আমার প্রিয় পোস্ট
- ভারতবর্ষের অহংকারঃ সম্রাট আওরঙ্গযেব - অগ্রপথিক...
- ইসলামে ঈদ কয়টি ? - truelife4mankind
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব আই .এস. আই - অনিক আহসান
- দ্রোহী এবং হত্যাকারীদেরকে শাস্তি দেয়া কি বর্বরতা ছিল? - মুনিম সিদ্দিকী
- হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি - মুনিম সিদ্দিকী
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- ভালবাসা যেখানে মার্কেট প্রোডাক্ট সেখানে প্রতিদিন দেখি সহপাঠীর লাশ - ফারহান দাউদ
- ফেমিনিন সাইকোলজিঃ রহস্যময় জগতে একটি সাইকোঅ্যানালাইসিসের প্রচেষ্টা - অনিমেষ হৃদয়
- হিল্লা বিয়ে কেন অবৈধ? - আইনের সহজ আলোচনা
- রিডার ওয়ান
- চৌধুরি সাহেব!! আই লাভ ইউ।
- জিকসেস
- বড়চর্চা - দীপান্বিতা
- হাত-পায়ে মোজা আর আপাদমস্তক ঢাকাকেই কি 'পর্দা' বলে? - মাহফুজশান্ত
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- টিপাইমুখ বাঁধ নিয়ে একটি লেখা - সৌভিক ঘোষাল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- ১৯৫ জনের হিসাব জানি, কিন্তু ৭৫২ জনের হিসেব কে দেবে? - নিঝুম মজুমদার
- ফেলানী মরলো; আর আমি ভাদা হতে চাই! - সজল শর্মা
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- হঠাৎ করে এত নাস্তিক এর আবির্ভাব বাংলাদেশে কিভাবে হল? জানতে হলে পড়ুন: - একলা বগ
- ব্লগে ১ বছর পূর্তি, ভালোলাগায় ভালোবাসায় :: নিজের কোনো এক সময়ের খন্ডিত আত্মকাহিনী। - স্বাধীকার
- গ্রন্থ আলোচনা: পরার্থপরতার অর্থনীতি - সামিও শীশ
- নাস্তিকদের গরুর রচনাঃ এরা পরিক্ষায় কম মার্ক্স পায় কেন? - মজলুম
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- পোস্ট গ্রাজুয়েটের জীবন থেকে নেয়া - বাঙ্গাল
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- 'কি বা হায় আসে যায়... তারে যদি কোনোদিন না পাই আবার?' - সাঈফ শেরিফ
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- নজরুল-নজরুল-অ্যারন নজরুল - হেমায়েতপুরী
- এক দরবেশ বাবার গল্প.. - কাজী রিদয়
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- আ-না বিষয়ক হুমায়ূন আহমেদ এর একটি লেখা (পুরনো) - সাধারণ মুসলমান
- নাস্তিক সম্মেলনে কিছু উপলব্ধি - অবিরাম বাংলার মুখ
- পশ্চিমাদের প্রচারণা ও ইরানের প্রকৃত স্বরূপ - আবদুস সামাদ আজাদ
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- মুক্তিযুদ্ধে পতৌদির অবদানের অজানা কথা {আসুন ভারতীয়দের ভালো কাজ কে সাধুবাদ জানাই, মন্দ কাজে(সীমান্ত হত্যা) করি তীব্র প্রতিবাদ} - তাশফী
- নরাধমের মিথ্যার অভিযোগটি মিথ্যা অভিযোগ - নাস্তিকের ধর্মকথা
- আমার যত প্রিয় বল্গারস,পর্ব ১ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
-
প্যারোডি কবিতা : বনলতা সেন [উৎসর্গ - ডিজ্যুস জেনারেশন]
- কবি রাজ
- Interview with Muhammad Ali - মেলবোর্ন
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ / আবুল আহসান চৌধুরী - ফকির ইলিয়াস
- বঙ্গের সংস্কৃতি ও ইতিহাস - অসামাজীক
- বিশ্বায়ন, মুক্তবাজার ও সাম্প্রতিক সাহিত্য - প্রবালাহমেদ
- বাংলাদেশের গণমাধ্যম: ৪০ বছরের অভিজ্ঞতা, ৫০ বছরের পূর্বাভাস - ফাহমিদুল হক
- সিরাজ সিকদার: অন্য আলোয় দেখা- প্রথম পর্ব - বিপ্লব রহমান
- গান-বাজনা প্রসঙ্গে আল্লামা শায়েখ ইউসুফ কারাযাভীর ইসলামী ফতোয়া - সৈয়দ মবনু
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- সত্যের সন্ধান : আরজ আলী মাতুব্বর (পর্ব: ০৫) - এমএ হোসেন
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু প্রামাণ্য দলিল - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ৩ - পারভেজ আলম
- ঠিক কতটা (অপ)বিশ্বাস মুক্ত হলে মৌলবাদী হবার অপবাদ থেকে নিস্তার পাওয়া যাবে? - সাঈফ শেরিফ
- এক, দুই, তিন তালাক এবং চতুর্থ বিয়ে হিল্লা (২) - নাজনীন১
- রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা : একটি নাটকীয় ইতিহাস - ৩ - অনিমেষ হৃদয়
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু
(আজকে অথবা ২৮ তারিখ চাচ্চু শিওর না
) - আউলা
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- এইসব ভালো লাগে । জীবনানন্দ দাশ - রোজনামচা
- রাশাদ খলিফা ১ : সূরা তাওবার শেষ দুই আয়াত - মাসুদুল হক
- উইকিতে ত্রিভূজের ভন্ডামী - মুনতাসির হাসান
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- বিশ্বায়নপ্রভাবিত বাংলাদেশের মিডিয়া: কারণ অর্থনৈতিক, ফল সাংস্কৃতিক - ফাহমিদুল হক
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। - আব্দুর রহমান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- যে প্রশ্ন উত্তর না পেলে আর ভাল লাগছেনা ! - ব্যঞ্জনবর্ন
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- ``মণিপুরী ভাষা`` বেঁচে থাকবে আমাদের এই বাংলাদেশেও স্ব- মহিমায় - হামোম প্রমোদ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- নরুর লাইগা ফিস কারি রেসিপি..
- সমালোচনাকারী
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - বিষাক্ত মানুষ
- উড়ালপঙ্খী - এরশাদ বাদশা
- সেই পুরানো প্যাচাল - আউলা
- দেখে নিও, একসময় নব্বই হারিয়েই যাবে - জ্বিনের বাদশা
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- বিক্ষিপ্ত ভাবনা - আউলা
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- বাংলা যখন হিন্দি হলো ... হায় রবীন্দ্রনাথ!! - রাগিব
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- বঙ্গবন্ধুর ক্ষমা, জামাতের রাজনীতির অধিকার এবং অন্যান্য প্রসংগ - - এস্কিমো
- সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই - শওকত হোসেন মাসুম
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি) - বহুরূপী মহাজন
- জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: - আড্ডাবাজ
- কবিতা - পরাজয় আমার জন্য নয় - আদনান ফায়সাল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শুধু খুলনাতেই শহীদ হইছিল এক লক্ষ বাঙালী - নীতিশ বৈরাগী
- তাহলে জিয়ার মুখেই শুনুন - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- রাজাকাররে জবানবন্দি (চলবে) - মিসকিন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া - হোসেইন
- ওদের জ্ঞান দাও প্রভু,ওদের ক্ষমা করো! - ফারহান দাউদ
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ছড়া দিলাম ছড়িয়ে - কামভাই
