আমার প্রিয় পোস্ট
- ভারতবর্ষের অহংকারঃ সম্রাট আওরঙ্গযেব - অগ্রপথিক...
- ইসলামে ঈদ কয়টি ? - truelife4mankind
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব আই .এস. আই - অনিক আহসান
- দ্রোহী এবং হত্যাকারীদেরকে শাস্তি দেয়া কি বর্বরতা ছিল? - মুনিম সিদ্দিকী
- হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি - মুনিম সিদ্দিকী
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ২ - আহমাদ মোস্তফা কামাল
- রাজনীতির দর্শন ও কর্মসূচি- ১ - আহমাদ মোস্তফা কামাল
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- ভালবাসা যেখানে মার্কেট প্রোডাক্ট সেখানে প্রতিদিন দেখি সহপাঠীর লাশ - ফারহান দাউদ
- ফেমিনিন সাইকোলজিঃ রহস্যময় জগতে একটি সাইকোঅ্যানালাইসিসের প্রচেষ্টা - অনিমেষ হৃদয়
- হিল্লা বিয়ে কেন অবৈধ? - আইনের সহজ আলোচনা
- রিডার ওয়ান
- চৌধুরি সাহেব!! আই লাভ ইউ।
- জিকসেস
- বড়চর্চা - দীপান্বিতা
- হাত-পায়ে মোজা আর আপাদমস্তক ঢাকাকেই কি 'পর্দা' বলে? - মাহফুজশান্ত
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- টিপাইমুখ বাঁধ নিয়ে একটি লেখা - সৌভিক ঘোষাল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- ১৯৫ জনের হিসাব জানি, কিন্তু ৭৫২ জনের হিসেব কে দেবে? - নিঝুম মজুমদার
- ফেলানী মরলো; আর আমি ভাদা হতে চাই! - সজল শর্মা
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- হঠাৎ করে এত নাস্তিক এর আবির্ভাব বাংলাদেশে কিভাবে হল? জানতে হলে পড়ুন: - একলা বগ
- ব্লগে ১ বছর পূর্তি, ভালোলাগায় ভালোবাসায় :: নিজের কোনো এক সময়ের খন্ডিত আত্মকাহিনী। - স্বাধীকার
- গ্রন্থ আলোচনা: পরার্থপরতার অর্থনীতি - সামিও শীশ
- নাস্তিকদের গরুর রচনাঃ এরা পরিক্ষায় কম মার্ক্স পায় কেন? - মজলুম
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- পোস্ট গ্রাজুয়েটের জীবন থেকে নেয়া - বাঙ্গাল
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- 'কি বা হায় আসে যায়... তারে যদি কোনোদিন না পাই আবার?' - সাঈফ শেরিফ
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- নজরুল-নজরুল-অ্যারন নজরুল - হেমায়েতপুরী
- এক দরবেশ বাবার গল্প.. - কাজী রিদয়
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- আ-না বিষয়ক হুমায়ূন আহমেদ এর একটি লেখা (পুরনো) - সাধারণ মুসলমান
- নাস্তিক সম্মেলনে কিছু উপলব্ধি - অবিরাম বাংলার মুখ
- পশ্চিমাদের প্রচারণা ও ইরানের প্রকৃত স্বরূপ - আবদুস সামাদ আজাদ
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- মুক্তিযুদ্ধে পতৌদির অবদানের অজানা কথা {আসুন ভারতীয়দের ভালো কাজ কে সাধুবাদ জানাই, মন্দ কাজে(সীমান্ত হত্যা) করি তীব্র প্রতিবাদ} - তাশফী
- নরাধমের মিথ্যার অভিযোগটি মিথ্যা অভিযোগ - নাস্তিকের ধর্মকথা
- আমার যত প্রিয় বল্গারস,পর্ব ১ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
-
প্যারোডি কবিতা : বনলতা সেন [উৎসর্গ - ডিজ্যুস জেনারেশন]
- কবি রাজ
- Interview with Muhammad Ali - মেলবোর্ন
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - বিগ মব
- গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ / আবুল আহসান চৌধুরী - ফকির ইলিয়াস
- বঙ্গের সংস্কৃতি ও ইতিহাস - অসামাজীক
- বিশ্বায়ন, মুক্তবাজার ও সাম্প্রতিক সাহিত্য - প্রবালাহমেদ
- বাংলাদেশের গণমাধ্যম: ৪০ বছরের অভিজ্ঞতা, ৫০ বছরের পূর্বাভাস - ফাহমিদুল হক
- সিরাজ সিকদার: অন্য আলোয় দেখা- প্রথম পর্ব - বিপ্লব রহমান
