somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আপনি কি জানেন, আখেরি চাহার শোম্বা মানে কী? আজ আখেরি চাহার শোম্বা। আসুন, জেনে নিই, কেন পালন করা হয়ে থাকে এই দিবসটি?

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আখেরি চাহার শোম্বা মানে কী? আখেরী চাহার শোম্বা ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্মারক দিবস। আখেরী চাহার শোম্বা আরবী ও ফার্সি ভাষার শব্দসমষ্টি। আখেরী আরবি শব্দ, যার অর্থ শেষ এবং চাহার শব্দটি ফার্সি, যার অর্থ চতুর্থ এবং ফার্সি শোম্বা শব্দটির অর্থ বুধবার। তার মানে, এক কথায় তিনটি শব্দের অর্থ দাড়ায়, শেষ চতুর্থ বুধবার

আখেরি চাহার শোম্বা পালিত হয় শুকরিয়া দিবস হিসেবে হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়।

কেন পালিত হয় এ দিবস? মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ববর্তী সময়ে এই দিনটিতে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। আগেই বলেছি, ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তাঁর পার্থিব জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করে কিছুটা সুস্থতা অনুভব করেন বলে দিনটিকে মুসলমানরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তারা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন। উম্মতে মুহাম্মদির আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।

আখেরী চাহার শোম্বার তাৎপর্য আল্লাহ তা'আলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন। এর মধ্যে কখনোই তিনি বড় ধরনের কোনো রোগ-ব্যাধির কবলে পড়েননি। অবিশ্বাসী অংশিবাদীদের শত অত্যাচার ও নির্যাতনের মাঝেও বিশ্বময় প্রতিটি মানুষের কানে তাওহিদের অমীয় বানী ছড়িয়ে দিতে তিনি ছিলেন হিমাদ্রির ন্যায় অটল অবিচল। পার্থিব নিয়ম মেনে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমাবেন পরকালের পথে। মিলিত হবেন মহান মালিকের সান্নিধ্যে। এটাই আল্লাহ পাকের ফয়সালা। তিনি তাঁর প্রিয় হাবিব মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিবেন পৃথিবী থেকে। তার আগে রোগাক্রান্ত হলেন আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা ক্রমে বৃদ্ধি পেতে থাকলে উম্মুহাতুল মু'মিনীনগনসহ, সাহাবা আজমাইনগণ খুবই বিমর্ষ হয়ে পড়েন। অসুস্থাবস্থা বৃদ্ধির একপর্যায়ে সফর মাসের বুধবার আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেন।

উম্মুল মু'মিনীন আয়িশা সিদ্দিকা রাদিআল্লাহু তাআ'লা আনহাকে ডেকে বললেন, 'আয়িশা, আমার কাছে এসো ও আমার কথা শোনো।'

হযরত আয়িশা সিদ্দিকা রাদিআল্লাহু তাআ'লা আনহা দৌড়ে চলে এলেন এবং বললেন, 'হে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা-মা আপনার জন্য উৎসর্গ হোক! বলুন, আমাকে কি জন্য ডেকেছেন।'

মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আয়িশা, আমার মাথাব্যথা চলে যাচ্ছে এবং আমি সুস্থতা অনুভব করছি। হাসান, হোসাইন ও মা ফাতিমাকে আমার কাছে ডেকে নিয়ে এসো।'

হযরত আয়িশা রাদিআল্লাহু তাআ'লা আনহা তাই করলেন। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মাথায় পানি ঢাললেন। তাঁকে সুন্দরভাবে গোসল করালেন। এই খবর মদীনার সকল স্থানে ছাড়িয়ে পড়লো। অনেক সাহাবী এই খবর পেয়ে আনন্দে আত্মাহারা হয়ে গেলেন। কেউবা দাস মুক্ত করে দিলেন। কেউবা উট দান করলেন। কেউবা বহু দান-সাদকা করলেন। সাহাবীরাও অনেকে রাব্বুল আলামীনের কাছে শুকরিয়ার নামাজ ও দুআ করলেন।

এটা ছিল সফর মাসের শেষ বুধবার। এজন্য এই দিনটিকে আখেরী চাহার শোম্বা বলা হয়। আখেরী অর্থ শেষ আর চাহার সোম্বা হলো বুধবার। এটাই ছিল রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনের শেষ বুধবার। এরপর বৃহস্পতিবার হতে আবার অসুস্থ হয়ে পড়তে থাকেন আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বেই তাঁর পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সান্নিধ্যে পৌঁছানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। একজন মুসাফির যেমন দূরবর্তী সফরে বের হওয়ার আগে সবার কাছ থেকে বিদায় নেয়, সব কিছু গুছিয়ে নেয়- যা দেখে অনুভব করা যায় যে, উনি কোনো সফরে বের হবেন। ঠিক তদ্রূপ মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের আগেই তাঁর বিদায় যাত্রার প্রস্তুতি দেখে নিকটতম সাহাবীরা অনুভব করতে পেরেছিলেন যে, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ হয় আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। উদাহরণস্বরূপ, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশ দিন ই'তিকাফ পালন করতেন। প্রত্যেকবার রমজানে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে জিব্রাইল আলাইহিসসালাম আসতেন এবং একবার সমস্ত কুরআন মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাতেন। আর মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সমস্ত কুরআন শরীফ জিব্রাইল আলাইহিসসালামকে একবার শুনাতেন। কিন্তু ইন্তেকালের বছর জিব্রাইল আলাইহিসসালাম রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ন কুরআন দু'বার শোনালেন। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিব্রাইল আলাইহিসসালামকে পুরো কুরআন দু'বার শোনালেন। এর পর বিদায় হজ্বের ভাষণের মাঝে তিনি বললেন, 'আজকের দিন যেসময় তোমাদের মাঝে আমি একত্রিত হয়েছি। আর হয়তো তোমাদের মাঝে আমি এখানে একত্রিত হতে পারবো না।'

এই দিনটি সম্মন্ধে অনেকেই না জানার ফলে দ্বিধা দ্বন্ধের ভেতরে থাকেন। তাই ক্ষুদ্র এ আলোচনা। সকলে ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×