আগের মেমোরী
সেদিন ক্লাসের ইংরেজী পড়া শিখি নাই। টিভিতে আলিফ লায়লা দেখেই ঘুমিয়ে পড়েছিলাম। তাই পড়া শিখা হয় নাই। পিছনের বেঞ্চেও বসা যাবে না। পিছনের বেঞ্চে আমাকে দেখলেই বলে এই সামনে আয়।
ইংরেজী স্যার গুলা সাধারনত একটু কড়া হয়ে থাকে অন্যান্য স্যারদের থেকে। আলমগীর স্যারকে সবাই ভয় পায়। আমিও পাই। তাই ভাবলাম আজকে যেহেতো পড়া শিখি নাই, আমাকে নিশ্চিৎ কানমলা খাইতে হইবে। কানমলা থেকে বাচার একটা উপায় হলো স্কুল পালানো। বুদ্ধিটা অবশ্য জসিম দিয়েছে। টিফিনের সময় দুইজনে পালালাম। বাড়িতে গেলেও মা পিটুনি দিবে। তাই বাজারে চলে গেলাম।
এক জায়গায় দেখি কিছু মানুষ জড়ো হয়ে আছে। এগিয়ে দেখি সেখানে যাদু দেখাবে। ম্যাজিশিয়ান প্রস্তোতি নিচ্চে। আমরাও দাড়ালাম ম্যাজিক দেখার জন্য। দেখলাম একটা ছো্ট পুলারে বস্তার ভেতরে বেঁধে ফুটবল বানিয়ে ফেলেছে।
এই বার মন্ত্র পড়া শুরু করলো। এই ফাকে বেচারা সবার কাছে আকুল বিননি করলো যে ছোট বড় যারাই আছেন, কেউ আমারে পেটে লাথি মারাবে না। যারা এই ম্যাজিক জানেন, তাদের সে সালাম।
এইবার ফাইনাল পর্ব। ম্যাজিশিয়ান একটা শর্ত দিল, যে আমি বলার আগে পর্যন্ত কেউ নিজ স্থান থেকে পা নড়াবেন না। নড়ালে আমার ও এই ছেলেটার কষ্ট হবে। সবাই নিজের স্থানে দাড়িয়ে রইলো।
একজন সাহসী লোককে তার কাছে যাওয়ার আহবান জানালো। বললো যারা রক্ত দেখে ভয় পান না, তারা গেলে বেশী ভালো হয়। একজন ভদ্র লোক এগিয়ে গেলেন।
একটা লম্বা ধারালো তলোয়ার দিল তার হাতে। বললো এই ভাবে আপনি জোরে এই বস্তাটে আঘাত করবেন। লোকটা জোরো আঘাত করলো। একটা চিৎকার শুনলাম ছেলেটার।
যে লোকটা আঘাত করেছে তার হাতটা রক্তে ভরে গেল। ঐ স্থানটাও রক্তে মেখে গেল। আমি আবার এই সব রক্ত দেখতে পারি না। খুব ভয় পেলাম।
এবার সবাইকে বস্তা খুলে দেখাবে।
আমি বস্তা খুলার আগেই পলালাম। ম্যাজিশিয়ান আমাকে ধরতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। আমাকে মানা করা সত্বেও আমি নিজের স্থান থেকে নড়লাম।
পরে সেখান থেকে জসিম বাড়িতে এসে আমাকে বললো, দুই সেখান থেকে পালিয়ে ভালো করিস নাই। ঐ বেটা বলেছে তোর নাকি তিন দিনের মধ্যে জ্বর আসবে। আমি বিশ্বাস করলাম না।
জীবনে এই প্রথম সরাসরি ম্যাজিক দেখলাম। অবাক করা কথা হলো তিন দিন পরে আমার সত্যিই জ্বর হয়েছিল।
চলবে.........
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।