেই প্রভাব থেকে বলা কিনা বোঝা যাচ্ছেনা.
লেখক বলেছেন: ভাই, সোনার বাংলা একটা পুরা কনফিজড এবং কনফিউজিং লোক। কি লেখে কি বলে তার আগামাথা নাই।
এম.এ.হামিদ বলেছেন:
পড়িলাম, অভিযোগ সম্পর্কে জানিলাম। সেটা ঠিক না বেঠিক বলিবনা, তবে ভবিষ্যতে সাবধান থাকিব বলিয়া প্রতিশ্রুতি দিলাম।
লেখক বলেছেন: আইজুদা, অনেক অনেক ধন্যবাদ। আপনি ঠিক বেঠিক কোন কমেন্ট করেন। আমরা মাথা পেতেই নেব।
শফিউল আলম ইমন বলেছেন:
ভাইজান আপনার চিন্তার সাথে আমার মিল আছে। সাথে আছি।অনেক সুন্দর করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে....চালিয়ে যান।+
লেখক বলেছেন: ইমনভাই, অনেক ধন্যবাদ।
তারপরেও বলছি। এ কারনে বলছি যে আমি মন থেকে বিশ্বাস করি মানুষ সৃষ্টির সেরা জীব। প্রতিক্রিয়াশীলতা থেকে পুরোপুরি মুক্ত না হলেও মানুষ ভালো আর সুন্দরের কাছেই ফিরে আসে।
আপনার এ লেখায় কিছু মানুষের সমালোচনা এসেছে। অন্য মানুষ কে কি করল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদেরকে লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত করলে সেই কি বেশী ফলপ্রসূ নয়।
আমি তো আপনার বিরোধী শিবিরে ছিলাম। আপনাদের আন্দোলনের সাথেও একাত্মতা প্রকাশ করিনি। তারপরেও যারা স্বভাব গালিবাজ নয় তাদের ব্যানমুক্তি আন্তরিক ভাবে চেয়েছি। আমার চাওয়া না চাওয়ায় কারো কিছু এসে যায় না। এই ব্লগে কেউ ব্যান হলে সে অন্য নিক নিয়ে আবার ফিরে আসতে পারে। আমি সুপারিশ করলে বরং ভিন্নমতের তারা বিরক্ত হবে। তারপরেও নিজের নীতির প্রতি অটল থাকার জন্যই আমি সে অবস্থান নিয়েছিলাম।
আমি আজকেও নীতিতে অটল থাকতে চাই। ব্যক্তির চরিত্র বিশ্লেষন নিয়ে কোন সমালোচনা সমর্থন করি না। সেটাই বলে যেতে চাই।
মাহবুব মোর্শেদ ভাইয়ের পক্ষ নিচ্ছি। এজন্য নিলাম যে তিনি অত্যন্ত ভদ্র একজন ব্লগার। কারো মত অপছন্দ হলে তাকে অপদস্ত করার কোন চেষ্টা করেন না।
লেখক বলেছেন: যে লোক মুক্তিযুদ্ধের গঠনমুলক সমালোচনা করতে চান, সামান্য ব্লগিয় আলোচনায় অন্যের মাকে নিয়ে আসেন তার ভদ্রতার খেতাপুরি।
আলী আরাফাত শান্ত বলেছেন:
চমৎকার লিখেছেন।+
লেখক বলেছেন: শান্তভাই, অনেক ধন্যবাদ।
মিরাজ বলেছেন:
@ নরাধম কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে এই লেখাটি পড়বেন । এটি পড়ার পর আপনি মাহবুব মোর্শেদকে যেভাবে বিচারের চেষ্টা করেছেন তাতে পরিবর্তন আসতে পারে ।
লেখক বলেছেন: মিরাজভাই, আমি মা.মো.-এর লেখাটা আগেই পড়েছি। এবং বলতে দ্বিধা নেই আমি তার লেখার একজন নিয়মিত পাঠক ছিলাম। ইন ফ্যাক্ট ব্যানের আগে দেয়া উনার একটা পোস্টে উনাকে কে যেন রাজাকার বলেছে, সেজন্য আমি প্রতিবাদও করেছি। কিন্তু পরবর্তীতে তার আচার আচরণ আমাকে চরম হতাশ করেছে। আমাদেরকে যখন অন্যায়ভাবে বয়ান করা হল তখন তিনি গালিবাজির বিরুদ্ধে পোস্ট দেওয়া শুরু করলেন এবং সবাইকে বিশ্বাস করিয়ে ছাড়লেন যেন আমরা গালিবাজি করার জন্যই ব্যান হয়েছি। উল্লেখ্য কতৃপক্ষ আমাদেরকে ফ্লাডিংয়ের জন্যই ব্যান করেছিলেন। তাছাড়া ব্লগে রাজাকারদের নিয়ে তার কোন বক্তব্য নেই। তিনি স্বাধীন মতপ্রকাশে বিশ্বাসী এমনকি সেটা আমাদের সবচাইতে মূল্যবান স্বাধীনতার বিরুদ্ধে গেলেও। পরবর্তীতে তিনি সামান্য বিষয়ে আমাদেরই একজন ব্লগারের মাকে নিয়ে যেভাবে কথা বলেছেন তাতে বুঝেছি মা.মো. একজন দালাল ছাড়া আর কিছুই নয়। মা.মো. কিন্তু গালিবাজদের নিয়ে আর কোন পোস্ট দিচ্ছেননা এখন। কিন্তু সেসময় কেন দিয়েছিলেন? টাইমিংটা রাজাকারদের সুবিধা মত কেন হয়েছিল?
হট্টগোল বলেছেন:
মিরাজ সম্পর্কে @ মিরাজকে আমি ব্লগীয় সুশীল বলে জ্ঞান করি। হাসিব ভালো ব্যাখ্যা দিয়েছে। স্বাধীনতা এবং অন্যান্য ইস্যু নিয়ে তার অবস্থান এমনই যে আপনি তাকে পছন্দ করলে আপনার মতো করে ব্যাখ্যা (পজেটিভ) করে নিতে পারেন। এবং তার (মিরাজের) অপছন্দীয় লোকেরা চাইলে নেগেটিভ ব্যাখ্যা দিতে পারেন। মিরাজের দোষ (সেটা অবচেতনভাবে হলেও) তিনি তার অবস্থান সম্পর্কে আসলেই দ্ব্যর্থহীন নন। তবে তাকে সরাসরি রাজাকার এখনো বলা যেতে পারে না। বরং বলি সুবিধাবাদী।এটিম সম্পর্কে @ যারা একটু পুরোনো ব্লগার, তারা জানেন এ-টিমের জন্মপ্রক্রিয়া, কার্যাবলী। এই ব্লগে রাজাকারপুত্র ঘোষণা দিয়েছিল স্বাধীনতা চেতনাধারীদের বেসবল ব্যাট দিয়ে শারীরিকভাবে প্রহারের। এছাড়াও রামছাগল এবং রাজাকারদের উতপাতের বিষয়টি সবারই জানা। সামহোয়ার বাংলা ব্লগে দুর্দান্ত কাজ করছে। বিভিন্ন তথ্য, উপাত্ত আজ সব ইউনোকোডিত হয়ে যাচ্ছে। আজকে বাংলায় সার্চ দিলে আপনি বাংলায় হাজার হাজার লিংক পেয়ে যাচ্ছেন। এটারই সুযোগ নিতে চাচ্ছে মগবাজারীয় পেইড কিছু নব্য রাজাকার। ভুল তথ্য, স্বাধীনতা বিরোধী বক্তব্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে নেতিবাচক ধারণা এবং বিভ্রান্তি তৈরি করছে। আর এসবেরই বিরোধী হলো এ-টিম। বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন সময়ে এ-টিম সদস্যরা সবসময়ই সামহোয়ারে চোখ-কান খোলা রাখছে এসব কুলাঙ্গারদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে। তথ্য-উপাত্তের এতো বড় ভার্চুয়াল সংগ্রহশালায় রাজাকারদের একটা বিভ্রান্তিমূলক পোস্টের বদলে এ-টিম চায় দশটা তথ্যগত পোস্ট আপলোড করতে।
এ-টিম শুধুমাত্র বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী। এতে কেউ কেউ তাদের ভার্চুয়াল গুন্ডা বা মুক্তিযুদ্ধের ব্লগীয় ইজারাদার ভাবলে সেটা তাদের প্রবলেম। ব্লগের কারো কারো এ-টিমের সরাসরি সদস্য হিসেবে পরিচিত থাকলেও এ-টিম তাদের বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি ব্লগারকেই তাদের সদস্য বলে মনে করে।
পরিচিত এ-টিম সদস্য কোনো ব্লগারের পোস্টে নেতিবাচক কিংবা সংঘাতমূলক কিংবা খোঁচা দেয়া কিংবা ফান টাইপের কোনো কমেন্ট করে থাকলে তা শুধুমাত্র ওই সংশ্লিষ্ট ব্লগারের সঙ্গে নির্দিষ্ট ওই এ-টিম সদস্যের ব্যাপার। এটা একেবারেই নির্দোষ ব্লগীয় আচরণ। কিছু কিছু ব্লগার এসব বিষয়ে পুরো এ-টিমকে টেনে আনে, যেটা একদমই ঠিক না।
এ-টিম কোনো রাজনৈতিক দলের ঝান্ডাধারী নয়। রাজাকার প্রশ্নে এ-টিম কোনো দল-মতকে প্রশ্রয় দেয় না। রাজাকার ব্লগারদের মতে এ-টিম কোনো 'আওয়ামী টিম' নয়। এ-টিম হলো 'একটি টিম', যারা রাজাকার পোন্দায়।
গালিগালাজ সম্পর্কে @ গালিগালাজের পক্ষপাতী কেউই নয়। কিন্তু গালিগালাজের প্রেক্ষাপট চিহ্নিত করতে হবে। কি পরিস্থিতিতে একজন মানুষ গালি দিতে পারে, কাকে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজাকারকে গালি দেয়ার পিছনে কোনো অজুহাতের প্রয়োজন নেই। এই বিশ্বাস একজন জামাত-শিবিরের কর্মীর জন্যও প্রযোজ্য। যে কর্মীটি জেনে থাকে, তার দলের নেতৃস্থানীয়রা বাংলাদেশের বিরোধীতা করেছিল, তাদের জন্য গালি খুবই ছোট পর্যায়ের প্রতিবাদ। তাদের হাতে ইসলামও নিরপরাধ নয়।
আর গালাগালি কাদের করা হতো/হয়, সে বিষয়টি একটু গভীরভাবে অবজার্ভ করলেই টের পাওয়া যায়। এছাড়াও আরেকটা খেলা হয় ব্লগে, বিভিন্ন নিকে গালিগালাজ করে এ-টিমসহ অনেকের নামে চালিয়ে দেয়া হয়। এ ব্যাপারটাও ভালো করে খেয়াল করতে হবে।
গ্রুপ ব্লগ, রাগ ইমন, ব্যান-আনব্যান, বিবিধ সম্পর্কে @ রাগ ইমন সম্পর্কে হাসিবের সঙ্গে পুরো একমত। তিনকোনা তাকে বাজে কথা বলার পর যখন এ-টিম সহ পুরো ব্লগ তার পক্ষে ফাইট দিছিল, সেই তিনিই সহযোদ্ধাদের ল্যাং মেরে তিনকোনার সঙ্গে মৈত্রীচুক্তি করে পোস্ট দিয়েছিল। সেই তিনি ব্যানমুক্তির সময় তার গ্রুপের কথাই ভেবেছিলেন, যেখানে এ-টিমের পোস্টগুলোতে (ব্যানমুক্তি আন্দোলনের সময়কার) গ্রুপ-টিম নির্বিশেষে সবার ব্যানমুক্তি চাওয়া হয়েছিল।
এই ব্লগে গ্রুপ ব্লগিং কনসেপ্টটা কাজ করবে না, করছেও না। একই পোস্ট গ্রুপ এবং প্রথম পাতায় প্রকাশ পাচ্ছে। হাস্যকর একটা অবস্থা।
পরিশেষে একটাই কথা...
