আমার প্রিয় পোস্ট
- ভারতবর্ষের অহংকারঃ সম্রাট আওরঙ্গযেব - অগ্রপথিক...
- ইসলামে ঈদ কয়টি ? - truelife4mankind
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব আই .এস. আই - অনিক আহসান
- দ্রোহী এবং হত্যাকারীদেরকে শাস্তি দেয়া কি বর্বরতা ছিল? - মুনিম সিদ্দিকী
- হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি - মুনিম সিদ্দিকী
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- ভালবাসা যেখানে মার্কেট প্রোডাক্ট সেখানে প্রতিদিন দেখি সহপাঠীর লাশ - ফারহান দাউদ
- ফেমিনিন সাইকোলজিঃ রহস্যময় জগতে একটি সাইকোঅ্যানালাইসিসের প্রচেষ্টা - অনিমেষ হৃদয়
- হিল্লা বিয়ে কেন অবৈধ? - আইনের সহজ আলোচনা
- রিডার ওয়ান
- চৌধুরি সাহেব!! আই লাভ ইউ।
- জিকসেস
- বড়চর্চা - দীপান্বিতা
- হাত-পায়ে মোজা আর আপাদমস্তক ঢাকাকেই কি 'পর্দা' বলে? - মাহফুজশান্ত
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- টিপাইমুখ বাঁধ নিয়ে একটি লেখা - সৌভিক ঘোষাল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- ১৯৫ জনের হিসাব জানি, কিন্তু ৭৫২ জনের হিসেব কে দেবে? - নিঝুম মজুমদার
- ফেলানী মরলো; আর আমি ভাদা হতে চাই! - সজল শর্মা
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- হঠাৎ করে এত নাস্তিক এর আবির্ভাব বাংলাদেশে কিভাবে হল? জানতে হলে পড়ুন: - একলা বগ
- ব্লগে ১ বছর পূর্তি, ভালোলাগায় ভালোবাসায় :: নিজের কোনো এক সময়ের খন্ডিত আত্মকাহিনী। - স্বাধীকার
- গ্রন্থ আলোচনা: পরার্থপরতার অর্থনীতি - সামিও শীশ
- নাস্তিকদের গরুর রচনাঃ এরা পরিক্ষায় কম মার্ক্স পায় কেন? - মজলুম
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- পোস্ট গ্রাজুয়েটের জীবন থেকে নেয়া - বাঙ্গাল
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- 'কি বা হায় আসে যায়... তারে যদি কোনোদিন না পাই আবার?' - সাঈফ শেরিফ
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- নজরুল-নজরুল-অ্যারন নজরুল - হেমায়েতপুরী
- এক দরবেশ বাবার গল্প.. - কাজী রিদয়
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- আ-না বিষয়ক হুমায়ূন আহমেদ এর একটি লেখা (পুরনো) - সাধারণ মুসলমান
- নাস্তিক সম্মেলনে কিছু উপলব্ধি - অবিরাম বাংলার মুখ
- পশ্চিমাদের প্রচারণা ও ইরানের প্রকৃত স্বরূপ - আবদুস সামাদ আজাদ
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- মুক্তিযুদ্ধে পতৌদির অবদানের অজানা কথা {আসুন ভারতীয়দের ভালো কাজ কে সাধুবাদ জানাই, মন্দ কাজে(সীমান্ত হত্যা) করি তীব্র প্রতিবাদ} - তাশফী
- নরাধমের মিথ্যার অভিযোগটি মিথ্যা অভিযোগ - নাস্তিকের ধর্মকথা
- আমার যত প্রিয় বল্গারস,পর্ব ১ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
-
প্যারোডি কবিতা : বনলতা সেন [উৎসর্গ - ডিজ্যুস জেনারেশন]
- কবি রাজ
- Interview with Muhammad Ali - মেলবোর্ন
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ / আবুল আহসান চৌধুরী - ফকির ইলিয়াস
- বঙ্গের সংস্কৃতি ও ইতিহাস - অসামাজীক
- বিশ্বায়ন, মুক্তবাজার ও সাম্প্রতিক সাহিত্য - প্রবালাহমেদ
- বাংলাদেশের গণমাধ্যম: ৪০ বছরের অভিজ্ঞতা, ৫০ বছরের পূর্বাভাস - ফাহমিদুল হক
- সিরাজ সিকদার: অন্য আলোয় দেখা- প্রথম পর্ব - বিপ্লব রহমান
- গান-বাজনা প্রসঙ্গে আল্লামা শায়েখ ইউসুফ কারাযাভীর ইসলামী ফতোয়া - সৈয়দ মবনু
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- সত্যের সন্ধান : আরজ আলী মাতুব্বর (পর্ব: ০৫) - এমএ হোসেন
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু প্রামাণ্য দলিল - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ৩ - পারভেজ আলম
- ঠিক কতটা (অপ)বিশ্বাস মুক্ত হলে মৌলবাদী হবার অপবাদ থেকে নিস্তার পাওয়া যাবে? - সাঈফ শেরিফ
- এক, দুই, তিন তালাক এবং চতুর্থ বিয়ে হিল্লা (২) - নাজনীন১
- রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা : একটি নাটকীয় ইতিহাস - ৩ - অনিমেষ হৃদয়
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু
(আজকে অথবা ২৮ তারিখ চাচ্চু শিওর না
) - আউলা
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- এইসব ভালো লাগে । জীবনানন্দ দাশ - রোজনামচা
- রাশাদ খলিফা ১ : সূরা তাওবার শেষ দুই আয়াত - মাসুদুল হক
- উইকিতে ত্রিভূজের ভন্ডামী - মুনতাসির হাসান
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- বিশ্বায়নপ্রভাবিত বাংলাদেশের মিডিয়া: কারণ অর্থনৈতিক, ফল সাংস্কৃতিক - ফাহমিদুল হক
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। - আব্দুর রহমান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- যে প্রশ্ন উত্তর না পেলে আর ভাল লাগছেনা ! - ব্যঞ্জনবর্ন
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- ``মণিপুরী ভাষা`` বেঁচে থাকবে আমাদের এই বাংলাদেশেও স্ব- মহিমায় - হামোম প্রমোদ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- নরুর লাইগা ফিস কারি রেসিপি..
- সমালোচনাকারী
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - বিষাক্ত মানুষ
- উড়ালপঙ্খী - এরশাদ বাদশা
- সেই পুরানো প্যাচাল - আউলা
- দেখে নিও, একসময় নব্বই হারিয়েই যাবে - জ্বিনের বাদশা
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- বিক্ষিপ্ত ভাবনা - আউলা
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- বাংলা যখন হিন্দি হলো ... হায় রবীন্দ্রনাথ!! - রাগিব
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- বঙ্গবন্ধুর ক্ষমা, জামাতের রাজনীতির অধিকার এবং অন্যান্য প্রসংগ - - এস্কিমো
- সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই - শওকত হোসেন মাসুম
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি) - বহুরূপী মহাজন
- জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: - আড্ডাবাজ
- কবিতা - পরাজয় আমার জন্য নয় - আদনান ফায়সাল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শুধু খুলনাতেই শহীদ হইছিল এক লক্ষ বাঙালী - নীতিশ বৈরাগী
- তাহলে জিয়ার মুখেই শুনুন - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- রাজাকাররে জবানবন্দি (চলবে) - মিসকিন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া - হোসেইন
- ওদের জ্ঞান দাও প্রভু,ওদের ক্ষমা করো! - ফারহান দাউদ
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ছড়া দিলাম ছড়িয়ে - কামভাই
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
নরাধমের বর্ষপূর্তিপোস্ট: ট্র্যাডিশানের প্রতি সম্মান দেখালাম।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:০১
মুখবন্ধ
১ বছর পূর্তিতে বিশিষ্ট ব্লগাররা পোস্ট দেয়। সেখানে তারা ব্লগের বিভিন্ন দিক বিশ্লেষণ করে। কার সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা এসব বিশ্লেষণ করে। কাকে ভাল লাগে, কেন লাগে, কাকে লাগেনা, কেন লাগেনা সেসব বলে। আমি বিশিষ্ট ব্লগার না হলেও বিশিষ্ট গালিবাজ ব্লগার নিঃসন্দেহে। ট্র্যাডিশানের প্রতি সম্মান রেখে পোস্ট একটা দেওয়া দরকার। তাই দিলাম। তবে আমি এই পোস্টে শুধু নিজের কথাই বলব। বিশিষ্ট ব্লগারদের মত ব্লগের সবাইকে বা সবকিছুকে বিশ্লেষণ করবনা। অনেক বড় পোস্ট। পড়তে ইচ্ছে না হলে "বর্ষপূর্তির অভিনন্দন" দিয়ে চলে যান!! ![]()
![]()
সূচনাপর্ব
আমি ব্লগে রেজিস্ট্রেশান করার অনেক আগে থেকেই ব্লগ পড়তাম। অন্তত ৭/৮ মাস আগে থেকে। তখন সর্বোচ্চ ব্লগারের নাম ঝুলত সম্মুখ পাতায়, আলী-ঢালীর প্রতিযোগীতা চলত নিয়মিত। তখন আমি দেশে ছিলাম, ঢাবি'তে ৪র্থ বর্ষে। তবে ব্লগের প্রতি আসক্ত ছিলামনা। হয়ত দুইতিনদিন নিয়মিত পড়তাম, তারপরে আবার অনেকদিন পড়তাম না। এরকম অন এনড অফ চলত। এখানে আসার পর জামাতিদের লাফানি দেখেই মূলত ব্লগে রেজিস্ট্রেশান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নিক কি নিব সেটা নিয়ে ভাবছিলাম। মাথায় কোন নিকই আসেনা। আমার নিজের আদি নামে নিক নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নামে অনেকেই আছে। কমন নাম। আমার ঢাবি'র ক্লোজ বন্ধু নাজমুল প্রায়ই "নরাধম" শব্দটা প্রায়ই ব্যবহার করত তার কৌতুকপূর্ণ কথায়। সিরিয়াস ব্লগিংয়ের ইচ্ছা যেহেতু কোনদিনই ছিলনা, তাই নরাধম নিকই নিলাম!
