আগের মেমোরী
আমার একটাই বোন। সবার আদরের ও প্রিয় বোন। ছোট কালে আমাকে আমার বোন ই লালন পালন করেছে। আপার বিয়ের সময় আমার বয়স ছিল ৪ বছর। সময়টা ছিল তখন ১৯৮৬ সাল। খুব ছোট হলেও সে বিয়ের কিছু মুহুর্ত আমার এখনোও স্পষ্ট মনে আছে। বিদ্যুৎ না থাকায় ব্যাটিরীর বাল্প জালিয়ে আপাকে সাজাচ্ছিল সেদিন। উঠোনে মেহমান গুলো খাচ্ছিল, কিছু মেহমানের কথাও মনে আছে।
সেদিন আপাকে এই কথা গুলো বললে, আপা অবাক হয়ে বললো “তোর এই কথা গুলো কিভাবে মনে আছে”
তখন যদি আপা স্বামীর বাড়িতে চলে যেত আমিও তার সাথে যাওয়ার জন্য কান্না কাটি করতাম। অনেক সময় গিয়েছিও। দুলা ভাই আমাকে খুব আদর করতেন। এখন যদি কম যাই, তাহলে পুরনো কথা মনে করিয়ে দেয়, “তুমি আগে তোমার বোনের জন্য পাগল ছিলা, আর এখন বোনকে দেখতে মনে চায় না”
আপাও একই কথা বলে। সে সময় যখন আপা আমাদের বাড়িতে আসতো, থাকতো ২/৩ দিন বা এক সপ্তাহ। যখন আবার চলে যেতো আমি তখন বলতাম, “তুমি দুলা ভাইদের বাড়িতে ২ মাস থাকো আর আমাদের বাড়িতে থাকো মাত্র ৫ দিন। সেখানে ২ মাস থাকলে আমাদের বাড়িতেও ২ মাস থাকতে হবে। এই কথা শুনে সবাই হাসতো। আর আমি কাঁদতাম।
মাঝে মাঝে আমার সেই কথা গুলো মনে হলে একা একা বসে হাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