ছাগু/রাজাকার দেখিলেই গদাম লাথি।
পোস্টটি শো-কেসে রাখা হলো।
লেখক বলেছেন: হট্টগোল, পড়া এবং আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।
রাশেদ বলেছেন:
হুমম...ভালো লাগলো পোস্ট। জেনারেল ভাই, হাসিব ভাই, হট্টগোল ভাই ঠিক বলছেন। নাম ধরে দুই তিনজনের নামে আনব্যান এর পোস্ট দেখে আমিও খুব অবাক হয়েছিলাম। সবাইকে এক যুক্তিতে ব্যান করা হইছিল তাইলে সেইখানে আবার বিভাজন কেন? কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাইলে সেইটা আলাদা কথা যে সে গালিবাজ তার ব্যান উঠানো হউক চাই না, কিন্তু ঐ সময়ে পরিস্থিতি ভিন্ন ছিল। তাই ব্যান উঠাইলে সবারটাই উঠাতে হবে, এই বিষয়ে কোন সেকেন্ড থট দেয়াটা সাপোর্ট করতে পারি নাই।
আমি পারসোনালি গালি দেয়া পছন্দ করি না, কিন্তু যখন দেখি মুক্তিযুদ্ধকে অপমান করে পোস্ট দেয়া হয়, তখন সেইসব পোস্ট বা জামাতিগুলারে গালি দেয়াটা মোটেও অন্যায় করি না। আর যারা সুশীলের ছদ্মবেশে জামাতি ভাব ধারন করে চলে তাদেরকেই কোন সাপোর্ট দেয়া সম্ভব না, গালিই তাদের একমাত্র জবাব, কারন এইসব পোস্ট ডিলিট করতে বলে লাভ হয় না, ডিলিট করা হয় না, তাদের সব প্রশ্নের জবাব দিলেও লাভ হয় না, আবার পোস্ট করবেই। তখন আর কি করার থাকে! কতক্ষন ইগনোর করতে পারা যায় এইসব ব্যাপার। গালি তখন আপনা থাইকাই এসে পরে।
ব্লগে ডাবল স্টান্ডার্ড মেইন্টেইন করে এমন লোক অনেক। তাদের দেখি পাকিস্তান শব্দটা শুনলেই গা জ্বালা করে অথচ জামাতি টাইপ লোকের পোস্টে চরম খাতির! এইসব লোককে কতক্ষন সহ্য করা যায়! তারাও তাই গালি খায়। কারন মুক্তিযুদ্ধ প্রশ্নে কোন দুই নৌকা নাই। হয় পক্ষে নাইলে বিপক্ষে থাকতে হবে।
আর মিরাজ ভাইয়ের ব্যাপারে বলি তার কিছু কিছু ব্যাপার খটকা লেগেছিল। উনার পোস্টের সাধুবাদ জানাই কিন্তু কিছু কিছু ব্যাপার ঠিক বুঝি নাই উনার ব্যাপারে।
লেখক বলেছেন: রাশুভাই, আপনার আর আমার অবস্থান একই বলা যায়। অনেক ধন্যবাদ।
তবে পরিস্হিতির প্রয়োজনে যারা গালি দেয় তাদের আমি ঈর্ষা করি। আমারও দেয়া উচিত কিন্তু পারি না। ভার্চুয়ালি অজানা অচেনা কাউকে গালি দিতে ইচ্ছে করে না।
জামাত-শিবিরের বাড়াবাড়ি দেখলে অসহ্য লাগে, ব্লগ থেকে বেরিয়ে যাই, দায়িত্ব পালন করা হয় না, এটা আমার অক্ষমতা।
লেখক বলেছেন: নাজিমভাই, আপনাকে অনেক ধন্যবাদ পড়া আর কমেন্ট করার জন্য।
বিষাক্ত মানুষ বলেছেন:
নারূদা .. তোমার পোস্টের সাথে পুরোপুরি একমত
লেখক বলেছেন: বিমা, অনেক ধন্যবাদ। এত লম্বা পোস্ট লোকজন পড়েছে এবং মতামত জানাচ্ছে দেখে খুব ভাল লাগল।
েজবীন বলেছেন:
আমরা যারা অনেককিছু জানি না, আলোচনার সবার কথায় অনেকটা ধারনা পাবো আশাকরি ....ধন্যবাদ নরাধম পোষ্টটার জন্য ....
+++++
লেখক বলেছেন: জেবীন, পড়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমারও মনে হয় আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ভুল বুঝাবুঝিগুলো কমিয়ে আনতে পারি।
এ-টিম নিয়া কমরেডরা বলে গেছে, আমি আর কিছু বলবনা।
মিরাজ সম্পর্কে আমার ধারণা হল, বিএনপিতে মুক্তিযোদ্ধা পন্থি লোক আছে যারা জামাত ঘৃণা করে, মিরাজ সেই রকম। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে উনি বিএনপির সদস্যও হতে পারেন।
লেখক বলেছেন: অচু, তোমার কমেন্ট ইন্টারেস্টিং। অনেক ধন্যবাদ। বিএনপি করুক আ'লীগ করুক আমার কোন সমস্যা নেই যতক্ষন না রাজাকারদের বিরোধীতা করতেছে ততক্ষণ আমার জন্য ঠিক আছে।
বিবর্তনবাদী বলেছেন:
প্রিয় নরাধম, আপনার এ লেখা ও উদ্দেশ্য ভাল লাগল। অনেক ধন্যবাদ। মিরাজ ভাইকে নিয়ে যে নোংরামি চলছে তা থেকে অবশ্যই অন্যদের বিরত থাকা উচিত। অচেনা বাঙালি বলছেন, "বিএনপিতে মুক্তিযোদ্ধা পন্থি লোক আছে যারা জামাত ঘৃণা করে, মিরাজ সেই রকম। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে উনি বিএনপির সদস্যও হতে পারেন"। --- সমস্যা কোথায়?
রাজনৈতিক কারনে বিএনপির কিছু ভুল সিদ্ধান্ত ছিল ২০০১ এর নির্বাচনের সময়। কিন্তু, বিএনপিতে এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযুদ্ধকালীন যাদের স্বতস্ফুর্ত অবদান আজ আমরা ভুলে যাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী তাই দুঃখ করে বলেছিলেন, "যে কর্ণেল অলি প্রথম অস্ত্র ধরেন পাকিস্তানিদের বিরুদ্ধে, তাকে আজ দেশপ্রেমের পরিচয় দিতে হচ্ছে"।
এবার আমার কিছু কথা, "ব্লগে আমি প্রায় ৩ মাস ধরে লিখছি। প্রথম প্রথ কারো সাথে তর্ক বিতর্কে যাওয়া হয়ে উঠেনি। কিন্তু, বর্তমানে দেখছি, কিছু ব্লগারের প্রশ্নের উত্তরে গালি ছাড়া আর কিছু দেবার জন্য পাওয়া যায় না। আসলে গালিতো ভাষারই অংশ, সব ভাষাই গালি (অবশ্যই আরবীতেও) আছে। যখন যুক্তি বাদ দিয়ে প্রতিপক্ষ ছলনার আশ্রয় নেয়, তখন তার প্রতি সঠিক মনেরভাব প্রকাশের জন্য আসলেই গালি ছাড়া কিছু পাওয়া যায় না।
তবে আমার মনে হয় যাকে তাকে অশ্রাব্য গালি দিয়ে, নিজের অবস্থানকে হালকা করা বোকামি। গালি না দিয়ে যদি উপায় না থাকে তবেই কিছু স্পেসিফিক ক্ষেত্রেই গালি দেওয়া উচিত।
বিবর্তনবাদী বলেছেন:
ত্রিভুজ কিছু প্রশ্ন রেখেছিলেন, মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে। সেখানে কয়েকজন গোলাম আজমের ভূমিকাকে ত্রিভুজ কেমনে বিবেচনা করে তা নিয়ে প্রশ্ন করে, কিন্তু ত্রিভুজ বার বার বলছে গোলাম আজন তার পোস্টের কন্টেন্টে পরে না। এক পর্যায়ে আমি তারে বললাম, "নিজের অবস্থানতো আপনি নিজেই প্রশ্নবিদ্ধ করছেন। সরাসরি বলেদিন না কেন, "গোলাম আজম সম্পর্কে আপনার মোনভাব কি?" আপনার পোস্টের মূলকথা কি সেটাতো আলোচনা হচ্ছেই। তবে অনেকেরই প্রশ্ন (অবশ্যই আমারো) গোলাম আজমকে আপনি কিভাবে মূল্যায়ন করেন। বেশি না ঘুরাইয়া উত্তর দিলেই তো পারেন"।
ত্রিভুজের উত্তর ছিল এইরকম, আমার অবস্থান নিয়ে আমি একটুও চিন্তিত নই বিবর্তনবাদী! আপনি বরং আপনার অবস্থানকে আরো শক্ত করতে থাকেন....।
এর প্রতিউত্তরে গালি ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না। আর চুপ করে থাকলে ত্রিভুজ গোত্রীয়রা নিজেদের অপচেষ্টা আরো জোরে সোরে চলাবে।
@ মিরাজ ভাই- আপনি কি আমার সাথে একমত।
লেখক বলেছেন: বিবর্তনবাদী, আপনার সাথে একমত। রাজাকাররা গালি না খেলে থাকতে পারেনা। আমি তো বলব যারা গালি দেয় তারা রাজাকারদের উপকার করতেছে। কারন রাজাকাররা গালি খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে গালি না খেলে ঘুম হয়না।
বিবর্তনবাদী বলেছেন: অচেনা বাঙালি বলছেন, "বিএনপিতে মুক্তিযোদ্ধা পন্থি লোক আছে যারা জামাত ঘৃণা করে, মিরাজ সেই রকম। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে উনি বিএনপির সদস্যও হতে পারেন"। --- সমস্যা কোথায়?