- গান-বাজনা প্রসঙ্গে আল্লামা শায়েখ ইউসুফ কারাযাভীর ইসলামী ফতোয়া - সৈয়দ মবনু
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- সত্যের সন্ধান : আরজ আলী মাতুব্বর (পর্ব: ০৫) - এমএ হোসেন
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু প্রামাণ্য দলিল - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ৩ - পারভেজ আলম
- ঠিক কতটা (অপ)বিশ্বাস মুক্ত হলে মৌলবাদী হবার অপবাদ থেকে নিস্তার পাওয়া যাবে? - সাঈফ শেরিফ
- এক, দুই, তিন তালাক এবং চতুর্থ বিয়ে হিল্লা (২) - নাজনীন১
- রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা : একটি নাটকীয় ইতিহাস - ৩ - অনিমেষ হৃদয়
- আমার নাস্তিক ভাবনা(৫) : আল্লাহ কে? - কাঙ্গাল মুরশিদ
- শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু
(আজকে অথবা ২৮ তারিখ চাচ্চু শিওর না
) - আউলা
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- এইসব ভালো লাগে । জীবনানন্দ দাশ - রোজনামচা
- রাশাদ খলিফা ১ : সূরা তাওবার শেষ দুই আয়াত - মাসুদুল হক
- উইকিতে ত্রিভূজের ভন্ডামী - মুনতাসির হাসান
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- বিশ্বায়নপ্রভাবিত বাংলাদেশের মিডিয়া: কারণ অর্থনৈতিক, ফল সাংস্কৃতিক - ফাহমিদুল হক
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। - আব্দুর রহমান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- যে প্রশ্ন উত্তর না পেলে আর ভাল লাগছেনা ! - ব্যঞ্জনবর্ন
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব - আবু নাঈম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- ``মণিপুরী ভাষা`` বেঁচে থাকবে আমাদের এই বাংলাদেশেও স্ব- মহিমায় - হামোম প্রমোদ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- নরুর লাইগা ফিস কারি রেসিপি..
- সমালোচনাকারী
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - বিষাক্ত মানুষ
- উড়ালপঙ্খী - এরশাদ বাদশা
- সেই পুরানো প্যাচাল - আউলা
- দেখে নিও, একসময় নব্বই হারিয়েই যাবে - জ্বিনের বাদশা
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- বিক্ষিপ্ত ভাবনা - আউলা
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- বাংলা যখন হিন্দি হলো ... হায় রবীন্দ্রনাথ!! - রাগিব
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- বঙ্গবন্ধুর ক্ষমা, জামাতের রাজনীতির অধিকার এবং অন্যান্য প্রসংগ - - এস্কিমো
- সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই - শওকত হোসেন মাসুম
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি) - বহুরূপী মহাজন
- জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: - আড্ডাবাজ
- কবিতা - পরাজয় আমার জন্য নয় - আদনান ফায়সাল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শুধু খুলনাতেই শহীদ হইছিল এক লক্ষ বাঙালী - নীতিশ বৈরাগী
- তাহলে জিয়ার মুখেই শুনুন - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- রাজাকাররে জবানবন্দি (চলবে) - মিসকিন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- হোসেইনের আত্মপোলব্দি জনিত ছড়া - হোসেইন
- ওদের জ্ঞান দাও প্রভু,ওদের ক্ষমা করো! - ফারহান দাউদ
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ছড়া দিলাম ছড়িয়ে - কামভাই
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
আমেরিকা আমেরিকা - ০১ (মানুষগুলো)।
১৮ ই মার্চ, ২০১০ ভোর ৫:৫৯
১.
রাতে ঘুম হয়নি একদম। দুপুরে ঘুমিয়ে ছিলাম ঘন্টাখানেক, তাই রাতে ঘুম আসবেনা সেটা জানতাম। সামু'র ব্লগার সিহাবের সাথে চ্যাটে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে রাত ৪টা বেজে গেছিল, সকালে ৭টার আগে উঠতে হবে ফজরের নামাজ ধরার জন্য। আবার ৯টায় ক্লাশ, তাই ফজরের নামাজের পর ঘুমানো যাবেনা। ক্লাশে সারাক্ষণ ঝিমুলাম, দুপুরে বাসায় এসে ঘুমাতে চেষ্টা করলাম অনেকক্ষন কিন্তু ঘুম আসেনি। সন্ধা ৭টার দিকে স্কয়ার স্টুডেন্ট সেন্টারে গ্রুপ-মিটিংয়ে গেলাম। ঘুম ঘুম ভাব তাড়ানোর জন্য কফি নেওয়ার জন্য গেলাম কফিশপে। অর্ডার দিচ্ছি সেসময় পিছন থেকে মেয়ে একটা "নো" বলে আমার হাতটা টান দিল।
পিছনে ফিরে তাকালাম, এমেরিকান মেয়ে। প্রশ্নচোখে তাকালাম।
বলল "আমি তোমার বিল পে করব।"
আমি মেয়েটাকে চিনিনা, কোনদিন দেখা হয়নি, সেও আমাকে চিনেনা।
"তুমি পে করবে?" জিজ্ঞেস করলাম।
সারামুখে হাসি ছড়িয়ে বলল "হ্যাঁ, আমি পে করব।"
জিজ্ঞেস করলাম "কেন?"
"এম্নিতে" বলল সে।
"কোন বিশেষ অকেশান নাকি? তোমার বার্থডে?"
"না না, সেরকম কিছুনা। আই'ম জাস্ট ফিলিং জেনারাস টুডে।"
আমি চোখ ঘুরিয়ে বললাম "আমার মনে হয় তুমি কিছু লুকাচ্ছ। তুমি কি আজকে প্রেমে পড়েছ বা তুমি যাকে পছন্দ করতে সে তোমাকে প্রেম নিবেদন করেছে?"
"হাহহাহাহহা....." হাসল সে সারারুম কাঁপিয়ে "না, আসলে কোন অকেশান না, বিশ্বাস কর। এম্নিতে আমি প্রতি সপ্তাহে কোন একদিন কফিশপে এসে কয়েকজন র্যান্ডম লোককে খাওয়াই। আজকে র্যান্ডম সিলেকশানে তুমি পড়ে গেছ"
"অ, তাই বল।"
আমি কথা বলতে বলতে কফির দাম পরিশোধ করে দিছি, খেয়াল না করেই।
"একি, তুমি তো তোমার কফির বিল পরিশোধ করে দিলা?" সে একটু মন খারাপ করেই যেন বলল।
"অ, তাই তো। খেয়াল ছিলনা। একটা কাজ কর তুমি আমাকে একটা স্মুদি কিনে দাও। স্ট্রবেরি।"
"ঠিকাছে। সেটাই ভাল। কিন্তু শুধুই স্মুদি? নাকি আরো কিছু নেবে?"