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন।
১৯ শে জুন, ২০০৯ ভোর ৬:২৬
বিংশ শতকের অন্যতম ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আসাদ। তিনি জীবনের একটা উল্লেখযোগ্য সময় ইহুদী ছিলেন। খুব অল্প বয়সে তিনি জার্মানির(তথা ইউরোপের) তৎকালীন সবচেয়ে প্রসিদ্ধ পত্রিকায় সাংবাদিক ছিলেন। এছাড়া রোড টু মেক্কা, ইসলাম এট ক্রসরোডস এবং কোরানের ট্রান্সলেশান লিখে তিনি ইউরোপীয়ান এবং আরবদের কালচারের মধ্যে প্রথম ক্রস-কালচারাল নিরপেক্ষ যোগাযোগ স্থাপনকারী। বিখ্যাত এনথ্রপলজিস্ট তালাল আসাদ তাঁর এবং তাঁর বেদুঈন স্ত্রী মুনিরার পুত্র। চাইম ওয়্যাইজম্যানের সাথে তাঁর এই কথোপকথনটা যখন সংঘঠিত হয় তখনও তিনি ইহুদী ছিলেন।
আমি তাঁর লেখা বই ১৯৫৪ সালে সিমন এন্ড শুস্টার এর নিউ-ইয়র্ক থেকে প্রকাশিত "রোড টু মেক্কা" থেকে অনুবাদ করেছি। পৃষ্ঠা নং ১০১-১০২। অনুবাদে এটাই আমার প্রথম প্রয়াস, তাছাড়া বাংলায় আমি খুব একটা ভাল না, শব্দচয়নে ভুল হলে ক্ষমা করবেন। বন্ধনীভুক্ত লেখা আমার নিজের।
তাহলে শুনুন মুহাম্মদ আসাদের মুখেই ওয়াইজম্যানের সাথে কথোপকথন।
//
আমার এখনও মনে আছে জায়নিস্টদের অবিসংবাদিত নেতা ডঃ চাইম ওয়াইজম্যানের সাথে আমার এ (ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ) ব্যাপারে কথোপকথন। আমার যদ্দুর মনে আছে তিনি তখন লন্ডনে থাকতেন (১৯২২ সালে)। ফিলিস্তনে তিনি তখন মাঝে মাঝে আসতেন। আমার সাথে তাঁর যখন কথা হয় তখন তিনি ফিলিস্তিনে এসেছিলেন। (মুহাম্মদ আসাদ তাঁর চাচার কাছে বেড়াতে গিয়েছিলেন ফিলিস্তিনে, তিনি অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন।) আমার তাঁর সাথে দেখা হয় এক ইহুদী বন্ধুর বাসায়। এই লোকটার(ওয়াইজম্যানের) অফুরন্ত প্রাণশক্তি, অসাধারণ বুদ্ধিমত্তা আর তীব্র চাহনি দেখে যে কারও অভিভূত না হয়ে উপায় নেই।
তিনি ইহুদীদের জন্য একটা দেশ বানানোর চেষ্টা করতে গিয়ে অর্থনৈতিক সমস্যার কথা বলছিলেন। বিশেষ করে বিদেশে যারা ইহুদী থাকেন তাদের মধ্যে ইহুদীদের জন্য একটা নিজস্ব ভূমির স্বপ্নের প্রতি যেরকম প্রতিক্রিয়া থাকা দরকার তার চেয়ে অনেক কম প্রতিক্রিয়ার কথা বলছিলেন। অন্যান্য জায়নিস্টদের মত তাঁরও ফিলিস্তিনে যা হচ্ছিল তার নৈতিক দায়িত্ব বহির্বিশ্বের উপর চাপিয়ে দেয়ার একটা প্রবণতা লক্ষ্য করেছি। (মুহাম্মদ আসাদ সেসময়ে ইহুদী হওয়া স্বত্বেও ফিলিস্তিনিদের থেকে তাদের মাত্রভূমি কেড়ে নিয়ে ইহূদীদের জন্য দেশ বানানোর বিরুদ্ধে ছিলেন, উল্লেখ্য বর্তমান সময়েও লক্ষ লক্ষ ইহুদী ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে, এমনকি অনেক রাব্বাই-ও।) তাঁরও এই প্রবণতা আমাকে ক্ষুব্ধ করেছিল। ঘরে আর যারা ছিলেন তারা ওয়াইজম্যানের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন, এবং তারা ওয়াইজম্যানের প্রত্যেকটা শব্দ খুবই মনোযোগের সাথে শুনতেছিলেন। তাঁদের এই শ্রদ্ধাশীলতা ভেদ করে আমি ওয়াইজম্যানকে জিজ্ঞেস করলাম :
"আরবদের নিয়ে কি আপনার কোন চিন্তা আছে?"
রুমের আবহাওয়া দেখে মনে হল প্রশ্নটা জিজ্ঞেস করে আমি বিরাট অশ্রদ্ধা প্রদর্শন করেছি। ডঃ ওয়াইজম্যান খুব ধীরে ধীরে তাঁর মুখ আমার দিকে ফেরালেন, হাতের কাপ টেবিলে রাখলেন এবং খুবই আশ্চার্য্যান্বিত হয়ে বললেন:
"আরবদের নিয়ে?"