বিবর্তনবাদী, আমি কি বলেছি বিএনপির হলে কোনো সমস্যা হয়েছে?
বরং মুক্তিযোদ্ধা পন্থি হওয়াতে মিরাজ নিজেদের লোক সেটাই বুঝাতে চেয়েছি।
মিরাজ ভাই নিয়ে আসলে বলার কিছুই নেই। তার পোষ্ট পড়লেই বোঝা যায় তিনি কি চেতনা ধারন করেন। তাকে নিয়ে শুধু শুধুই বিতর্ক শুরু হয়েছে। এটি কি শুরু হয়েছে তিনি গালিবাজীর বিরুদ্ধে অবস্হান নিয়েছিলেন সে কারনে? আমার কেন জানি সেটাই মনে হয়। তিনি আমাদের ব্যানের সময় যেভাবে বিভিন্ন পোষ্ট দিয়ে সবাইকে অনুপ্রানিত করেছেন সে কথা বলাই বাহুল্য। তারপরও তাকে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ছে। অন্তত তাকে নিয়ে আসলে আমি কখনোই কোন বিতর্কে জড়াতে চাইনা...নিজের প্রতি আস্হার কারনে মনে হয় এটি হলো...আমি তার কিছু পোষ্ট পড়েই তার অবস্হান বুঝে নিয়েছি....যেখানে উপসংহার দিয়ে দেয়া হয়েছে তার পর আর কিছু বলার থাকেনা।
মাহবুব ভাই আমার খুব পছন্দের একজন ব্লগার। তার লেখা আমি খুব মন দিয়েই পড়ার চেষ্টা করি। কিন্তু তার কিছু আচরন সত্যিই দুঃখজনক। তাকে নিয়ে আসলে কিছুই বলার নেই। আমি হতাশ যে তাকে নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে। তবে একটি কথাই বলতে পারি ব্লগে কাউকেই, কোন ব্লগারেরই অন্য কোন ব্লগারের ব্যাক্তিগত প্রসন্গ টেনে আনা উচিত নয়। ভার্চুয়াল ব্লগিংয়ে ব্যক্তিগত প্রসন্গ সম্পুর্ন অপ্রাসন্গিক। এটি অন্যদের বেলায়ও খাটে...সবার জন্য প্রযোজ্য। সবারই উচিত ব্যক্তিগত প্রসঙকে পরিহার করা।
গালিবাজী নিয়ে আর নতুন কি বলবো। আমার কাছে বাস্তবের গুলি আর ভার্চুয়াল গালি সম্পুরক।
বাস্তবের গুলি = ভার্চুয়াল গালি।
বাস্তবে রাজাকার মতাদর্শীদের গুলি দিয়ে উত্তর দিতে হয়, আর এখানে দিতে হয় গালি দিয়ে। এ পরিস্হিতির জন্য কিন্তু ঐ রাজাকার মতাদর্শীরাই দায়ী। ইতিহাস ঘাটতে চাইনা। এটি সর্বোজনবিদিত। কাজেই স্বাধীনতা বিরোধী পোষ্ট পড়লেই ভার্চুয়াল গুলি চলবে। কোন উপায় নেই। আমরা মশা নিয়া ফালাফালি করিনা, ডাস্টবিনই আমাদের লক্ষ্য।
কিন্তু তাই বলে যে কোন পরিস্হিতিতে যে কাউকে নিয়ে নোংরা মন্তব্য করা মোটেই উচিত নয়। পোষ্ট টু পোষ্ট আমার মন্তব্য ভেরি করবে অবশ্যই। যেমন আমি যখন শুনবো সন্ধ্যাবাতি গোআ কে মহান নেতা বলে, তার প্রতিবাদ মনেপ্রানে অবশ্যই করবো, আবার যখন দেখবো সে একটি হৃদয় ছোয়া, হৃদয়গ্রাহী লেখা লিখেছে, তার প্রশংসাও করতে দ্বিধা করবোনা। আরো অনেক ব্লগার নিয়েই আমার এই মতামত থাকবে। আর এখানেই হয়তো অন্য অনেকে সাথে আমার মতোপার্থক্য তৈরী হবে। আমার স্বাধীনতাকে সবাই শ্রদ্ধা করবেন বলেই আশা করছি।
এটিম, রাগাপু, উদাসী এই প্রসন্গে কোন মন্তব্য করা থেকে বিরত থাকলাম। কারন তখন ব্লগে থাকলেও ব্যাপারটিকে আমি যথাসম্ভব এড়িয়ে গিয়েছি....যদিও এটিম বা রাগাপু বা উদাসী সবাই আমার কাছে খুব শ্রদ্ধাশীল ব্লগার। আর যেহেতু ব্লগের অনেক ইতিহাসই জানিনা কাজেই মন্তব্য করাটা ঠিক সমীচিন নয় বলেই মনে করছি।
"আমার কথা" তে যা বলেছেন তার সাথে একমত।
গুছিয়ে লিখেছেন বেশ। শোকেইজ্ড হয়ে গেল লেখাটি
লেখক বলেছেন: সামীভাই, অনেক ধন্যবাদ। আপনার কমেন্টের সাথে একমত। তবে কেউ গোআ'কে মহান বললে তার অন্য ভাল পোস্টেও আমি প্রশংশা করবনা। দূর্জন বিদ্ব্যান হলেও পরিত্যাজ্য।হাহাহা........।![]()
শমশের - ২৬ বলেছেন:
"A-Team Forever"
লেখক বলেছেন: শমশেরভাই, অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: মহান মুকুলের কাছ থেকে ডিটেলস্ কমেন্ট পেলে ভাল লাগত। অনেক অনেক ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
নারদ , প্রথমে তোমাকে অভিনন্দন জানাই , (আগেও জানিয়েছি) , ব্যানমুক্তির সময় আমার অবস্থান নিয়ে তোমার অনুভূতির অকপট প্রকাশের জন্য । তুমি আর আমি একই ভাবে চিন্তা করি না । আমি আমার অবস্থান ঐ পোস্টেই আমার মন্তব্যে আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছিলাম। না মানতে পারো আমার অবস্থান, গ্রহন যোগ্য না হতে পারে আমার চিন্তাধারা --- কিন্তু তারপর ও আমি একজন "নরাধমকে" ভালোবাসতে পারি । অসম্ভব শ্রদ্ধা করতে পারি । এবং সেটা করিও । কারন একটাই - এই মত পার্থক্যের কারনে তুমি কোনদিনই "রোকনের " মত পোস্ট লিখবে না । ব্যক্তিগত , পারিবারিক বিভিন্ন তথ্য নিয়ে নোংরা নোংরা পোস্ট দেবে না । ম্যারিটাল স্ট্যাটাস কিংবা শরীরের ওজনের মত স্পর্শ কাতর বিষয়কে ব্লগে টেনে এনে "ডার্টি জোক " করবে না । রোকনের যেই পোস্ট পড়ে তুমি হতভম্ব হয়েছো , ঐটা শুধু টিপ অফ দা আইসবার্গ ।
আমিও তোমাকে "কেন তুমি আমার কথা মত , আমার তরিকা মত " চললে না বলে মাসের পর মাস তোমার পিছনে লেগে থাকবো না।
অসম্ভব রকমের বিরক্ত লাগছে এই মন্তব্য লিখতে । আর লিখতে ইচ্ছে করছে না ।
আমার তিনটা পোস্টের কপি দিয়ে গেলাম নিচে।
পড়ো এবং মিলিয়ে নাও রাগ ইমন সম্পর্কে বলা মিথ্যাচারের সঙ্গে ।
আর , নারদ , প্লিজ , কিপ মি আউট অফ অল ডিশকাশন্স । রাগ ইমনকে তুমি যতবার উল্লেখ করবে , ততবার তাকে নিয়ে প্রোপাগান্ডা চালানোর সুযোগ তৈরী হবে । রাগ ইমন এখন আর ব্লগে নাই । হোক সে খুব খারাপ কিংবা অবাঞ্ছিত কোন ব্লগার , উত্তর দেওয়ার সুযোগ যেখানে নেই, তাকে সেখানে আর টেনে এনো না । প্লিজ।
যদি সত্যি জানতে চাও , জানার অনেক পথ আছে । না হয় আমার সাথে সরাসরি কথা বলে ব্যাখ্যা খুঁজে নিও । কিন্তু ব্লগে আর টেনো না ।
নোংরামির জবার দেওয়ার সাহস আমার চিরকালই ছিলো । আজো আছে । কিন্তু , যে কোন দিন জন্মদাতা পিতার শীতল হয়ে যাওয়া দেহ স্পর্শের সম্ভাবনাকে প্রতি সেকেন্ডে যেই কন্যা যাপন করছে , তাকে ব্লগের অপ্রয়োজনীয় জায়গায় বার বার লড়াই করতে ডেকো না ।
কিছু অসাধারন বন্ধু আর কিছু হাতে গোনা লেখা বাদ দিলে , দিস ব্লগ ইজ এ পিস অফ শিট নাও ।
লেখক বলেছেন: রাগাপু, কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
মনিটর বলেছেন:
রাগ ইমন বলেছেন: রাগ ইমন এখন আর ব্লগে নাই ।
কিছু অসাধারন বন্ধু আর কিছু হাতে গোনা লেখা বাদ দিলে , দিস ব্লগ ইজ এ পিস অফ শিট নাও ।
লেখক বলেছেন: মনিটর, অনেক ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
