আমার প্রিয় পোস্ট
- ভারতবর্ষের অহংকারঃ সম্রাট আওরঙ্গযেব - অগ্রপথিক...
- ইসলামে ঈদ কয়টি ? - truelife4mankind
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব আই .এস. আই - অনিক আহসান
- দ্রোহী এবং হত্যাকারীদেরকে শাস্তি দেয়া কি বর্বরতা ছিল? - মুনিম সিদ্দিকী
- হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি - মুনিম সিদ্দিকী
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- ভালবাসা যেখানে মার্কেট প্রোডাক্ট সেখানে প্রতিদিন দেখি সহপাঠীর লাশ - ফারহান দাউদ
- ফেমিনিন সাইকোলজিঃ রহস্যময় জগতে একটি সাইকোঅ্যানালাইসিসের প্রচেষ্টা - অনিমেষ হৃদয়
- হিল্লা বিয়ে কেন অবৈধ? - আইনের সহজ আলোচনা
- রিডার ওয়ান
- চৌধুরি সাহেব!! আই লাভ ইউ।
- জিকসেস
- বড়চর্চা - দীপান্বিতা
- হাত-পায়ে মোজা আর আপাদমস্তক ঢাকাকেই কি 'পর্দা' বলে? - মাহফুজশান্ত
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- টিপাইমুখ বাঁধ নিয়ে একটি লেখা - সৌভিক ঘোষাল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- ১৯৫ জনের হিসাব জানি, কিন্তু ৭৫২ জনের হিসেব কে দেবে? - নিঝুম মজুমদার
- ফেলানী মরলো; আর আমি ভাদা হতে চাই! - সজল শর্মা
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- হঠাৎ করে এত নাস্তিক এর আবির্ভাব বাংলাদেশে কিভাবে হল? জানতে হলে পড়ুন: - একলা বগ
- ব্লগে ১ বছর পূর্তি, ভালোলাগায় ভালোবাসায় :: নিজের কোনো এক সময়ের খন্ডিত আত্মকাহিনী। - স্বাধীকার
- গ্রন্থ আলোচনা: পরার্থপরতার অর্থনীতি - সামিও শীশ
- নাস্তিকদের গরুর রচনাঃ এরা পরিক্ষায় কম মার্ক্স পায় কেন? - মজলুম
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- পোস্ট গ্রাজুয়েটের জীবন থেকে নেয়া - বাঙ্গাল
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- 'কি বা হায় আসে যায়... তারে যদি কোনোদিন না পাই আবার?' - সাঈফ শেরিফ
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- নজরুল-নজরুল-অ্যারন নজরুল - হেমায়েতপুরী
- এক দরবেশ বাবার গল্প.. - কাজী রিদয়
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- আ-না বিষয়ক হুমায়ূন আহমেদ এর একটি লেখা (পুরনো) - সাধারণ মুসলমান
- নাস্তিক সম্মেলনে কিছু উপলব্ধি - অবিরাম বাংলার মুখ
- পশ্চিমাদের প্রচারণা ও ইরানের প্রকৃত স্বরূপ - আবদুস সামাদ আজাদ
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- মুক্তিযুদ্ধে পতৌদির অবদানের অজানা কথা {আসুন ভারতীয়দের ভালো কাজ কে সাধুবাদ জানাই, মন্দ কাজে(সীমান্ত হত্যা) করি তীব্র প্রতিবাদ} - তাশফী
- নরাধমের মিথ্যার অভিযোগটি মিথ্যা অভিযোগ - নাস্তিকের ধর্মকথা
- আমার যত প্রিয় বল্গারস,পর্ব ১ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
-
প্যারোডি কবিতা : বনলতা সেন [উৎসর্গ - ডিজ্যুস জেনারেশন]
- কবি রাজ
- Interview with Muhammad Ali - মেলবোর্ন
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ / আবুল আহসান চৌধুরী - ফকির ইলিয়াস
- বঙ্গের সংস্কৃতি ও ইতিহাস - অসামাজীক
- বিশ্বায়ন, মুক্তবাজার ও সাম্প্রতিক সাহিত্য - প্রবালাহমেদ
- বাংলাদেশের গণমাধ্যম: ৪০ বছরের অভিজ্ঞতা, ৫০ বছরের পূর্বাভাস - ফাহমিদুল হক
- সিরাজ সিকদার: অন্য আলোয় দেখা- প্রথম পর্ব - বিপ্লব রহমান
- গান-বাজনা প্রসঙ্গে আল্লামা শায়েখ ইউসুফ কারাযাভীর ইসলামী ফতোয়া - সৈয়দ মবনু
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- সত্যের সন্ধান : আরজ আলী মাতুব্বর (পর্ব: ০৫) - এমএ হোসেন