"না, মানে আপনি কিভাবে ফিলিস্তিনকে ইহুদীদের নিজের দেশ বানাবেন যখন আরবরা প্রচন্ডভাবে তার বিরোধিতা করতেছে? তাছাড়া আরবরা এখানে সংখ্যাগরিষ্ট। (সেসময়ে প্রতি দশজন আরবের অনুপাতে একজন ইহুদী ছিল।)"
ওয়াইজম্যান একটু কাঁধ ঝাকালেন আর নিরসভাবে উত্তর দিলেন:
"আমরা আশা করি কয়েক বছর পর তারা এখানে আর সংখ্যাগরিষ্ঠ থাকবেনা। তাঁর কথা সত্যি হয়েছিল। "
"আপনি এই সমস্যা নিয়ে অনেক বছর যাবৎ কাজ করতেছেন। আপনি নিশ্চয়ই আমার থেকে বেশি জানেন। ধরে নিলাম আপনার কথামতে একসময় আরবরা এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবেনা। কিন্তু এমনকি আরবদের বিদ্রোহের কথা বাদ দিলেও, আপনাকে কি কখনও নৈতিক দিক থেকে (আরবদের থেকে তাদের ভূমি কেড়ে নেওয়ার) এই কাজটা অন্যায় মনে হয়না? আপনার কি একবারও মনে হয়না যে যারা এই ভূমিতে সবসময় বাস করেছে তাদের থেকে তাদের শতবছরের ভূমি কেড়ে নেওয়াটা অন্যায়?"
"কিন্তু এটা তো আমাদের দেশ" ভ্রু কুঁচকে বললেন ডঃ ওয়াইজম্যান "আমাদেরকে অন্যায়ভাবে যেটা থেকে বন্ঞিত করা হয়েছে আমরা শুধুমাত্র তা ফেরৎ চাচ্ছি। এর বেশি কিছু তো না।"
"কিন্তু ইহুদীরা তো প্রায় দুইসহস্রাব্দ এখান থেকে বাইরে ছিল। তার আগে আপনারা এই দেশ শাসন করেছেন, তাও কখনও পুরোটা না, এবং মাত্র পাঁচশ বছরেরও কম। আপনার কি মনে হয়না, আপনার একই যুক্তি দেখিয়ে আরবরাও স্পেইনকে তাদের কাছে ফেরৎ দেওয়ার দাবি করতে পারে? তারা তো স্পেইন প্রায় সাতশ বছর রাজত্ব করেছে এবং মাত্র পাঁচশ বছর আগে সম্পূর্ণভাবে বহিস্কৃত হয়েছে।"
দৃশ্যতই ডঃ ওয়াইজম্যান অধৈর্য্য হয়ে পড়েছিলেন। বললেন "ননসেন্স। আরবরা শুধুমাত্র স্পেইন জয়ই করেছিল, এটা কখনই তাদের মাতৃভূমি ছিলনা। তাই তাদেরকে যে বহিস্কার করেছিল স্প্যানিয়ার্রডরা সেটা ঠিকই ছিল।"
"আমাকে মাফ করবেন" বললাম আমি, "কিন্তু মনে হচ্ছে আমরা এখানে কিছু অনিচ্ছাকৃত ঐতিহাসিক ভুল তথ্য দিচ্ছি। কারন, হিব্রুরাও কিন্তু ফিলিস্তিনে দিগ্বিজয়ী হিসেবেই এসেছিল। তারা আসার আরো হাজার বছর আগে থেকেই এখানে অনেক সেমিটিক আর নন-সেমিটিক গোত্র বাস করত। যেমন ধরেন অ্যামরাইটস, এডমাইটস, ফিলিস্টাইনস, হিটাইটস, মোবাইটস। এইসব গোত্রগুলো কিন্তু ইসরাইল (জ্যাকব বা ইয়াকুব) এবং জুডাহ -এর সমকালেও বাস করত। তারা এখানে বাস করত এমনকি যখন রোমানরা আমাদের পূর্বপুরুষদের এখান থেকে বহিষ্কার করেছে তখনও। তারাই এখানে এখনও বাস করছে। সপ্তম শতকে যে আরবরা সিরিয়া এবং ফিলিস্তিন জয় করল তারা সবসময়ই এখানে খুব ছোট জনসংখ্যা ছিল। বাকি যাদেরকে আমরা ফিলিস্তিনি অথবা সিরিয়ান আরব হিসেব ধরে নিই তারা প্রকৃতপক্ষে এদেশেরই আদিবাসিন্দা। তাদের অনেকেই মুসলিম হয়েছে, অনেকেই খ্রিস্টান থেকে গেছে। স্বাভাবিকভাবেই মুসলিমরা তাদের একইধর্মের আরবদেরকেই বিয়ে করত। কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে ফিলিস্তিনে এখন যারা আছে, যারা আরবী কথা বলে হোক মুসলিম অথবা খ্রিস্টান, তাদের মেজরিটি সরাসরি এখানকার আদিবাসিন্দাদেরই সন্তান-সন্ততি? তারাই এখানকার অকৃত্রিম এবং আদিবাসিন্দা এই যুক্তিতে যে তারা এখানে বাস করতেছেন এমনকি হিব্রুরা এখানে আসার শতশত বছর আগে থেকে?"
