রুশ বিপ্লব স্মরণে একটি প্রিয় গান
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কমরেড লেনিন আব্রাশা
রচয়িতা : নিগ্রো কবি ল্যাংস্টন হিউজ
অনুবাদ : বিষ্ণু দে
সুর : হেমাঙ্গ বিশ্বাস
রুশ দেশের কমরেড লেনিন
পাথরের কবরে শয়ান
পাশ দাও কমরেড লেনিন
আমাকে যে দিতে হবে স্থান।
আইভান, আমি চেনা চাষী
মাটি মাখা দু'পা আমার
লড়েছি তোমার তরে কমরেড
কাজ সারা হয়েছে এবার।
আমি চিতো কালো কাফ্রি
রোদে আখ কাটি মুঠি মুঠি
দেখেছি তোমার তরে কমরেড
আজকে আমার হল ছুটি।
সংগ্রামী মহা সাল হতে
সাংহাইয়ের পথে ধর্মঘটে
বিপ্লবের তরে অনাহারে
লড়ি মরি, ডরি না সংকটে।
ভেদি অনশন মৃত্যু তুষার তুফান
প্রতি নগর হতে গ্রামাঞ্চল
কমরেড লেনিনের আহ্বান
চলে মুক্তি সেনাদল।
প্রতি প্রান্তর প্রান্তর গিরী দুর্গম
পূর্ব সীমান্তে ধায় পল্টন
তাইমুরিয়ার শেষ দুর্গে
আশ্রয় নিয়েছে দুশমন।
যুদ্ধ-লাঞ্ছিত বিবর্ণ লাল পতাকা
মহা গৌরবে ঊর্ধ্বে উঠি
সদ্য-সিক্ত রক্তের রঙে
হল সহস্র গুণ রঙিন।
নিশ্চিহ্ন হল শত্রু সৈন্য
জাহান্নামে দস্যু বিলীন
প্রশান্ত সাগর তীরে
শ্রমিক পতাকা উড্ডীন।
গানের লিরিকটিতে দু'একটা ভুল থাকতে পারে। সংশোধনী জানালে উপকৃত হব। আরো উপকৃত হব এই গানটির মূল সূর কোথায় পাওয়া যাবে সেটি জানালে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন