somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

দু'টি কবিতা : আগমনশাফায়াত

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগমন

সাইয়্যিদুল কাওনাইন ওয়াসসাকালাইন আসছেন ধরাধামে!
সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন আসছেন মর্ত্যের পৃথিবীতে!
সাইয়্যিদি উলদি আ-দাম আসছেন মানবতার মুক্তির বানী নিয়ে!

কোকিল গেয়ে ওঠে কুহু কুহু গান!
পাখির গুঞ্জরনে জাগে আরবের বাবলা গাছের বিশুষ্ক পত্র পল্লব!
শাত ইল আরব নেয়ে ওঠে নতুন জলের ধারায়!
পুলকিত মাশরিক মাগরিব!
আনন্দ হিল্লোল চার দিকে!

আমোদিত আকাশ বাতাস ভোরের কুসুম!
আসমানে আনন্দ লহরি খেলে ফিরিশতা তামাম!
জমিনে খুশির ঝিলিক মাখলূকাত মাতোয়ারা মুক্তির শুনে পয়গাম!

মা আমিনার কোলে আসমানের নতুন হেলাল!
সিরাজুমমুনিরা!
বাশিরাননাজিরা!
দায়ি'আন ইলাল্লাহ!
ধন্য মা আমিনা ধন্য!
ধন্য কুরাইশ ধন্য!
ধন্য আরব আজম ধন্য!
ধন্য মর্ত্যের পৃথিবী ধন্য!
জান্নাতের খোশবুতে দুনিয়া আজ মাতোয়ারা!
তিনি আর কেউ নন! সাইয়্যিদিনা প্রিয়তম হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

অন্তরের অলিন্দ্যে গেঁথে আছে-
পবিত্র তাঁর নাম!
পূত তাঁর স্মৃতি!
পূন্যময় তাঁর প্রেম!
অবারিত তাঁর প্রীতি!
উম্মতের নাজাত প্রত্যাশায় অনি:শেষ তাঁর ক্রন্দন!
অন্তহীন তাঁর প্রজ্ঞা!

ঘুম জাগরনে খুঁজে ফিরি তাঁকে!
তাঁর চলন-বলন হৃদয়ের বহ্নিশিখা!
তাঁর প্রেম প্রজ্ঞায় উদ্ভাসিত আখিঁপাতা!
প্রশান্তির পরশে নন্দিত আনন্দে হর্ষধন্য হৃদয়ের বাগ বাগিচা!



শাফায়াত

শাফিউল উমাম- শাফায়াতের কান্ডারী!
তাঁর শাফায়াতের মুখাপেক্ষি পূর্বাপর সকল মানব! নবী রাসূল!
তামাম মাখলূকাত তাঁর দয়ার ভিখারী!
তিনি যে রহমাতুল্লিল আলামীন!
গোটা জগতবাসীর জন্য রহমত!

থরো থরো কম্পমান পুরো হাশরের মাঠ!
ছুটতে থাকবেন তাঁর পিছু পিছু!
তাকে খুঁজবেন হাশরবাসী!
হন্যে সবাই!
পাগলপাড়া!
অস্থির!
অধীর!
বেকারার!
কিন্তু তিনি কই?
কোথায় তিনি?
গোটা হাশরের মাঠে যে তিনি নেই!
তিনি তাহলে কোথায়?
কোন্ অজানায় তাঁর অবস্থান?
তিনি তো পড়ে থাকবেন অারশের নিচে!
সিজদায় লুটিয়ে কাঁদবেন তিনি!
রব্বি হাবলি উম্মতি!
প্রভূ, আমার উম্মত!
প্রভূ, আমার উম্মত!
সিজদাবনত মস্তক তাঁর!
দীর্ঘ দীঘল অতুলনীয় বিমোহিত সে সিজদা!
কুল কায়েনাতের মালিক সেদিন কাহহার রূপধারন করবেন!
কাহহারের মন গলিয়ে দেয়া সে অনুপম সিজদার দৈর্ঘ্য পরিমাপ করে সাধ্য কার!

জলদ গম্ভীর স্বর কাহহার জুল জালালি ওয়াল ইকরামের!
তিনি শুধাবেন- 'হাবিব, ইরফা' রা'ছাক, অশফা' তুশাফফা'

'দোস্ত, আপনি অাপনার মাথা তুলুন!
আপনি আজ আর কাঁদবেন না!
উহুদে কেঁদেছেন!
তায়েফে আপনি চোখের পানি ঝড়িয়েছেন!
মক্কা ছেড়ে যেতে আপনি হৃদয়ে আঘাত সহ্য করেছেন!
পৃথিবীতে আপনি ছিলেন মাতা পিতার স্নেহ বঞ্চিত!
আপনার মাথার উপর থেকে আগেই সরিয়ে নিয়েছি তাদের!
আপনাকে ইয়াতিম করে পৃথিবীতে বড় করেছি!
উম্মী হিসেবে আপনি যাতে বেড়ে ওঠেন!
যাতে অবিশ্বাসীদের সন্দেহপ্রবন মনে বিশ্বাসের বাতি প্রজ্জ্বলিত হয়!
দোস্ত, অবিশ্বাসীদের আঘাতে আঘাতে জর্জরিত ছিল আপনার অনুপম জীবনের প্রতিটি দিন!
আঘাতের বদলায় আঘাত আপনি করেননি!
গালির বদলায় গালি আপনি দেননি!
অত্যাচারের প্রতিশোধ অত্যাচারের মাধ্যমে আপনি নেননি!
বরং, নিজেকে ক্রমশ: নি:শেষ করে করে জগতবাসীর জন্য আপনি রহমত বিলিয়েছেন!
আপনি যে রহমাতুল্লিল আলামীন!
হাবিব, দোস্ত আমার, আজ আর আপনাকে কাঁদতে দেব না!
আজ আপনার আনন্দের দিন!
খুশি হবার দিন!
আমি বলেছিলাম!
আপনার মনে আছে?
'ওয়ালা ছাওফা ইউ'তি-কা রব্বুকা ফাতারদা-'
'আপনাকে এমনভাবে দেয়া হবে, যাতে আপনি খুশি হয়ে যান!'
সেই খুশির দিন আজ, প্রিয় হাবিব!
আপনি শাফায়াত করুন!
সুপারিশ করুন!
করতে থাকুন!
আপনার সুপারিশ মঞ্জুর করা হবে!'

তিনি উঠবেন!
মস্তক উত্তোলন করবেন!
সুপারিশ করতে থাকবেন!
ধরে ধরে প্রত্যেককে জান্নাতের দিকে পাঠাতে থাকবেন!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×