ব্যাকুল মন অপেক্ষা সইতে চাইছে না। এ মন কৌতুহলের অবসান ঘটাতে চাইছে। আমি চলেছি অবসানের পথে। চলেছি.....চলেছি.....
যতই নিকটে আসছি ততই খুব কাছের লাগছে...।
একেবারে তার সামনে চলে এলাম।
সেই চোখ
সেই ঠোট
সেই চাহনী
কিন্তু আমি মোহিত হইনি। ব্যার্থতা আমাকে এতটুকু শিখিয়েছে, "হারিয়ে যাওয়া কাওকে খুজে বেড়ানো বৃথা" আমি এই কথা টুকু ভাল করেই মনে গেঁথেছি।
একি আমাকে দেখে তুমি খুশি হওনি? তোমার মুখটা এতটা মলিন কেন?
নিজেই নানা প্রশ্ন করে চলেছি নিজেকে। ভাবনার ঢেউ গুলো তীব্র হলো। তার মুখটা এমন কেন? সে কি সুখে নেই?
তুমি কেন সুখি নও? যে সুখের ট্রেন ধরতে তুমি কাছের মানুষকে ছেরে চলে গিয়েছিলে, আজ সেই তুমি কেন সুখে নও। আমি চাইনা তুমি ব্যার্থ হও। যে ব্যার্থতার স্বাদ তুমি আমাকে দিয়েছো, চাইনা সে স্বাদ তুমিও গ্রহন করো। তুমি সুখি হও। অনেক সুখি।
আমার আকাসে হয়তো আর চাঁদ হাসবে না, মেঘেতে ঢাকা ই থেকে যাবে। আমার বসন্তে কোকিলের ডাক গুলো হয়তো মধুর শোনাবে না। আষাঢ়ের বর্ষায় হয়তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করবে না। তবুও এই কামনা, তোমার রাতের আকাসে থাকুক তারার লোকোচুরি খেলা। জোনাকিরা আলো ছড়াক মিটি মিটি করে।
তুমি ভাল থেকো। তুমি সুখে থেকো। আমার সুখ গুলো তোমার সুখ হয়ে যাক।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


