এই ব্লগে (যেখানে এই লেখাটি পড়ছেন) লেখা লেখি করা বা পড়া সবিই বিনা মুল্যে। বাংলা ব্লগ সম্ভবত এটিই প্রথম দেশে। অন্তত ডিফল্ট বাংলা টাইপিং এর কোন বাংলা ব্লগ এর আগে অন্য কোনটা দেখিনি।
এক দুই করতে করতে আজ ব্লগে অনেক ইউজার। আমার মনে আছে যেখানে লগিনে থাকতো ১৫ থেকে ২৫ এর মধ্যে। ৩০ লগিন হলেই আড্ডা শিরোনামে পোস্ট হতো কারন এত ব্লগার সাধারনত হয় না। আমার মনে আছে ব্লগার চোর একদিন একটা পোস্ট দিয়েছিল। কোন একটা বিষয়ে সবাই আলোচনা করেছিলাম। যাই হোক এই ব্লগারকে আর দেখিনি। হয়তো অন্য নিকে আছে এখানে। আজ এই ব্লগে লগিনেই থাকে গড়ে ৮০ থেকে ১০০ জন। আর ভিজিটরতো আছেই।
এই ব্লগকে আমরা যারা পুরনো তারা সহ নতুনরাও অনেক ভালবাসে। অনুকূল প্রতিকূল সকল অবস্তাতে আমরা এই ব্লগেই ছিলাম।
ব্লগারদের কারনেই আজ এই ব্লগ সরব। কথাটা কর্তৃপক্ষ বিশ্বাস করলেও সম্মান দেখাচ্ছে না। ফলে স্বাধারণ কোন অপরাধে ই ডিলেট করছে ব্লগ।
যে কোন ব্লগারের কাছে তার লেখা অত্যান্ত প্রিয়। যদিও অনেকে মৌলিক কোন লেখা লেখে না, তার পরেও পোস্ট হারালে খুব খারাপ লাগে।
কারো ব্লগ ডিলেট করা মানে সে ব্লগারকে চরম অসম্মান করা। অর্থাৎ এই ব্লগারের এই খানে কোন দরকার নেই। ঘাড় ধরে ঘর থেকে ধাক্বা মেরে বের করে দেয়া মত। আমি মনে করি আমার সাথে কেউ এই আচরণ করলে আমার আর এইখানে আসার দরকার নেই। স্বনামে বা ভিন্ন নিকে, কোন টাতেই নয়।
কিছু ব্লগার না আসলে ব্লগের কিছু হবে না। ব্লগ চলবেই। আর আমারও এই ব্লগে না আসলে পেটের ভাত হজম হবে না, এমনটা না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