লেখালেখি-পড়াপড়ি-কবিতা-কাব্য-গল্প
আমি কোনদিন লেখালেখি করিনি। কবিতা লিখতে পারিনা, কবিতা বুঝিওনা। গল্পও লিখতে পারিনা। গানও বেশিরভাগ বুঝিনা। উপন্যাস লেখা তো অনেক পরের কথা। কবিতার অভিজ্ঞতা বলতে শুধু ঢাবি'তে লাস্ট বেন্ঞে বসে যেসব ছোটছোট "বিশেষ" অর্থবহ কবিতা লিখতাম সেটাই। সেসব কবিতায় ছন্দমিল থাকতনা। কোবতেগুলো সারা ক্লাসে ছোট চিরকুটে চালু থাকত। একবার এক ইয়াং ম্যাডামের কাছে ধরাও খাইছিলাম। (এই ম্যাডাম আবার আমার ছাত্রীও ছিলেন!! সেটা অন্যএকদিন বলা যাবে।) বলেছিলাম দেরীতে এসেছি বলে রোল নাম্বার চিরকুটে লিখে ম্যাডামের কাছে পাঠাচ্ছিলাম। সে যাত্রায় বেঁচেছিলাম! শিক্ষক যদি কম কড়া হন, তাহলে পিছনে বসে আমি আর আমার বন্ধু রাসেল ওয়ার্ড গেম খেলতাম। (আমি অবশ্য অর্ধেকেরও বেশি ক্লাশ করতাম না।) অনেক সময় যে হারত তাকে নীলক্ষেতে তেহারী খাওয়াতে হত। যাইহোক, এখানে এসে ব্লগে নিবন্ধন করার পর বিভিন্নজনের ব্লগে কমেন্ট করতাম। লিখতাম বালছাল, এখনকার মতই। আমি শুধু রাজনীতি বিষয়ক লেখাই লিখতে পারি। (আমার এম্নিতেই রাজনীতি করার ইচ্ছা আছে, সত্যি বলছি।) সেজন্য হয়ত রাজনীতিবিষয়ক লেখাই ভাল লাগে। যতক্ষণ ব্লগে থাকতাম(তখন ঘন্টার পর ঘন্টা ব্লগে থাকতাম)তার ৯০% ই জামাতিদের সাথে হাঙামা করতে করতেই চলে যেত।
কমেন্ট, ব্যান-আনব্যান আর ব্লগারদের সাথে পরিচয়-বন্ধুত্ব
আমার ব্লগে সেসময়ের স্ট্যান্ডার্ডে প্রচুর কমেন্ট পড়ত। সেটা আমার লেখা ভাল ছিল সেজন্য না। অন্যদের ব্লগে প্রচুর কমেন্ট করতাম বলে তারাও আমি যাই লিখতাম তাতেই কমেন্ট করত! ব্লগে কিছু ব্লগারের সাথে বন্ধুত্ব হল। তবে সেটা অন্য ব্লগারদের মত অত বেশি না। ব্লগিং আর নিজের জীবনকে আলাদা রাখাটাই আমার ভাল লাগে। কোন বিচিত্র কারণে অনেকেই আমাকে বুড়া মনে করত। রাশুদার সাথে যখন ইয়াহুতে প্রথম চ্যাট হচ্ছিল সে তো আমাকে বুইড়া ভাম মনে করেছিল!!! কেন আমাকে অনেকের বুইড়া ভাম মনে হয় সেটা জানিনা। যারা মনে করেন তারা বলতে পারবেন। তামিমও নাকি আমাকে বুইড়া মনে করছিল। আমি বুইড়া না!!! আমি যে ধারায় ব্লগিং শুরু করেছিলাম তাতে ব্যান খাওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কতবার যে ব্যান খেয়েছি মনে নেই। অনেকবার ২/৩ দিনের জন্যও ব্যান খেয়েছি। পরে আবার এক্সেস দিয়েছে। কোন এক বিচিত্র কারণে আমার জীবনে আমি সবসময়ই যে কোন জায়গায়ই কতৃপক্ষের সাথে গোলমাল করেছি। ঢাবি'তে বেশিরভাগ শিক্ষকরা আমাকে দুইচক্ষে দেখতে পারতেননা! কয়েকজন শিক্ষক প্রতিশোধও নিয়েছেন আমার উপর অবশ্য। তাই সামহয়ারের কর্তৃপক্ষ আমাকে পছন্দ করবেনা সেটাই স্বাভাবিক। জামাতিদের গদাম লাথির উপর রাখাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল। তখন ব্লগে জামাতিদের প্রচুর লেখা আসত। এখন বলতে গেলে ছাগু নেইই। সবচেয়ে রিমার্কেবল ব্যান মনে হয় ৮ই জানুয়ারীর ব্যান। আমরা অনেকেই সেদিন গণব্যান খেয়েছিলাম।
নরাধম এবং আমি: মিল-অমিল
আমার নিজের সম্পর্কে একটু বলি। আমি চট্টগ্রামের ছেলে। মাতৃভাষা চট্টগ্রামের আন্ঞলিক ভাষা। বাংলা বলার সময় চট্টগ্রামের এক্সেন্টটা স্পষ্ট বুঝা যায়। কথা-বার্তা চলাফেরায় গেঁয়ো। ভীষন আনস্মার্ট। পড়ালেখায় মধ্যমমানের বা মেডিওকার। বাস্তবজীবনের আমার সাথে "নরাধম" নিকের চরিত্রের সাথে অনেক পার্থক্য আছে। সিমিলারিটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজাকারদের প্রতি ঘৃণা। আরেকটা সিমিলারিটি হল আমার বন্ধুবান্ধবদের মতে আমার লজ্জা-শরম কম। যাকে তাকে যেটা সেটা আমি বলতে পারি। অনেক সময় সেটা নিজের ক্ষতির কারণ হয়। "নরাধম" নিকটাও মোটামোটি এই চরিত্রটা ধরে রেখেছিল। তবে অমিলের মধ্যে সবচেয়ে বড় হল "নরাধম" নিকটা মাথাগরম-টাইপ, একগুঁয়ে। বাস্তবে আমি সেরকম মাথাগরম না, একগুঁয়েও না। যেকোন সিদ্ধান্ত যথেষ্ট ভেবে-চিন্তে নিই। নরাধমের অনেক লেখার মধ্যে আবেগ প্রচন্ড। যেমন মা, তোমাকে , টুকুনের জন্য, সালাউদ্দিনকে। হ্যারি সেলডনের লেখায়ও আবেগ আছে। কুম্ভকর্ণের নিক দিয়ে কিছু সময় নিয়ে লেখা দেওয়ার সুযোগ হয়নি, তাই আবেগী কোন লেখা দেওয়া যায়নি। বাস্তবের আমি মোটামোটি আবেগহীন মানুষ। যুক্তরাষ্ট্রে আসার দীর্ঘ আড়াইমাস পর মাকে ফোন করেছিলাম যে আমি যুক্তরাষ্ট্রে পৌঁছেছি। গত একবছরে সব মিলিয়ে আমি দেশে ফোন করেছি মনে হয় সবমিলিয়ে খুব বেশি হলে ১৫বার। আমি বাড়ি বা দেশ মিস করিনা। মাঝে মাঝে হয়ত ৩/৪ মিনিটের জন্য মিস করি, কিন্তু সেটা তেমন সিগনিফিক্যান্ট না। লোকে বলে আবেগ না থাকলে নাকি আবেগী লেখা লেখা যায়না। সেটা সত্য না। যতক্ষণ লেখি ততক্ষণ আবেগ থাকলেই হল। সেটা ক্রিয়েট করা খুবই সহজ। প্রেম-ভালবাসার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে এসব পছন্দ করিনা। কারণ দেশে দেখেছি এসবের কোন পরিণতি নেই। শুধু শুধু ঝামেলা। তাছাড়া প্রেমিক-প্রেমিকাদের পুতুপুতু কথা শুনে মাথায় আগুন ধরে যায় আমার। আমি ব্যক্তিগতভাবে ধার্মিক। ইসলাম বিষয়ক লেখাপড়ায় ব্যাপক আগ্রহ। কথা বলার সময় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এসব প্রায়ই ব্যবহার করি। যুক্তরাষ্ট্রে এসে আরো বেশি ধার্মিক হয়ে গেছি। তাই প্রেম-ভালবাসা পছন্দ করার কোন কারণ নেই। তবে আমি নিজে ধার্মিক ও রক্ষণশীল হলেও, অন্য কারও দৃষ্টিভংগিকে সম্মান করি। আমার বন্ধু-বান্ধবদের মধ্যে ধার্মিক যেমন আছে তেমনি নাস্তিক এবং অন্যান্য ধর্মাবলম্বিও আছে। এটা মনে হয় আমার মা খুব ধার্মিক আবার বাবা চরম বামপন্থি হওয়ার জন্যই হয়েছে। তাই মনেপ্রাণে তাসলিমা নাসরিনের কথা বলার অধিকারে আর দেশে থাকার অধিকারে বিশ্বাস করি। বন্ধু-বান্ধবদের প্রেমে অনেক সময় সহায়তাও করেছি!! আমার এক ক্লোজ বন্ধুর তার প্রেমিকার সাথে বিয়ে দিতে সাক্ষী আর টাকাও দিয়েছি। যদিও সে প্রেম করে বিয়ে করুক সেটা আমি পছন্দ করিনি। নরাধম নিকে অনেক সময়ই প্রেম-ভালবাসা বিষয়ক হা-হুতাশ লক্ষ করা গেছে। সেটা "নরাধমের" একান্ত ব্যক্তিগত মতামত। আমার নিজের না।![]()
তবে আমি কিছুদিনের জন্য একটা প্রেম করেছিলাম।এখন মনে করি সেটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এ ভুল রিপিট হবার সম্ভাবনা নেই(ইনশাআল্লাহ্)।
"নরাধমকে" অনেক ব্লগার অপছন্দ করার কারণ
ব্লগে নরাধমকে অনেক লোকই পছন্দ করেনা। তার যথেষ্ঠ কারণ আছে। আমি নাস্তিক-আস্তিক নিয়ে চিল্লাফাল্লা করি। আবার জামাতিদেরকে গালি দেয়। সুশীলদের সাথেও নরাধমের খাপ খায়না। এ-টিমের সাথে আদর্শগত মিল থাকলেও এ-টীমের সব সদস্য হয়ত আমাকে পছন্দ করেনা। তবে আমি এ-টীমের ছাগু-তাড়ানিতে আছি সবসময়ই এবং তাদের কাছে ব্লগের ছাগু-তাড়ানিতে অবদানের জন্য কৃতজ্ঞ। নাস্তিক-আস্তিক নিয়ে মনে হয় ব্লগে সবচেয়ে বেশি আমিই কথা বলেছি। নাস্তিকদের প্রতি আগে একটা মনের ভিতর থেকে সম্মান কাজ করত। সেটা বাস্তবের নাস্তিকদের দেখে হয়েছিল। কিন্তু ব্লগের নাস্তিকদের ভন্ডামী দেখে সেটা এখন পুরোটাই হাওয়া। না.ধ.-র ভন্ডামী মেনে নিতে পারিনি। "আরিফুর রহমান"-কে রাশেদ, এস্কিমো, মুকুল, আরাশিদের সাথে ঝামেলা করার জন্য অনেক কটু কথা বলেছি। আমি অবশ্য মনে করি সে যা ডিজার্ভ করে তার থেকে অনেক কম বলেছি। এক নিকে বন্ধুত্ব আবার আরেক নিকে এসে ছাগলামি ভন্ডামিরই নামান্তর। আবার আমি যারা খারজানা মাহবুব, আস্তমেয়ে এদের পোস্টে গিয়ে লোল ফালায় বা তৈলাক্ত কমেন্ট করে তাদের সাথেও ঝামেলা করেছি। তাই নরাধমকে অনেক ব্লগারের অপছন্দ করাটাই যুক্তিযুক্ত।
ব্লগীয় নাস্তিকদের নিয়ে
