সবাই দেখি নির্বাচন নিয়া পোষ্ট দিতাছে। আমারও খায়েস হইলো একখান পোস্ট দিতে। বিষয়টা ধরে নিলাম কে জিতবে আগামী নির্বাচনে।
বহুদিন আগে কোন পত্রিকায় যেন পড়ছিলাম, বাংলাদেশে মাত্র শতকরা ৩০ % ভোটার দলের মার্কা বা নেত্রীরে দেইখা ভোট দেয়। আর বাকিরা ভোট দেয় প্রার্থী বা প্রার্থীর প্রচার করা বিভিন্ন এট্রাকটিভ নির্বাচনী ইসতেহার দেখে অথবা গত সরকারের ৫ বছরের কর্ম কান্ড পর্যালোচনা করে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর পর দুইবার কোন দল ক্ষমতায় এসেছে বলেও আমার মনে হয় না।
সব দলের স্বভাব চরিত্র প্রায় এক। ক্ষমতায় গিয়ে ভাবে আর কেউ ভবিষ্যতে এই চেয়ারে বসতে পারবে না। আমি ই এই চেয়ারের মালিক। ফলে লোট পাট করে খাওয়া শুরু করে। দেশে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা। ফলা ফলে দেখা যায় দেশের মানুষ বিপক্ষ দলকেই সমস্যার সমাধানের ঠিকানা মনে করতে শুরু করে।
সুতরাং এইবার এই ভাবে অংক কষলে ধরা যায়, আওয়ামিলীগ ক্ষমতায় আসবে আগামীতে। এটা প্রায় ৭০ % নিশ্চিৎ হয়েই বলা যায়।
আওয়ামিলীগ নির্বাচনী ইসতেহার ঘোষনা করলো, আমি প্রফুল্লিত হই। আমি আনন্দিত হই। দেশের উন্নয়ে অনেকটা ইংগিত পাওয়া যায় এই ইসতেহারে। দরিদ্র সীমা আরো নিচে নামিয়ে আনা হবে। ২০১৩ সাল নাগাত জাতীয় বিদ্যুৎ এ ৭০০০ মেগাওয়াট উৎপাদন বাড়ানো হবে। দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ন করা হবে। আরো অনেক উন্নয়ন করা হবে বলে বক্তব্য দেয়া হলো।
এখন দেখার বিষয় নির্বাচনে জয়ী হয়ে এই কথা গুলো তাদের মনে থাকে। সেই দিনটি দেখার অপেক্ষায় রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