আমার হঠাৎ উত্তেজিত হওয়া দেখে ডঃ ওয়াইজম্যান একটু হাসলেন ভদ্রভাবে এবং এই বিষয়ে আর কোন কথা না বলে অন্যবিষয়ে চলে গেলেন।
//
নোট: উইকিপিডিয়ার লিংক শুধুমাত্র চিনার সুবিধার্তে দেওয়া। ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক সংঘর্ষে উইকিপিডিয়ার বিষয়বস্তু কখনই নিরপেক্ষ হয়না, ইসরায়েলের দিকেই পক্ষপাতিত্বপূর্ণ থাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ রাত ৩:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সূর্য বলেছেন:
নামটা চ্যাইম/চাইম না হয়ে হাইম হবে। হাইমও ঠিক উচ্চারণ হয় না তবে সবচেয়ে কাছাকাছি। আরবী হে যেমন।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আবার এডিট করতে ইচ্ছে হচ্ছে না এখন!!
লেখক বলেছেন:
ধন্যবাদ ভ্রাত।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বাফড়া বলেছেন:
পড়লাম... পোস্ট নিয়া কথা কওয়ার মত ইন্টাশনাল পলিটিক্স বা রিলেশান বিষয়ক বিদ্যা আমার পেটে নাই আমার মনে হয় শব্দটা রাব্বাই না, র্যাবাই... একটু দেখে নিওতো... টেনিসনের না যেন কার কবিতার একটা ক্যারাক্টার ছিল র্যাবাই বেন অ্যঝরা... আমরা বেকুবগুলা বলতাম রাব্বি বেন অ্যঝরা
লেখক বলেছেন: হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে এরা রাবাই-য়ের কাছাকাছি উচ্চারণ করে আবার ঠিক রাবাই-ও না। সেটা কেমেনে লিখি??!!
লেখক বলেছেন: হাহাহা.......আরে কি কও মিয়া, বিদ্যা হইতে বেশিদিন লাগবনা!
বাফড়া বলেছেন:
এইটা অবশ্য খারাপ কথা কও নাই... বিদ্যা হইতে বেশী দিন লাগব না আমার আবার মটো হইল- গুরু গুড়, চেলা চিনি... মানে কিনা চেলা গুরুর কাছ থিকা গুড় খাওয়ার বিদ্যা শিখ্যা, তারপরে গুরুরে পিছন ফেলায়া চিনি ও খাওয়া শুরু করছে...
লেখক বলেছেন: কেহক খেক, কইছ খাঁটি কথা!!
রাজর্ষী বলেছেন:
খুবই ভালো লাগলো। বাল্যকালে রোড টু মক্কা পড়েছিলাম। ভালো লাগসিলো, কিন্তু হয়তো বুঝিনি কিছুই। তালাল আসাদ আমার প্রিয় একজন থিউরিস্ট। এসব বিষয় আমার পছন্দের, ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ অনেক পড়ার জন্য।
লেখক বলেছেন:
ভাইজান, ধন্যবাদ অনেক।
সিরিজ করার মত অত ধৈর্য্য তো নাই!! তবে ইচ্ছে আছে সৌদী ডাইনাস্টি কেমনে শুরু হল সেটা নিয়ে ২-৩টা লেখা দেয়া, আমি দুনিয়ার সব ডাইনাস্টি সম্পর্কে বিভিন্ন জায়গায় লেখা দেখেছি, কিন্তু সৌদি ডাইনাস্টি কেমনে শুরু হল সেসম্পর্কে ইনসাইডারদের কোন লেখা পড়িনি। সে বিষয়ে মুহাম্মদ আসাদেরই বই থেকে ধারণা নিয়ে লেখার ইচ্ছে আছে, অবশ্য টাইপিং করতে কষ্ট লাগে খুব।
অট: আমাকে "তুমি" করে বললে খুশি হব ভাইজান।
লেখক বলেছেন:
নেন, ধন্যবাদ নেন একটা।
অলস ছেলে বলেছেন:
মুহাম্মদ আসাদের রোড টু মক্কা অনুবাদ করেছেন শাহেদ আলী মক্কার পথ নামে, আমার কাছে এটা বাংলা অনুবাদ সাহিত্যের একটা মাইলষ্টোন। আর বাড়াবাড়ি না করে বললেও, আপনার অনুবাদও প্রাঞ্জল লেগেছে পড়তে, এই কথোপকথনটা প্রথমবার বাংলা ভার্সন পড়ার সময় ভাষা আর ঘটনার ঘনঘটায় হারিয়ে গিয়ে আলাদা মনযোগ দিয়ে পড়তে পারিনি, মনে ছিলো না। পরে ইংলিশ টা পড়তে গিয়ে এটা আমার মনযোগ আকর্ষণ করে, বিশেষ করে জায়োনিজম এর প্রতিষ্ঠাতার কুটনৈতিক বুদ্ধি আর সহনশীলতা দেখে আমার মনে হয়েছিলো, ঐ জায়গায় কোন মুসলিম নেতা থাকলে চিৎকার করতে থাকতো। মুহাম্মদ আসাদের এই বইতেই আছে ইবনে সউদ বা অন্য আরব নেতাদের প্রকৃতি বর্ণনা।
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
লংকার রাজা বলেছেন:
চমৎকার লেখা,ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: পোস্ট তো নাই।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ভ্রাতা দেখি এই ব্যাপার নিয়া ভালো পড়াশুনা করছেনএই পোস্ট মারফত অনেক কিছু জানা গেলো
যাক +টা বিফলে যায় নাই
লেখক বলেছেন:
তাহলে আরেকটা পিলাস দেন ভ্রাত!!
অনুবাদ ভালো হয়েছে। সেজন্য আলাদা করে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আগে প্লাস তারপর কথা ।
অনুবাদটা চমৎকার হয়েছে।
হাতে ক্ষমতা থাকলে যুক্তি নিজের মন মতো বানিয়ে নেয়া যায়
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক।
লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব।
লেখক বলেছেন:
ফারহান, ধন্যবাদ অনেক।
আকাশ অম্বর বলেছেন:
হুম। ভালো পোষ্ট। চালিয়ে যান ভ্রাতা।
লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাত।
রাশেদ বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: দিলা হুমাইয়া?? ![]()
![]()
![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
দারুণ একটা কাজ হইছে নারু ! এতোদিন দেখি নাই !
এই একটা পর্ব দিয়া থাইমা গেলে ক্যামনে হবে,ভাইডু ?
আরো ছাড়ো ।
তারপর খবর কি ?
মাঝে-সাঝে ব্লগে উঁকি ঝুঁকি দিও... !
ভালো থাইকো ।
লেখক বলেছেন: আরাশি বদ্দা কেমন আছ তুমি?? দেখায় হয়না তোমগ লগে, ব্লগে আগের মত আসতে ইচ্ছে হয়না!! এমনিতে চলতাছে ভালই, তোমার কি অবস্থা?? প্রমোদবিহারে যাচ্ছি বেশকিছুদিনের জন্য (তাবলীগে) এরপরে এসে ইনশাআল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করব। ভাল থেক, দেখা হবে।
লেখক বলেছেন: স্যরি, আমি তো কমেন্টটা খেয়ালই করিনি! আপনাকে তো একদমই দেখা যায়না, আছেন কেমন?
জনৈক আরাফাত বলেছেন:
প্লাস!
লেখক বলেছেন: ধন্যবাদ।
মেঘকন্যা বলেছেন:
একটু দেরিতে পড়লাম,খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
হুপফূলফরইভার বলেছেন:
প্লাসের চিহ্ন রেখে গেলাম!
সোহায়লা রিদওয়ান বলেছেন:
মক্কার পথ... ... অ-সা-ধা-র-ণ একটা বই , অ-সা-ধা-র-ণ একটা লেখা !! প্রতিটা পাতা অসম্ভব রিদমিক !!! স্কুলে থাকতে মুজতবা আলী পড়ে কম্পন টের পেয়েছি , আর কলেজ লাইফে রোড টু মেক্কা হাতে পেয়ে আরেকদফা কম্পিত হয়েছি !! বার বার পড়ার মত একটা বই ...ধন্যবাদ নরাধম ভাই।
শিবলী নোমান বলেছেন:
excellent.........................
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