এখানে উল্লেখ্য আরিফুর রহমানকে অ্যাটাক করে দেওয়া একটা পোস্টে আমি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইনসাল্ট করেছিলাম। অনেকেই এটাকে আমার অহংকার মনে করবে। আমার অহংকার করার মত তেমন কিছুই নেই, তাই সেটা অহংকার না। নাস্তিকরা সাধারণত আস্তিকদেরকে অশিক্ষিত, অযৌক্তিক এসব বিশেষণে বিশেষায়িত করে। তাই আরিফুর রহমানকে সেটা ফিরিয়ে দিয়েছিলাম। কাউকে অ্যাটাক করার সবচেয়ে বড় উপায় সে নিজেকে যেটা মনে করে সেটা যে ঠিক না সেটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া। তবে আরিফুরের নাস্তিকতা-আস্তিকতা, বিশেষ করে ইসলাম নিয়ে যে লেখাপড়া খুবই কম সেটা মনে হয় যে কেউ স্বীকার করবে। ব্লগের নাস্তিকদের মধ্যে সবচেয়ে ভাল লাগে জামাল ভাস্করকে। আদর্শ নাস্তিক বলা যায় তাকে। আরেক নাস্তিক ব্লগার ডটু রাসেল অসম্ভব শক্তিশালী লেখক হলেও ডাবল-স্ট্যান্ডার্ডে বিশ্বাসী। সচু'তে কোন একটা গায়ক(নাম ভুলে গেছি, বব মার্লে না কি জানি, আমি গান শুনিনা, বুঝিওনা।) নিয়ে সে পোস্ট দিছিল। উৎপল শুভ্র নাকি এই গায়ককে প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেনি, তাই তার ক্ষোভ। পোস্টে যারা কমেন্ট করেছিল তাদের কাউকে কাউকেও দেখলাম খুবই আক্রমণাত্বক কথা বলেছিল। কিছুদিন আগে ব্লগে দেখেছিলাম অন্যমনস্ক শরৎকে নাকি ব্যান করেছে। তারা অন্যদের কাছ থেকে সহনশীলতা আশা করে কিন্তু নিজে সহনশীলতা দেখায়না। সেই গায়কটাকে নাকি প্রচুর লোক সম্মান করে, অথচ উৎপল শুভ্র সেরকম সম্মান করে লেখা দেয়নি, তাই সে উৎপল শুভ্রের উপর ক্ষেপা। অথচ মহানবী (সাঃ)কে কোটি কোটি লোক সম্মান করে সেটা তার মনে থাকেনা, তাই সে মহানবী (সাঃ) আর হযরত আয়েশা (রাঃ)-র যৌন সম্পর্ক নিয়ে চরম আপত্তিকর লেখা দেয়। এবার নাস্তিক-আস্তিক ঝামেলায় খুব ভালমতে বুঝলাম নাস্তিকরা আস্তিকদেরকে সহনশীলতার পাঠ নিয়মিত দিলেও তাদের মধ্যে সে সহনশীলতার বিন্দুমাত্র চর্চা নেই। বিশ্বাস না হলে আমারব্লগে পিয়াল ভাইয়ের ব্লগে "পট খাওয়া যায়েজ করতে নাস্তিক হয়েছি" পোস্টে সবচেয়ে সহনশীল নাস্তিক না.ধ.-র কমেন্ট পড়ুন। সহনশীলতার নমুনা দেখুন। রাশেদের কমেন্টকে পেঁচিয়ে তার মিথ্যাবাদীতার কথা নাহয় নাই বা বললাম। আরেকটা ব্যাপারও এবার স্পষ্ট হয়েছে। বেশিরভাগ নাস্তিকরা ব্লগে জামাতিদের বিরোধিতা করে এজন্য না যে জামাতিরা রাজাকার ছিল আর দেশের বিরোধিতা করেছিল বরং এজন্য করে যে জামাতিরা "আস্তিক"। তাদের কাছে সব আস্তিকই সমান, সব আস্তিকই জামাতি। ইসলাম-বিদ্বেষই মূল কথা এখানে, অন্যকোন বিষয় নয়। তাই আরিফুর রহমান চরম অন্যায় করলেও কোন নাস্তিক সেটার প্রতিবাদ না করে তাকে সাপোর্ট দিয়ে গেছে। এতদিনের ব্লগসংগী এস্কিমো, মুকুল, রাশেদ সবাই তাদের কাছে হয়ে গেছে শুধুই আস্তিক। তাদেরকে তাই প্যাঁচালিতে পাঠাতে হবে! এরপরে হযবরল কথার পোস্ট, আরও পরে আমারব্লগে সাকিব২০০৮ নামের ব্লগারের পোস্টে এডমিনের পক্ষ থেকে সাকিব২০০৮ নিকে কমেন্ট, আরো কিছু ইনসাইড নিউজ পেয়ে নাস্তিকদের মরালিটি নিয়ে চরম হতাশ হয়েছি। অবশ্য "বিশ্বাস" শব্দটা তো তাদের সংবিধানে নেই!!
ব্লগিং এবং সামহয়ার নিয়ে আমার দৃষ্টিভংগী
প্রতিষ্ঠিত মিডিয়াগুলো অনেক কথাই বলতে পারেনা। তাদের বিজ্ঞাপণের হার কমে যাবে বলে করপোরেট-ডমিনেশান নিয়ে লিখেনা। আর্মীদের নিয়েও লিখেনা। উন্নত-বিশ্বে মিডিয়া ভীষণভাবে জায়নিস্টদের দখলে। সেখানে মিডিয়াকে পলিটিকালি কারেক্ট হতে হয়। অলটারনেটিভ যারনালিজম হিসেবে ব্লগিং ক্রমে শক্তিশালী হয়ে উঠতেছে। ভবিষ্যতে ব্লগিং প্রতিষ্ঠিত মিডিয়াদেরকে ছাড়িয়ে যাবে। সত্য বের হয়ে আসবে। প্রথম আলোর মত অতিরিক্ত-নিয়ন্ত্রিত ব্লগিং অবশ্য বেশিদিন টিকবেনা। মডারেট নিয়ন্ত্রণ থাকা উচিৎ বলে মনে করি। বাংলা ব্লগোস্ফিয়ার অনেক এগিয়ে গিয়েছে বলা যায়। আমি জানিনা হিন্দী, উর্দু এসব ভাষায় লোকজন ব্লগিং করে কিনা। মনে হয় করেনা। সে হিসেবে বাংলায় ব্লগিং একটা মাইলফলক। সামহয়ার এদিক দিয়ে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রথমপাতায় সবার লেখা আসার বিষয়টা মনে হয় প্রথম শুরু করেছে সামহয়ারই। এটা বড় ইনোভেশান নিঃসন্দেহে। একবছর আগেও ড়াজাকারদের প্রতি সামহয়ার বিশেষ পক্ষপাতদুষ্ট ছিল। তখন সর্ষের মধ্যে ভূত ছিল বলেই সেটা হয়েছিল। এখন সে হিসেবে ব্লগ ড়াজাকারমুক্ত। সবার আন্দোলনের জন্য এটা সম্ভব হয়েছে। তবে আমি মনে করি সামহয়ারে আরো ট্রান্সপ্যারেন্সি আসা দরকার। মডারেটর কারা কারা এবং কিসের ভিত্তিতে হন সেটা স্পষ্টভাবে সবাইকে ঘোষণা দিয়ে জানানো উচিৎ। তাছাড়া মডারেটরদের কাজের বিরুদ্ধে যে কেউ বলতে পারবে সেই অধিকার থাকা উচিৎ। সভ্য জগতে সব দোষীকেই নিজেকে ডিফেন্ড করার সুযোগ দিতে হয়। কাউকে ব্যান করলে তার প্রতিবাদমূলক পোস্ট সরিয়ে দেয়াটা স্বৈরাচারিতার মত। তবুও বলব বাংলা সব ব্লগের মধ্যে সামহয়ারই বেস্ট।
বিশেষ ধন্যবাদপর্ব
শেষে নাস্তিক আর জামাতিদেরকে একটা প্রাপ্য ধন্যবাদ না দিলেই নয়। জামাতিদেরকে আগে চিনলেও ব্লগে এসে তাদের ভিতরের পশুটাকে ভালমতে চিনেছি। তাছাড়া অনেক ব্লগারই বাস্তবজীবনে জামাতিদের উপরের ভদ্র মুখোশটা দেখেছে। তাদের আসল আদর্শের সাথে অনেক ব্লগারই পরিচিত নয়। জামাতিদের নিয়মিত ছাগলামি করার জন্য সেটা অনেকর কাছেই পরিষ্কার এখন। বিশেষ করে যারা বিএনপি সাপোর্টার তারা সবসময়ই জামাতের রাজাকারিতা, তাদের বর্তমান এজেন্ডা, বিশ্বাস এসবকে ডাউনপ্লে করে। এখানে এসে তাদের অনেকেই জামাতিদের আসল চরিত্র বুঝতে পেরেছে। নাস্তিকদের ধন্যবাদ এজন্য যে তাদের জন্য আমাকে ইসলাম নিয়ে পড়তে হয়েছে। ইসলাম নিয়ে আমার মনের মধ্যে ব্যাপক আগ্রহের জন্মের কারণ তাদের পোস্ট। বেশিরভাগ পোস্টই মিথ্যা আর মিসকোটিং-এ ভরা। ফেইথ-ফ্রিডম আর আনসারিং-ইসলাম.কমে নাস্তিকদের পোস্টকৃত সবপোস্টেরই বিষয়বস্তু পাওয়া যায়। এসবের কনভিনসিং আনসার নেটেই আছে। নাস্তিকদের বিভিন্ন পোস্টের জন্য এ ব্যাপারে আমার পড়ালেখার আগ্রহ জন্মেছে। আমি এরাবিক শিখার প্ল্যান করেছি যাতে কোরাণ ভাল বুঝতে পারি। এজন্য নাস্তিকদের কাছে কৃতজ্ঞ। অবশ্য এসব অনেক নাস্তিকই বুড়া বয়সে জামাতি হবে।
শেষে এসে অবশেষে
তামিমকে বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার আমাকে আনব্যান করার জন্য পোস্ট দেওয়াতে। তাছাড়া গত কয়েকদিনে প্রচুর ব্লগার (নাম নিলে কারও নাম বাদ পড়বে) আমার আনব্যান নিয়ে প্রতিবাদ করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। বিবর্তনবাদীও একটা ছোট পোস্ট দিয়েছিলেন। পরে আমি সে পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি তিনি পোস্ট ডিলিট করেছেন। হয়ত আমি গালিবাজ বলে আমার সাথে নিজেকে এসসিয়েট করতে চাননি। তবুও সেই সাময়িক পোস্টের জন্যও বিবর্তনবাদীকে ধন্যবাদ। আরো কত কত ব্লগারের কাছে যে কৃতজ্ঞ সেটা বলে শেষ করা সম্ভব নয়। নাম নিতে গেলে অনেকের নাম বাদ পড়বে। অনেকেই শতশত ব্লগারের নাম নিয়ে ধন্যবাদ দেন। আমি গণধন্যবাদ দিলাম। আরিল আর জানাকে বিশেষ ধন্যবাদ আমাকে বর্ষপূর্তির একদিন আগেই মুক্তি দেয়ার জন্য। জামাতি আর ছাগু-নাস্তিক বাদে সবাইকে আবারও ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তামিম ইরফান বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দনলেখক বলেছেন: গোলাবীরে বিশেষ ধন্যাপাতা।
লেখক বলেছেন: হাহাহহাহ....ঠিকাছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যাপাতা।
লেখক বলেছেন: ধন্যাপাতা।
লেখক বলেছেন: ধন্যাপাতা। পড়েন!
