somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআরদের মধ্যে মড়ক লেগেছে, তাদের হার্ট কি খুবই দুর্বল!!??

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিলখানা বিদ্রোহের পর একের পর এক বিডিআর সদস্যের মৃত্যু নিয়ে মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই সোচ্চার হলেও অস্বাভাবিক মৃত্যু কিন্তু থেমে নেই। তারা প্রতিটি হত্যাকাণ্ডের নির্বাহী তদন্ত দাবি করে আসছে। এসব মৃত্যু নিয়ে বিডিআর সদস্যদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যেও রয়েছে নানা সন্দেহ ও অবিশ্বাস। কিন্তু কর্তৃপক্ষ বলছে, এসব মৃত্যু স্বাভাবিক। সন্দেহ ও অবিশ্বাসের কোনো অবকাশ নেই। তবে পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর জওয়ানের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করছে বিডিআর কর্তৃপক্ষ।

বিডিআর জওয়ানদের পরিবারের অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন থেকে রক্ষা পেতে জওয়ানরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গ্রেফতার হওয়া বিডিআর সদস্যরা বিভিন্ন সময় আদালতে তাদের ওপর নির্যাতন করার অভিযোগ করেছেন। তারা আদালতকে জানান, জিজ্ঞাসাবাদের নামে বিডিআর সদস্যদের নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

বিডিআর সদর দফতরের সূত্র মতে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের পর মোট ৪৭ জওয়ানের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৭ জন। বাকিরা ঢাকার বাইরে। ঢাকার ২৭ জনের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১০, আত্মহত্যায় ৫, লিভার সমসায় ৪, কিডনি রোগে ৩, উচ্চ রক্তচাপে ও ক্যান্সারে ২ জন মারা যান।

ঢাকার বাইরে মারা যাওয়া ২০ জনের মধ্যে সাতজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, তিন জন আত্মহত্যা, দু'জন সড়ক দুর্ঘটনা, একজন ছুটিতে থাকা অবস্থায় আততায়ীর হাতে, একজন নিজের বিছানায় শোয়া অবস্থায়, একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে, একজন অ্যাজমা রোগে, একজন ম্যালেরিয়ায়, দু'জন বুকে ব্যথায় ও একজন মাথাব্যথার পর হাসপাতালে মারা যান।

গতকাল রাজশাহীতে মৃত নুরুল আমীনের গ্রামের বাড়ি পটুয়াখালীর ভুরিয়া গ্রামে। তিনি ৩৭ রাইফেল ব্যাটালিয়নের নায়েক হিসেবে খানপুর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। গতকাল সকালে ফাঁড়ি থেকে নৌকাযোগে সরকারি কাজে সেক্টরে আসার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গত রোববার মিটফোর্ড হাসপাতালে শওকত ওসমান নামে এক বিডিআর জওয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে কাশিমপুর কারাগার থেকে এনে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররা জানিয়েছেন, শওকত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

বিভিন্ন সময়ে বিডিআর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনের কারণে পিলখানায় কোনো বিডিআর সদস্যের মৃত্যু হয়নি। হৃদরোগ, আত্মহত্যাসহ নানা রোগে তাদের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তাদের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়েছে।
বিডিআর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মইনুল ইসলাম সমকালকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেখানে সব ধরনের কাগজপত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বিডিআর জওয়ানদের হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। পিলখানায় কী ঘটছে, তা জনগণকে জানানো দরকার। জনগণ এসব তথ্য জানার অধিকার রাখে।

সূত্রঃ আজকের সমকাল
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×