এই তো ক'দিন আগেও মেয়েটিকে দেখেছিলাম হাসতে খেলতে। কিন্তু আজ তাকে দেখা যাচ্ছে মন মরা হয়ে বসে থাকতে। প্রহর গুনছে মৃত্যুর। সময় সুযোগ পেলেই গলায় দড়ি দিবে নয়তো বিষ খাবে। সে জানতো না যে তাকে ভালবেসেছিল সে শুধু তার দেহটাকে ভালবেসে ছিল। তাকে নয়। সামান্য ভুলের কারনে আজ সে পৃথিবী ছারা পায়তারা করছে। যেন এ পৃথিবী তাকে বাচঁতে দিচ্ছেনা।
** আব্দুল করিম মেম্বার সাহেব পাচ সন্তানের বাবা। জীবনের যা কিছু করেছেন এই সন্তানদের জন্যই করেছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সে সন্তানেরাই তাকে দেখতে পারছেনা। বুড়ো হয়ে যাওয়ায় আজ সে সন্তানদের কাছে বুড়ো। আর বুড়ো মানেই বোঝা।
করিম সাহেব আর বাচতে চান না। মরতে পারলেই যেন তিনি বেচে যান। মানুষের জীবনে এমন সময় আসে যখন সে মৃত্যুকে জীবনের চেয়ে বেশী শ্রেয় মনে করে। করিম সাহেব এখন সে সময়টাই অতিক্রম করছেন।
আমরা কতজন বোকা মেয়ে আর বুড়োদের খবর রাখি। আমাদের চোখের আড়ালে অনেক বোকা মেয়ে আর বুড়োরাই তো এভাবে ধুকে ধুকে মরছে। বেচে থেকেও এরা মৃত।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৭ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