আমি একলা কোন ডিসিশন নেব না । আমার ইচ্ছা , বান্দর গ্রুপ দলগত ভাবে একটা নীতিগত সিধান্তে পৌঁছাক । একা রাগ ইমন কি করবে , সেইটা রাগ ইমনের ব্যাপার । তবে বান্দর রাগ ইমনের কথা হলো , মানু এবং বিমার মত লেখক / ব্লগার যদি বাংলাদেশের জন্য লড়তে গিয়ে ব্যান খায় , তাহলে বান্দর গ্রুপের চুপ চাপ থাকাটা মানায় না । আমরা চুপ থাকবো না । ( এইটা বান্দর গ্রুপে দেওয়া পোস্টের একটা অংশ । ঐ সময় মানু আর বিমা ছাড়া আর কারো কথা জানতাম না । খেয়াল করো নারদ , আমি স্পষ্টই উল্লেখ করে দিয়েছি " একা রাগ ইমন অথবা ব্লগার রাগ ইমন " আর "বান্দর গ্রুপের সদস্য হিসেবে রাগ ইমন " এর অবস্থান । দুটোই পাশাপাশি চলার কথা ।)
---------------------------------------------------
Click This Link
মানুষের জন্য প্রতিবাদ ।
মানুষের জন্য আন্দোলন ।
মানুষের জন্য লড়াই ।
মুক্তির সংগ্রাম চলবেই ।
প্রথমে ভেবেছিলাম , বান্দর গ্রুপের পক্ষ থেকে এই পোস্ট দেই । পরে মনে হলো , এই প্রতিবাদের আবার গ্রুপ ট্রুপ কি ? বাংলাদেশের পক্ষ নিয়ে যারা লড়তে গিয়ে ব্যান খেয়েছে , তারা কি সবাই বান্দর গ্রুপের সদস্য ? তা তো না । ঐ রাতে তো কোন গ্রুপের পক্ষ হয়ে আমরা অপমানের জবাব দিতে নামি নাই । নেমেছিলাম বাংলাদেশের পক্ষ হয়ে ।
বাংলাদেশ নামক মানচিত্রটা যাদের অসাধারন আত্মত্যাগের ফসল , সেই সব মুক্তিযোদ্ধার অপমান করে কিছু ব্লগার অহরহ । সেই যুদ্ধাপরাধীদের পুত্র , জামায়াত শিবির তোষনকারী , সমর্থনকারী ব্লগারদের অপমানজনক আস্ফালনের জবাবে সবাই ঝাপিয়ে পড়েছিলো । তাদেরই একজন হলো ব্লগার মানুষ ।
আমি মানুষকেই আমাদের প্রতিবাদের প্রতীক হিসেবে নিলাম । সকল দেশপ্রেমিক ব্লগারের প্রতিভূ হিসেবে বেছে নিলাম ।
আমরা কারা বাংলাদেশকে ভালোবাসি? মানুষ ।
আমাদের বাবা মারা কাদের জন্য মুক্তিযুদ্ধ করেছেন ? মানুষ ।
এই দেশটাকে আমরা কাদের জন্য শুয়োর , শকুন আর বরাহদের হাত থেকে বাঁচাতে চাই? মানুষ ।
কোন রকম পশুত্বকে আমরা এই দেশের মাটিতে , সমাজে , সংসারে , সংস্কৃতিতে , অর্থ কিংবা রাজনৈতিক পটের নীতিতে দেখতে চাই না । আমরা আগ্রাসনে বিশ্বাসী নই । অত্যাচারে বিশ্বাসী নই।ধর্ষকামীতায় বিশ্বাসী নই । জাতি হিসেবে আমরা মানবিকতায় বিশ্বাসী । তাই মানুষ ।
মানুষকেই বেছে নিলাম আমাদের প্রতিবাদের প্রতীক হিসেবে ।
প্রতিবাদের কর্মসূচী হিসেবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে । সে গুলো নিচে বর্ণনা করা হলো ।
১। প্রতিবাদ স্বরুপ আমরা সকলে কালো ব্যাজ ধারন করেছি । যারা এখনো করেন নাই , তাদের কাছে বিনীত অনুরোধ , প্রোফাইলে এই রিবন লাগান ।
২। আমরা প্রত্যেকে সামহোয়ার ইন এর নীতিমালায় একটি নতুন ক্লজ এবং এর তীব্র প্রয়োগ দেখতে চাই । " বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। " এই ক্লজটা আমরা নিজেদের ব্লগের মাথায় লাগিয়ে নিচ্ছি । আপনাদেরকেও তা করার অনুরোধ থাকলো ।
৩। মানুষ এবং মানুষের মত সকল ভালো ব্লগারদের ব্যান মুক্তি না হওয়া পর্যন্ত আর অন্য কোন বিষয় যেমন , গান , কবিতা , ইত্যাদি পোস্ট করা হবে না । কোন মৌলিক লেখা যাবে না । তবে আমরা ব্লগ ছাড়বো না । আপাতত । প্রতিবাদী লেখা চলবে। কোন রকম গালিগালাজ বা উস্কানির জবাবে আমরা শান্ত থাকবো । পালটা গালি দেব না ।
৪। সবচেয়ে বড় কথা হলো যে , বাংলাদেশ , বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব এবং সংবিধান বিরোধী কোন পোস্ট আজকে থেকে আর ব্লগে করা যাবে না ---- যতদিন না এই নীতির প্রয়োগ হচ্ছে, ততদিন লড়াই চলবে । সবাইকে বার বার বুঝিয়ে দিতে হবে - এই নীতি প্রয়োগ করলেই আমরা নিজেরাই ব্লগের লেখালেখির পরিবেশ ফিরিয়ে আনব। ব্লগের কর্তৃপক্ষ যা চায় সেটা পেতে হলে , আমরা যা চাই , আমাদেরকে সেটা দিতে হবে ।
উল্লেখ্য , এইটি অনুরোধ । শ্রদ্ধা ও বিনয়ের সাথে । আপনারা আপনাদের সিদ্ধান্তের ব্যাপারে স্বাধীন। সব সময় ।
( প্রথম প্যারায় স্পষ্টই উল্লেখ আছে , সবার জন্যই লড়াই করার কথা । আমি জানতাম , ব্যান যারা হয়েছে , তাদের সবাইকে গালিবাজ ও নোংরা ব্লগার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হবে । তাই ব্লগার মানুষকে বেছে নেই "প্রতীক " হিসেবে । অবশ্যই এটা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করার কৌশল ছিলো রাগ ইমনের পক্ষ থেকে । কারন ডোরাকাটা নামক একজন ব্লগার "পায়খানার ছবি পোস্ট করে ভরে ফেলেছিলো ব্লগ" । এই ছবিকে আমরা কেউ সমর্থন করতে পারি নাই । প্রতিবাদের তরিকা হিসেবে ঐটা জঘন্য রকমের নিম্ন রুচির ছিলো । রাজাকার পক্ষের স্যাবোটাজও হতে পারে ।
কষ্ট লাগে , স্রেফ "নোংরামির " বদনাম থেকে বাঁচার জন্য স্বাধীনতার পক্ষ নিয়ে লড়ে যাওয়া ব্লগারদের ভিতরে আমি মুজতবার নাম আন্দোলনের সময় সরাসরি নিতে পারি নাই । ওকে অনুরোধ করেছিলাম চুপ থাকতে । বলেছিলাম , বিশ্বাস রাখো , সবার ব্যানমুক্তির জন্যই লড়ছি - শুধু স্ট্র্যাটেজিকাল কারনে তোমার নাম নিতে পারছি না । আন্দোলন তুঙ্গে উঠতে দাও - তখন আর সমস্যা হবে না ।
মেনে নিয়েছিলো মুজতবা । আমার চেয়ে বয়সে অনেক ছোট হলেও , দুনিয়ার সর্ব প্রকার পাগলামির ইতিহাস থাকা সত্বেও এই ছেলেটাকে সারা জীবন মাথা নিচু করে শ্রদ্ধা করে যাবো - ওর এই আত্মত্যাগ আমি ভুলবো না।
একি কারনে , অন্য আরো অনেক নাম সরাসরি নেওয়া যায় নাই । )
লেখক বলেছেন: আরণ্যক যাযাবর বলেছেন:
রাগ ইমন, আপনি চলে যাবেন না।
মামু বলেছেন:
{ রাজাকারদের প্রতিঃ}( এই পোস্টটা সম্পূর্ণভাবে আমাদের ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা। কোন রাজাকার যেন মন্তব্য করার সাহস না করে। মন্তব্য করলেই কোন অজুহাত ছাড়াই সরাসরি ব্লক করা হবে। )
----------------------------------------------------------------
সবিনয়ে জানতে চাই, কে রাজাকার ওই সার্টিফিকেট কে দিল?
---------------------------------------------------------------
এই ধরনের সার্টিফিকেট না দেয়াটাই ভাল
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
( মিরাজভাইয়ের পোস্ট এবং কমেন্ট পড়লে যে কেউ বুঝবে যে তিনি অতি সজ্জন এবং দেশপ্রেমিক মানুষ। তাঁর ব্লগে প্রচুর মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টস আছে যা আমাদের আশান্বিত করে।
তাঁকে টেনে এনে রাজাকার উপাধি দেওয়া এবং কোন কারণ ছাড়াই তার পিছনে লেগে থাকার মাঝে আমি কোন কৃতিত্ব খুঁজে পাইনা। )
----------------------------------------------------------------
সর্বপরি পুষ্ট ভাল হইচে, পেট ভইরা খাইয়া তৃপ্তি পাইলাম।
+
লেখক বলেছেন: সাইফুর বলেছেন: সব কিছু পড়লাম..
নরু কে +
রাগ ইমনকে ব্লগের দরকার..
