ইডেন কলেজের ছাত্রলীগের প্রসঙ্গ নিয়ে ব্লগার সামীয়া চৌধুরীর খালাতো ভাইয়ের বিয়ে ভেঙে যায়। সামীয়া চৌধুরী তার লেখায়, তার খালাতো ভাইয়ের বাংলাদেশী মেয়ে সম্পর্কে মনোভাব তুলে ধরেছিলেন এবং এই প্রেক্ষিতে তিনি প্রশ্ন রেখেছিলেন, বাংলাদেশের উচ্চ শিক্ষিত মেয়েরা তবে কি দেহ ব্যবসায়ী?
সামীয়া চৌধুরীর এই লেখায় অন্যান্যের মতো আমিও মর্মাহত হয়েছিলাম এবং এই প্রসঙ্গে নেগেটিভ মন্তব্য করেছি।
সামীয়া চৌধুরীর এই প্রশ্নে যদিও শালিনতার যথেষ্ট অভাব ছিল কিন্তু এই অপরাধে তাকে ব্লগ থেকে বাতিল অথবা স্থগিত করাটা আমার মনে সমীচিন হয়নি। ব্লগে এ থেকেও যথেষ্ট নোংরা লেখা পোস্ট হতে দেখেছি। আমার মনে হয়, সামীয়া চৌধুরীকে মডারেটরা প্রথমে সাবধান করে দিতে পারতেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



