ইহা একটি পান্তা ইলিশ বিষয়ক প্যাচাল
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পান্তা ইলিশ না খাইলে আমরা বাঙ্গালী থাকুম না। আমাদের চারিত্রিক দোষ হইল আমরা হুজুগ পছন্দ করি। সারা বছর বাঙ্গালী থাকি না। বৈশাখ মাস এলেই আমাদের নানা ন্যাকামো শুরু হয়। পান্তা ভাত কোন দিন না খেলেও এইদিন একটু গরম ভাতে পানি মেরে ইলিশ খাওয়া বাঙ্গালীর অভাব হয় না। এবছর ইলিশ মাছ চোখেই পড়েনি। টেলিভিশনে আর খবরের কাগজে দেখলাম আহারে সাধের ইলিশ। এলার্জির জন্য স্বাদের এই মাছ খেতে পারি না নাকি টাকায় হয় না বলে কিনি না।

কোন সত্য জানি না। মনকে প্রবোধ দেই। আষাঢ় মাস এলে একটা ইলিশ কিনে খাব। এখনকার জাটকা না ফাটকা ইলিশ শহরের বড়লোকদের জন্য। এটা আমাদের জন্য নয়।
তারপরেও দিন আসে বছর যায় প্রতি বছর আসে নতুন বছর নতুন দিন। আমাদের আটপৌরে জীবনে এটা কোন আনন্দের বার্তা নিয়ে আসে না। গোটা জাতি যেখানে নানা সামাজিক অসংগতি আর সমস্যায় নিমজ্জমান সেখানে এতো দামের ইলিশ আর গরম ভাতে পানি ঢেলে বানানো পান্তার স্বাদ আমরা কোন দিনই পাব না। এটাই আমাদের নিয়তি। বিদ্যুৎ সমস্যায় লিখতে পারিনি বেশী। সারাদিন আসা যাওয়া খেলার মধ্যে আছি। নতুন বছরে সকলে ভাল থাকবেন এই কামনা করি।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন