somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন করবেন সংগঠন?

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে এখন বেশ কিছু স্বেচ্ছাসেবী এবং অমুনাফভোগি সংগঠন কাজ করছে। অল্প পরিসর থেকে শুরু করে ব্যাপক আকারে কাজ করে চলেছে এসব সংগঠন। এক সময় তরুণ তরুণীরা শুধুমাত্র রেড ক্রিসেন্ট, বি এন সি সি বা স্কাউটিং এর মত সামাজিক কাজ করে সীমাবদ্ধ থাকলেও এখন তারা ছড়িয়ে পড়েছে অনেক বিস্তৃত আকারে এবং বিভিন্ন ফরম্যাটে। এখনকার তরুণ তরুণীরা কাজ করছে পথশিশু , প্রতিবন্ধী , স্কিল ডেভেলপমেন্ট , নেতৃত্ব চর্চা, শিল্পচর্চা সহ বিভিন্ন জায়গা তে। সম্পূর্ণ ব্যক্তি উদ্দ্যেগে গড়ে উঠা এসব সংগঠনে তারা কাজ করছে সামাজিক দায়বদ্ধতা থেকে। কোন ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে কিংবা আয় উপার্জন, সুনামের আশায় তারা এসব করছে না। গত কয়েক বছরে এসকল সংগঠনের প্রাপ্তি দেখার মত।



দেশব্যাপী এসব কাজ শুরু হলেও এখনও বেশিরভাগ তরুণ তরুণীরা এতে যুক্ত হচ্ছে না। অনেকেই এখনও ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনার মারপ্যাঁচ থেকে বেরুতে পারছেন না। অনেকে চিন্তা করছেন এসব কাজ করে আমার লাভ কি? আমি কেনই বা এসবে যোগ দিব? এরচে তো আমি আমার এই সময় আয় উপার্জনে কাজে লাগাতে পারি!! তাদের জন্যই মূলত লিখতে বসা।



আচ্ছা আপনি যদি এখন একটা বিয়ের আয়োজন করেন, আপনার পরিবারেরই। আপনাকে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে?

সর্বনিম্ন মূল্যে সবচে ভাল জিনিস গুলো যোগাড় করা

সব প্রয়োজনীয় জিনিস এক জায়গায় করা এবং তা সঠিক জায়গা অনুযায়ী পাঠানো।

বিয়ের ক্লাব ঠিক করা, সাজগোজ, আলোকসজ্জা কেমন হবে তা ঠিক করে নেয়া।

অতিথি তালিকা তৈরি এবং কবে কাকে কিভাবে দাওয়াত দিবেন তা আগে থেকে ঠিক করা।

বিয়ের দিন কে কোন জায়গায় কাজ করবে তা ঠিক করে দেয়া,

যারা যারা বিয়ের দিন খাবার তৈরি , খাবার পরিবেশন ইত্যাদি কাজ করবে তাদের দিয়ে ঠিক ভাবে কাজ করিয়ে নেয়া।

বিয়ে অনুষ্ঠান চলাকালিন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চাপের ভেতরেও তৈরি থাকা।

অনুষ্ঠান শেষ হবার পর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া , ফেরত নেওয়ার কিছু থাকলে তা খুঁজে নেওয়া।


অতি সংক্ষেপে এটাই হল একটা বিয়ে আয়োজনের কাজ। খেয়াল করলে দেখবেন এসব কাজ করতে আপনার যে যোগ্যতাগুলো লাগবে তা হল, পরিকল্পনা , সংগঠন করা, ব্যবস্থাপনা দক্ষতা, দলগত কাজ, নিয়ন্ত্রন দক্ষতা ইত্যাদি। এসব কিছুই আপনি শিখতে পারবেন সংগঠন করলে। প্রত্যেকটি সংগঠনে যখন প্রোগ্রাম আয়োজন করা হয়, তখন এই সব কাজই করতে হয় ঘুরে ফিরে। ফলে দিন দিন বাড়ে আপনার আন্তঃ দক্ষতা। শুধু তাই নয়, এসব কাজ করার সময়ে আপনার সাথে শখ্য গড়ে উঠবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, জানতে পারবেন প্রত্যেকটা ছোটখাটো জিনিস কোথায় পাওয়া যায় সবচে কম মূল্যে, বিভিন্ন কাজে সাহায্য পাবেন এসব মানুষের।



শুধু কি বিয়ে আয়োজনেই কাজে আসবে আপনার এসব গুণাবলি? আপনি যখন চাকুরীক্ষেত্রে যাবেন , ব্যবসায় করবেন, তখনও কি এসব আপনার কাজে আসবে না? এসব গুণাবলির ফলে আপনি আরও দ্রুত এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে , তাই না?

এতক্ষন প্রফেশনাল কথাবার্তা বললাম , এবার আসল কথা বলি, আপনার একটা ছোট্ট ভাল কাজ যখন দেশের জন্য অবদানে কাজে লাগবে, একজন মানুষের মুখে হাসি ফোটাবে ঐ সুখ কি আপনি কোটি টাকায় কিনতে পাবেন?



একজন সংগঠন করা মানুষ কিন্তু কখনও বখে যায় না, মাদকাসক্ত হয় না, কেন জানেন? তাদের কোন দুঃখ থাকে না, তারা চাইলেও একা থাকতে পারে না, হতাশা তাদের ছুতে পারে না। তারা সুখি ও সৃজনশীল হয়ে উঠে নিজের অজান্তে।

তবে কেন এখনও সি ও সি লেভেল বাড়িয়ে, রেস্টুরেন্টে বিল তুলে, দিনরাত সিগারেট ফুঁকে, প্রিমিয়ার লীগের গোল গুনে জীবন পার করে দিচ্ছেন? আসুন সুখিদের মিছিলে !! আসুন একসাথে দেশকে উপরে নিয়ে যাই !!

পরবর্তী লেখাতে কোন সংগঠন করবেন, অধিক সংগঠন করা উচিত কিনা, এ বিষয়ে লেখার চেষ্টা করব। সমালোচনা করতে ভুলবেন না। বিদায়
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

×