আমার প্রিয় পোস্ট
- রাগিবনামা - যেমন ইচ্ছে লেখার আমার ব্লগের খাতা - রাগিব
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- শ্রীলঙ্কার জাতীয় সংগীতটির কথা ও সুর যে কারণে অবিকল রবীন্দ্রনাথের ... - ইমন জুবায়ের
- তোমাদের আমাদের পার্থক্য অনেক। আমরা শহীদ জননী জাহানারা ইমাম এর আত্মার সন্তান। - জিসান শা ইকরাম
- মারহাবা !মারহাবা !মারহাবা !মারহাবা ! মারহাবা ! (আপডেটেড) - নুরুজ্জামান মানিক
- স্মৃতির খাতায় জ্বরের ফোঁটা দিয়ে লেখা - রাস্তার ছেলে
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- বৃত্ত - রাস্তার ছেলে
- গল্প: স্বপ্নের হাতছানি - ইমন জুবায়ের
- আহ্ নারী ! ওহ্ নারী ! উফ্ নারী ! ... ... ... হায় নারী !!! - আইরিন সুলতানা
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- আসেন, কবি দীপঙ্কর সেন গুপ্ত'র একটি কবিতার ভিতরে যাই - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কুড়নো জঞ্জাল, পুরনো ঘরের - সৈয়দ আফসার__১৯৭৯
- সিরাজ শিকদার ভুল বিপ্লবের বাঁশীওয়ালা- শেষ পর্ব - অমি রহমান পিয়াল
- সামু ব্লগের সবাইকে জনাব শরদিন্দু শেখর চাকমা এর - জেনন
- আবুল হাসানের কবিতা : নির্জনের আরাধ্য বাতিদান / এমরান হাসান - ফকির ইলিয়াস
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- আমি তার কথা শুনি ওপারের কান্নায় - নির্ঝর নৈঃশব্দ্য
- কতিপয় আলোকচিত্র; প্রকাশখণ্ড- ১ - আশরাফ মাহমুদ
- কাপ্তাই-রাঙামাটি-চট্টগ্রাম মুহূর্ত - আকাশ অম্বর
- আমার লেখা একটি unreleased গান: একা (২) - ইমন জুবায়ের
- ফটো ব্লগ-বাংলার রূপ আমি দেখিয়াছি তাই............. - মুনীর উদ্দীন শামীম
- সিংগাপুর টুর আর অদীতি - আরিয়ানা
- বিবর্তনের কণ্টক - আকাশ অম্বর
- গল্প: বেহালার বাক্স - নির্ঝর নৈঃশব্দ্য
- টেকনাফ ও কক্সবাজার মুহূর্ত - আকাশ অম্বর
- ম্যাগনিফাইং গ্লাস (গল্প) - হিমালয়৭৭৭
- Emily Dickinson: The chariot - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সোনামনিদের জন্য জীবন্ত পুতুল
- ~স্বপ্নজয়~
- ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো / ৫ম পর্ব (শেষ ) - ফকির ইলিয়াস
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- ফুলের নাম- ফুরুস - রাজামশাই
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ব্লগার তাসনিম খলিলের গ্রেফতারের প্রতিবাদ জানাই: - আড্ডাবাজ
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- ইতিহাসের পুনরাবৃত্তিতে ফলাফলের ভিন্নতা কি স্বাভাবিক? - এস্কিমো
- বিষু উৎসবঃ বর্ষবরণ নানান জাতিতে নানান রূপে - কুঙ্গ থাঙ
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- রাতভর বর্ষণে খাক হবো একলাশরীর - নির্ঝর নৈঃশব্দ্য
- ফটো ব্লগ-সীতাকুন্ড চন্দ্রনাথ জাতীয় মহার্তীর্থে কিছুক্ষণ........ - মুনীর উদ্দীন শামীম
- বলয় বন্দনা - রাজন রুহানি
- :: ফটো ব্লগ > ২৬ মার্চ রাতে আমরা ক'জন ::: - অরণ্য আনাম
- পাঠক সমীপেষু (গল্প) - হিমালয়৭৭৭
- বৃষ্টিতে ভিজে যাচ্ছে একটা পাঙ্খো গ্রাম - ইমন জুবায়ের
