ফাল্গুন -- আহমদ ছফা
০৯ ই জুলাই, ২০১০ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাল্গুন
আহমদ ছফা
কি করে ফেরাই চোখ
চারদিকে ফাল্গুনের উজ্জ্বল পোস্টার
জ্বলছে তরুর শীর্ষে
বসন্তের রঙের আগুন
বাতাসে পড়ছে ফেটে
পুষ্পকণ্ঠে কোমল ঘোষণা
পাতা ঝরো, পাতা ঝরো,
বুড়ো পাতা ঝরো।
কি করে ফেরাই চোখ
শিমুল ছেড়েছে গুটি
আকাশে জ্বলছে যেন আকাশ প্রদীপ
লাল চোখে রক্ত-বর্ণ আগুনের কণা
আকাশ কাঁপছে ডরে
আকাশের গায়ে রাঙা জামা।
কি করে চুপচাপ থাকি
বেবাক নিসর্গ গায় যৌবনের গান
পাতা ঝরো, পাতা ঝরো,
বুড়ো পাতা ঝরো।
কোথায় সরাব নাক
আমের চঞ্চল বউল
দশদিকে ছুঁড়ে মারে ঘ্রাণ
ভাপানো পিঠের মত
আমাদের পৃথিবীর প্রাণ
ডানা ঝেড়ে নড়ে ওঠে
প্রাণের পাতালে রটে কম্পমান বাণী
পাতা ঝরো, পাতা ঝরো,
বুড়ো পাতা ঝরো।
কি করে বধির থাকি
শ্রবণ উঠছে নেচে
বিহঙ্গের কণ্ঠে ঝরে অপূর্ব কুজন
বাতাসে তানপুরা ধ্বনি
আলোড়িত বিলোড়িত প্রাণ
নীরবে মিলাতে চায় ধ্বনিময়তায়
এমন সুন্দর দিনে ঘরে কেবা যায়
বিদ্যুৎবরণী সুরে গর্তের বাসায়
সর্পকুল উঁচিয়েছে ফণা
জুড়েছে উদ্দামনৃত্য সুখবড়
পাতা ঝরো, পাতা ঝরো,
বুড়ো পাতা ঝরো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন