আনন্দ ভৈরবী
-- শক্তি চট্টোপাধ্যায়
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ় শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী।
আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে
বিদ্যুত্-রেখা মেলে।
সে কি জানিত না এমনি দু:সময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিত না হদৃয়ের অপচয়
কৃপণের বামমুঠি
সে কি জানিত না যত বড়ো রাজধানী
তত বিখ্যাত নয় এ হদৃয়পুর
সে কি জানিত না আমি তারে যত জানি
আনন্দ-সমুদ্দুর
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ় শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী।
... ... ...
আমি যাই
-– শক্তি চট্টোপাধ্যায়
যেখানেই থাকো
এপথে আসতেই হবে
ছাড়ান্ নেই
সম্বল বলতে সেই
দিন কয়েকের গল্প
অল্প অল্পই
আমি যাই
তোমরা পরে এসো
ঘড়ি-ঘণ্টা মিলিয়ে
শাক-সবজি বিলিয়ে
তোমরা এসো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