"না না, আমার আসলে ক্ষিধে নেই এখন। শুধুই স্মুদি চলবে।"
"দেখ, পরে আবার পস্তাবা। আর কিছু খাবা কিনা দেখ।"
"হাহাহাহ, পস্তালে তো তুমি আছই। শুধু স্মুদিই চলবে।"
"ঠিকাছে, আমি এখানে আছি আজ রাত ১০টা পর্যন্ত। তোমার আর কিছু খেতে ইচ্ছে হলে চলে এস।"
"ঠিকাছে।"
স্মুদির জন্য দাড়ালাম। সে অন্য একজনকে কি খাবে জিজ্ঞেস করতেছে। তবে অন্য একজন আমার মত অবাক হয়নি। ছেলেটা মনে হয় মেয়েটার এই পাগলামো আগেই জানত হয়ত। সে হেসে হেসে কি খাবে বলতেছে। মেয়েটার চোখেমুখে স্বর্গীয় আভা ভাসতেছে।
২. এখানে আসার আগে অন্য জায়গায় (অন্য স্টেটে) ছিলাম। ভিনিস ছিল আমার রুমমেইট। আমার শেষ সেমিস্টারেই সে এসেছিল। আমাকে নামাজ পড়তে দেখে সে জিজ্ঞেস করেছিল কি করতেছিলাম। তাকে বুঝিয়ে বললাম। সে বলল তার মা ও নাকি মুসলিম। তবে তার মা'র সাথে তার বাবার কোনদিন বিয়ে হয়নি, সে জন্ম হওয়ার অনেক পরে তার মা মুসলিম হয়ে যায়। সে তার নানীর হাতে মানুষ। ভিনিস আফ্রিকান আমেরিকান। অসম্ভব মোটা। প্রায়ই মনে করে জিমে যাবে, রেড মিট খাওয়া বাদ দিবে। কিন্তু করতে পারেনা। আমার সাথে খুবই ভাল সম্পর্ক হয়ে গেল কিছুদিনের মধ্যেই। পিৎজা আনলে সে আমার জন্য রেখে দিত। যখন জানল আমি হালাল ছাড়া খাইনা, তখন থেকে শুধু পাপা-জনসের ভেজি পিৎজাই আনত।
গ্রেজুয়েশানের জন্য গেস্ট হিসেবে তাকে একটা টিকিট দিলাম। সে টিকিটটা পেয়ে যারপরনাই আশ্চর্য্যান্বিত। আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়ল, জড়িয়ে ধরল। এমেরিকানদের বিখ্যাত হাগিং। আমার নিশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, আমার দ্বিগুন কোন মানুষ ঝাঁপ দিয়ে গায়ে পড়লে নিশ্বাস বন্ধ না হয়ে উপায় নেই। জড়িয়ে ধরেই কান্নাকাটি করতেছে, বলতেছে সে মোটা, দেখতে বিশ্রী, তবুও আমি তাকে আমার গ্র্যাজুয়েশানের জন্য আমন্ত্রণ জানিয়েছি গেস্ট হিসেবে, সে কোনমতেই বিশ্বাস করতে পারতেছেনা। অনেকক্ষণ পর ছাড়ল, দেখলাম চোখে পানি। ঈশ্বর তোমার মংগল করুন, বারবার সে বিরবির করতে লাগল।
গ্র্যাজুয়েশানের দিন সকালবেলা তার রুমে নক করলাম, সে নাই। একটা কাগজে আমি কোন বিল্ডিংয়ে থাকব সেটা লিখে তার দরজায় লটকে দিলাম। গ্র্যাজুয়েশানের পর বন্ধু-বান্ধব সবাই মিলে ছবি তুললাম। হাসাহাসি, প্রফেসর ক্লার্কের সাথে টিপিকাল মশকরা সবই চলল। অনেককে আর সারাজীবনে একবারও দেখবনা। আমি তেমন সেন্টিমেন্টাল না, জীবনকে নিস্পৃহভাবে দেখতে চেষ্টা করি। কিন্তু অনেকেই দেখি খুব সেন্টিমেন্টাল আচরন করতেছিল। ইথিওপিয়ার আমারা তো কান্নাকাটিই শুরু করল। এত কিছুর মধ্যে ভিনিসের কথা মনেই ছিলনা। সন্ধ্যার সময় এসে ভিনিসকে দেখে মনে পড়ল।
জিজ্ঞেস করলাম "কি, তুমি যাওনি কেন?"