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু প্রামাণ্য দলিল - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ৩ - পারভেজ আলম
- ঠিক কতটা (অপ)বিশ্বাস মুক্ত হলে মৌলবাদী হবার অপবাদ থেকে নিস্তার পাওয়া যাবে? - সাঈফ শেরিফ
- এক, দুই, তিন তালাক এবং চতুর্থ বিয়ে হিল্লা (২) - নাজনীন১
- রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা : একটি নাটকীয় ইতিহাস - ৩ - অনিমেষ হৃদয়
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু
(আজকে অথবা ২৮ তারিখ চাচ্চু শিওর না
) - আউলা
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- এইসব ভালো লাগে । জীবনানন্দ দাশ - রোজনামচা
- রাশাদ খলিফা ১ : সূরা তাওবার শেষ দুই আয়াত - মাসুদুল হক
- উইকিতে ত্রিভূজের ভন্ডামী - মুনতাসির হাসান
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- বিশ্বায়নপ্রভাবিত বাংলাদেশের মিডিয়া: কারণ অর্থনৈতিক, ফল সাংস্কৃতিক - ফাহমিদুল হক
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। - আব্দুর রহমান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- যে প্রশ্ন উত্তর না পেলে আর ভাল লাগছেনা ! - ব্যঞ্জনবর্ন
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- ``মণিপুরী ভাষা`` বেঁচে থাকবে আমাদের এই বাংলাদেশেও স্ব- মহিমায় - হামোম প্রমোদ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- নরুর লাইগা ফিস কারি রেসিপি..
- সমালোচনাকারী
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - বিষাক্ত মানুষ
- উড়ালপঙ্খী - এরশাদ বাদশা
- সেই পুরানো প্যাচাল - আউলা
- দেখে নিও, একসময় নব্বই হারিয়েই যাবে - জ্বিনের বাদশা
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- বিক্ষিপ্ত ভাবনা - আউলা
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- বাংলা যখন হিন্দি হলো ... হায় রবীন্দ্রনাথ!! - রাগিব
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- বঙ্গবন্ধুর ক্ষমা, জামাতের রাজনীতির অধিকার এবং অন্যান্য প্রসংগ - - এস্কিমো
- সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই - শওকত হোসেন মাসুম
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি) - বহুরূপী মহাজন
- জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: - আড্ডাবাজ
- কবিতা - পরাজয় আমার জন্য নয় - আদনান ফায়সাল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শুধু খুলনাতেই শহীদ হইছিল এক লক্ষ বাঙালী - নীতিশ বৈরাগী
- তাহলে জিয়ার মুখেই শুনুন - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- রাজাকাররে জবানবন্দি (চলবে) - মিসকিন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া - হোসেইন
- ওদের জ্ঞান দাও প্রভু,ওদের ক্ষমা করো! - ফারহান দাউদ
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ছড়া দিলাম ছড়িয়ে - কামভাই
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
জীবন-গণিত - ১ (সুখ)।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
"I have now reigned about 50 years in victory or peace, beloved by my subjects, dreaded by my enemies, and respected by my allies. Riches and honors, power and pleasure, have waited on my call, nor does any earthly blessing appear to have been wanting to my felicity. In this situation, I have diligently numbered the days of pure and genuine happiness which have fallen to my lot. They amount to fourteen."
- Abd Er-Rahman III of Spain
সুখকে বিভিন্ন জন বিভিন্নভাবে ডিফাইন করবেন। আঁতেলটাইপ কোন কঠিন দর্শণের সংজ্ঞা না দিয়ে মোটামোটি বলা যায় সুখ হল মানসিক পরিতৃপ্তি। দুনিয়ার সব কিছুর মত সুখও আপেক্ষিক। স্থান, কাল, পাত্রভেদে সুখের ডেফিনিশান পরিবর্তন হয়। মানুষের জীবনের সবচেয়ে বড় কনট্রাস্ট হচ্ছে সে জানেইনা সে কখন সুখে আছে। শুধুমাত্র সুখের পরে দুঃখ আসলেই তখন মনে হয় "আহা! কত সুখে ছিলাম।" তাই সুখকে ডিফাইন না করে আসলে দুঃখকে ডিফাইন করা উচিৎ। দুঃখহীনতাই সুখ। দুঃখ কি সেটা নিয়ে লম্বা-চওড়া আলোচনা করা যায়। তবে দুঃখের উৎপত্তি কিভাবে সেটা মনে হয় বৌদ্ধ-দর্শণ থেকে কেউ ভালভাবে বলতে বা বুঝাতে পারেনি। নির্বানা লাভের উপায় হচ্ছে দুঃখকে জয় করা। দুঃখের উৎপত্তি আকাংখা থেকে। যখন মানুষ কোন আকাংখা করে, সে স্বভাবতই সেটা অর্জনের জন্য চেষ্টা করে। বেশিরভাগ মানুষের বেশিরভাগ আখাংকাই পূরণ হয়না। এটা অর্থনীতির চিরাচরিত দুষ্প্রাপ্যতা আর নির্বাচন সংক্রান্ত সমস্যার মত। পৃথিবীর সকল মানুষের জন্য একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান "আকাংখা-পূরণ" বরাদ্দ থাকে। যেহেতু সব আকাংখা পূরণ হয়না, তাই মানুষের মনে দুঃখের উৎপত্তি। এক্সপেকটেশানের সাথে এচিভমেন্টের গ্যাপই দুঃখ।
মানুষের জীবনটা মোটামোটিভাবে দুঃখের একটা কন্টিনাম হিসেবে ধরা যায়। মাঝে মাঝে এখানে সেখানে রাতের আকাশের অন্ধকারে তারকার মত কিছু ডিসকন্টিনিওয়াস সুখের ছটা থাকে। ম্যাথেমেটিকালি, সুখ-দুঃখ মানে হল একটা ফাইনিট স্টেপ ফাংশন-কার্ভের মত। স্টেপ ফাংশান কার্ভকে যদি ফাইনিট সংখ্যক পার্টিশান করা যায় তাহলে পার্টিশানগুলার অন্তরবর্তী পয়েন্টগুলা হল দুঃখ। যেকোন দুইটা পার্টিশানের মাঝে ইন্টারভাল পয়েন্টগুলা হল সুখ। সুখ তাই স্টেপ ফাংশনের কার্ভটাকে উঁপরে বা নিচে নিয়ে আসে। দুঃখ যদি বেশি হয় সুখের তুলনায় তাহলে একজন মানুষের সমস্ত জীবনটাই হয়ত নেগেটিভ ওয়াই এক্সিসে থাকে। এই ফাংশনটাতে টাইম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরলে এটা শুধুমাত্র পজিটিভ এক্স-এক্সিসের জন্য ডিফাইন করা যাবে। কারন মানুষের জীবন শুরু পজিটিভ সময় থেকে। মায়ের পেটে থাকার দশ মাস সময়কে হাইপথেটিকালি নেগেটিভ এক্স-এক্সিসে রাখা যায়। এবং তাই যৌক্তিক। তার কারন হচ্ছে মায়ের পেটে থাকার সময় বাচ্চার সুখ ইনফাইনিট। ইনফাইনিট সুখকে ফাইনিট স্পেসে চিত্রায়ন করা সম্ভব নয় বলে আমরা শুধু সুখ-দুঃখের স্টেপ ফাংশনকে পজিটিভ সময় মানে জন্মের পর থেকে ডিফাইন করতে পারি।