এটা আমার পর্যবেক্ষণের সাথে মিলে। যারা দেশে তেমন ধর্মকর্ম করে না, বিদেশে এসে এদের অনেকেই খুব বেশী ধার্মিক হয়ে যায় বা যেতে চেষ্টা করে। বিদেশে আইডেন্টিটি ক্রাইসিস থেকে হতে পারে।
এনিওয়ে, বর্সপূর্তির শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, মনে হয় আইডেনটিটি ক্রাইসিস হতে পারে। তবে আমি আসার পরপরই ধার্মিক হয়নি। অন্তত প্রথম ৫/৬ মাস আগে থেকে কম ধার্মিক হয়ে গেছিলাম। পরে ব্লগে নাস্তিক আস্তিক নিয়ে পড়ালেখা কিছুটা করতে হয়েছিল ইসলাম নিয়ে জানতে চেষ্টা করার জন্যই মনে হয় ইসলামের দিকে বেশি ঝুঁকেছি।
তবে অনেকে আবার এখানে এসে অতিরিক্তি এমেরিকান হতে চেষ্টা করার ফলে আইডেন্টিটি হারিয়ে ফেলে।
একজন ব্লগার বলেছেন:
অভিনন্দন নারু। তুমি আনইসমাট নাকি? মিয়া তোমার হাইট আর চুল দেইখা আমি তো টাসকি। মাইয়া হইলে পেরমে পইড়া যাইতাম।
(আমি কিন্তু কগু না।)
লেখক বলেছেন: হায় হায়! ইসব কি কও!!
লেখক বলেছেন: বাচ্চালোগ তালিয়া বাজাও!
লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ্!
রাশেদ বলেছেন:
অভিনন্দন তোমাকে।তোমার কিছু খারাপ দিক বলি। খানিকটা গোয়ার গোবিন্দ তুমি। তোমারে চেতানো খুব সোজা। প্রশ্নোত্তরই মনে হয় তোমারে খেপাচ্ছিলো আর তুমিও চেইতা চেইতা উত্তর দিচ্ছিলা। মাথাটা আরো ঠান্ডা রাইখো।
বিদেশে আইসা ধর্মকর্ম বাড়ছে তোমার! আমার তো আরো কমছে! দেশে জুম্মা পড়তাম, এখন সেইটাও বাদ!
লেখক বলেছেন: গোয়ার গোবিন্দ সেটা ঠিক। বুকাচুদাটাইপ!!
হাহাহহা......ধর্ম-কর্ম কিছু কর!!
বিষাক্ত মানুষ বলেছেন:
ধর্ম কর্ম আমারো কমছে আগের থিকা .. জুম্মা পড়ুম কৈ !! মসজিদই তো নাই ... এইখানে এক্টা মসজিদ বানানি শুরু করুম নাকি চিন্তা কর্তাছি
লেখক বলেছেন: হাহাহাহা......পোল্যান্ডে কি মুসলিম নেই?
মুকুট বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা! সেন্চুরী হোক, এই শুভকামনা! ভালো থাকবেন!
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যাপাতা!
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ম্যাডাম/স্যার। (কোনটা??)
বিষাক্ত মানুষ বলেছেন:
পোল্যান্ডে আছে .. আমার শহরে মনে হয় নাই ।আমি এই শহরে ৩জন মুসলিম রে চিনি । দুইটা গাম্বিয়ান এক্টা তুর্কি
লেখক বলেছেন: বাসায় পড়া শুরু করতে পার। অবশ্য তোমার ব্যাপার। এম্নিতে বললাম।
বিডি আইডল বলেছেন:
আপনাকে লেখা পড়ে কেউ যদি আপনাকে বয়স্ক ভাবে তাকে দোষ দেওয়া যায় না। আমার ব্লগ বয়স ৪ মাসের মত। কিন্তু আপনার অধিকাংশ পর্যবেক্ষণের সাথে সহমত পোষণ করছি। বিশেষ করে নাস্তিক বলদদের বিষয় এবং আমার ব্লগের বিষয়ে।ব্লগে জামাত-শিবিরের ব্লগার আমার মনে হয় খুব বেশী না..নানা নিক নিয়ে হয়ত এরা থাকে। তবে এরা ওয়েল অর্গানাইজড (প্রথম আলো ব্লগের প্রথম কয়েক পাতা দেখলেই একটা তাৎক্ষণিক প্রমাণ পাবেন)।
কিছু ক্ষেত্রে ইসলামী ভাবাপন্ন ব্লগারদেরও জামাতি কালার করা হয়, এ ভূলটুকু বাদ দিলে তাদের প্রতি ট্রিটমেন্ট ঠিকই আছে।
ব্লগিং চলুক সুন্দরের হাত ধরে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আয্দা বলেছেন:
সবাই দেখি ধইন্যপাতা দিতাছে। আমি আর কি দিমু। গান দিলাম..আমার পিসির জন্য দোয়া কইরেন।
Click This Link
লেখক বলেছেন: এটা কোনধরণের গান? লাফায় কেন?
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
বাসাই পড়ি ,,,, জুম্মার কথা কৈতাছিলাম । সেইটা তো আর একা একা পড়ন যায় না
লেখক বলেছেন: সেক্ষেত্রে কোন সমস্যা নেই। মসজিদ না থাকলে কেমনে পড়বে? বাসায় পড়লেই হয়ে গেল। বাসায় পড় সেজন্য তোমারে ঝাজা!
এস্কিমো বলেছেন:
হয়রান হয়ে গেলাম - একটানা পড়তে গেছিলাম একটা বিষয় লক্ষ্য করলাম - আপনার অনেকগুলো বিষয়ের সাথে আমার মিল আছে - শুধু প্রেম করা ছাড়া। আর একটা মিল নেই - তা হলো আমি একসময় প্রায় নাস্তিক হয়ে গিয়েছিলাম
লেখক বলেছেন: আমিও একসময় প্রায় নাস্তিক হয়ে গেছিলাম এস্কিমোভাই। হাহাহহা.....শুধু হয়েছিলাম সেটা না, কিছু বন্ধু-বান্ধবকে বানায়াও ফেলছিলাম!! হায়, আমি কি করিলাম!
প্রেম বিষয়ে নাই বা বললাম। ![]()
রাতমজুর বলেছেন:
একবার এক ইয়াং ম্যাডামের কাছে ধরাও খাইছিলাম। (এই ম্যাডাম আবার আমার ছাত্রীও ছিলেন!! সেটা অন্যএকদিন বলা যাবে।)
খুইলা বলেন একটু
লেখক বলেছেন: সে এক বড় ইতিহাস। বলাটা ঠিক হবেনা মনে হয়!
একজন ব্লগার বলেছেন:
আমি যতদূর জানি, জুম্মার কোন কারনে মিস হয়ে গেলে বা না পরতে পারলে জাস্ট যোহরের নরমাল নামায পরে নিলেই হবে। তুমি যদি চাও তো আমি শিওর হয়ে তোমাকে জানাতে পারি@ বিমা ভাই।
লেখক বলেছেন: ঠিক বলেছ। বাসায় জুমার নামাজ পড়ে নিলেই হবে।
লেখক বলেছেন: জুমার=জোহরের
এস্কিমো বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন!
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ এস্কিমোভাই।
নিরক্ষর বলেছেন:
ওরেরেরে নারু ভাই, ফাডাইয়া ফালাইচেন দেহি নরাধামের সাথে দেখি আমারও কিছু মিল আছে
পোস্টে পিলাচ এবং সোজাসুজি প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যাপাতা। গালাগালি বিষয়ে বিভিন্নজনের বিভিন্ন দৃষ্টিভংগী আছে। কেউ গান্ধীপন্থি কেউ নেতাজী সুভাসচন্দ্রপন্থী!
প্রিয়তে হান্দানোর জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হাহাহহাহা.........ঠিকাছে।
একজন ব্লগার বলেছেন:
তোমার নাস্তিক থেকে পায়াস হবার ঘটনা নিয়া এক্টা পুস্টাও নারু।
লেখক বলেছেন: হাহাহহাহা.......আমি সবকিছুই কম বয়সে শুরু করেছি। নাস্তিকও ছিলাম ১৭-১৮ বছর বয়সে। ১বছর মত গোঁড়া নাস্তিক ছিলাম। অবশ্য মায়ের ভয়ে নামাজ পড়তে হত!! কিন্তু ওসবে বিশ্বাস করতাম না। ১৯-২০ বছর বয়সে আধা-নাস্তিক বা এগনস্টিক-টাইপ ছিলাম। এরপরে তাবলীগে গেছিলাম ওদেরকে উপহাস করার জন্য আর ভুল ধরার জন্য। আমি নিজেই তারপর ভিন্ন মানুষ হয়ে বের হলাম!! হাহাহহাহ..... আধা-নাস্তিক না নাস্তিক ছিলাম সমাজতন্ত্রে দীক্ষীত হওয়ার জন্য। এখনও সমাজতন্ত্রের প্রতি আমার কিছুটা দূর্বলতা আছে। ডিটেলস পোস্ট দিব কোন একসময়!
লেখক বলেছেন: ছি ছি, ইসব কি কন?? আমার মান-ইজ্জতের ফালুদা হয়া যাইবেক!
আসিফ আহমেদ বলেছেন:
শুভেচ্ছা....... লেখাটা সময় করে পড়বো, আপাতত চোখ বুলিয়ে গেলাম। আপনার ব্লগিং আরো সমৃদ্ধ হোক।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
একজন ব্লগার বলেছেন:
না। আমি ঠিকই লিখসি। জুম্মার নামাযের কাযা হয় না। হলে যোহরের নামায পরতে হবে। জুম্মার না।
লেখক বলেছেন: হ্যাঁ, সেটাই বলেছি। জুমাটা ভুলে আসছে। সেটা জোহর। জুমা=জোহর।
একজন ব্লগার বলেছেন:
তবে বিমা ভাই'র ক্ষেত্রে প্রকৃত মাসলাটা কি হবে সেটা শিওর না। যতদূর মনে হচ্ছে তার যোহরের নামাযই পড়তে হবে। অথবা যদি সম্ভব হয়, সেই তিনজনের সাথেই জামাত করতে হবে জুম্মার নামাযের জন্য্।
লেখক বলেছেন: হাঁ, ঠিক। তাকে জোহরের নামাজই পড়তে হবে। তিনজন একসাথে থাকলেও জুম্মা হবে কিনা আমি নিশ্চিত। জুমার আরো কিছু শর্ত আছে। হয়ত তিনজন একসাথে হলেও জোহরই পড়তে হবে।
লেখক বলেছেন: নিশ্চিত=নিশ্চিত না।
ধুত্তুরি খালি ভুলভাল লিখতাছি।
মেঘাচ্ছন্ন বলেছেন:
যেইটা বলে আরাম পান...তবে সবাই মনে হয় প্রথমটাই ভাবে !নাস্তিকদের ব্যপারে আপনার সাথে একমত.....