বলল, "গিয়েছিলাম, তোমাকে তোমার বন্ধুদের সাথে ছবি তুলতে দেখেছি। খুব ভাল লাগতেছিল তোমাদের আনন্দ দেখে।"
"কিন্তু কাছে যাওনি কেন? আমি তো তোমাকে দেখিনি। তুমি কাছে গেলে ছবি তুলতে পারতাম।"
"না, আসলে মনে হয়েছে সেখানে তুমি বন্ধুদের নিয়ে আনন্দে ছিলে। আমি বিশ্রী মহিলা গেলে তুমি হয়ত বিব্রত বোধ করবে।"
আমি খুবই আশ্চর্য্য হয়ে গেলাম। কি বলব ভেবে পেলাম না।
শুধু বললাম "তুমি বিশ্রী সেটা যদি আবার আমার সামনে বল তাহলে আমি তোমাকে খুন করে ফেলব। তুমি খুবই সুন্দর একজন মানুষ, বাইরের সৌন্দর্য্য তো কয়দিনের। ১০ বছর আগে যেসব মেয়ে সুন্দরি ছিল তাদেরকে এখন দেখ কিরকম হয়েছে। কেট উইন্সলেটকে দেখ টাইটানিকে ১০ বছর আগে আর দ্যা রিডারে ১০ বছর পরে। তুমি কিন্তু সারাজীবন সুন্দর থেকে যাবে, কারন তোমার মন সুন্দর।"
চোখ ছলছল করে তাকাল আমার দিকে। মনে হল আবার গায়ে ঝাঁপিয়ে পড়বে। একটু ভয়ে ভয়ে ছিলাম। মাহফুজ, তুমি খুব সুন্দর করে কথা বল, বলেই ঝাঁপিয়ে পড়ল। নিশ্বাস বন্ধ হয়ে আসছে আমার আবার!
কয়েকদিন পরেই চলে আসলাম ভাইয়ার কাছে। আসার সময় ভিনিসের সাথে দেখা হয়নি। কয়েকদিন পরে ফোন করে বলল যখনই সেখানে যাই, তার বাসায় যেন উঠি। আবার ফোনে কান্নাকাটি করল। বলল "মাহফুজ, তোমার দেশের সব মানুষ কি ভাল?"
"হ্যাঁ" আমি বললাম "আমার দেশের সব মানুষই ভাল"।
"তোমার চেয়েও ভাল?"
"হ্যাঁ, আমার দেশের সব মানুষ আমার চেয়ে ভাল।"
"আমি তোমাদের দেশ অবশ্যই দেখতে যাব।"
"তোমাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম।"
তেমন যোগাযোগ নাই এখন ভিনিসের সাথে। বন্ধুত্ব রক্ষা করার ক্ষেত্রে আমি খুবই বাজে, খোঁজ-খবর নেওয়া হয়ে উঠেনা একদমই। সে মাঝে মাঝে ইমেইল করে, আমি জবাব দেব দেব করে আর দেওয়া হয়না।
৩.