- বসনিয়ার ধর্ষণ ও বাংলাদেশ ৭১ - অপ বাক
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- কবি নাজনীন খলিল: অবাক বিস্ময় ও মুগ্ধতার আরেক নাম - শেখ জলিল
- প্রকৃতি ও রঙ - ছবি ব্লগ - পারভেজ
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৫ - নুশেরা
- ইচ্ছে করে যাই হেটে যাই অনেক দূর। - সৌম্য
- ফটো ব্লগ-মহাকবি মাইকেল মধুসুদন এর বাড়িতে একদিন - মুনীর উদ্দীন শামীম
- অসতী ফাগুন কিংবা নগ্ন শীত - সবাক
- জাল ছেঁড়া নদী - মুকুল
- পয়সার শব্দে হেসে ওঠে বিমর্ষ ভূ-গোল - আন্দালীব
- অনেক ঘাসের মাঠ - আন্দালীব
- সবার প্রিয় নাজনীন আপার জন্মদিন আজ। - চিটি (হামিদা রহমান)
- ঘুমরোচক নৈশগীত - সবাক
- পনের বছর পর - সুলতানা শিরীন সাজি
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- আলোচনা হতে পারে - সবাক
- চলো দল বেঁধে ইতিহাস হই - সবাক
- স্বীকারক্তি! - রাশেদ
- একটি পদ্য কিংবা অন্তর্গত দ্বান্দ্বিকতা-৩ - টিপু
চাঁদসওদাগরের ডিঙ্গি
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫
এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
দর্পণে বিম্বিত মুখ----অরুন্ধতী;
কেঁপে ওঠে নীল রং জল
তার আরশীতে কনকবরণ নক্ষত্র-জলসা
জলতরঙ্গের উদাসী সুর দোল দিতে দিতে
জলপরীর বিবশ-ডানা স্পর্শ করে ফেলে।
প্রবল মাঝরাতের দোলনায় ঘুরপাক খায় বিভ্রান্ত-জোনাকী
-----কোনটি অধিকতর প্রিয়
সুদূর আকাশ নাকি জলের নক্ষত্র?
ঘুমের ভেতরে ঢুকে পড়ে স্বপ্নের গরল
নদীর প্রেতাত্মাগুলো ডেকে যায়;
হিল্লোলের যে রহস্য
আর অলীক-নৌকাটির কথা বারবার বলে গেছো
--মনসার শাপ-ছোঁয়া চাঁদসওদাগরের ডিঙ্গিখানি?
প্রখর ঢেউ তার আপন হয়না
বিপ্রতীপ-স্রোতে জীর্ণ-বৈঠা
প্রমত্ত হাওয়ায় ছেঁড়া-পাল
তরীখানি ভিড়বে কি চম্পাই নগরীর ঘাটে?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য,(আমার কি-বোর্ডে দাঁড়ির বাটনটা কাজ করছেনা)
অনেক শুভেচ্ছা রইল,ভালো থাকুন,
উধাও ভাবুক বলেছেন:
পুরো কবিতাই অসাধারন !!!এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
প্রথম লাইনটাইতো মনের মধ্যে ভাবনার উদ্রেক করল।
কেমন আছেন আপা ?
লেখক বলেছেন:
এইমাত্র তোমার কবিতাটি পড়ে এলাম /আমি ভালোই আছি, তোমার খবর কি?
ভাল থেকো/
কালপুরুষ বলেছেন:
একটু আগেই লগিন করলাম। সাথে সাথেই তোমার কবিতার পোস্ট। প্রথমবার পড়ে বুঝতে চেষ্টা করলাম। পুরোপুরি সফল নই। দ্বিতীয়বার পড়লাম। এখনো বুঝতে চেষ্টা করছি। কথাগুলো খুব ভাল লাগলো।ভাবছি আজকাল সব নদীর পানিইতো দূষণে আক্রান্ত। অরুন্ধতী দূষিত নদীর জলে কী তার ছায়া দেখতে পায়? দূষিত জলে কী জলপরী এখনো বেঁচে আছে? ইশ্, এক সময় "কপোতাক্ষ" নদী মানেই স্বচ্ছ জলের ধারা, নদীর তলদেশ পর্যন্ত দেখা যেত। এখন সেই জলে নিজের ছায়া পর্যন্ত দেখা যায়না। (এটা কবিতা প্রসঙ্গে মন্তব্য নয়, মজা করলাম)
লেখক বলেছেন:
মজাতো করছোই ---এই কবিতা বুঝতে এতবার পড়া লাগে?
কেমন আছো দাদা?অনেক শুভেচ্ছা/ ভাল থেকো/
ঘুমের ভেতরে ঢুকে পড়ে স্বপ্নের গরল
তরীখানি ভিড়বে কি চম্পাই নগরীর ঘাটে?
তরীখানি ভিড়বে কি চম্পাই নগরীর ঘাটে?
বাহ
মঙ্গলার্থে...
লেখক বলেছেন:
ধন্যবাদ/ কেমন আছেন? আপনার পোস্টগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি --ভালো লাগে/ কিন্তু এই কয়দিনের ভিতর পড়া হয়নি--সময় পাচ্ছিনা পড়ে নেবো কোন না কোন একসময়ে/
শুভেচ্ছা/ ভাল থাকুন/
মুকুল _মল্লী বলেছেন:
''ঘুমের ভেতরে ঢুকে পড়ে স্বপ্নের গরল''----------------------------------
বহু প্রহর অপেক্ষার পর একজন কবির লৌকিক-অলৌকিক ঊর্ণনাভে যখন একটি তৃপ্ত কাব্যের দর্শন পায় ! (যদিও শ্রষ্টার প্রতিটি সৃষ্টির পর অপূর্ণতায় আর একটি প্রসব যন্ত্রনায় ভোগে) কবিতাটি আমার কাছে ঠিক তেমন মনে হয়েছে --------- নাতিদীর্ঘকাল আমি কবিতা লিখিনি ! এমন কবিতার মহে পড়ে --------- খুব নিকট সময়েই কাব্যবনে ফিরতে ইচ্ছে করছে।
দিদি এই কবিতাটির জন্য তোমায় একটা সবুজ পাহাড় আর নয় কিলো লোনাবালি তীর দিলাম----- যা ইচ্ছে তাই করো ! কি চলবে ? (খুব আবেগে তুমি বললাম ) ভালথাকা হয় যেন !
লেখক বলেছেন:
তোমার এই সবুজ পাহাড় আর লোনাবালি তীর---সানন্দে গ্রহণ করলাম। অনেক শুভেচ্ছা রইল ভাল থেকো।
ইমন জুবায়ের বলেছেন:
চমৎকার। অসাধারণ।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
পারভেজ বলেছেন:
শব্দের ব্যবহারটা নজর কাড়ে। ভাবনা তো নিজের মতো করেই হয়; কবিকে সব সময় পুরোপুরি পড়ে ফেলা যায়?
লেখক বলেছেন:
কবিকে পুরোপুরি না পড়া গেলেও নিজের অনুভুতি দিয়ে অনুভব করা যায়। অনেক শুভেচ্ছা । ভাল থেকো।
--মনসার শাপ-ছোঁয়া চাঁদসওদাগরের ডিঙ্গিখানি?
প্রখর ঢেউ তার আপন হয়না
বিপ্রতীপ-স্রোতে জীর্ণ-বৈঠা
প্রমত্ত হাওয়ায় ছেঁড়া-পাল
-----------------------------------------------------
পালহীন নৌকো ভাসে গহীন জলে
আগুন জ্বলে
--------------------------
লেখক বলেছেন: তোমার কবিতা চমৎকার লেগেছে(তুমি করেই বলি কারন আমি অনেক সিনিয়র)
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন:
এর আগের কবিতাটিও পড়ার অনুরোধ রইল।
আমি-ই গণিতের শূন্য বলেছেন:
-----কোনটি অধিকতর প্রিয়সুদূর আকাশ নাকি জলের নক্ষত্র?
জলজ নক্ষত্র বেশি প্রিয় ।
লেখক বলেছেন:
ঠিক আছে----তোমার পছন্দ জানা রইল।
কিন্তু কি হয়েছে বলতো । তোমার ব্লগে আমার ইমেইল এড্রেস দিয়ে এসেছি। যোগাযোগ না করলে মন খারাপ করবো কিন্তু।
অনেক ভাল থেকো। অনেক শুভেচ্ছা।
ভালো লাগা
লেখক বলেছেন:
নদীর চেয়ে আকাশ অনেক বড়---কিন্তু নদীরও পছন্দ করার মতো একটা দিক আছে----নদী আমাদের অনেক কাছে আর আকাশ----সেতো সুদূর!
কেমন চলছে? অনেক অনেক শুভেচ্ছা রইল। ভাল থেকো।
আমি-ই গণিতের শূন্য বলেছেন:
অবশ্যই যোগাযোগ করবো....
আমি মেঘাপুর সহিত দ্বিমত।কিন্তু আপুর কাছে এত সাহসী হওয়ার উপায় জানতে চাই।
আমি কেন পারি না?