ব্লগে আইসা আমিও যথেষ্ট ধার্মিক হইছি.....
আমি জামাতিদের ঘৃনা করি দুইটা কারণে, রাজাকার আর ধর্ম ব্যবসায়ী.....
আর প্রেম ! এক্কেবারে ভুয়া জিনিস...!! মানুষ যে কেন শুধু শুধু সময় নষ্ট করে বুঝিনা.....!!!
একটা ব্যাপারে দ্বিমত, রাজনীতিটারেও কেমন জানি ভুয়া ভুয়া লাগে.....!! বিরক্তিকর.....!!!
লেখক বলেছেন: নিকটা মেয়েলি, তাই সবাই ভাবে। আমারও সেম মনে হচ্ছে। ডাজন'ট ম্যাটার। ব্লগে সবাই ব্লগার। আপনার ব্লগিং শুভ হোক।
রাজনীতির ব্যাপারে বেশিরভাগ লোকই ঘৃণা পোষণ করে। কিন্তু সবাই ঘৃণা পোষণ করলে সেখানে তো সব খারাপ মানুষের আড্ডাই হবে, তাইনা? আমরা না গেলে সেখানে খারাপদের দোষ দিয়ে লাভ কি? তবে আপনার মতামতকে সম্মান করি।
লেখক বলেছেন: হাহহাহা......
লেখক বলেছেন: হাহাহহা........ঠিকাছে!!
নিরক্ষর বলেছেন:
নরাধাম, আইড়াগরুডা একটা পোস্ট দিচে। আমি শুধু একটা মাইনাচ দিয়ে "১ম" লেখে কমেন্ট করেছি। শুধু হের জন্য আমারে ব্লক করছে ছাগুডা।
লেখক বলেছেন: হাহাহাহাহ...........সহনশীলতা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মেঘাচ্ছন্ন বলেছেন:
@একজন ব্লগারআংগুর ফল খাইতে চাইয়া খাইতে না পারলে সে টক লাগবো.....আমি তো খাইতেই চাই না.....টক তো পরের প্রশ্ন.....!
লেখক বলেছেন: আহা! চেখেই দেখেননা একবার?
মাস্টারমশাই বলেছেন:
বদ্দা কে'ন আঁছন?গম আঁছননি? বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: বদ্দা, গম আছ। অনে হডিয়ার মানুষ? কেন আছন?
মানবী বলেছেন:
এই নরাধমটা ছাড়া পেলো কিভাবে!!! নরাধমকে অভিনন্দন :-)
পুরো পোস্ট পড়া হয়নি, অংশ বিশেষ পড়েছি... প্রথম অংশ পড়ে মনে হলো, বিশিষ্ট দূরের কথা ব্লগার হিসেবে আমি পুরোপুরি অস্তিত্বহীন কারন আমার কোন বর্ষপূর্তি পোস্ট নেই
আপনি ধার্মিক জেনে খুব ভালো লাগলো, ভালো থাকুন ভাইয়া।
লেখক বলেছেন: মানবীপু, কেমন আছেন?? হাহাহাহা...........ছাড়া পাইলাম বর্ষপূর্তির ১দিন আগে। আপনি হলেন বিশিষ্টতম ব্লগার। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রেটিং বলেছেন:
নরাধমের বর্ষপূর্তিপোস্ট খাইসে আমারে....পুরা পড়ছি...যা কইস হাসাই কইস..আইতাসি পুরান নিক নিয়া।
লেখক বলেছেন: আরে, পজু দেখি। হ, আমার পুরান নিকের পুস্টে তুমিও পুরান নিকে কমেন্টাও!
পজিটিভ বলেছেন:
নরাধমের বর্ষপূর্তিপোস্ট নরাধমকে নুরে আলম ভায়ের পক্ষ থেকে অভিনন্দন পাবার জন্য আরও একবার অভিনন্দনে অভিনন্দিত করা হইল। বাচ্চারা হাতে তালিয়া। আমি ম্যাডামের কাহিনীডা জানবার চাইলেখক বলেছেন: ণুড়া কই?? আহা! আগে কি সুন্দর দিন কাটাইতাম। ণুড়ারে মিস্করি।
ঠিকাছে উহাদেরকে.......মারা হোক!
ম্যাডামের কাহিনী জানানো যাবেনা। সিক্রেট!
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
অভিনন্দন.... বছরপূর্তি আর শুভমুক্তির লিগা..। পুরান নিক দেখলে ভালো লাগে...@ এস্কিমো-
''এস্কিমো বলেছেন: ...........। ..........। ........... ..। ...আমি আস্তিক হলেও নাস্তিকদের কখনই ছোট করে দেখবো না - কারনটা আজ নাইবা বললাম। ........... ।''
বস, তখুনি কারণ টা অনুমান করতে পারছিলাম।
আইজকা আপনার ২০ নং কমেন দেইখা নিচ্চিত হইলাম। খিকজ। আাবর জিগায়েন না কেমনে অনুমান করছিলাম। খিকজ
লেখক বলেছেন: ইডা কিডাই? কথাবার্তা তো পরিচিত লাগে, কিন্তুক নিক নতুন! ধন্যাপাতা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
নরাধম ইজ ব্যাক ইউথ ফুল সুইং। পরীক্ষার মাঝেও শুধু ভাল লাগা জানাতে আসলাম।
পোস্ট চাই, পোস্ট।
শুধু একটাই অনুরোধ - নরাধম, হ্যারি সেলডন, কুম্ভকর্ণ - কোনটাই যেন না হারায়। ৩টার ৩ রকম বৈশিষ্ট্য।
বছরপূর্তির শুভেচ্ছা।
লেখক বলেছেন: হায় হায়, তিনটা নিকে ব্লগামু কেমনে? দেখি কি করা যায়! পোস্ট দেয়ার আগে ভাবতে হবে এটা কোন নিকের ক্যারেকটারের সাথে যায়!
তোমারে থ্যাংকু!
বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন
লেখক বলেছেন: মুকুলভাই, অনেক অনেক ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
অভিনন্দন । সেই ছেলেটা ভীষন ক্ষেপে যাচ্ছে বালি খুঁড়ে
দেখছে না তো জলটুকু তার যাচ্ছে নিচে, দূরে ।
বরফ ঠান্ডা একটা মাথা তোকে দিক আল্লাহ , এই দোয়া দিয়া গেলাম।
লেখক বলেছেন: রাগাপু, ধন্যাপাতা। কোবতেটাত ভীষণ সৌন্দর্য্য হইছে। বরফ ঠান্ডা মাথার দোয়ার জন্য এককেজি ধন্যাপাতা।
বৃত্তবন্দী বলেছেন:
আপনাকে অভিন্দন প্রথম নিক ফিরে পাওয়া আর তার বর্ষপুর্তিতে...
আপনার সাথে আস্তিক নাস্তিক বিষয়ে কিছু মতপার্থক্য আছে, সেই তর্কে আপাততঃ না যাই, শুধু এটুকু বলে রাখি আপনি যেটা বিশ্লেষণ করেছেন তা সম্পুর্ন ঠিক না...
লেখক বলেছেন: ঠিকাছে, আপনার মতামতকে সম্মান করি।ভাল থাকুন।
আছহাবুল ইয়ামিন বলেছেন:
অভিনন্দন বর্ষপূর্তি উপলক্ষে।পুরোটাই পড়লাম। এ ধরনের লেখা নিকের আড়ালের ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয়; ভালোভাবেই করেছেন সেটি।
ঢাবি'র কোন ডিপার্টমেন্টে ছিলেন?
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আমার ব্লগ বয়স ৩ মাসের কিছু বেশি। ব্লগ আমার কাছে একটা নেশার মত। আপনার ব্লগিং আমার খুবই ভালো লাগে রাজাকারবিরোধী মনোভাবের কারণে। আসলে জামাতীদের আসল চরিত্র কেমন তা ব্লগে না আসলে কখনোই জানতে পারতাম না।
শুভকামনা রইল।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন। শুভ ব্লগিং।
হযবরল কথা বলেছেন:
নরু, আবারও কই, তুমি আসলেই মাল। ভালা থাইক ভাইডি। নরু নিক ন থাকুক আমগ কাছে নরু আজীবনই থাকব।লেখক বলেছেন: ধন্যাপাতা ব্রাদার। কিন্তুক আন্নে তো আন্নের আসল পরিচয়টা দিলেননা। কি দুস্ক!
লেখক বলেছেন: মেহরাব, ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকুন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
অনন্ত দিগন্ত বলেছেন:
নরাধম নিক কে বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ..........সা. ইন. থেকে জামাতিদের তাড়াতে পেরেছেন বলে কি নরাধম শান্তিতে বসে থাকবে ? ....... ওদেরকে ঢেকে রাখার এত বছরের কু-কর্মের উপরের খোলসটা পুরোপুরি টেনে ছিড়ে ফেলার জন্য নরাধমকে আবার প্রথম পাতায় প্রতিদিন, বার বার দেখতে চাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। না বসে থাকার প্রশ্নই নেই। চলতে হবে।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
বড় লেখা পড়তে আমার অসুবিধা হয় না। আপনার লেখা ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো। আগামী দিনের ব্লগিং শুভ হোক।
লেখক বলেছেন: ভাইজান, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।
নাস্তিকদের কথা বলার ফোরাম নেই তা মনে হয় ঠিক না। দেশের মেইনস্ট্রীম মিডিয়ার কলামিস্টরা নাস্তিক অথবা নাস্তিকদের প্রতি সহানুভূতিশীল। তবে তাদের বেশিরভাগের লেখাই ভাল লাগে।
কিন্তু ব্লগে নাস্তিকদের কথা বলার অবশ্যই অধিকার আছে। না.ধ. ও অন্যান্যের সাথে তাদের কথা বলার অধিকার নিয়ে কোন ঝামেলা হয়নি, হয়েছে ভিন্ন নিক নিয়ে নোংরামী করার জন্যই। তবে না.ধ.-কে একা পেয়ে সবাই একসাথে আক্রমণ করেছিল সেটাও ঠিক না। ব্লগে প্রচুর নাস্তিক নিক আছে তারা সকলেই না.ধ.-র পক্ষে যুদ্ধ চালিয়ে গেছে। কিন্তু একটা অন্যায়কে অন্যায় না বললে তো তাদের সম্মান হারাবেই। নাস্তিকদের মুক্তভাবে কথা বলতে সমস্যা নাই যদি না সে "হযরত মুহাম্মদ" নিক নিয়ে নোংরামি না করে। না.ধ.-র পোস্ট দেখিনা আমিও, হয়ত অন্য নিকে আসবেন। না.ধ. নিকের মান-সম্মান চলে যাওয়াতে হয়ত আর পোস্টাননা। উনি রাশেদের কমেন্টকে প্যঁচিয়ে মিথ্যা বলেছিলেন যেটা তার মত কারো কাছ থেকে কেউ আশা করেনি।
এটা ঠিক যে পলিটিকালি কারেক্ট থাকার জন্য বা সুশীলিয় ভাব ধরার জন্য আমি না.ধ.-কে এই পোস্টে শুভেচ্ছা জানাতে পারতাম, কিন্তু সেটা আমার মনের কথা না। তাই সেটা একধরণের ভন্ডামি হয়ে যেত। আমি সুশীলও হতে চায়না, পলিটিকালি কারেক্টও থাকতে চায়না। পলিটিকালি কারেক্ট থাকতে গেলে মনের কথা বলা যায়না, একটা মুখোশ পড়তে হয় সবসময়। তাছাড়া না.ধ.-কে শুভেচ্ছা জানানোটাও হয়ে যেত মিডলক্লাশ সেন্টিমেন্ট। আমি লোয়ার ক্লাস।
আপনাকে অনেক ধন্যবাদ। এতবড় পোস্ট পড়েছেন সেজন্য কৃতজ্ঞতা।
আছহাবুল ইয়ামিন বলেছেন:
আপনি সিদ্দিকীর বন্ধু??? সালাহউদ্দিনকে এর লিংক ধরে পড়তে গিয়ে জানলাম। পড়ে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল।অনেক স্মৃতি জমা আছে সিদ্দিকীর সাথে।
লেখক বলেছেন: হ্যাঁ, আমি সালাউদ্দিনের বন্ধু। আপনি কি তার ক্লাসমেট?
