somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পথ ও পাথেয়

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অন্তহীন আলোকের পথের যাত্রী আমি-
আলোকিত আলয়ে সদা বসবাস আমার
আমি আলমে আরওয়াহায় কাটিয়েছি দীর্ঘ দীঘল আলোকিত জীবন
সেখানে কোনো রাত ছিল না
মুঠি মুঠি শীতের শ্বেত কুয়াশার মত শুভ্রতা গোটা শুন্যতাজুড়ে-
সেই অসীম নিস্তব্দ শুন্যতায় ছিল আমার ভিন্ন জীবন
সেখানে তমসা নেই
তমসার কোনো স্থান নেই
রাত নেই কুহেলিকা মরিচিকা নেই অপ্রাপ্তির বেদনা নেই
কান্নার শব্দ নেই ব্যথার ঢেউ নেই ভাঙ্গনের শব্দ নেই

অত:পর একদিন-

সব ছেড়েছুড়ে চলে এলাম মাতৃজঠরে-
সেখানেও আমি ছিলাম চিন্তাহীন-
কষ্টের কোনো ছোঁয়া আমাকে স্পর্শ করেনি
সুরক্ষিত নিরাপদ ছোট্ট একটি জগত আমাকে ধারন করেছে
কোনো ক্লেশ কোনো আসক্তি আমাকে কাবু করেনি

তারপরে পথপানের সে যাত্রাবিরতি শেষে-

সুদূরের পানের দূরন্ত নাবিক ভাসতে ভাসতে চলে এলাম নতুন এক আলয়ে-
মর্ত্যলোকে-
অন্য এক কোলাহলময় ব্যস্ত জীবনে-
যে জীবন ভিন্নতর
প্রতিক্ষন রং পাল্টানো যার স্বভাব
স্বাদের আবিলতায় যে নিজেই নিজেকে ভুলে যায়
বন্ধু কখন যে শত্রু হয়ে দাড়ায় জীবন জানে না
জীবনের মানে খুঁজতে এখানে এক জীবন পার করে দেয় কেউ কেউ
তবু কি তা পায়? পাওয়া যায়?
পায়, কেউ কেউ পায় হয়তো

পৃথিবীর মাটি পাথর জল জোছনায় হেটে
সাগর মোহনা গিরি কন্দরে ছুটে
মেঘ সরোবর অথৈ বারিধি ঘেঁটে
ঝর্না ফুল পাখিদের কলকাকলি দেখে
অনেকেই ভুলে যায়- সফরের অনেকটাই বাকি এখনো
এতো সূচনা মাত্র!
সূচনাকে শেষ ভেবে গন্তব্যে না পৌঁছেই থেমে যাওয়া
পথিমধ্যেই কোলাহলে মজে যাওয়া
আসলেই কি বুদ্ধিমানের কাজ?

পথ তো রয়ে গেছে
অন্তহীন বাকি পথ আমাকে পাড়ি দিতে হবে একাকি

পৃথিবীর এই কর্দমাক্ত পথে যখন পা রাখি প্রথম
আমি ছিলাম স্রেফ শুভ্রতায় আকির্ন নিষ্পাপ এক হিরকখন্ড
আলো বিকিরনের ক্ষমতা ছিল আমার
আমার ভেতরে আলো ছিল-
শুভ্রতার অনি:শেষ আধার ছিল
আমার ভেতরের সেই শুভ্রতাগুলো আস্তে আস্তে ধুসর আকার ধারন করছে না তো?
আমি কি আজ
যাত্রাবিরতির শেষলগ্নে সাহসে ভর করে সকলকে একথা বলতে পারবো-
'আমার হৃদয় চিড়ে দেখো কোথাও কোনো আঁধার নেই
দাগ নেই আঁচড় নেই ক্লেদ নেই দুর্বোধ্যতা দুর্বলতার লেশ নেই'
-এ কথাগুলো বলতে পারাটা আমার অনেক কাঙ্খিত যে!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×