পজিটিভ সময়ের পর থেকে সুখ-দুঃখের স্টেপ-ফাংশানের স্লোপ নিম্নমুখী বা নেগেটিভ হয় সাধারণত। কারন মানুষের শিশুকালটাই তার সমস্ত জীবনের তুলনায় সুখের। প্রত্যেকটা বছর যাওয়া মানে সে বেশি বেশি দুঃখের অনুভুতি পাওয়া। এখানে উল্লেখ্য যে সুখের ডটগুলাতে স্টেপফাংশন আনডিফাইনড এন্ড ডিসকন্টিনিউয়াস। তাই সেই পয়েন্টগুলাতে স্টেপ ফাংশন ডিফারেন্শিয়েবল না। যদিও আমার মতে সুখের পয়েন্টগুলোতে ফাংশনটা ইন্টেগরেবল হওয়া উচিৎ না, তবে মনিষীরা হয়ত ভিন্নমত পোষণ করবেন। তারা বলবেন হয়ত সুখের পয়েন্টগুলা স্টেপ ফাংশনের ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হলেও আনডিফাইনড না। সেই পয়েন্টগুলাকে কোন ফাইনিট কনস্ট্যান্ট হিসেবে ধরা যায়। স্টেপ ফাংশন ডিসকনটিনিউয়াস হলে ডিফারেন্শিয়েট করা যাবেনা, তবে ডিফাইনড হলে ইন্টেগরেট করা যাবে। রিয়েল এনালিসিস মতে সমস্ত মনোটনিক ফাংশনই ইন্টেগরেবল, এমনকি ডিসকন্টিনিউয়াস হলেও। আগেই বলেছি সুখ-দুঃখের স্টেপ-ফাংশান স্লোপ ক্রমান্বয়ে নিম্নমুখি। তাই সেটাকে মনোটনিকালি ডিক্রিসিং ফাংশান ধরা যায়। তবে মনিষীরা যাই বলুক না কেন, সুখ-দুঃখের স্টেপ ফাংশনের সুখের পয়েন্টগুলা ডিসকন্টিনিউয়াস অথচ ডিফাইনড হলেও লোবেগ ইন্টেগ্রাল সিগমা এলজেব্রার মাধ্যমে ক্যালকুলেট করা সম্ভব না। আরচমিডিয়ান-রিম্যান ইন্টেগ্রাল নিলে হয়ত ইম্প্রপার ইন্টেগ্রাল পাওয়া যাবে। সুখ-দুঃখের কার্ভটাকে ডিসকন্টিনিয়াস জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশান হিসেবে ধরা যায়। যদিও জিওমেট্রিক ব্রাওনিয়ান মোশান দিয়ে স্টেপ-ফাংশান কাভার করা যায়না, তবে সুখ-দুঃখের কার্ভটাকে আমরা একটা এক্সেপশান হিসেবে ধরতে পারি। এই এক্সেপশানটা কিন্তু ডিফারেন্শিয়েট করার জন্য না, কারন বাই ডেফনিশান জিওমেট্রিক ব্রাওনিয়ান মোশান কোন জায়গায়ই ডিফারেন্শিয়েবল না। শুধুমাত্র ইন্টেগরেট করার জন্য আমরা সুখ-দুঃখের স্টেপ ব্রাউনিয়ান মোশানকে অনুমতি দিচ্ছি। এখানে উল্লেখ্য যে সুখ-দুঃখের স্টেপ ফাংশনের একটা ফিলজফিকাল স্পেসও আছে। যদিও ফিলজফিকাল স্পেসকে ২-ডাইমেনশনাল স্পেসের সাথে ইন্টেগরেট করা সম্ভব না, কিন্তু ব্যাপারটা যেহেতু সুখ-দুঃখের তাই আমরা ফিলজফিকাল স্পেসকেও এলাউ করব। আফটার অল সারা দুনিয়ার সমস্ত মানুষকে সুখের রাখার জন্য ম্যাথেমেটিকাল এক্সাওমকে চেন্জ করলে পিউরিটান ম্যাথেমেটিশিয়ানরা আপত্তি করবেন বলে মনে হয়না। আফটার অল, ম্যাথেমেটিশিয়ানরাও তো মানুষ!
তাহলে আমরা সুখ-দুঃখের একটা ফাইনিট কন্টিনাম পেলাম। স্টেপ ফাংশান-জিওমেট্টিক ব্রাওনিয়ান মোশান কারভ পেলাম। ২-ডাইমেন্শনাল স্পেসের সাথে ফিলজফিকাল স্পেস নামে একটা নতুন স্পেস পেলাম, যেটাকে আমরা সক্রেটিস-ইউক্লিডিয়ান স্পেস হিসেবে ডিফাইন করতে পারি। এই কার্ভটা কোন সুখের পয়েন্টগুলোতে ডিফারেন্শিয়েবল না। তবে ইন্টেগরেট করার জন্য আমরা স্টকেসটিক-হ্যাপিনেস ইন্টেগরাল ইকুয়েশানস নামে নতুন একটা ডিসিপ্লিন ভাবতে পারি। স্টকেসটিক-হ্যাপিনেশ ইন্টেগরাল ইকুয়েশানসের রুলস ডেভেপল করতে সময় লাগবে। তবে প্রাথমিক রুলস গুলা দেওয়া যায়। এখন নতুন ডিসিপ্লিন দ্বারা যদি স্টেপ-ফাংশান জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশান কার্ভের সক্রেটিস-ইউক্লিডিয়ান স্পেসে ইন্টেগরেট করতে চেষ্টা করি, তাহলে দুঃখের পয়েন্টসগুলা পার্টিশান অনুসারে ইন্টেগরেট করা যাবে। এবং স্ভাবতই সেই রেজাল্ট ফাইনিট কোন এমাউন্ট হবে। উল্লেখ্য পার্টিশানগুলো যেহেতু ফাইনিট তাই পার্টিশান ওপেন ইন্টারভালগুলো ফাইনিট। তাই দুঃখের ইন্টেগ্রাল হল ডেফিনিট ইন্টেগরাল। দুঃখের ইন্টেগরালকে আমরা সাধারণ রিম্যান বা লোবেগ ইন্টেগ্রালের মাধ্যমেই ক্যালকুলেট করতে পারি। এমনকি সে পয়েন্টসগুলো ডিফারেনশিয়েটও করা যাবে সাধারন লিবনিজ ডিফারেন্শিয়াল রুলস দিয়ে। কিন্তু সুখের পয়েন্টসগুলা আনডিফাইন্ড হওয়াতে সেখানে ডিফারেন্শিয়েট করা যাবেনা। ইন্টেগরেট করতে হবে স্টকেসটিক-হ্যাপিনেস ইন্টেগরেশান রুলস দিয়ে। স্টকেসটিক হওয়ার কারন হল সুখের পয়েন্টসগুলা র্যান্ডম প্রসেস। খুব বেশি হলে আমরা বলতে পারি সিমেট্রিক র্যান্ডম প্রসেস। স্টকেসটিক-হ্যাপিনেস ইন্টেগরশান রুলস দিয়ে সুখের পয়েন্টগুলাকে যদি ইনটেগরেট করি রেজাল্ট কি আসবে সেটা পাঠককুল এম্নিতেই ধারণা করতে পারেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেই পয়েন্টসগুলার ইন্টেগরাল ভ্যালু ইনফাইনিট। এখানে ম্যাথেমেটিক্যলা ইম্পসিবিলিটির কথা বলে লাভ নেই। মনে রাখতে হবে আমরা সক্রেটিস-ইউক্লিডিয়া স্পেসে অপারেট করতেছি। তাই পৃথিবীর তাবৎ মানুষের সুখের জন্য একটু ছাড় দিতেই হবে।
সক্রেটিস-ইউক্লিডিয়ান স্পেস বাদ দিয়ে আমরা যদি সুখ-দুঃখের শুধুমাত্র সক্রেটিস স্পেস বা ফিলজফিকাল স্পেস নিয়ে কথা বলি তাহলে আবারও বৌদ্ধ দর্শণে ফিরে যেতে হবে। বৌদ্ধ দর্শণ মতে নির্বানা লাভের উপায় হল সমস্ত আকাংখা থেকে মুক্ত হওয়া। আমরা যদি আকাংখা থেকে মুক্ত হতে পারি তাহলে আর কোন না পাওয়ার দুঃখ থাকবেনা। তবে তখন পাওয়ার আনন্দও লোপ পাবে। সেটা একটা সমস্যা। কারন তখন সুখ-দুঃখের স্টেপ-ফাংশান কার্ভটা যাস্ট হরাইজনটাল এক্সিসই হবে। জিরো ফাংশান হয়ে যাবে। তখন ডিফারেন্শিয়েট করা যাবেনা, ইন্টেগরেটও করা যাবেনা। তাহলে সক্রেটিস-ইউক্লিডিয়ান স্পেসের কোন যৌক্তকতাই থাকবেনা। এখানে উল্লেখ্য যে সক্রেটিস-ইউক্লিডিয়ান স্পেসে সুখকে ডিফারেন্শিয়েট করতে না পারার দার্শিনিক কারন হল সুখের পয়েন্টে রেট অব চেন্জ ইনফাইনিট। সারা জীবনের একটা জেনুইন সুখ সারা জীবনের সমস্ত দুঃখের তুলনায় ভারী। তাই সুখের রেট অফ চেন্জ বের করার দরকার নাই। থাকনা কিছু জিনিস ফিলজফিকাল। সবকিছুকেই ম্যাথেমেটিকালি এক্সপ্লেইন করতে হবে এরকম দিব্যি তো কেউ দেয়নাই।
পাঠককুল এহেন আর্টিকল পড়ে কতটুকু সুখ পেয়েছেন জানালে আমার সুখের পরিমান ডেফিনিট ইন্টেগরাল করে দেখাতাম। যাই, স্টকেসটিক-হ্যাপিনেস ইন্টেগরাল ইকুয়েশানসের কোন সমাধান বের করা যায় কিনা সেটা সক্রেটিস-ইউক্লিডিয়ান স্পেসে দেখতে হবে।
সুখের জয় হোক!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নরাধম বলেছেন:
কেউ কি সুখে থাকতে চান না?
লেখক বলেছেন: ঠিক। সুখ নাইরে পাগল।
লেখক বলেছেন: সুখ পাইছেন??
নরাধম বলেছেন:
এই পোস্ট এত কষ্ট কইরা লিখলাম কেউ তো পছন্দই করলনা। অন্তত একটা ছাগু মুখ দিলেও শান্তি পাইতাম!!
লেখক বলেছেন: আমিও!
তামিম ইরফান বলেছেন:
সুখ হইছে পদ্মপাতায় জলের ফোঁটা.......।নাড়া দিলেই ঝরে যায়.......।
লেখক বলেছেন: দার্শনিক হওয়া গেছ নাকি?
লেখক বলেছেন: একটু আধটু ভাব না নিলে কি হয়??
এই জন্য এই পোষ্ট কেউ পড়ে না
শেষে একটা সারাংশ দেন --
সরল অংকের মতো
এই প্রসংগে আইনষ্টাইনের বানী মনে পড়ল
" যে থিওরী তুমি তোমার দাদীরে বুঝাইতে পারো না ঐটা তোমার বুঝা হয়নাই পুরোপুরি
"
---
ফারহান দাউদ বলেছেন: অ্যান্টেনা নিয়া ঘুরতাসি সিগন্যাল ধরার জন্য।
লেখক বলেছেন: খেক খেক।
রোবোট বলেছেন:
নির্বানা লাভের উপায় হল সমস্ত আকাংখা থেকে মুক্ত হওয়া। আমরা যদি আকাংখা থেকে মুক্ত হতে পারি তাহলে আর কোন না পাওয়ার দুঃখ থাকবেনা।পোস্ট দিয়া কমেন্ট, +/- আশা করবেন না।
জীবন-গণিত - ৩ দেখুন
লেখক বলেছেন: হাহাহাহহা................।

ইন্টারেস্টিং চিন্তাভাবনা ... পাঁচাইলাম
আপনার ম্যাথমেটিকাল মডেলের সাথে কিছুটা দ্বিমত প্রকাশ করছি।
প্রথমতঃ আপনি জীবনকে "দুঃখ" অবস্থার কন্টিনাম ধরেছেন। আমি মনে করি তা না। বরং জীবন হলো মূলত "নির্বাণ" অবস্থার কন্টিনাম। সুখ বা দুঃখ এটাতে এডিটিভ নয়েজ বা ইনপুট যাই বলেন সেটা।
দ্বিতীয়ত, আমার মতে সময়ের সাপেক্ষে সুখ বা দুঃখ স্টেপ ফাংশন না, বরং গাউসিয়ান ফাংশন হিসাবে কাজ করে। যেমন আপনার পরীক্ষার বার হবে, আপনি ভালো পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট বার হওয়ার আগের একসপ্তাহ আপনার সুখের গাউসিয়ানের এক্সপেকটেশন ভ্যালু বাড়তে থাকবে (যেহেতু ভালো পরীক্ষা দিছেন, খারা পদিলে দুঃখের গাউসিয়ান বাড়তো), রেজাল্ট বের হবার সময় পীকে যাবে ... আবার আস্তে আস্তে কমতে থাকবে।
লাইফ মনে হয় এরকম অসংখ্য সুখ আর দুঃখের গাউসিয়ান ফাংশনের সমষ্টি ... এগুলোর ওভারল্যাপিং অংশটারে নির্ভানা অবস্থা বলা যায়। বৌদ্ধ দর্শনে সুখের গাউসিয়ান ফাংশনের সিগমাকে অনেক বড় করার চেষ্টা করা হয়, তাতে কোন মুহূর্তে দুঃখের কিছু ঘটলেও ওভারল্যাপিং সুখের ফাংশনের কারণে ওভারঅল যোগফল মাইনাসে যায়না।
এই মডেলে নির্ভানারে ইউক্লিডিয়ান স্পেসে বসানো যাবে।
লেখক বলেছেন: নামাজ পড়তে যাই। তারপর উত্তর দিব!! আপনারে থ্যাংকু!