লেখক বলেছেন: চলুক গাড়ি!
লেখক বলেছেন: টার্টলরে ধন্যাপাতা।
সাইফুর বলেছেন:
অনেকক্ষন সময় নিয়ে পড়লাম...ভালো লাগলো...তোমার সাথে একমত
লেখক বলেছেন: ধইন্যাপাতা।
লেখক বলেছেন: আরে মাথু দেখি। কেমুন আছ?
বর্ষপূর্তিতে অভিনন্দন।
লেখক বলেছেন: আরে আপনি কই থিকা? দেখা যায়না যে?
আরিফ জেবতিক বলেছেন:
হুম , একটানে পড়ে ফেললাম । পড়ার পরে দেখি , সত্যি সত্যিই অনেক লম্বা লেখা ।আপনাকে কেউ পছন্দ করে না , এ ধরনের কথাবার্তা বলা ঠিক না । আমার মনে হয় অনেক লোকই পছন্দ করে । সেই তালিকায় আমার নামটাও প্রথমদিকে থাকার কথা ।
গালিবাজী কোন ব্যাপার না । ক্ষেত্রবিশেষে সেটা অনেকেই দিয়ে থাকে ।
পুরো পোস্টের জন্য শুভেচ্ছা ।
প্লাস দিতে চেয়েছিলাম ,কিন্তু প্রেম ভালোবাসার বিরুদ্ধে অবস্থান নেয়ায় প্লাস দিতে পারলাম না ।

লেখক বলেছেন: কেউ পছন্দ করেনা কিন্তু বলিনি, "অনেকেই" পছন্দ করেনা বলেছি![]()
![]()
![]()
হাহাহাহা......।
লেখা অনেক লম্বা সেটা ঠিক। আমি সম্মানিত বোধ করতেছি যে আপনি আমার লেখা পছন্দ করেন। প্রেম-ভালবাসারে আমি মাইনাস দিলাম।
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেকেই=বেশিরভাগ হবে!
ঐটারে এডিট করে "অনেকেই" করে দিলাম!
আরিফ জেবতিক বলেছেন:
নরাধম আরো শত বছর ব্লগে বিরাজিত থাকুক । বর্ষপূর্তির শুভেচ্ছা ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
নাফিস ইফতেখার বলেছেন:
আপনাকে আমি চিনিনা (আমি ব্লগে মাত্র ৪ মাস ধরে)। কিন্তু আপনাকে আনব্যান করার জন্য উৎসাহ, প্রচারণা আর হিরিক দেখে নিশ্চিৎ হয়ে গিয়েছি আপনি ব্লগের বিখ্যাত কেউ হবেন। যাই হোক মাঝে মাঝে আমিও কয়েকবার সবার সাথে সুর মিলিয়ে আপনার আনব্যান চেয়েছি। খুব ভালো লাগছে আপনাকে মুক্ত দেখে...........অনেক অনেক শুভেচ্ছা আপনাকে..........লেখক বলেছেন: হায় হায়। ইহা কি কইলেন?? ব্লগের বিখ্যাত কেউ না, তবে কুখ্যাত বলা যায়। আনব্যান চেয়েছেন সেজন্য কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
বিবর্তনবাদী বলেছেন:
পড়লাম, খুব বড় লাগে নাই কিন্তু!! বর্ষপূর্তির অভিনন্দন। একমাত্র প্রেম-পিরিতির ব্যাপারটা ছাড়া আর সব ব্যাপারেই একমত। বিশেষ করে নাস্তিকদে ব্যাপারে। বাস্তব জীবনে যে সব নাস্তিক দেখলাম তারা ধর্মকর্ম মানে না, না মেনেই সন্তুষ্ট। কে মানল তারে খোচাখুচির রুচি তাদের দেখি নাই। কিন্তু ব্লগে পেলাম, অন্য ধরণের নাস্তিক। এদের সাথে তর্ক-বিতর্কে সৃষ্টিকর্তা সম্পর্কিত বিশ্বাস আরো স্বচ্ছ হয়েছে, বলতে পারেন দৃঢ় হয়েছে।
বি দ্র: ঐ পোস্টটা প্রায় একদিন পরে সরিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল ব্যাপারটা তুলে ধরা অনেকের সামনে। প্রথম কয়েকটি পাতা থেকে যখন সরে গেল, এবং আমিও অন্যান্য পোস্ট দিয়ে ফেললাম তখন আর সেটা কারো নজরে পড়বে না তাই সরিয়ে ফেললাম। আমি প্রায়ই কিছু কিছু পোস্ট ডিলিট করি নইলে এতদিনে পোস্ট সংখ্যা অনেক হত। আর একটা কথা। ভার্চুয়াল জগতে আমি খুব কন্ট্রোল হয়ে চলি। সবার সাথে এসসিয়েটেড হই না। আপনার সাথে এসসিয়েটেড হতে আপত্তি থাকলে, ঐ পোস্ট আমি কখনই দিতাম না। আশা করি ভুল বুঝবেন না।
লেখক বলেছেন: বিবর্তনবাদী, অনেক ধন্যবাদ। নো প্রবলেম, বুঝতে পেরেছি। ভাল থাকবেন। পোস্টটা দেয়ার জন্য আবারও বিশেষ ধন্যবাদ।
নির্বাসিত বলেছেন:
লেখাটি পড়ে ভাল লাগার কথা বলবার জন্য লগইন করলাম। ভাল লাগছে আপনাকে আবার এখানে দেখতে পেয়ে। অভিনন্দন। আজকাল ব্লগে তেমন আসা হয়না কাজকর্মের ধান্দায়।
লেখক বলেছেন: নির্বাসিতদা, অনেক ভাল লাগতেছে আপনাকে আমার ব্লগে দেখে। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন অনেক।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
অচেনা আগন্তক বলেছেন:
ওরে বাবা, বিরাট একখানা পোষ্ট ...বর্ষপূর্তির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আহসান হাবিব শিমুল বলেছেন:
আপনাকে ব্যান করছিলো কেন?ঢা,বি'র ছাত্র, চাটগাইয়া পোঁয়া, এখন আবার আম্রিকায় উচ্চশিক্ষা নেন।এত্তো এত্তো কুয়ালিফিকেশন সত্বেও আপনারে মডুরাম'রা কি করতে ব্যান করছিল?
যাইহোক, নির্বাসনমুক্তি এবং বর্যপূর্তির যুগপৎ শুভেচ্ছা।
লেখক বলেছেন: অশীল সেজন্য ব্যান করেছিল। আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
একরামুল হক শামীম বলেছেন:
পুরা লেখাটাই পড়ছি আপনার অনেক বৈশিষ্ট্যের সাথে আমার মিল খুঁজে পেয়েছি।
কেক আর কুক খাইতাম চাই।
লেখক বলেছেন: থ্যাংকু শামীম। কেক আর কুক চলবে হে!!
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় নারু ।
এতোবড়ো পোস্ট সেজন্য মাইনাস (আসলে কিসুই না )
সৎ এবং সাহসী উচ্চারণের জন্য প্লাস (এইটা সত্য )
প্রেম বিষয়ক মতামত আসলে নরাধম নিকের আড়ালের পুলাডার মনের কথা না
এইখানে যা ঘটছে তা সম্ভবত এই যে, --আঙ্গুর ফল টক (মজাক)
লেখক বলেছেন: আমার মান-ইজ্জতের ফালুদা বানানোর জন্য আরাশি বদ্দারে মাইনাস! ![]()
![]()
![]()
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
বাংলাদেশের পত্রপত্রিকায় যারা লেখেন তাদের অনেকেই হয়তো নাস্তিক, কিন্তু তারা কি মূলধারার পত্রিকায় তাদের নাস্তিক্যবাদী মতবাদ প্রচার করতে পারেন? মনে হয় না। আহমদ শরীফ বা হুমায়ূন আজাদ খুবই সীমিত আকারে বলতেন বা বলতে পারতেন ( যা পত্রিকায় বলতেন প্রকৃতপক্ষে তারচেয়ে অনেক বেশি কট্টর ছিলেন তাঁরা), তবু তাঁরা কি শান্তিতে ছিলেন? মুরতাদ ঘোষণা, মাথার মূল্য ঘোষণা, অবশেষে সন্ত্রাসী আক্রমণ। কথা বলার 'অপরাধে' জীবন দিতে হয় যে সমাজে, সেটা কোন যুগের সমাজ ভেবে অবাক হই। তার তুলনায় ব্লগে নাস্তিক্যবাদী চিন্তা অনেক তীব্রভাবে প্রকাশিত হতে দেখেছি। এটা আমার ভালো লেগেছে। একটা কথা বলা দরকার, আমি কিন্তু নাস্তিক্যবাদের চর্চা করি না (তবু আপনাদের ওই বিতর্কের সময় আমি কোনো পক্ষই নিতে পারিনি, কারণ দুটোই ইগোসেন্ট্রিক হয়ে যাচ্ছিলো) তবে আমি তাদের কথা শুনতে পছন্দ করি।
ভিন্ন নিকে এসে কথা বলা - এই ব্যাপারটি তখনও বুঝতে পারিনি, এখনও আমার কাছে পরিষ্কার হয়নি! আপনারা যে কীভাবে বোঝেন এসব!