আগের বিশ্ববিদ্যলয়ে থাকাকালীন রান্নাবান্না খুবই কম করতাম। আমার রুমমেইটও ছিল চরম অলস। দুজনে একই রকম হওয়াতে বাইরেই খাওয়া হত বেশি। দুপুরে স্টুডেন্ট এক্টিভিটি সেন্টারে (স্যাক) খেতাম। ব্যাম্বু নামে চাইনিজ লান্ঞের একটা খাবারের দোকান ছিল। আমি সেখানেই খেতাম। সাধারণতা শ্রিম্প, এগ রোল আর লো মেইন নামে স্প্যাগেটির মত একটা আইটেম। এখানে আসার পর জানতে পারলাম লো-মেইনে ওয়াইন দেওয়া হয়, হালাল না। যাই হোক, অন্য কিছুও হালাল ছিলনা। লো-মেইন হালাল ছিলনা সেটা জানতাম না সেসময়। তাই আমি প্রতিদিনই এই একটা আইটেমই খেতাম। যথেস্ঠ সুস্বাদু ছিল। আইটেমটা বানাত এক চাইনিজ মহিলা। এক লাইন ইংরেজীও বলতে পারেনা। কিছুদিন পর লক্ষ করলাম মহিলা আমাকে দেখলেই জিজ্ঞেস না করেই বানানো শুরু করে আমি যা খাব তাই। তিনি লক্ষ করেছেন আমি যখনই আসি তখনই এটাই খাই। আরো কিছুদিন পরে লক্ষ করলাম মহিলা আমার প্লেটে অনেক বেশি এমাউন্টের লো-মেইন দিচ্ছে। অন্যদের তুলনায় প্রায় ডাবল। দুপুরে খেলে আর রাতে খেতেও হবেনা, এত এমাউন্টের খাবার দেয়। তার সাথে কথা বলতে পারিনা, মহিলার বয়স মনে হয় ৫০ হবে, কিন্তু কেমন জানি একটা ভাল সম্পর্ক হয়ে গেল। দুজন দুজনকে দেখলেই হাসি দিই শুধু। হাসি ইউনিভার্সাল ভাষা।
যেদিন শেষ সেমিস্টারের শেষ দিন, মহিলাকে বললাম ইংরেজীতেই যে আজ আমার এখানে শেষ দিন। আপনার সাথে আমার আর দেখা হবেনা। এতদিন আমাকে সার্ভ করার জন্য আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। মহিলা বুঝলেন কি বলতে চাচ্ছি। দেখলাম হাতের গ্লাভস খুললেন। আমাকে ইশারাই ওয়েট করতে বললেন। পাশের স্মুদি থেকে মিল্ক শেইক নিয়ে আসলেন। উনি খেয়াল করেছেন যে আমি প্রায়ই মিল্ক শেইক খাই। সেদিন আরো বেশি পরিমানে লো-মেইন বানালেন আমার জন্য। ৪ টা এগ-রোল দিলেন। ইশারায় বুঝিয়ে দিলেন যে পে করতে হবেনা।
সেদিন বিকালে যখন চাইনিজ খাবারের দোকানটা বন্ধ হয়ে যায় তখন গেলাম। বন্ধ হওয়ার একটু আগেই পোঁছলাম। মহিলাকে ইশারায় আর ইংরেজীতে বললাম আমি আপনাকে একটা কফি খাওয়াতে চাই। হাসলেন। আমার সাথে আসলেন উপরের তলায় কফিশপে। কাপাচিনু নিলাম দুজনের জন্যই। দুজনেই পাশাপাশি চেয়ারে বসলাম। আমি ইংরেজীতে বললাম যে "আমি উনাকে মিস করব।" বুঝলেন কিনা জানিনা। শেষে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন অনেকক্ষণ ধরে। আশ্চর্য্য!! আমার মাও একই রকমভাবে হাত বুলিয়ে দেন। আমার বন্ধু ক্যালের মা-বাবা যখন তাকে দেখতে পিটসবুর্গ থেকে এসেছিল, আমি তখন যুক্তরাষ্ঠ্র প্রথম গিয়েছি। মায়ের জন্য খারাপ লাগত। তার মা আসাতে দেখতে গেছিলাম। তিনিও চলে যাওয়ার সময় আমার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। সেসময়ও আমার মনে হয়েছে আমার মায়ের হাত বুলালেও সেই একই রকম স্বর্গীয় একটা অনুভুতি হয়, ক্যালের মা হাত বুলালেও একই অনুভূতি হচ্ছে! তার বাবার গায়ের গন্ধটা ঠিক আমার বাবার গায়রে গন্ধের মত। যাওয়ার সময় যখন আমাকে হাগ করলেন মনে হল আসলে পৃথিবীর সকল বাবা-মা একই রকম। চাইনিজ বাবা-মা, এমেরিকান বাবা-মা, সাদা বাবা-মা, কাল বাবা-মা, বাংলাদেশী বাবা-মা, পাকিস্তানি বাবা-মা, ভারতীয় বাবা-মা, পার্বত্য চট্টগ্রামে আমরা যাদেরকে মেরে ফেলতেছি বা আগুন দিয়ে ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছি তাদের বাবা-মাও একই রকম।
জগতের মানুষগুলো খুবই আশ্চর্য্য প্রাণী। আমি এদের কাজকর্ম দেখে প্রায়ই অবাক হই। বিভিন্ন সময়ে মানুষের উপর বিশ্বাস হারাই না, তা না। এই যেমন পাহাড়ীদেরকে আমাদের রাষ্ঠ্রযন্ত্র এই ২১শে ফেব্রুয়ারীর সময়ই যা করল তাতে চরম মন খারাপ হয়েছিল। আবার এই র্যান্ডম লোককে ফ্রিতে খাওয়াচ্ছে মেয়েটার মত মানুষ দেখে আশাবাদী হই, ভিনিসকে দেখে মনে হয় সব শেষ না এখনও, চাইনিজ মহিলার কথা মনে পড়লে ভাবি, না, সারা বিশ্বে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।" আসলেই।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ সকাল ৯:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে। তবে কবিতাটা বুঝিনা ভাই। ![]()
মোসতাকিম রাহী বলেছেন:
দীর্ঘ লেখা, কিন্তু সাবলীলতার কারণে শেষ করতেই হলো!
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ!
ঠিক, কারণ, ভালো মানুষের সংখ্যা এখনো অনেক....
লেখক বলেছেন:
আপনাকে অনেকদিন পর দেখলাম। সেদিন বাদশাভাইকে জিজ্ঞেস করছিলাম আপনার কথা। কেমন আছেন?
সোহায়লা রিদওয়ান বলেছেন:
পড়তে অনেক ভাল্লাগলো। কিছু মানুষের সাথে মিল পেয়ে গেলে কোন লেখার , ওই লেখার জন্য ভীষন রকম মায়া জন্মে যায় আমার। (যেমনঃ ভিনিস ...... অনেক দূর থেকে তাকে ভালোবাসা জানালাম) আমার এই লেখাটার জন্য মায়া জন্মেছে!
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে। ভিনিসকে যদি ফোন করি আপনার ভালবাসা পৌঁছিয়ে দিব। ভাল থাকুন।
খারেজি বলেছেন:
বদ্দা
অদ্ভুদ হৈছে লেখাটা। আর, এই লেখাটার মাঝেও আপনি টুক কৈরা পাহাড়ি বাপ-মাটারে স্মরণ করলেন, সেইটা আমি লেখা শুরু করতে গিয়াই কেমনে যানি টের পাইছি। একটুও তাই চমকাই নাই।
ভাল থাইকেন।
লেখক বলেছেন:
হাহাহাহহা.........![]()
![]()
আমরা আস্তে আস্তে ওদের কথা ভুলে যাব, ওদের বুকের ক্ষতটা কিন্তু থেকেই যাবে।
আপনিও ভাল থাইকেন।
মেঘের পরে মেঘ বলেছেন:
খুব ভাল লিখেছেন। পৃথিবীর সব বাবা-মার স্নেহ আদতে এক। পৃথিবীতে কত মায়া, কত ভালবাসা, তাইনা?আরেকটি কথা চরম লেগেছে,
"মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
করবি বলেছেন:
সুন্দর গুছানো লেখা পড়ে ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
কে জানি বলছিল, একেকটা মানুষের বাহিরগুলো একেকরকম, চমড়া একেকরকম, কিন্তু আঁচড় দিলে ভিতরে সবার একই জিনিস বের হয়।
