অনেক প্যাচাল হয়া গেছে।
সবাই আর্মির পক্ষে গেছে গা। বিডিআর মানেই এখন ভিলেন। সে দাড়িঅলা হউক, আর দাড়িছাড়া হউক। জোয়ান হোক, বুড়া হোক। সবাই এখন ভিলেন।
সামুতে সবাই এখন বিডিআরের বিচার চায়।
আমিও চাই। কঠিন বিচার চাই। নিখুত বিচার চাই। দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি চাই। খুনীগুলার ভয়ংকর শাস্তি চাই। এমন কাম করার চিন্তাও যাতে কেউ না করার সাহস পায়।
কিন্তু আমি খালি একটা জিনিস চাই না ।
আমি আরেকটা জিনিসও চাই।
আরেকটা জিনিস। অত্যন্ত জরুরি।
অন্তত আমার দৃষ্টিতে।
সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার দাবি জানাই। সেনাবাহিনীতে দুর্নীতির তদন্ত চাই। তাদের শান শওকতের শানে নুযুল শুনতে চাই।
(বিঃদ্রঃ বিডিআর এবং সেনাবাহিনীতে অসংখ্য সৎ, দক্ষ ও মেধাবী মানুষ আছেন। আমি তাদের স্যালুট করি। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