থাকুন এখানে
রাগ ইমন বলেছেন:
Click This Link কিছু ব্লগারের সাথে কথোপকথনে সৃষ্টি হওয়া বিভ্রান্তির অবসান কল্পে এই পোস্টের অবতারনা।
৭ই জানুয়ারী ২০০৮ সাল , রাতের পর থেকে শিল্প সাহিত্য চর্চা থেকে এই ব্লগে বিরত আছি । কারন একটাই , বাংলাদেশের মুক্তিযুদ্ধ , স্বাধীনতা ও জাতীয়তাবাদের জন্য অপমানজনক এ যাবতকালের চলে আসা সমস্ত পোস্ট দেখতে দেখতে ক্ষোভের পরিমান ব্লগারদের মাঝে বেড়েই চলছিল । ক্ষুব্ধ ছিলাম আমিও । আমার পরিচিত বন্ধু ব্লগাররাও ।
৭ই জানুয়ারী রাতে হুট করে কোন একটি পোস্টের কারনে সবাই ফেটে পড়েছিলো কি না বলে যারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে , তারা হইলো সব জ্ঞানপাপী । কারন , বাংলাদেশের জন্য অপমানজনক , বাঙ্গালীর জন্য অপমানজনক পোস্ট একদিন বা এক রাতের ঘটনা তো না । এই ব্লগ যখন থেকে শুরু হয়েছে , সেইদিন থেকেই জন্ম এই বিষবৃক্ষের । কখনো কখনো সম্মিলিত প্রতিবাদের মুখে উৎপাটিত হয়েছে কিছু নিক , কাটা পড়েছে কোন কোন পোস্ট । অথবা , ফ্লাডিং তথা প্রতিবাদী পোস্টের তোড়ে ভেসে গেছে কিছু বর্জ্য লেখনী ।
কিন্তু কোন চিরস্থায়ী সমাধান হয়নি । কখনো কোন একটা গ্রুপ , কখনো কোন টিম আবার কখনো সংঘবদ্ধ ব্লগারদের প্রতিবাদ হয়েছে ছাড়া ছাড়া ভাবে । সুশীল যুক্তি এর নিষ্ক্রিয়তা দেখতে দেখতে , হতাশ হতাশ হতে হতে প্রতিবাদ ও প্রতিরোধ একটা সময়ে গিয়ে কুশীল , জটিল থেকে নেমে চটিল ( রসময় গুপ্তের চটির মত কিছু ) পর্যায়ে চলে গেছে ।
আজ আমরা বিষের আস্বাদ পাই দুই পক্ষেই । জুলুমকারীরা তো জন্মেই বিষ ছড়াতে ব্যস্ত । তারা আবার " সুচয়িত শব্দে অপমান করেন বলে ভদ্রতার ভন্ড মুখোশ ঝুলে থাকে তাদের নেকড়ে নখ আর দন্তের সামনে" ।
এই যেমন , " ৩০ লক্ষ মানুষ মরে গেলে আমার অনুভূতি আহত হয় না ।" অথবা , "বাংলাদেশের জাতীয় সংগীত পালটানো দরকার ।" কিংবা মুক্তিযুদ্ধের সময়কার মৃত শিশুর লাশ কুকুরে খাচ্ছে , এমন ছবি তুলে দিয়ে " এইটা কি ডিজিটাল সফট ওয়্যারের কারসাজি " ধরনের চরম নির্দয় , অশ্লীল , অপমানজনক উক্তি ।
নাহ , এরা গালি দেয় না । মনে পড়ে যায় , ইংরেজি ম্যাড পত্রিকার কথা । তারা একবার ইংরেজি প্রায় শত খানেক ছবির বিশ্লেষন করে দেখিয়েছিলো , কিভাবে সব পরিচিত এবং বিখ্যাত ভিলেইনরা সব সময় পারফেক্ট জেন্টলম্যান'স ইংরেজিতে কথা বলে । আর সব নায়করা , রে শয়তান , আজ তোরই একদিন কি আমারই - ধরনের গালি দেওয়া , উস্কানিমূলক বাক্য ছুড়ে থাকেন ।
ব্লগের অবস্থা সেই কৌতুকময় "ম্যাড" পত্রিকা থেকে খুব একটা দূরে কি?
আর যারা বিপক্ষে দাঁড়িয়ে দেশ মাতৃকার সম্মান বাঁচানোয় লড়ে চলেছেন , তাদের কি অবস্থা ? এই খানে একটা মজা আছে । ব্লগের জামায়াত - শিবির - রাজাকার গোষ্ঠী প্রায় একই রকম ভাষায় কথা বলে । এই পক্ষে ভাড়া করা গালিবাজ নিক যে নেই তা কিন্তু না। জামায়াত বিরোধী পোস্ট পড়লেই এরা এসে নাকি সুরে গালি দিতে ভালোই পারদর্শী । তবে বিপক্ষে দাঁড়ানো ব্লগারদের সংখ্যা যেহেতু অনেক অনেক বেশি - তাই তাদের চারিত্রিক বিভাজনও একেবারেই বিচিত্র !
কেউ হয়ত ভুলে "শালা " শব্দটাও উচ্চারন করতে পারবে কিনা সন্দেহ । আবার কেউ রেগে গেলেই " তোমা কিংবা তোমার মাতা , পিতা , ভগিনীতে উপগত হইতে চাই " কিংবা " নিশ্চয়ই তাহারা নিজ নিজ পরিবারে একে অপরে উপগত হয় নিয়মিত " বলে নিজের ক্রোধের প্রকাশ ঘটায় । উচিত অনুচিতের প্রশ্ন আমি এখানে তুলবো না । কারন, ব্যাক্তির ব্যক্তিগত পছন্দ , অপছন্দ , রুচি কিংবা অভ্যাস দিয়ে একটা পুরো সমাজের আচরন বিধি তৈরী করার চেষ্টা হইলো "বোকার স্বর্গে বাস করা ।"
কল্পনা করুন তো , " বাংলাদেশের কোন রাস্তায় যেটা সবাই ব্যবহার করে সেখানে প্রস্রাব করা নিষেধ কিংবা হর্ন দেওয়া যাইবে না " লিখে আজ পর্যন্ত এই দুইটা পাবলিক নুইসেন্স ঠেকানো গেছে ? যায় নাই । তার কারনটা খুব সোজা । প্রস্রাব যে ধরে রাখতে পারে না বা চায় না , সে করবেই । ৫০ টাকা জরিমানার সে থোড়াই কেয়ার করে ! আবার , যে কোন কারনে ধরে রাখতে বাধ্য ( ব্যক্তিগত বা সামাজিক গ্রহনযোগ্যতার খাতিরে ) যেমন মেয়েরা - সে অন্য কোন পথ বা আড়াল খুঁজে নেবেই ।
গালির ব্যাপারটাও তাই । অথবা ব্যক্তি আক্রমন । যার করতে ভালো লাগে , সে করবেই । যে কোন ইস্যুতেই করবে । মুক্তিযুদ্ধ ইস্যুতেও করবে । শুধুমাত্র মেয়েদের ব্লগে কমেন্ট করা নিয়েও করবে । লেখা পছন্দ হয়নি বলেও করবে । কিংবা ," আমাকে প্রত্যাখানের মজা তোকে বোঝাবো , দেখি তুই কেমনে লেখিস " এর ক্ষেত্রেও করবে । ঠেকাতে পারবেন না । সবারই আন্দাজ আপনা আপনা । আইন করে শব্দ ফিল্টারিং করবেন ? কোন সমস্যা নাই । বাংলাদেশ বিরোধী গোষ্ঠী যেমন গালিবিহীন শব্দ ধর্ষন করে বাংলাদেশের জাতীয় চেতনাকে , মুক্তিযুদ্ধকে , এরাও সেই রকম আইনের ফাঁক ফোকড় গলিয়ে আকারে ইঙ্গিতে ব্যক্তি আক্রমন চালাবে । গালির জায়গায় দেখবেন " গোল্লা গোল্লা " কিংবা " **** " চিহ্ন । অথবা নাম উল্লেখ না করে তার সাথে সম্পর্কিত কিছু তথ্য ব্যবহার করে লেখা হবে এমন ভাবে যেন " সমস্ত ব্লগার বুঝতে পারে কার কথা বলা হচ্ছে "। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে , আপনি সুস্পষ্ট কোন মামলা জিততে পারবেন না ।
এই ধুন ফুন কি তাহলে বাদ দেওয়া যায় না? আইন যে এখানে সিদ্ধ হবে না , তা তো বোঝাই যাচ্ছে । তাহলে , আমরা কি ব্যক্তির আচরনকে সমষ্টিগত স্ট্যান্ডার্ড বানানোর ব্যর্থ চেষ্টা না করে বরং " কনটেক্সট এন্ড কনসেকোয়েন্সেস " এর উপর ছেড়ে দিতে পারি ? বিশেষ করে এখন যখন "মন্তব্য মডারেশন এর সুবিধা পাওয়া গেছে ?"
কেউ কেউ ব্যক্তি আক্রমনের সাথে জাতি কিংবা দেশ আক্রমনের বিষয়টি এক কাতারে রেখে দেখতে চাইছেন । এইটা আমি সমর্থন করি না । ব্যক্তির ব্যাপারে বিভিন্ন মত থাকতেই পারে । সেখানে একতাবদ্ধ কেউ না হলে , কিছু বলার নেই । স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে দেওয়ার পক্ষেই রায় দেব । কিন্তু , দেশ?
দেশ এবং জাতি অনেক অনেক অনেক বড় একটা জিনিস । এর উপর আক্রমন হলে তখন সমস্ত বিভেদ মুছে যায় । মুছে ফেলাটাই বাঞ্ছনীয় । আমি কোন দিন কোন রিকশাওয়ালাকে বিয়ে করবো না । পতিতার সাথে ডিনারে যাব না । বস্তিতে বসে উন্নয়নের শিক্ষা দিলেও আমার নিজের ঘরে বস্তিবাসীরদের কোন জায়গা নেই । ড্রাগ এডিক্টদের ফ্রি চিকিতসার ব্যবস্থা করে দিতে পারি ভাই , প্রেম করতে রাজি না । আল্লাহর দুনিয়ায় সবাই সমান - আমরা বলতে ভালোবাসি - কিন্তু আচরন তো অন্য কথা বলে , তাই না? এই সব সামাজিক , অর্থনৈতিক , সাংস্কৃতিক কিংবা শিক্ষা , রুচির পার্থক্য কিন্তু ঘুচে গিয়েছিলো এই জাতির ইতিহাসে মাত্র এক জায়গায় , একবার নয় , বার বার ।
স্বাধীনতার যুদ্ধে । বাংলার ভাষা তথা জাতির উপর আক্রমনে । তখন , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বলেছেন জয় বাংলা । রাস্তার রিকশা ওয়ালা থেকে শুরু করে পতিতার মুখেও ছিলো জয় বাংলা । দেশপ্রেম , জাতীয়তাবোধ - এই একটা জায়গায় ব্যক্তি মুছে যায় । তখন মানুষ একটি সমষ্টিগত পরিচয়ে লড়াই করে , প্রতিবাদ করে , মুক্তির সংগ্রামে সামিল হয় ।
হ্যাঁ, এইটা ঠিক যে ব্যান যারা হয়েছেন এবং ব্যান মুক্তি যারা চাইছেন - তারা কেউ এক রকম নন । কেউ গালি দেন , কেউ গালি দেন না । কেউ ভালো লেখেন , কেউ লিখতেই পছন্দ করেন না । কেউ নিজ নামে লেখেন । কেউ ছদ্মনামে । কেউ আস্তিক , কেউ নাস্তিক । কেউ সুশীল , কেউ তারছিড়া । তাতে কি ?
এরা কেউ কারো বন্ধু না । ভাই না । বোন না । প্রেমিক না ,বউ না । কেউ কেউ তো ব্যক্তিগত জীবনে রীতিমত শত্রু । হয়ত মনে প্রানেই ঘৃনা করেন একে অপরকে । কিন্তু একটা মাত্র জায়গায় এরা সকলেই এক। এরা সবাই দেশকে , বাংলাদেশকে ভালোবাসেন। এরা সবাই মুক্তিযুদ্ধের সম্মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ । এরা সবাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জামায়াত - শিবির - রাজাকার এর আস্ফালনে বিরক্ত , ক্ষুব্দ ।
এই একটা মাত্র জায়গায় এঁরা একতাবদ্ধ । ব্যক্তি আক্রমন , রেষারেষি , গালিবাজ - নন গালিবাজ বলে বিভাজিত করার চেষ্টা করে আসলে কোন লাভ হবে না । যে আমার দেশের পক্ষে কলম কিংবা কী বোর্ড ধরে - তাকে আমি "খারাপ মানুষ বলে" বিচার আচার পরে করবো ।
কিন্তু , দেশের উপরে যখন আক্রমন আসে , তখন আমাকে দিয়ে তার বিরুদ্ধে দলাদলি করানো যাবে না । আমরা বন্ধু না হতেই পারি , আমাদের শত্রু এক।
সকল দেশপ্রেমিক ব্লগারের নিঃশর্ত মুক্তি চাই ।
এই ব্লগের কোথাও কোন পাতায় কোন ভাবেই বাংলাদেশ , মুক্তিযুদ্ধ কিংবা জাতীয় চেতনাকে অপমান করে কোন লেখা পোস্ট করা যাবে না ।
হাল ছাড়বেন না ব্লগাররা - কন্ঠ ছাড়ুন জোরে !
( নারদ , খুব ভালো করে পড়ে দেখো , এই পোস্টটা । এই ব্লগের ইতিহাস , কার সাথে কার কি নিয়ে সমস্যা , কে কাকে কি ভাবে ব্যক্তি আক্রমন করে এবং কেন -- তুমি অনেক কিছুই জানো না । সুতরাং , তোমার বুঝ আর আমার বুঝের ভিতর অনেক বেশি পার্থক্য থাকবে । সেটাই স্বাভাবিক ।
অন্যান্য ব্লগারদের প্রতি তোমার অনুভূতিও আমার চেয়ে আলাদাই হবে । তোমার সর্ব জন শ্রদ্ধেয় ব্লগার যখন আমার বোনের নাম ব্যবহার করে আমাকে ইঙ্গিত করে দুনিয়ার নোংরাতম গল্প ফাঁদবেন -- তুমি বড় জোর আহত হবে । কিন্তু , আমার তো আপন বোন , তাই না? আমি তাকে ঘৃণাই করবো ।
যে আমার পরিবারকে নিয়ে নোংরামি করে আর যারা সেই সব পোস্টে দুই বাহু তুলে উল্লাস প্রকাশ করে , তাদেরকে তুমি ভালো বাসতেই পারো । আমি কি করে শ্রদ্ধা করি?
মা , শিশু আর মাতৃভূমি ---- ঠিকই বলেছ । কিছু জিনিস বড় বেশি পবিত্র আমার কাছে । আমার পরিবার সেই রকম একটা জিনিস ।
আমার দেশপ্রেম সেই রকম । আমার স্বাধীনতা , মাতৃভাষা , মুক্তিযুদ্ধ , মুক্তিযুদ্ধের শহীদ , জাতীয় দিবস গুলো -- সবই আমার কাছে পবিত্র ।
আমার জায়নামায আমার কাছে পবিত্র ।
আমার শরীর আমার কাছে পবিত্র ।
এই পবিত্র জিনিস গুলোকে রক্ষা করার জন্য কারো দিকে পায়খানা , গালি কিংবা পালটা ধর্ষনের ইচ্ছার মত নোংরা কিছুকে অস্ত্র বানিয়ে ছোড়া আমার পক্ষে সম্ভব না ।
এই ব্লগ হয়ত আমার মত মানুষের জন্য না ।
তোমরা অনেক উপরের মানুষ । অনেক বেশি মহান । অনেক বেশি ক্ষমাশীল । তোমাদের জ্ঞান , অভিজ্ঞতা , দেশপ্রেম , শক্তি ও সাহস আমার চেয়ে অনেক অনেক অনেক বেশি । সুতরাং তোমরা টিকে যাও ।
আমাকে আপাতত স্থগিত হতেই হচ্ছে ।
পারিবারিক ক্রাইসিস ফেলে ব্লগে সময় দেওয়া উচিত মনে করছি না । )
নারদ , তুমি আমাকে মনে রেখেছো । আমার হয়ে কথা বলছো । আমি কৃতজ্ঞ ।
তোমাদের মত কিছু মানুষ , ব্লগ বন্ধুকে খুব মিস করি । ভালো থাকো ভাইয়া । অনেক অনেক ভালো থাকো ।
সামনে সময় বড় খারাপ ।
( নিজের এবং অনেকের অনেকটা মূল্যবান সময় নষ্ট করার জন্য মাফ চাইছি । )
লেখক বলেছেন: মাফ চাওয়ার কোন দরকার নেই।
"অন্যান্য ব্লগারদের প্রতি তোমার অনুভূতিও আমার চেয়ে আলাদাই হবে । তোমার সর্ব জন শ্রদ্ধেয় ব্লগার যখন আমার বোনের নাম ব্যবহার করে আমাকে ইঙ্গিত করে দুনিয়ার নোংরাতম গল্প ফাঁদবেন -- তুমি বড় জোর আহত হবে । কিন্তু , আমার তো আপন বোন , তাই না? আমি তাকে ঘৃণাই করবো । "
উঁহু, আমিও তাকে ঘৃণাই করব।
"আমাকে আপাতত স্থগিত হতেই হচ্ছে ।
পারিবারিক ক্রাইসিস ফেলে ব্লগে সময় দেওয়া উচিত মনে করছি না ।"
ইনশাআল্লাহ, পারিবারিক ক্রাইসিস শীঘ্রই শেষ হবে। ভাল থাকবেন, খুব খুব ভাল। আবার ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।
আরণ্যক যাযাবর বলেছেন:
রাগইমন, আপনার জন্যে শ্রদ্ধা।
আপনি ব্যক্তিগতভাবে অনুপস্থিত থাকুন সাময়িকভাবে, অসুবিধা নেই। আমরা তো আছিই। আমরা আপনার সাথেই আছি।
আপনি একেবারে চলে যাবেননা।
আপনি থাকুন - এইটুকুই চাই।
দ্বিতীয়নাম বলেছেন:
যারা কয় ব্লগে রাজাকার কারা, তারা হইলো আসল ভন্ড, মুনাফিক।তয় কথা সত্য, বাস্তবের গুলি = ভার্চুয়াল গালি।
পান্থ বিপুল বলেছেন:
আচ্ছা, আপনারা যখন কলম বিরতীতে ছিলেন, তখন কি মিরাজ একা দায়িত্ব পেয়েছিল আপনাদেরকে ব্যানমুক্ত করার? কামেল আদমি নিশ্চয়ই। একা এতগুলো লোককে ব্যানমুক্ত করিয়ে ফেলল।
লেখক বলেছেন: আমি বুঝতে পারলাম না আপনি কোন এংগেলে কথাটা বললেন। পোস্টে কি আমি সেরকম কোন দাবী করেছি? মিরাজভাই ব্যানমুক্তির জন্য অনেক পোস্ট দিয়েছেন এবং সমর্থন দিয়েছেন সেটাই ত বললাম। আপনার বক্তব্য থাকলে জানাতে পারেন।
মাহমুদউল্লাহ বলেছেন:
নরাধম, ভাল পোস্ট দিয়েছেন। মিরাজ ভাই যখন ব্লগে এসেছেন, মোটামুটি সেই সময় থেকেই ব্লগ পড়ছি। উনার সাথে কারো কারো ঝামেলার ব্যাপারটা আমার কাছে অনেকটা ব্যক্তিগত পর্যায়ের মনে হয়েছে শুরু থেকে, আদর্শিক নয়। কারো কারো উনার প্রথমদিকের এপ্রোচটা মনে হয় পছন্দ হয়নাই। খেয়াল করবেন উনার প্রথমদিকের বিশ্ববিদ্যালয় নিয়ে লেখাগুলাতে, যেখানে মতের অমিলের জন্য উনার ব্যক্তিগত ব্যপারগুলা টেনে ঠাট্টা করার চেষ্টা করা হয়েছে। এরপর উনি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা শুরু করলে উনারা কিছু বলতে পারেননাই, কিন্তু মনের মধ্যে উষ্মাটা মনে হয় ছিলই, তাইতো এরপরে যখনই সামান্যতম সুযোগ পেয়েছেন তখনই মোটামুটি সাইজ করার চেষ্টা করে গেছেন, এবং আপত্তির ব্যাপার হল, সেটা করেছেন দলবলসহ। এখানে ব্লগে অনেকে ব্যক্তিগত পরিচয় দেন আবার অনেকে দেন না, যার যার পছন্দের ব্যপার, কিন্তু এর মানে এই না যে যিনি দেননাই তার ইতিহাস একেবারে ধবধবে পরিষ্কার। আমার কাছে, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সন্দেহ প্রকাশ করার আগে নিজেরটা পরিষ্কার করে তুলে ধরা উচিত সবার সামনে। তাহলেই বলব উনার অধিকার আছে আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার।
লেখক বলেছেন: মাহমুদউল্লাহ, কমেন্টের জন্য ধন্যবাদ।
রাহা বলেছেন:
কেউ যদি অতীতের ভুলগুলো স্বীকার করে নিজে শুধরে নেয় তবে স্বাগতম । সেবা সংগঠনটি বিশাববিদ্যালয় আঙ্গিনায় অবশ্যই একটি বির্তকিত সংগঠন । আর ব্যক্তিগত বিষয়ে আমি মন্তব্য করবো না । কেননা সেটা ঠিক হবে না । আমাদের দেশের সুশীলরা কিভাবে সুশীল হন সেটা বোধহয় এখন সবার জানা ।এনিওয়ে ,মিঃ মিরাজ-এর ব্লগ কিংবা তার লেখা গুলো আমার কমবেশী পড়া হয় । তাকে রিকোগনাইজ করার আগ পর্যন্ত দেখুন তার ব্লগে আমার মন্তব্য গুলো ।
মিরাজ বলেছেন:
@ রাহাভুল করলে তারপর না শুধরে নেবার প্রশ্ন আসে তাই না?