আমি আপনার লেখা পছন্দ করি। আমার মন্তব্যের উত্তরে আপনার কথাগুলো পড়ে (না.ধ কে শুভেচ্ছা না জানানোর ব্যাপারে) আমি পুরোপুরি কনভিন্সড। ব্যাপারটা না বুঝেই অহেতুক ওরকম একটা কথা বলে ফেলার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনি আমাকে ভুল বোঝেননি।
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আরে ভাইজান, ভুল বুঝার প্রশ্নই আসেনা। কি যে বলেন, ভুল বুঝব কেন।
সংক্ষেপে নাস্তিক-আস্তিক ঝামেলা কি হয়েছিল সেটা বলি। আরিফুর রহমান "হয্রত মুম্মদ" নিক নিয়ে আমারব্লগে নোংরামি শুরু করেছিল। নাস্তিকতা প্রচার করা বা যুক্তি দেখানো এক জিনিস আর ইসলামের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তির নামে নিক নিয়ে (তাও নিকের বানানটা খেয়াল করেন) নোংরামি করা ভিন্ন জিনিস। এটাকে কেউ মতপ্রকাশের স্বাধীনতা বলেনা। তো সেখানে মুকুল, এস্কিমো, রাশেদ, বিবর্তনবাদী, আরাশি আরো অনেকেই এর প্রতিবাদ করেছিল, নিকের আড়ালে কে আছে সেটা বুঝার জন্য অনেকে গালাগালিও করেছে। কিন্তু আশ্চর্য্যের ব্যাপার হচ্ছে নাস্তিকরা তাকে সমানে সাপোর্ট দিয়া গেছে আর তাদের কাছে এস্কিমো, রাশেদ, মুকুলরা হয়ে গেছে ধর্মান্ধ। তাদেরকে জামাতি হিসেবেও ইংগিত দিয়েছে আরিফুর। সব নাস্তিকরা "হয্রত মুম্মদ" নিককে শুধুমাত্র ইসলাম-বিরোধী বলেই সাপোর্ট দিয়ে গেছে, সে যে "হয্রত মুম্মদ" নিক নিয়ে অন্যায় করেছে সেটা কেউ বললনা। তাদের কাছে নাস্তিকদের কোন অন্যায়ই অন্যায় নয়। রাশেদ, এস্কিমো, মুকুল, আরাশি যারা সামহয়ারে জামাতিদের মেইন শত্রু তাদেরকেও জামাতি বা ধর্মান্ধ বলে ট্যাগিং করেছিল নাস্তিকরা। এরপরে না.ধ. গিয়ে সুশীল হতে গিয়ে আস্তিকদেরক উগ্রবাদী বলে তার যুক্তির ভান্ডার খুলে বসেছে, "হয্রত মুম্মদ" নিকধারী নাকি কোন অন্যায় করেনি। তারও পরে না.ধ. রাশেদের কমেন্টকে প্যাঁচিয়ে মিথ্যা বলেছে যা সকলেই তার পোস্টে গেলেই বুঝতে পারবে। অন্ধ আরিফুরের কথা না হয় নাই বা বললাম।
দেখুন মুকুল, এস্কিমো, রাশেদ, আরাশি এরা কেউ ধর্মান্ধ নয়। যুক্তিসংগত কারন না থাকলে তারা নাস্তিকদের সাথে ঝামেলা করতনা। নিকটা যে আরিফুরের ছিল সেটা সবাই নিশ্চিত। সেটা প্রমাণ পেয়েই সবাই হতাশ হয়েছিল। কিভাবে প্রমান পেয়েছে সেটা ডিটেলসে যেতে চাচ্ছিনা। আশা করি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। এখানে নাস্তিকদের কেউ কন্ঠরোধ করতে চাচ্ছেনা, তাদের অন্যায়ের প্রতিবাদই করা হয়েছে শুধু।
ব্যাপারটাতে কোন পক্ষ নেননি সেটাই ভাল হয়েছে। নাহয় শুধু শুধু আরো ঝামেলা বাড়ত। আপনার কমেন্টের প্রথম প্যারার সাথে একমত। আপনাকে ধন্যবাদ অনেক। ভাল থাকবেন।
রন্টি চৌধুরী বলেছেন:
ছেলে..তুমি বলছ আবেগ তোমাকে ভাসায় না। কিন্তু আমি নিশ্চিত তুমি দারুন ইমোশোনাল একটা মানুষ।
আর জান কি, এই পৃথিবীর সবচেয়ে ভাল মানুষরাই ইমোশনাল। আদর করে মানুষ তাদের ক্ষেপাটে পাগলা বলে।
ভাল থেকো হে।
লেখক বলেছেন: রন্টি, অনেক ধন্যবাদ। ![]()
![]()
![]()
রন্টি চৌধুরী বলেছেন:
সম্পূর্ন একটি অস্বস্থিকর ব্যাপারে ভবিষ্যৎবানী করতে চাচ্ছিলাম।তুমি বলছ প্রেম ভালোবাসা তোমাকে ছুয়ে যায় না।
কিন্তু ছেলে, আমি বলি, তুমি একদিন একজনকে খুবই সুখী করবে।
আমার ধারনা তোমার মত এত একজন প্রেমিক মানুষ খুজে পাওয়া ভার যে কারও জন্য।
লেখক বলেছেন: হাহহাহাহা..........তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ওহে নারী জাতি, তোমরা শুনিয়া যাও!!
হযবরল কথা বলেছেন:
সব সময় পরিচয় দিতে নাই। যখনই দরকার হবে শুধু হাক দিও নরু, অন্তরে ডাক পাইয়া যাইব, ঠিক সময় উপস্থিত হইয়া যামু, যদি না আইতে পারি তাইলে বুইঝা নিও আমি আর নাই। তবে যে নিকেই হোক না কেন, আমি বন্ধুগ পাশে থাকার টেরাই করুম। আমার রক্ত চিনে আমি কি চাই, আমার বন্ধুরা আমার রক্তরে চিইন্না ফেলাইব। নামে কি আসে যাই ?
লেখক বলেছেন: ঠিকাছে ব্রাদার। অনেক ধন্যবাদ। ভাল থেক।
রাস্তার ছেলে বলেছেন:
অনেক কমেন্ট! তার ওপর আমি আবার নাস্তিক(একটু ডিফারেন্ট ধাঁচের হলেও নাস্তিক)! তাই চোখে নাও পড়তে পারে! তাও শুভ বর্ষপূর্তি!
লেখা বড়ই ভালো হয়েছে সেজন্য এবং বর্ষপূর্তির শুভেচ্ছায় +
লেখক বলেছেন: হাহাহাহহা.....চোখে পড়েছে!! হাহাহাাহ............ধন্যবাদ ব্রাদার। বুশ বলেছিল মানুষ আর মাছ নাকি সহাবস্থান করতে পারে, তাহলে নাস্তিক আস্তিকও পারবে, শুধু পরষ্পরের বিশ্বাসের প্রতি সম্মান রাখলেই হল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
মানুষ বলেছেন:
পড়তেছি
লেখক বলেছেন: পড়, তোমার প্রভুর নামে!
রিজভী বলেছেন:
অভিনন্দন রইলো।
লেখক বলেছেন: রিজভি, ধন্যবাদ।
আরিফ থেকে আনা বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা
লেখক বলেছেন: ধন্যবাদ আনা।
লেখক বলেছেন: আরে জ্বীনের বাদশাভাই দেখি। আছেন কেমন ভাইজান? আপনাকে তো দেখাই যায়না?
লেখক বলেছেন: এম্নিতে ব্রাদার। বুশ বলেছে "হিউমেন বিয়িংস এন্ড ফিশ ক্যান কোএক্সিসট।" সেই লজিক থেকে বললাম "নাস্তিক এন্ড আস্তিক ক্যান কোএক্সিসট।"
লেখক বলেছেন: চান্কু, ধন্যাপাতা।
না, পোস্ট কিস্তি ধরে পরতে হইবেক!! ![]()
![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
(একটা বেশি)
লেখক বলেছেন: হায়রে, এটা কি আনা নাকি?
লেখক বলেছেন: ধন্যপাতা।
লেখক বলেছেন: আিচ্ছা।
তবে একটা কথা আমার মনে হয় বাস্তবের নাড়িয়া আর ব্লগের নাড়িয়ার মধ্যে তেমন কোন পার্থক্য তুমি দেখাতে তুমি ব্যর্থ হয়েছো। যেটুকু পার্থক্যের কথা বলেছো সেটুকু পার্থক্য সবারই কম বেশি আছে।
তোমাকে অভিনন্দন
লেখক বলেছেন: তোমার মন্তব্যের সাথে আধমত।
অভিনন্দনের জন্য ধন্যাপাতা।
লেখক বলেছেন: ফারহান, অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যাপাতা। ভ্যানমোবারক জানাইলাম। কেন খেদাইছে?
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আরে নারু... পড়ার পর মনে হৈল পোস্টা মেলা বড় আছিল
নিজেকে সুন্দর কৈরা উপস্থাপনের জন্য ধইন্নাপাতা..
বর্ষপুর্তীর শুভেচ্চা...
খপর কি?
লেখক বলেছেন: আরে এ তো প্রত্যুদা দেখি? কই থাকেন? দেখা যায়না কেন? আছেন কেমন?
ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।
লেখক বলেছেন: হায় হায়! এ তো দেখি আমার প্রিয় বন্ধুর মত, যে বন্ধু ডোবার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে মরে গেছে। আপনাকে আনব্যানের দাবি জানাচ্ছি। আপনার লেখা ভাল লাগে।
ভাল্লাচ্ছে....