লেখক বলেছেন: এইটা কিন্তু অনেক দিন আগের লেখা! ভ্যালেন্টাইনস ডে নিয়ে আমার কোন আগ্রহ নাইক্কা!! ভ্যালেন্টাইনই নেই, আবার ডে! হাহাহাহা.......প্রথম অংশের সাথে শর্তসাপেক্ষে একমত, কিন্তু গাউসিয়ান ফাংশানের সাথে একমত না। তাইলে তো কোটি কোটি সেপারেট গাউশিয়ান ফাংশান ধরতে হবে, প্রত্যেকটা সুখের আগে আর পরের জন্য!! তাছাড়া গাউসিয়ান ফাংশানের যেহেতু দুটা এন্ড সিমেট্রিক, রেজাল্টের আগে ও পরে কি একই সিমেট্রি অফ হ্যাপিনেস বজায় থাকবে??!!
মোটামোটি আপনারটা হচ্ছে অপটিমিস্টিক এপ্রোচ, আমারটা পেসিমিস্টিক বা মতান্তরে রিয়েলিস্টিক এপ্রচ!! তবে ইউক্লিডিয়ান স্পেসে বসানো গেলে সেটা আমারটার চেয়ে বেশি গ্রহনযোগ্য হবে, যেহেতু আমারটাতে ফিলজফিকাল স্পেস নিয়ে আসতে হচ্ছে। তাই সেদিক দিয়ে আপনার মডেলটা এগিয়ে!
তামিম ইরফান বলেছেন:
অসম্ভব চমৎকার একটা উপন্যাস পড়লাম.........ধন্যবাদ লেখককে মনোমুগ্ধকর একটি উপন্যাসের জন্য++++++++++++
লেখক বলেছেন: গোলাবী, ইসব কি কউ!! লইজ্জা দিতাছ কেনু??
বল সাবান চাকা বলেছেন:
বয়স হলে মানুষ বকবক বেশি করে!
লেখক বলেছেন: হাহাহাহা.......বয়স তো আর কম হলনা!
সাইফুর বলেছেন:
হ হ..)
লেখক বলেছেন: আরে সাইফু দেখি। কি অবস্থা ?? খবর টবর নাই।
-------------------------
এই কমেন্টে +
তামিম ভাইয়ে জন্য -- Click This Link
লেখক বলেছেন: খেক খেক।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
পড়িলাম। পড়িয়া সুখী হইলাম। এই দুর্মূল্যের বাজারে এই সুখটুকু অমূল্য।
লেখক বলেছেন: খেক খেক!
কিষান বলেছেন:
সুখ দু:খের ভিত্রেও ম্যাথ টাইনা আনছেন!! মাইনাচ!! যাউকগা সময়ে অসময়ে মাইনষের লগে আতলামি করন যাইব, হের লাইগা শোকেসে ভরে রাখলাম
লেখক বলেছেন: আইচ্ছা!
লেখক বলেছেন: আমি নিশ্চিত আপনি এক অক্ষরও না পড়ে মন্তব্য করেছেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