সেবা এখন বিতর্কিত সংগঠন আমি আপনার সাথে একমত । কিন্তু এই বিতর্ক কেন সৃষ্টি হলো? যে ইস্যুকে সেবা কে বিতর্কিত করা হলো, সেটি কি সঠিক ছিলো?
আপনাকে অনুরোধ করেছিলাম আমি সেবা নিয়ে যে সিরিজটি লিখছি সেটি পড়ার জন্য । "সেবা" যেহেতু আমার ব্রেইনচাইল্ড ছিলো তাই আমার চাইতে বেশী কারো পক্ষে জানা সম্ভব নয় । আমি সব কিছুকেই উল্লেখ করবো, কোন কিছুকেই এড়াবোনা । তারপরও যদি আপনার মনে হয় ভুল করেছি, মাথাপেতে দায় স্বীকার করবো আর সেই ভুল শুধরেও নেবো ।
আমাকে মনে হয় এখনও রিকগনাইজ করতে পারেননি, করতেই হবে এমনো কোন কথা নেই । তবে সিদ্ধান্তে আসার আগে আর কয়েকটি দিন অপেক্ষা করুন । আমাকে লেখাগুলি শেষ করতে দিন ।
@ নরাধম
অফটপিক মন্তব্য করার জন্য দু:খিত ।
রাহা বলেছেন:
সরি মিঃ মিরাজ সেবা সংগঠনের সিরিজ পড়ার আমার সামান্য কোন আগ্রহ নেই । সেবাএমন কোন সংগঠন নয় কিংবা যে কাজ করেছে সেগুলো এতো ঢাকঢোল পিটিয়ে জাহির করার মত কিছু নয়, বিশ্ববিদ্যালয় কোন সংগঠন নয় স্রেফ ব্যক্তিগত উদ্যোগে এরচেয়ে কত পজেটিভ কাজ হয় সেসম্পর্কে বোধকরি আপনার ধারণাই নেই ।বিঃদ্রঃ ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবেন না । অন্যকোন ভালো ব্লগ লিখলে হয়তো পড়ব ।
মিরাজ বলেছেন:
@ রাহাসেবা কি কাজ করেছে সেটি জানার আপনার কোন আগ্রহ নেই কিন্তু সেবার নামে অন্যায় ট্যাগ লাগাতে তো দেরী করলেননা ।
না পড়লে জানবেন কিভাবে আমরা কি করেছি আর কি করি নাই । না পড়লে কিভাবে বিভ্রান্তি দুর হবে? খুব বেশী কিছু হয়তো করি নাই কিন্তু যা করেছি তা এক কথায় উড়িয়ে দেবার মত নয় সেটা নিশ্চিত করেই বলতে পারি ।
অবশ্যই ব্যক্তি উদ্যোগে অনেক বড় বড় কাজ হয়েছে এখনও হচ্ছে । যারা এগুলি করছেন তাদের প্রতি রইল সশ্রদ্ধ অভিবাদন ।
ভালো থাকবেন ।
আমার প্রিয় পোস্টে এড করলাম।
লেখক বলেছেন: পিক্সেল, পড়া, কমেন্ট করা এবং প্রিয় পোস্টে এড করার জন্য অনেক ধন্যবাদ।
মুহিবমুন্সি বলেছেন:
মিরাজ ভাইয়ের ব্যাপারে কোন প্রশ্ন তোলা আসলে অবান্তর । ওনার পোষ্ট এবং মন্তব্য পড়লে যে কেউ বুঝতে পারবে ওনার অবস্থান পরিস্কার । মিরাজ ভাইকে নানাবিধ সম্বোধনে সম্বোধিত করা হচ্ছে, কারণ তিনি গালিবাজীর বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়েছেন ।মামো. ভূমিকাটা প্রশ্নবিদ্ধ কারণ,ভার্চুয়াল গুন্ডাদের তাড়াতে তিনি যতোটা সরব,ঠিক ততোটাই নীরব ভার্চুয়াল রাজাকারদের তাড়ানোর ব্যাপারে । তিনি মনে করেন, "সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে ।"
আমি বলব, "সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু রাজাকার আর দেশের শত্রুদের সেই অধিকার নেই!"
মামো'র লেখা ভাল লাগে কিন্তু নিজের কারণেই তিনি বিতর্কিত হয়েছেন, যদিও মনে করিনা রাজাকারী মানসিকতা তিনি লালন করেন।
উদাসী'র ব্যাপারটার জন্য সে নিজেই দায়ী । শুরুটা সে-ই করেছিল ।
রাগ ইমন,পুরা নাটুকে চরিত্র । এই ব্লগে নানাসময়ে নানা নাটক সাজিয়ে ব্লগারদের বিনোদন দেবার জন্য ওনাকে পুরস্কৃত করা উচিত ।
ওনার ব্লগ ছেড়ে চলে যাবার এই নাটক অতীতে অনেকবার মঞ্চস্ত হয়েছে !
আর হ্যাঁ,তিনি যে কেবল বান্দর গ্রুপের সদস্যদের ব্যানমুক্তি দাবি করেছিলেন খুব কৌশলে সেটা সত্য ।
এ-টিম, রাজাকার এবং ব্লগীয় ছাগুদের পেছনে সদা জাগ্রত, এটা তাদের ভাল গুণ । এজন্য ভাল লাগে তাদের । খারাপ লাগে তাদের অপ্রয়োজনীয় ব্যাক্তি আক্রমণ । মাত্রাতিরিক্ত গালিবাজী । অনেক সময়, ব্যাক্তিগত বিদ্বেষবশঃত তারা অনেককে রাজাকার লেবেল এঁটে দিতে চান, এটা খারাপ । এভাবে রাজাকাররা উপকৃত হয় ।
লেখক বলেছেন: মুহিবমুন্সী, পড়া এবং আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
পিক্সেলের মতো আমিও মনে করি, সামহোয়ারইনের ব্লগীয় রাজনীতির অনেক কিছু জানলাম। এসব জানা না থাকায় আমি নিজেই এখানে নতুন এসে বিরাট অসুবিধায় পড়ে গিয়েছি।মিরাজ, মামো, এস্কিমো এরা সবাই আমার পছন্দের ব্লগার। গালাগালি নিয়ে প্রথম দুজনের সঙ্গে আমারও দ্বিমত হয়েছে, কিন্তু পুরো মিরাজ, পুরো মামোকে বাদ দেয়া আমার পক্ষে সম্ভব নয়।
নরাধমের বিশ্লেষণ ভালো লেগেছে।
তবে আত্মসমালোচনার মতো করে মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা/বিশ্লেষণ হতে পারে। রাজাকাররা এতে খুশিতে লাফালে সেটা কাউন্ট করবো কেন? আত্মসমালোচনা এজন্য যে কেন মহান মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফল আমরা পাচ্ছিনা। একি কেবলই স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র নাকি নিজেদের গলদ ছিল কোথাও?
