এ কবিতার স্বত্ব দিয়ে দিলাম
প্রিয় অরূপ রতন রায় (প্রাক-প্রফেসর)-কে
মৃতদের বয়স বাড়ে না
মৃতদের দলে আমি লিখি নাই নাম
আর তাই যত দিন যায়
দিনে দিনে বয়স ফুরায়
এ পৃথিবী ক্রমশই ম্লান আসে
এই পুরাতন চোখে।
কতদিন বেঁচে আছি
পৃথিবীতে ঢের বাঁচলাম!
তবু দ্যাখো, হাওয়া এসে ঘুরে ঘুরে
কোন গান গায়
তবু রোজ মসৃণ ব্লেডের মতোন রোদ
উঁকি দেয় কোন জানালায়!
আকাশের পানে আমি উঁকি দিতে চাই
তাই আরো বেশি করে মাটির গভীরে চলে যাই --
জানি আমি, জলে শেষে মিশে যেতে হবে
তাই আমি জলে ভেসে যাই।
এই জল, আর কোলাহল, আর সব গান
দিয়ে যাবো তোমাকেই -- প্রিয়তম -- উজাড় বাগান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


