আমার প্রিয় পোস্ট

পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১০

শেয়ারঃ
0 25 0

(ছবি গুলোকে বড় করে দেখতে চাইলে সবার নিচে থাকা ছবিতে গিয়ে রাইট ক্লিক করে Open link in New Tab/new Window তে ক্লিক করুন।)

অনেকেই হয়তো জেনেছেন ৫ মিনিটেই ইউন্ডোজ ইনষ্টল করা যায়। কিন্তু সেটা কিভাবে তা হয়তো জানেন না বা কখনো ট্রাই করে দেখেন নি কারন জানা নেই আসলে কিভাবে এটা ব্যাবহার করা হয়।

আমি একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি যাতে সহজেই আপনি নিজের উইন্ডোজ ব্যাকাপে রাখতে পারেন আর পরে প্রয়োজনে রিস্ট্রোর করতে পারেন। উল্লেখ্য, যারা এই সফটওয়ার সম্মন্ধে জানেন তাদের জন্য এই পোষ্ট না। সামনে আর পড়ার দরকার নেই, প্রথম পেইজে চলে যেতে পারেন।


প্রথমেই আপনাকে ডাওনলোড করতে হবে Acronis True Image Home 2009 ডাওনলোড করে ইনষ্টল করে নিন। ডাওনলোড করতে যেতে হবে এখানে

সফটওয়ারটি ফ্রি না, সুতরাং ১৫ দিনের ট্রায়াল ভার্শন ব্যাবহার করতে পারেন, যদি কিনতে না পারেন।

আপনি যদি সফল ভাবে Acronis True Image Home 2009 ইনষ্টল করে থাকেন তাহলে এবার Start মেনুতে গিয়ে Acronis True Image Home 2009 সিলেক্ট করে Bootable Rescue Media Builder এ ক্লিক করুন। নিচের ছবির মত। এ ক্ষেত্রে আপনাকে থাকতে হবে সিডি রাইটার ও একটা Blank CD. যদি না থাকে তাহলে এই অপশনটি বাদ দিন। এই সিডির কাজ হলো কখনো উইন্ডোজ রান না হলে এই বুটেবল সিডি দিয়ে আপনি আপনার ফাইল রিস্ট্রোর করতে পারবেন।



যাই হোক ধরে নিচ্ছি আপনার কাছে প্রয়োজনীয় সব কিছুই আছে। পরবর্তি ধাপে যাচ্ছি। Next এ ক্লিক করে Acronis True Image Home সিলেক্ট করে নিন।
নিচের ছবির মত।


এবার Next এ গিয়ে পরবর্তি ইউন্ডোতে সিডি রাইটার সিলেক্ট করে নিন। নিচের ছবির মত।


যদি এই মুহুর্তে আপনার Blank CD না থাকে তাহলে ISO Image ফাইল বানিয়ে হার্ড ডিস্কে রেখে দিতে পারেন, যখনি হাতে সিডি আসবে, বার্ন করে নিতে পারবেন। এবার প্রসেস এ ক্লিক করে তৈরি করে ফেলুন বুটেবল সিডি।


এবার আসা যাক যেভাবে ব্যাকাপ করা হয়। একটা ক্লিয়ার উইন্ডোজ ব্যাকাপ নেয়ার আগে কয়েকটা টিপস মনে রাখা ভালো।

১/ মাই ডকুমেন্ট ও সি ড্রাইভের সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। ডাওলোড ম্যানেজার বাই ডিফল্ট মাই ডকুমেন্ট এ একটা Download নামে ফোল্ডার তৈরি করে, সেটা চেক করে প্রয়োজনীয় ফাইল অন্য স্থানে নিয়ে বাকি সব ডিলেট করে ফেলুন।

২/ অপ্রয়োজনীয় সফটওয়ার আনইনষ্টল করে ফেলুন। রেজিষ্ট্রি ক্লিন করুন। এর জন্য CCleaner ব্যাবহার করতে পারনে।

৩/ ব্যাবহৃত ব্রাউজার গুলোর প্রয়োজনীয় সেটাপ করে নিন। যেমন ফন্ট, Favorite website এড করা ইত্যাদী।

৪/ এন্টি ভাইরাস আপডেট করে নিন।

৫/ প্রয়োজনীয় সব সফটওয়ার আপডেট করে নিন।

যাই হোক নিজের প্রয়োজন অনুষারে সাজিয়ে নিতে পারেন আপনার উইন্ডোজ।

Acronis True Image Home 2009 রান করুন। Home ট্যাব এর ব্যাকাপ এ ক্লিক করুন। নিচের ছবির মত।



এবার নিচের ছবি ফলো করুন।


সিলেক্ট করুন সিস্টেম ড্রাইভ।


ব্যাকাপ করা ফাইলটি কোথায় Save করবেন সেটা সিলেক্ট করুন। Save করার সময় অবশ্যই সে ফাইলটি C ড্রাইভ ছারা অন্য ড্রাইভে করবেন। কারন কোন কারন বশত উইন্ডোজ করাপ্ট হলে যেন অন্য ড্রাইভ দেখে তা রিস্টোর করা যায়।

ফাইলের নাম দিন। জেনারেট নেম এ ক্লিক করলে Mybackup নামে একটা ডিফল্ট নাম আসবে ফাইলের। আপনি ইচ্ছে করলে সেটা পরিবর্তন করতে পারবেন, তবে সবার শেষে .tib টা চেঞ্জ করবেন না।


এর পর Next এ ক্লিক করুন। সিডিউল অপশনে এসে Do not schedule এ রেখে (এটা ডিফল্ট হিসেবেই থাকে) Next এ ক্লিক করুন।

এবারে Step এ Full অথবা ডিফল্ট হিসেবে থাকা Incremental রেখে Next এ ক্লিক করুন।

এবারের Step এ কোন কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। সিলেক্ট করলে অনেক সময় প্রসেসিং ফেইল দেখায়। Next এ যান।
ছবি নিচে।


এবারে Step এ যদি ব্যাপ করা ফাইলটাকে পাসওয়ার্ড প্রটেক্ট করতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন। আর না চাইলে এ Step রেখে Next এ যান। ছবি নিচে।


এবারের Step এ কিছু করার দরকার নেই। পরবর্তি Step এ যান।

এই Step তেও কোন পরিবর্তন করার প্রয়োজন নেই। Next এ যান।

এবার প্রসিড এ ক্লিক করুন। ছবি নিচে।


সব কিছু ঠিক থাকলে কিছুক্ষনের মধ্যেই ব্যকাপ প্রসেস শুরু হবে। শুধু মাত্র মাদারবোর্ড ড্রাইভার সহ উইন্ডোজ ব্যাকাপ নিলে ৫ থেকে ৭ মিনিট লাগতে পারে। ফাইল সাইজ হতে পারে ১.৫ থেকে ২ জিবি। আর সব সফটওয়ার সহ নিলে সময় একটু বেশী নিবে এবং ফাইল সাইজ হতে পারে ৩.৫ থেকে ৪.৫ জিবি।

ব্যাকাপ নেয়া সফল হলে মেসেজ পাবেন।


এবার আসি কিভাবে ব্যাকাপ করা ফাইলটা রিস্টোর করবো।
রিস্টোর দুই ভাবে করা যায়।
১/ সরাসরি উইন্ডোজে থেকে।
২/ বুটেবল সিডি দিয়ে।

উইন্ডোজ থেকে যেভাবে রিস্টোর করা হয়, সেটা নিয়ে বলছি।
সেইভ করা ব্যাকাপ ফাইলটাতে রাইট ক্লিক করুন,
নিচের ছবির মত অপশন পাবেন।


Recover এ ক্লিক করুন। Acronis True Image Home অটোম্যাটিক রান হবে। এই অপশনটি আপনি Start Menu থেকে Acronis True Image Home রান করেও পেতে পারেন।
যেমন নিচের ছবি গুলো লক্ষ করুন।






যাই হোক, এবার যে অপশনটি আসবে তাতে কিছু পরিবর্তন করার দরকার নেই।


Next এ এসে এবার শুধু C ড্রাইভটা সিলেক্ট করে দিন।


Next এ যান এবং এবারের Step এ উইন্ডোজকে যদি আগের ড্রাইভের রাখতে চান তাহলে কোন কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই্।



Next এ যান এবং প্রসিড এ ক্লিক করুন।



কিছুক্ষনের মধ্যেই রিস্টোর শুরু হবে এবং আপনার পিসি রিস্টার্ট হবে।

রিস্টোর করতে ৫ থেকে ১০ মিনিট লাগতে পারে। সময় নির্ভর করবে আপনার পিসির গতি ও ফাইল সাইজের উপর। প্রসেস সফল হলে মেসেজ পাবেন এবং এক্রোনিস ক্লোজ করে দিন।

পিসি রিস্টার্ট হবে।

২/ এবার আসি যেভাবে Bootable CD দিয়ে রিস্টোর করা হয়।

প্রথমে আপনাকে মাদারবোর্ডের BIOS এ গিয়ে বুট সিলেক্ট করে দিতে হবে CD/DVD ROM কে।
এর পর Acronis এর বুটেবল সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করিয়ে পিসি Start করুন। আপনার BIOS First Boot হিসেবে সিডি সার্চ করবে এবং Acronis রান হবে। এবার দুটি অপশন থেকে আপনি Acronis True Image 2009 সিলেক্ট করুন।
পরবর্তি Step গুলো উইন্ডোজ থেকে রিস্ট্রোর করার মতই। সুতরাং সেটা ফলো করুন।

রিস্টোর শেষে Success মেসেজ আসলে ওকে দিয়ে ক্লোজ করুন। এবার উইন্ডোজ রিস্টার্ট হবে। যেহেতো বুটেবল সিডিটি এখনোও আপনার সিডি ড্রাইভে আছে, সেহেতো আবার সেই দুটি অপশন আসবে। আপনি এবার উইন্ডোজ সিলেক্ট করুন। ঠিক মত রিস্টোর হলে উইন্ডোজ রান হবে।

পরে BIOS এ গিয়ে বুট চেঞ্জ করে নিবেন। ব্যাস এই টুকুই। এই সফটয়্যানে আরো অনেক চমৎকার কিছু ফিচার আছে, যে গুলো নিজে চেষ্টা করে দেখতে পারেন।

এই সফটওয়ারের কি লাগলে আমাকে মেইল করতে পারেন। :)

 

প্রকাশ করা হয়েছে: সফটওয়ার  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২১
মোঃ আজিজুর রহমান বলেছেন: জানা ছিল, তারপরও পোষ্টটির জন্য ধন্যবাদ
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: Thanks

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: হু :)

৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: যদিও জানা ছিলো, তাও কাজের পোস্ট :)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: থেংকু :)

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: হ্যা সেটা দিয়েও করা যায়।

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: থেংকু।

৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৫
ভুডুল বলেছেন: দইন্যবাদ ণাজিরশাইল ভাই (মজা করলাম) আঈঝু রে মিচ করি।

+
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: থেংকু।

১০. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৭
অক্ষর বলেছেন: বহুত ঝামেলার মনে হৈলো
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: পর্থম পর্থম একটু ঝামেলাই মনে হইতে পারে। :)

০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: অসাধরণ। কিন্তু এমন এক সময় জানলাম যখন উইন্ডোজ ব্যবহার করা বাদ দিয়েছি। তারপরেও ধন্যবাদ।
০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩. ১১ ই জুন, ২০০৯ রাত ১১:৩৭
অরনঝ বলেছেন: Acronis True Image Home 2009 full version cd key

FG4JBTJY-EDP6P82P-AGVPTSZA-GE4762LM-6K3BVW4T-ZZF4RRXE-JK68CW4H-6ZU98N7V
১৪. ২৯ শে জুন, ২০০৯ রাত ১:৫৪
আমিনেই বলেছেন: নাজিরুল ভাই, ধন্যবাদ। শুনেছিলাম এরকম একটা কিছুর কথা - ডিটেলস আজকে জানলাম। আচ্ছা, আমি যদি আমার পিসি এখন যে অবস্থায় আছে (সব ফাইল সহ) সে অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে ফাইল মোছা বা সফটওয়্যার আন-ইনস্টল করা লাগবে কি?
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: না। আপনি যখন ব্যাকাপ তৈরি করবেন তখন যে ড্রাইভটি ব্যাকাপ তৈরি করবেন সে ড্রাইভে যা থাকবে তাই আপনি আবার যখন রিস্টোর করবেন, তখন সব ফাইল ও ইনষ্টল করা সফটওয়ার ঠিক থাকবে।

১৫. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১:১৪
পান্থ বিহোস বলেছেন: যেই লম্বা পোস্ট, পড়তে যতো সময় লাগে তত সময়ে নরম্যালি উইন্ডোজ ইনস্টল করা যায়....... :(
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: আমিও তাই ভাবছি :)

১৬. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: এত লাম্পা !!!!! এক্সপি তে আর ফিরা যাবো না মনে হয় ।
১৭. ২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্ট প্রিয়তে...................:):):)
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: হুম....:)

মুন্না কেমন আছ?

১৮. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৩:০৩
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: নাজু ভাই কেমন আছেন?নাম্বার কি আগেরটা আছে?
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: জি, আগের টাই আছে।

১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১
শিবলী বলেছেন: নরটন ঘোসট মারি ;)

এক্রনিস টা এখনও করি নাই...:)

ধন্যবাদ
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: হুম... সেটাও ভাল।

২০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৬
আহাসান বলেছেন: Acronis True Image Home 2010 এর কী দরকার...
২১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫
বাবর মোহাম্মদ বলেছেন: নতুন সিরিয়াল: H8B7N2WR-EWYZNP7N-XGP6A5N3-BLLWM2N7-QURDRAWK-HH35ECAR-29JC8GP5-BQ5XZFJE
০১ লা মার্চ, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: কোন কি কেউ চাইলে সেটা পারসোনাল মেসেজে দিলে ভাল হয়।

২২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৯
সাগর ঢাকা বলেছেন: এই জিনিসটার কথা শুনেছি , ভালো হলো একটা পোস্ট পেয়ে, প্রিয়তে, ধন্যবাদ :)
২৩. ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৮
পুটু বলেছেন: পোষ্টটির জন্য ধন্যবাদ ।হিরেন বুট সিডির ব্যবহার এমন ছবিসহ বর্ণনা দিলে উপকার হবে। দেয়া যাবে কি?
২৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৬
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
২৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
চোখেরবালি বলেছেন: ভালো লাগল।...
২৮. ২১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
ফিরোজ আলম বলেছেন: পিসিতে সেটাপতো দিতে পারলাম না কি ভাবে দিব।আমি মেডিয়া ফায়ার থেকে ডাউনলোড করছি
৩০. ২২ শে মে, ২০১১ রাত ১১:৪৬
অনির্বাণ রায়। বলেছেন: থ্যাঙ্কস ভাই । অনেক উপকার করলেন ।

আমি ফ্রেন্ড এর ডিভিডি থেকে উইন-৭ কপি করে রেখেছি । এখন কিভাবে সেটা বুটেবল করে অন্য একটা ডিভিডিতে কপি করে রাখব । জানালে খুশি হতাম ।

++
৩১. ০১ লা নভেম্বর, ২০১১ রাত ৩:১৭
শুটিং স্টার লষ্ট বলেছেন: ভেরি গুড পোস্ট, কিন্তু আমার সি ড্রাইভের সাইজ যদি ৬-৭ গিগা হয়ে যায় তাহলে ডিভিডি তে কিভাবে নেব? (এটা মাই ডকুমেন্ট এর অপ্রয়োজনীয় ফাইল ছাড়াই)
২০ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪৩

লেখক বলেছেন: ডিভিডি ৮জিবি সাইজের ডিস্ক তে বার্ন করতে পারবেন।

 

মোট সময় লেগেছে ১.১৩৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