লেখক বলেছেন:
ঠিক আছে মেঘের সাথে তোমার যোগাযোগ করিয়ে দেবো। ওর কাছেই জেনে নিও। তবে আমি যা বলবো---জীবনের কোন ক্ষেত্রেই কক্ষণো হাল ছাড়তে নেই। আমি নিজে ছাড়িনা।তোমাকে জেদ ধরে রাখতেই হবে---সাহসী হবার চর্চা করতে হবে।
অনেক শুভেচ্ছা ।
কুমিল্লার পোলা বলেছেন:
খুব সুন্দর করে লিখেন আপনি।আমি তো আপনার ভক্ত হয়ে গেছি।'+'
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। আমি আমার ভক্তদের খুব ভালবাসি।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
অধর বলেছেন:
এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
লেখক বলেছেন:
কেমন আছো অধর ? অনেক শুভেচ্ছা রইল। ভাল থেকো।
লিপিকার বলেছেন:
অসাধারণ কবিতা.....
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন:
তোমার বইয়ের প্রচ্ছদটা কিন্তু চমৎকার হয়েছে।
কেমন আছো? হঠাৎ করে ব্যান খাওয়ার ইচ্ছা হলো কেন?এমনিতেই আগের ব্লগাররা তেমন কেউ আসেনা ব্লগে-----সবাই চলে গিয়ে ব্লগটাকে রাজাকারের আস্তানা বানিয়ে ফেলোনা।
ভাল থেকো। ঠান্ডা মাথায় থাকো।
লেখক বলেছেন:
ধন্যবাদ। ধন্যবাদ।
ব্যান খাওয়ার ইচ্ছা না। অন্যায়ের প্রতিবাদ করলাম আরকি। নীতিমালা ভঙ্গ করলেই তো ব্যানের প্রশ্ন। আমি কত ভালো ছেলে।
লেখক বলেছেন:
তাহলে ঠিক আছে। গুডিগুডি বয়।
ভাল থেকো।
লেখক বলেছেন:
কেন? মন ভাল করে ফেলো তাড়াতাড়ি।
অনেক শুভেচ্ছা রইল। ভাল থেকো।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
দর্পণে বিম্বিত মুখ----অরুন্ধতী;
কেঁপে ওঠে নীল রং জল
তার আরশীতে কনকবরণ নক্ষত্র-জলসা
জলতরঙ্গের উদাসী সুর দোল দিতে দিতে
জলপরীর বিবশ-ডানা স্পর্শ করে ফেলে।
প্রবল মাঝরাতের দোলনায় ঘুরপাক খায় বিভ্রান্ত-জোনাকী
-----কোনটি অধিকতর প্রিয়
সুদূর আকাশ নাকি জলের নক্ষত্র?
ঘুমের ভেতরে ঢুকে পড়ে স্বপ্নের গরল
নদীর প্রেতাত্মাগুলো ডেকে যায়;
হিল্লোলের যে রহস্য
আর অলীক-নৌকাটির কথা বারবার বলে গেছো
--মনসার শাপ-ছোঁয়া চাঁদসওদাগরের ডিঙ্গিখানি?
প্রখর ঢেউ তার আপন হয়না
বিপ্রতীপ-স্রোতে জীর্ণ-বৈঠা
প্রমত্ত হাওয়ায় ছেঁড়া-পাল
তরীখানি ভিড়বে কি চম্পাই নগরীর ঘাটে?
------------------------------------------------------------------------
এইসব ভালো লাগে
+
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
প্রিয় পোস্ট
লেখক বলেছেন:
ধন্যবাদ নির্ঝর । ভাল থেকো সবসময়।
নিহন বলেছেন:
জাক্কাচ ।
লেখক বলেছেন:
আরে নিহন যে-----এতদিন কোথায় ছিলে?কেমন আছো? অনেক অনেক অনেক শুভেচ্ছা।
আশরাফ মাহমুদ বলেছেন:
----কোনটি অধিকতর প্রিয়সুদূর আকাশ নাকি জলের নক্ষত্র?
------------------------
দুটোই। একসাথে নেয়া যাবে তো?
লেখক বলেছেন:
রিতীমতো ভাবনায় ফেলে দিলে-------------------
আচ্ছা ভেবে বলবো।
কেমন আছো? অনেক শুভেচ্ছা।ভাল থেকো।
লেখক বলেছেন:
তাকে আর পাচ্ছোনা মেঘ। ব্লগ মুছে চলে গেছে।
আমার সাথে যোগাযোগ করেছে। তোমার ইমেইল দিয়ে দেবো ওকে।
তুমি কেমন আছো? অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন:
শুভেচ্ছা সারাক্ষণ------------
....................................................................