অট: পাথুরে-খাল পাঠশালায় ছিলেন মনে হইল
লেখক বলেছেন: পাথুরে-খাল পাঠশালাটা কোথায়?? ![]()
![]()
লেখক বলেছেন: শামীম, ধন্যবাদ। ভাল থেক।
আব্দুল্লাহ ঢািব বলেছেন:
দারুন সাবলীল লেখা। পুরোটা শেষ না করে চোখ সরাতে পারলাম না।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ডিজিটালভূত বলেছেন:
খুব ভালো লাগল। বন্ধুত্ব রক্ষা করার ক্ষেত্রে আমি খুবই বাজে, খোঁজ-খবর নেওয়া হয়ে উঠেনা একদমই।
আর এই কথাটি আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য। আসলেই এটা একটা খুত।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
মাঝে মাঝে এরকম লেখা খুব মিস করি সামহোয়ারে। কারণ এই সাধারণ সত্যটা আমরা অনেক সময়ই ভুলে যাই। নিঃশ্বাস নেয়ার কাজ তো কেউ সচেতনভাবে করেন না, তাই না?লেখাটা খুব ভালো লাগলো। আমার মনে হয় মানুষ যেখানে থাকে সেখানের প্রতি মায়া জন্মানোর জন্যে সেখানকার মানুষগুলোই দায়ী। ইট-কাঠের তো আর সেই ক্ষমতা নেই। মানুষই মানুষকে জড়িয়ে ফেলে, পরে দূরে চলে গেলে উভয়ই কষ্ট পায়!
লেখক বলেছেন:
একমত আপনার সাথে। ভাল থাকুন।
নিদহীন বলেছেন:
+++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
মোসতাকিম রাহী বলেছেন:
অসুস্থতার কারণে লম্বা সময় দেশে ছিলাম, সেকারণেই অনিয়মিত।
এখন ভালো।
আপনিও দেখছি খুব একটা নিয়মিত নন;
পুরনো ব্লগাররা সবাই হাওয়া হয়ে যাচ্ছেন...
ভালো থাকুন..
লেখক বলেছেন:
ঠিক বলেছেন রাহী ভাই।ভাল থাকুন।
লেখক বলেছেন: সৌরভ, অনেক ধন্যবাদ ভ্রাত।
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন:
পৃথিবীর সকল বাবা-মা একই রকম। +++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
এরশাদ বাদশা বলেছেন:
আপনার লেখাও মিস করি আমি!!!!পড়লাম। যথারীতি মুগ্ধতা। দ্বিতীয় পর্বটা পড়বো আগামীকাল।
লেখক বলেছেন: ধন্যবাদ বাদশাভাই।
মাসুদুল হক বলেছেন:
দারুন সুন্দর লিখছেন...মানুষের উপর বিশ্বাস হারানো পাপ কিনা জানি না তবে সব মানুষের মাঝেই বিশ্বস্ততার একটা জায়গা আছে...ওই জায়গায় সব জাতির মানুষ একই রকম...
লেখক বলেছেন: মাসুদুল হক, ঠিক বলেছেন। ভাল থাকুন।
লেখক বলেছেন: সামী, কেমন আছ ভাই? ধন্যবাদ।
হায়রে দুনিয়া বলেছেন:
দুর্দান্ত লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সুবিদ্ বলেছেন:
খুবই ভালো লাগলো........ধন্যবাদ স্মৃতিগুলো শেয়ারের জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: পারভেজভাই, ভাল চলছে। আপনার কি অবস্থা? ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।
িনদাল বলেছেন:
ভাল লাগল। মুহম্মদ জাফর ইকবালের আমেরিকা নিয়ে বইগুলোতেও এরকম কিছু মানুষের কথা আছে
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















অনন্ত ফুলের মাঝে হঠাৎ ফুটে উঠলো কলি
তোমার কুসুম দেহে এত উদ্ধর এত অবগাহণ?.