বদ্দা যে চিটাইংগা ইয়ান ত ন যাইনতাম।।।।
ভালা থাইক্কন।।।
লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন ভ্রাত। ধন্যবাদ।

তোমার লগে আমার যথেষ্ঠ মিল আছে....বাস্তব সামী মিয়াদাদের লগে মাহফুজের
লেখক বলেছেন: একটা অমিল আছে! তুমি সেমি-বিবাহিত আর আমি জীবিত!! হাহহাহাহহা...............কনগ্র্যাটসের জন্য ধন্যাপাতা ভ্রাত।
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
আমার অতি প্রিয় কয়টা কবিতার পঙক্তি
লেখক বলেছেন: আমারও!! ![]()
![]()
![]()
লাল দরজা বলেছেন:
৪০% পড়ছি, লেখাটা মজা লাগতে ছিল কিন্তু এ্যাতো বড় এক টানে পড়তে পারি নাইলেখক বলেছেন: লাল দরজা ভাইজান, অনেক ধন্যবাদ।
"গত এক বছরে অনেক ভার্চুয়াল স্মৃতি জমাইয়া ফেলছি এই ব্লগে আপ্নেদের সাথে। জাগতিক মানুষরা তা হয়ত কোন দিনই বুঝবে না, জানবেও না।"
পুরোপুরি একমত।
জটিল বলেছেন:
পুরোটুকু পড়লাম , ভাললাগল নরাধম নিকের পেছনের মানুষের গল্প নিয়ে কিছু টুকরো টুকরো স্মৃতিচারণ । শুভেচ্ছা রইল লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও। অনেক ধন্যবাদ।
সাঈফ শেরিফ বলেছেন:
যুক্তরাষ্ট্রে আসার দীর্ঘ আড়াইমাস পর মাকে ফোন করেছিলাম যে আমি যুক্তরাষ্ট্রে পৌঁছেছি। গত একবছরে সব মিলিয়ে আমি দেশে ফোন করেছি মনে হয় সবমিলিয়ে খুব বেশি হলে ১৫বার। আমি বাড়ি বা দেশ মিস করিনা। মাঝে মাঝে হয়ত ৩/৪ মিনিটের জন্য মিস করি, কিন্তু সেটা তেমন সিগনিফিক্যান্ট না।আপনি তো সাংঘাতিক মানুষ, মা মাতৃভূমির প্রতি টান অনুভব করেন না। মার সাথে প্রতিদিন কথা না বললে তো আমার চলেইনা। আর বার বার দেশে ফিরে সেই মফস্বলের উঠোনে গা এলিয়ে শুয়ে থাকতে ইচ্ছা হয় ভীষণ।
আপনি ধার্মিক। আমি জানিনা আযানের শব্দ আপনার দৈনন্দিন জীবনাচার বা রুটিনকে প্রভাবিত করতো কিনা? এখানে আযান শুনিনা, আছরের সময় শেষে কখন এশা চলে আসে টের পাইনা।বাজারে গেলে হুট করে নামায টা যে কোথাও পড়ব তার স্থান পাইনা। কাজের চাপে জুম্মারতেও ছুটি পাইনা।রমজানে কোন সাইরেন ধ্বনি নাই, না পারি ঈদ করতে না পারি সাদাদের সাথে মিশে হ্যালোইনের সঙ সাজতে। সাদাদের ভিড়ে নিজেকে কালো, অনাহুত ভেবে সংকোচে থাকি। তারপরেও আপনার দাড়ির ব্যাপারে তাদের দৃষ্টি ভঙ্গি। মন খুলে বাংলায় এক প্রস্থ আড্ডা পিটাতে পারিনা সহপাঠীদের সাথে, কোথাও খেতে গেলেই সেই হারাম-হালাল প্রসঙ্গ তুলে অন্যদের বিব্রত করা।
জানি না কিসের মোহে ভিন সংস্কৃতির মাটি কামড়িয়ে পড়ে থাকে আমারদের মানুষ, পড়ে থাকতে ভালোবাসে। তল্লাটে যদি বাঙালি না থাকে, তারপরেও বেচে থাকে, টিকে থাকে হয়ত দেশকে ভুলে নিজেকে ভিন গ্রহের নতুন আগন্তুক ভেবে।
নিজের বিশ্বাস আর জীবনাচারের সাথে অপোষ করা যায়, যেমন চাঙ্কুরা করে। মিশে যাওয়া যায় অন্য সংস্কৃতি -সভ্যতার সাথে। কিন্তু এই আমি বিশ্বাসী বাঙালি সাঈফ শেরিফ ছিলাম, সেই অনুভূতিটা হারানোর ভয় অনেক।
শুভ কামনা।
লেখক বলেছেন: "আপনি তো সাংঘাতিক মানুষ, মা মাতৃভূমির প্রতি টান অনুভব করেন না। মার সাথে প্রতিদিন কথা না বললে তো আমার চলেইনা। আর বার বার দেশে ফিরে সেই মফস্বলের উঠোনে গা এলিয়ে শুয়ে থাকতে ইচ্ছা হয় ভীষণ।"
হাহাহা.......কি করব বলেন? গতকাল অবশ্য মা'কে ফোন করেছি। ফোন যদিও মাসে-দু'মাসে ১বার করি, কিন্তু করলে আমি ১ঘন্টার বেশি কথা বলি!
"আপনি ধার্মিক। আমি জানিনা আযানের শব্দ আপনার দৈনন্দিন জীবনাচার বা রুটিনকে প্রভাবিত করতো কিনা? এখানে আযান শুনিনা, আছরের সময় শেষে কখন এশা চলে আসে টের পাইনা।বাজারে গেলে হুট করে নামায টা যে কোথাও পড়ব তার স্থান পাইনা। কাজের চাপে জুম্মারতেও ছুটি পাইনা।রমজানে কোন সাইরেন ধ্বনি নাই, না পারি ঈদ করতে না পারি সাদাদের সাথে মিশে হ্যালোইনের সঙ সাজতে। সাদাদের ভিড়ে নিজেকে কালো, অনাহুত ভেবে সংকোচে থাকি। তারপরেও আপনার দাড়ির ব্যাপারে তাদের দৃষ্টি ভঙ্গি। মন খুলে বাংলায় এক প্রস্থ আড্ডা পিটাতে পারিনা সহপাঠীদের সাথে, কোথাও খেতে গেলেই সেই হারাম-হালাল প্রসঙ্গ তুলে অন্যদের বিব্রত করা।"
আমরা তিনজন মুসলিম রুমমেট। নামাজ বাসায় জামাতে পড়ি। শুক্রবারে আর রমজানে তারাবী মসজিদে গিয়ে পড়ি। দাড়ি রাখাটা তো কোন সমস্যা হওয়ার কথা না। এখানে তো প্রচুর লোককে দাড়ি রাখতে দেখলাম। নামাজের জন্য আযানের জন্য বসে থাকলে নামাজ মিস করবেন। কনস্ট্যান্টলি ঘড়ি দেখতে হবে সময় কখন আসতেছে। http://www.islamicity.com/prayerTimes/
এরা কিন্তু মানুষ ভাল। এখানে খ্রিস্টানদেরকে রিভার্ট করাও মোটামোটি সহজ। হালাল-হারাম নিয়ে অবশ্য স্ট্রিকট হতে হয়। আমি ম্যাকডোনাল্ডস, পিৎজঝাটে কিছুই খাইনা। ডমিনস পিৎজার আর পা-জনসের ভেজিটেবল আর চিজ পিৎজা হালাল। হালাল মার্কেট থেকে মুরগী, বিফ, মাটন পাওয়া যায়। মুরগী কিনার সময় যাবিহা কিনা দেখে কিনবেন, হালাল আর যাবিহার পার্থক্য আছে কিন্তু। সহপাঠীদের সাথে হালাল-হারাম নিয়ে সমস্যা না ভেবে সেটাকে দাওয়াতের সুযোগ ভাবতে পারেন। তারা যখন জিজ্ঙেস করবে এরকম কেন তখন আপনি ভালমতে ক্ল্যারিফাই করতে পারবেন। যুক্তরাষ্ট্রে কিন্তু মুসলিমরা দ্বিতীয় মেজরিটি। তাই অনেকেই এসব ব্যাপার এসব জানে। গ্রসারি থেকে কিছু কিনলে প্যাকে "ইউ-ডি" বা "কে-ডি" লেখা আছে কিনা দেখবেন। থাকলে সেটা হালাল ধরা যায়।
নরাধম বলেছেন:
"নিজের বিশ্বাস আর জীবনাচারের সাথে অপোষ করা যায়, যেমন চাঙ্কুরা করে। মিশে যাওয়া যায় অন্য সংস্কৃতি -সভ্যতার সাথে। কিন্তু এই আমি বিশ্বাসী বাঙালি সাঈফ শেরিফ ছিলাম, সেই অনুভূতিটা হারানোর ভয় অনেক।" আপনার এই ভয়টা নিতান্তই অমুলক। নিজের আইডেনটিটিকে ধরে রাখার জন্য মনে হয় যুক্তরাষ্ট্রের মত ভাল কোন দেশ নেই। বাংলাদেশেও ওয়েস্টার্ণ আইডিয়া আর সংস্কৃতির জন্য টেকা দায়, অথচ যুক্তরাষ্ট্রে আপনি সেসব নিয়েই বাঁচতে পারবেন খুব ভালমতেই।
ভাল থাকবেন।
সাঈফ শেরিফ বলেছেন:
আপনি নিতান্তই সৌভাগ্যবান। আমার সাহস হয়না ল্যাবে আর ক জন বিধর্মীর সামনে জায়নামায পেতে নামায পড়ার। লোক চক্ষুর ভয়টা হয়ত ঈমানের ভীষণ দুর্বলতা থেকে এসেছে, যেটার জোরে হয়ত আপনি সহজেই আপনার বিশ্বাসের পক্ষে লড়তে পারেন। মাল্টি ফেইথ প্রার্থনা কক্ষ যখন বিধর্মীদের দখলে থাকে তখন প্রচন্ড অসহায় লাগে, কিছু আরব কোরিডোরের এক পাশে জায় নামায ফেলে নামায পড়ে সশব্দে।রাত ১০ টায় ল্যাব থেকে ফিরে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে থাকি। "হ্যালো" বলে কোন শেতাঙ্গ যুবতী হাত বাড়িয়ে দিলে বিচলিত হয়ে পাপ বোধে কাতর হয়ে থাকি। স্বদেশী বাঙালিরা আবার "নিচু ধর্মান্ধ মানসিকতার" রোগ খুজে।একটা অভ্যেস বার বার চলতে থাকলে শুরুর সে "অপরাধ বোধ টুকু " থাকেনা, অভ্যেসের দাস হয়ে যায় মানুষ। চক্রবৃদ্ধি হারে মাত্রা বাড়তে থাকে। হয়ত আমার জানা নেই উত্তরনের পথ। কিন্তু বিরুদ্ধ স্রোতে দাড়িয়ে থাকা ভিন দেশের মানুষ হিসেবে একটা হীনমন্যতার কাজ করেই। তার উপর ভাল ফলাফল করে টিকে থাকার চাপ। হয়ত সময় লাগবে, ততদিনে মানসিকভাবে অনেকটাই ক্ষয়ে যাব, ব্যক্তিত্বের দুর্বলতার কারণে।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হাহাহহা........আপনি সবসময় একটা জায়নামাজ রাখলে সাথে তাহলে তো নামাজ পড়া কোন সমস্যা না। যেকোন করিডরে বা রুমে নামাজ পড়ে ফেলতে পারেন। আমি সাথে একটা কম্পাসও রাখি। কে কি মনে করল সেটা তো গুরুত্বপূর্ণ না মোটেই। আপনার ধর্ম আপনি পালন করবেন, কে কি বলল সেটাকে থোড়াই কেয়ার করেন। স্বদেশী বাঙালিদের যাদের মধ্যে ইনফেরিওরিটি কমপ্লেক্স কাজ করে, নিজের ধর্ম আর বাঙালিপনাকে লুকিয়ে রাখতে চায় সবসময় তারা। ওসব কুপমন্ডুকদেরকে পাত্তা দিবেননা। রাতে এসে সব নামাজ একসাথে পড়া সম্ভব না। তাই নামাজের ওয়াক্ত হলেই নামাজ পড়ে ফেলেন। সত্যি বলছি প্রথম প্রথম একটু অন্যরকম লাগলেও পরে ঠিক হয়ে যাবে। এখন আমার সব খ্রিস্টান আর হিন্দু বন্ধুরা তো জানে যে আমি নামাজ পড়ব, এমনকি তারাই আমাকে মনে করিয়ে দেয় নামাজের কথা যখন কোন গ্রুপ-ডিসকাশনে থাকি। ধর্ম পালন করার অধিকার ইউনিভার্সাল হিউমেন রাইটস।
অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ। ইনসাইড নিউজটা আপনারে কইলে আর ইনসাইড নিউজ থাকল নাকি? তবে সাকিব২০০৮ নিকের নামে যে ঝামেলা হইছে সেটা দিচ্ছি।
এরশাদ বাদশা বলেছেন:
শোকেইসড।
কাঠের খাঁচা বলেছেন:
এত বড় লেখা আর সব গুলা কমেন্ট পইড়াই ফেললাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