আপনি যদি মহান কোনো কিছুকে সিলগালা করে রেখে দেন, তবে তার উপযোগিতা থাকেনা। মুক্তিযুদ্ধ তো একাত্তরের কোনো ঘটনামাত্র নয়, একটি জাতির জন্ম হয়েছে সেখানে। সেই জাতি বড়ো হচ্ছে কিন্তু বিকশিত হচ্ছেনা। জন্মের ঘটনার বিশ্লেষণে তাই ফিরে ফিরে যেতে হবে।
যদি বলেন, এসব আত্মসমালোচনা অন্য কোথাও করেন, এখানে স্বাধীনতাবিরোধীদের বড্ড উৎপাত, তাও একটা কথা বটে। কিন্তু এধরনের মতপ্রকাশমাত্রই সুশীল, নব্যরাজাকার উপাধি দিয়ে দেয়া বিবেচনাপ্রসূত নয়। এক কমেন্টে একজনের একজনমের ভূমিকাকে নাকচ করে দেয়া ঠিক নয়।
লেখক বলেছেন: ফাহমিদুল হক, প্রথমেই বলি আপনার লেখা খুব ভাল লাগে আমার।
আপনার মন্তব্যের সাথে অনেকটাই একমত। তবে মা.মো. মুক্তিযুদ্ধের সমালোচনা কি সেটা কখনও পরিস্কার করেনি। ফলে ব্লগিয় রাজাকাররাই এর সুফল ভোগ করেছে। আমার মতে মুক্তিযুদ্ধের কোন সমালোচনা নেই, থাকতে পারেনা। কিন্তু মুক্তিযুদ্ধের অর্জন আর আবেগকে আমরা ধরে রাখতে পারিনি সেটা নিয়ে সমালোচনা হতে পারে। মহান মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সে স্বপ্ন পূরণ হয়নি। কেন হয়নি, কারন কি, কে দায়ী সেসব বিষয়ে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু সেটা তো মুক্তিযুদ্ধের গঠনমুলক সমালোচনা না।
আশা করি আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝাতে পেরেছি। অনেক ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
উদাসী ও রাগইমন সম্পর্কে বিশেষ জানিনা, নয়তো মুহিব মুন্সির বিশ্লেষণের সঙ্গে সহমত। "মামো. ভূমিকাটা প্রশ্নবিদ্ধ কারণ,ভার্চুয়াল গুন্ডাদের তাড়াতে তিনি যতোটা সরব,ঠিক ততোটাই নীরব ভার্চুয়াল রাজাকারদের তাড়ানোর ব্যাপারে । তিনি মনে করেন, "সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে ।"
আমি সঠিক জানিনা. তবে মামোর এরকম অবস্থান থাকলে তাতে আমারও দ্বিমত আছে। কিন্তু পুরো মামোকে বাদ দেয়া সম্ভব নয়।
হোসেইন বলেছেন:
পুরা পোস্ট আর কমেন্টগুলা পড়লাম দুইবার ।কথা বার্তা আগেই শেষ হইয়া গেছে প্রায় ।
উদাসীর বিষয়টা সে আগেই শুরু করছিল বললে ভুল হবে , সে এমন ভাবে শুরু করছিল যে এ-টিমের পক্ষে কেউ সেইটার জবাব না দিলেই খারাপ হইতো । ( সে "-টিম" রে কিভাবে পিটাবে সেইটা নিয়া বেশ কয়েকটা কমেন্ট করার পর এ-টিমের পক্ষ হইতে তারে একটা ভার্চুয়াল টোকা দিছে রোকন । )
উদাসীর ভাব ছিল সে এই ব্লগের বিরাট নেতা , আমাদেরকে উদ্ধার করতে আসছে । এইটা হইলো তারে নিয়া আমার মূল্যায়ন । এমনকি সে ব্লগ ছাড়ার দুই দিন আগে পর্যন্ত কলম বিরতির আহ্বানা জানাইয়া হঠাৎই আন্দোলন করতেছিল , অথচ তখন প্রায় সব ব্লগারই কলম বিরতি প্রত্যাহার কইরা ফালাইছেন । যাউক , উদাসী এখন ব্লগে নাই , তাই এই বিষয়ে কথা বাড়ানি উচিত হইবে না আমার ।তাই রোকন যখন পোস্ট দিছে তখন সেইটারে প্রত্যাহার করার জন্য অন্য এ-টিম মেম্বাররা কিছু বলেন নাই ।
মিরাজ , রাগ ইমন নিয়া আমার কোন কমেন্ট নাই । মামোরে নিয়া কথা বলার রুচি নাই ।
আমি লগইন করছি এইটা বলতে যে আপনার পোস্টটি খুব ভালো হইছে । আপনারে ধন্যবাদ ।
এ-টিম বলে আলাদা কিছু নাই । আপনি আমি সবাই , যারা রাজাকার দেখতে পারি না , তারা মিলেই কিন্তু এ-টিম ।
তারপরও লিস্টেড মেম্বারদের এ-টিমের সাম্প্রতিক কিছু বিষয় নিয়া এ-টিমের অভ্যন্তরে আলাপ আলোচনা চলতেছে । অদূর ভবিষ্যতে হয়তো এ-টিমরে আরো ভালো ইমেজে পাইবেন আপনারা ।
সবাইরে ধন্যবাদ ।
লেখক বলেছেন: হোসেইনভাই, আমার রিসেন্ট মেইল পেয়েছেন আশা করি। অনেক কষ্ট করে মেইলটা বাংলায় লিখেছি
....
আপনার কমেন্টের সাথে একমত। তবে উদাসী যা করেছে তার সাথে আমি একমত নয় এবং এটা উদাসীর প্রতি আমার যে রেসপেক্ট ছিল সেটা অনেকাংশেই কমিয়ে দিয়েছে। উদাসীকে পেলে আমি অবশ্যই এ বিষয়ে জিজ্ঞেস করব। কোন কারন ছাড়াই সে কেন এ-টীমের প্রতি এরকম আচরণ শুরু করেছে সেটা রহস্যময়।
তবে উদাসীর কর্মের জন্য রাগ ইমনকে জড়িয়ে লেখার কি দরকার আমি বুঝিনি। উদাসীর কাজের প্রতিবাদের জন্য উদাসীকে নিয়েই পোস্ট দেওয়া ভাল ছিল। রাগ ইমনকে পছন্দ না হতে পারে এখানে অনেকের কমেন্টে উল্লেখিত বিভিন্ন কারনে। কিন্তু উদাসী কোন উল্টাপাল্টা করলে সেটাতে রাগ ইমনকে জড়ানোটা আমার কাছে ভাল মনে হয়না।
তবে বিশ্বাস করেন খুব ভাল লাগতেছে যে এ-টীমকে বেটার ইমেজে পাওয়ার প্রত্যাশা দেখে। আমরা যারা অনেক আগে থেকেই ব্লগিং করি বা ব্লগ পড়ি তাদের এ-টীমকে চিনতে কোন সমস্যা নেই। কিন্তু নতুন ব্লগাররা এসে হয়ত এ-টীমকে ভুল বুঝবে। আমাদের নিজেদের এবং ব্লগের মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে তুলে রাখার স্বার্থেই এ-টীমের বেটার ইমেজ দরকার। এতে কোন সন্দেহ নেই যে এ-টীম ব্লগের রাজাকারদের দৌড়ের উপর রাখার জন্য সবচাইতে কার্যকর ভুমিকা পালন করেছে। ব্লগীয় রাজাকার তাড়ানোর ক্ষেত্রে সবসময় কৃতজ্ঞতার সাথে এ-টীমের সাথে আছি।
রাজাকার খেদানোতে এ-টীমের জয় হোক।
সবশেষে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পড়া এবং কমেন্ট করার জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
শামীম রিয়াজ বলেছেন:
ভালো লাগল লেখা আর মন্তব্যগুলো পড়ে।আমি ব্লগে একেবারেই নতুন, তাই অনেক কিছু জানতে পারলাম।
স্বাধীনতাবিরোধী দের ব্যাপারে সবার মিলিত অবস্থান সাঃইনকে রাজাকার মুক্ত করতে অনেকখানি সহায়ক হবে বলে মনে করছি।
সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ, শোকেস এ রাখছি।
লেখক বলেছেন: শামীম রিয়াজ, পড়া, কমেন্ট করা এবং শোকেসে রাখার জন্য অনেক ধন্যবাদ।
মানুষ বলেছেন:
কারো কমেন্ট না পড়েই আমার কমেন্ট করছি। রাজাকারকে গালি দিলে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে তা ভাবি না। তবে ব্লগের রাজাকার তাড়ানোর জন্য গালাগালি স্থায়ী সমাধান নয়। এর জন্য নীতিমালাতে পরিবর্তন আবশ্যক এবং শর্ষের ভূত তাড়ানোটাও জরুরী।
লেখক বলেছেন: মানু, আমার পোস্টেরও কথা একই। কিন্তু গালিবাজিটা এফেক্ট। কজ হচ্ছে রাজাকারদের পোস্ট। কজ দূর করা গেলে এফেক্ট এম্নিতেই দূর হবে।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে তোমার ছবি দেখলাম। নায়ক নায়ক লাগতেছে। মাসুদ রানারে তাড়াতাড়ি নামাও। অপেক্ষায় আছি।
হাসিব বলেছেন:
গালি সমাধান সেটা কেউ বলছে না । এই ব্লগে গালি আসে রাজাকারদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে । ক্ষোভের কারন নির্মুল করলে গালিও নির্মুল হবে । @ মানুষ
লেখক বলেছেন: হাসিবভাই, একমত।
হট্টগোল বলেছেন:
নরাধম বলেছেন @
রাজাকারদের প্রতিঃ
এই পোস্টটা সম্পূর্ণভাবে আমাদের ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা। কোন রাজাকার যেন মন্তব্য করার সাহস না করে। মন্তব্য করলেই কোন অজুহাত ছাড়াই সরাসরি ব্লক করা হবে।
----------------------------------------------
নরাধমসহ অন্যান্য ব্লগারদের জন্য এই পোস্টটা খুবই ভালো পোস্ট। চেনা যাচ্ছে কারা কারা রাজাকার। খুব খিয়াল কইরা কিন্তুক।
লেখক বলেছেন: হট্টগোলভাই কিছুই বুঝলামনা। একটু খোলাসা করে কইবেন? আমি আবার টিউবলাইট কিনা???!!!
দ্বিতীয়নাম বলেছেন:
সব কথার শেষ কথা, আসেন সবাই মিল্যা ব্লগ, দেশ থেইক্যা রাজাকার, রাজাকার প্রেমিক আর নব্য রাজাকারগো খেদাই; সব রকম সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকি এই বেজাতগুলান থেইক্যা।
লেখক বলেছেন: আসেন ভাই, কোলাকোলি করি। আমারও একই মত।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
আপনার বিশ্লেষন ভালো লেগেছে, সময়ের অভাবে কারো কমেন্ট পড়তে পারলাম নামিরাজ ভাই, মামো কে আমার কখনোই রাজাকার মনে হয়নি,
মামো ব্যক্তিগত শত্রুতার শিকার বইলা মনে হইছে
মিরাজ , মামো নিজেদের পরিচয় দিয়া লিখতাছে। আরিফ জেবতিক, রাগিব ভাই ও নিজেদের পরিচয় দিয়া লিখতাছেন,
আপনি আর আমি আমাদের পরিচয় না দিয়া লিখতাছি, আমাদের পক্ষে যেকোন গালি দেওয়া বা হুটহাট করে যেকোন কমেন্ট করা সহজ হলেও তাদের পক্ষে হয়ত সহজ নয়, তাই বইলা তারা রাজাকার আমি বলবনা
লেখক বলেছেন: মিরাজভাইকে কেউ রাজাকার মনে করেনা। ইন ফ্যাক্ট, তার ব্লগের পোস্টগুলা আমাদের জন্য অনুপ্রেরণা। তার জন্য শ্রদ্ধা।
কিন্তু মামো'র ভুমিকা বিতর্কিত। সরাসরি রাজাকার না হলেও তার পোস্টগুলা, বিশেষ করে সাম্প্রতিকগুলা, রাজাকারদের পক্ষেই যাই।
কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নাভদ বলেছেন:
ভালো লাগল লেখাটা পড়ে। কমেন্ট গুলো ও বেশ...কিন্তু আমি অবাক হচ্ছি মাত্র ৭টা (এখন পর্যন্ত) মাইনাস পড়ল? আরও তো নিক থাকার কথা মাইনাস দেয়ার ব্যপারে...
Click This Link
লেখক বলেছেন: ঠিক বলেছেন। আশ্চর্য্যই বটে।
দারুন পোস্ট। মিরাজ ভাই এবং এস্কিমো ভাইকে বলবো সেইম সাইডে ফাইট না করে টিমে খেলেন
লেখক বলেছেন: হ, সেইম টিমে খেলেন।
কঁাকন বলেছেন:
ঠেলা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















আর কিছু কমুনা।
শুধু প্যাচাল