আমাদের নিয়ে এই হলো এক সমস্যা। শীতকালে শীতের তীব্রতা বৃদ্ধি পেলেই আমরা উহুরে গেছিরে... মরে গেলামরে.... বাবা! আমার জনমে এমন শীত দেখিনি, এইবারের মতো শীত এর আগে লাগে নাই। অথচ প্রতিবার প্রায় একই রকম শীত অনুভূত হয়। অপরদিকে গরম কালে কি বলি? হায়রে গরমরে! সিদ্ধ হয়ে গেলামরে.... ! বাবাগো মাগো... একটু বাতাস নাই.... ঘেমে নেয়ে একাকার... ইত্যাদি.।
ঋতুচক্রে আমাদের দেশে শীত আসে আবার গরমও পড়ে। কিন্তু আমরা খুবই মন ভোলা জাতি। আমাদের সকালের নাস্তা কি দিয়ে হয়েছে, তা বিকালে মনে করে বলতে পারি না। আমাদের ভাল মন্দ বুঝতে এবং শিখতে গোটা জীবন চলে যায়। তবুও আমরা শিখতে পারি না। এমনই এক অদ্ভুত জাতি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না।
প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এসে সাবান অথবা ছাই দিয়ে হাত ধোয়া শিখতে কোটি টাকার প্রচারণা চালালেও আমরা তা সঠিক ভাবে শিখি না।
আমরা সেই জাতি স্বাধীনতার স্থপতিকে হত্যা করে উল্লাস করি আবার ৩৮ বছর পর হত্যাকারীদের মৃত্যুদন্ডের খবরে আমরা আবার উল্লসিত হই। একই অঙ্গে এতরূপ পৃথিবীতে বিরল। এমন এক জাতির জন্য গর্ব না করে তো পারি না!
যাই হোক, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, আপনার পুরাতন গরম কাপড়টি দিয়ে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন। এটাই হোক আমাদের এখনকার ব্রত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