তরীখানি ভিড়বে কি চম্পাই নগরীর ঘাটে?
আপু অসাধারণ!
ভালো থেকো........
লেখক বলেছেন:
তোমার জন্যও অনেক শুভেচ্ছা। ভাল থেকো।
লেখক বলেছেন:
ধন্যবাদ নম্রতা। তোমার ব্লগে কালকে একবার ঢুকেছিলাম ---মনে হয় কোন মন্তব্য করিনি । তাড়ার মধ্যে ছিলাম আজ এক্ষুণি যাচ্ছি আবার। কেমন আছো? ভাল থেকো।
নিবিড় বলেছেন:
আসলেই খুব সুন্দর কবিতাটি ...চমৎকার ভাষারীতিতে অভিনব আহবান ...+++++++
লেখক বলেছেন:
কেমন আছো নিবিড়?তোমার কবিতাটি পড়ে এসেছি। চমৎকার লিখেছো। অনেক অনেক শুভকামনা রইল।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ । কেমন আছো। সব শুভ হোক।
নীল আলো বলেছেন:
এক কথায় অসাধারণ... অনেক সুন্দর লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
আহমেদ চঞ্চল বলেছেন:
-----কোনটি অধিকতর প্রিয়
সুদূর আকাশ নাকি জলের নক্ষত্র?
অভিনব রোমান্টিক একটি কনফ্লিক্ট।
তরীখানি ভিড়বে কি চম্পাই নগরীর ঘাটে?
এটা শুধু একটা লাইন নয়। যেন সহস্র বছরের সংশয়ী একটা প্রত্যাশা।
লেখক বলেছেন:
অজস্র শুভকামনা।
লেখক বলেছেন:
কেমন আছো? অনেক শুভেচ্ছা রইল। ভাল থেকো।
বিষাক্ত আলো বলেছেন:
"প্রবল মাঝরাতের দোলনায় ঘুরপাক খায় বিভ্রান্ত-জোনাকী"প্রবল মাঝরাত!!!
ভাবছি...
কবিতা যথারীতি অনেক ভালো... ++++++++
লেখক বলেছেন:
শুভেচ্ছা। শুভেচ্ছা। শুভেচ্ছা।
আইরিন সুলতানা বলেছেন:
হুমম...বরাবরের মতই শেষে প্রশ্নবাচক বচন....আপাতদৃষ্টিতে শংকা মনে হলেও পেছনে আকাঙ্খা আছে মনে হলো ...
লেখক বলেছেন:
সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ অবশ্যই দিতে হয়।যাও তোমাকে++++++++++++ দিলাম।
ভাল থেকো।
লেখক বলেছেন:
তোমার উপর খুব রেগে ছিলাম----ভাল্লাছে--গুলো না শুনলে আমার চলেনা।
কেমন আছো? সব খবর ভাল?শুভেচ্ছা।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আপু খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। আমি ভালো আছি। এখন থেকে নিয়মিত হবো। তুমি কেমন আছো? ভালো থেকো।
আমার বাড়ীতে আসার আমন্ত্রণ থাকলো।
লেখক বলেছেন:
হ্যাঁ ভাল আছি। ভাল থেকো।
রাহামনি বৃষ্টি বলেছেন:
ভিঁড়বে
লেখক বলেছেন: ভিড়বে?
আচ্ছা ঠিক আছে.....................।
কিন্তু বাচ্চা মেয়েদের এত রাতে ব্লগে ঘুরাঘুরি করা ঠিক না।
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম বলেছেন:
একটু সহজ ভাষায় লিখলে সবাই একসাথে ভাল হয়েছে বলতে পারতাম। ভালো?
লেখক বলেছেন:
এর থেকে আর সহজ কি হয়?
এই বাচ্চা গুলো দুষ্টুমি করেই না বুঝার কথা বলে--------
শুভেচ্ছা।
শত রুপা বলেছেন:
এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই! এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
এতবড় আকাশ ধরে নেবে নদীর সে বিস্তার কই!
লেখক বলেছেন:
হ্যাঁ আকাশ ধরে নেবার মতো বিস্তার নদীর কখনো হবেনা। কেমন আছো?
অনেক শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















সুদুর আকাশ নাকি জলের নক্ষত্র?
চিন্তায় ফেল্লেন
কবিতা ভাল্লাগছে... ধন্যবাদ কবিকে