somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আড়মোড়া ভেঙ্গে পাশ ফিরলেই

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই যে সুন্দর ব্লগীয় বাগান,
রোদ বৃষ্টি ঝড় সাঁঝ কি বিহান,
সাধারনত: কেউ কখনও,
সামনাসামনি হই না কারও।
একজন অন্যজনের প্রতি,
আন্তরিকতা প্রদর্শন করি।
ভাবনা ও ভাবের বিনিময়ে,
একে অন্যকে রাখি হৃদয়ে।
অনুভবের দৃষ্টিতে দেখে নিই
একে অপরের চেহারাটা ঝলমল।
অামি কোনো ব্লগারের
মুখোমুখি হইনি জীবনে।
দেখিনি কাউকে
জ্বলজ্যান্ত সূর্য্যের কীরনে।
কিন্তু তবু অন্তরে
কত কত ব্লগারের বিচিত্র বসবাসে
হৃদয়টা তবু কেন টলমল।
আমি কাউকে দেখিনি কোনো দিন।
অথচ প্রত্যেকের চেহারার স্কেচ আমার জানা, বিন্দু পরিমান ভুলহীন।
আঁকতে বললে অবিকল অঙ্কন করতে পারবো, বলে মন।
ব্লগ মানে, না দেখেও জগতের সকল প্রানীর প্রতি অদেখা মায়ার বন্ধন।
ব্লগ মানে, ঘরের খেয়ে পরের জন্য কেঁদে যাওয়া।
দুনিয়ার বঞ্চিতদের অধিকার আদায়ের জন্য উঁচু গলায় কোরাস গাওয়া।
তাদের জ্ঞাতি সেজে, পরমাত্মীয়র মত তাদের পক্ষে কথা বলা।
ব্লগ মানে, নৈতিকতার নবোদ্যমে শ্লোগান তোলা।
ব্লগ মানে, মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা অন্ধকারের মূলোতপাটনের শপথ নেয়া।
ব্লগ মানে, নিশিথের অন্ধকারে হারিয়ে যাওয়া সূর্যালোকে পৃথিবীটাকে নাইয়ে দেয়া।
হৃদ্যতায় ভালবাসায় জড়িয়ে নেয়া জীবন জগত, তামাম জাহান, খালক ও খালিক,
নিজেকে চেনার চেষ্টা, হাটি হাটি পা পা করে তাকেও চেনার চেষ্টা কে যে আসল মালিক।
এই জগতে ভালোবাসার ছড়াছড়ি, ভালোবাসার বহ্ণিশিখা এমন করে জ্বলে বলো, আর কোথাও?
এমন করে বুকের ভেতর মানব প্রেমের পাঁপড়ি বিছায় পারলে দেখাও আর কোথাও?
এখানে ভালোবাসি নি:স্বার্থতায় একেক মানব অন্যজনে।
যাদের ভাল লাগে, অনুভূতির স্বর্নলতায় পেচিয়ে তাদের আটকে রাখি খুব যতনে, হৃদয় গহনে।
হৃদয়ে ঠাঁই দেয়া সে মানুষগুলো যতই তারা দূরে থাকুন, হৃদয়ের অলিন্দে যাতায়াত।
সারাক্ষন বিচরন মনের রঙিন পর্দায়, বুকের পাঁজরে, হৃদয়ের সবুজ আঙিনায় হাতে হাত।
আলতো পরশে জেগে উঠি, তাদেরই ছোঁয়া অনুভূত হয়,
আড়মোড়া ভেঙ্গে পাশ ফিরলেই সকলেই যেন হেসে কথা কয়।

পুনশ্চ: মনের বিক্ষিপ্ত অনুভূতি। হয়তো কবিতা হয়নি। তাতে কি? শুভকামনা সকলের জন্য।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৪০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×