somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের করিৎকর্মা সেনাপ্রধান

৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সেনাপ্রধান অত্যন্ত করিৎকর্মা লোক। সম্ভবতঃ লেঃজেঃহুঃমুঃ এরশাদের পরে তিনিই সবচেয়ে বেশী জনসম্মুখে উপস্থিত হয়েছেন, বক্তৃতা দিয়েছেন, উদ্বোধন করেছেন, নানা বিষয়ে তার জ্ঞানগর্ভ কথা মালা দেশের মানুষকে শুনিয়েছেন। পত্রিকায় পাতায় তার লেখা কৃষি বিষয়ক একটা প্রবন্ধও দেখেছিলাম। গতকাল তিনি তার নিজের লেখা একটি বইয়ের প্রকাশনা উৎসবও (মোড়ক উম্মোচন) করেছেন।

তিনি বিগত দুই বছর আগে দেশে সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রকারান্তরে তিনিই ছিলেন দেশের হর্তাকর্তা। ভোটার লিষ্ট ও জাতীয় পরিচয় পত্র প্রকল্পে সেনাবাহিনীর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করার সময় সাধারণ সৈনিক ও জুনিয়র অফিসারদের নিকট থেকে শোনা যায় তিনি বেশ কয়েকজনকে ডিঙ্গিয়ে বিগত জোট সরকারের বিশেষ অনুকম্পায় সেনাপ্রধানের পদটি পেয়েছিলেন। এতে দেশের এই বাহিনীর চেইন অফ কমান্ড ক্ষতিগ্রস্থ হয়েছিল কিনা জানা নেই। তবে সেনাবাহিনীর মধ্যে বেশ হতাশা ও ক্ষোভ দেখতে পেয়েছি।

সাবেক স্বৈরাচার এরশাদ দেশের ক্ষমতা দখলের যে অপরাধে ধিকৃত হয়েছিলেন বর্তমান সেনাপ্রধান সে পথে যাননি। এতে সাধুবাদ পাওয়ার কথা। তিনি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করার ঘোষণা দিয়েছেন, এবং সংগ্রাম অব্যাহত রেখেছেন। দৃশ্যতঃ তিনি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায় সত্যিই তিনি যদি সিনিয়রদের ডিঙ্গিয়ে সেনাপ্রধানের পদটি পেয়ে থাকেন তবে তা কেমন হলো?

দেশের প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কে কোন বিরুপ মন্তব্য করা উচিত নয়। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়। তিনি সত্যিকারের দুর্নীতি উচ্ছেদ করার জন্য দেশের সেনাবাহিনীকে কাজে লাগিয়েছিলেন কিনা। ভোটার লিষ্ট করার জন্য সেনাবাহিনী সুনাম অর্জন করেছে নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আমরা আশা করব দেশের সংকটজনক মুহুর্তে অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনী এগিয়ে আসবে দেশ রক্ষার কাজে। ক্ষমতা দখলে উৎসাহী কখনও হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭
২৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×