somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধুমাত্র বড়াইগ্রামে ৩৬ কোটি টাকার মুগডাল উৎপাদনের সম্ভাবনা

১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশের মধ্যে নাটোরের বড়াইগ্রামে সর্বাধিক জমিতে মুগডালের চাষ হয়েছে। দোআঁশ মাটিতে ভালো ফলন হওয়ায়, উৎপাদন ব্যয় কম হওয়ায় এবং প্রাকৃতিক দূর্যোগে এ ফসলের ক্ষয় ক্ষতি কম হওয়ায় উপজেলার সর্বত্র মুগ আবাদ ব্যাপকহারে জনপ্রিয় হয়ে উঠেছে।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাঈদ আলী বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গায় মুগডালের খামার পরিদর্শন করেন এবং মুগবীজ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ সময় কৃষি সচিব বলেন, বড়াইগ্রামের মত সারা দেশের ডাল চাষোপযোগী জেলা- উপজেলাগুলোতে মুগসহ অন্যান্য ডালের চাষ বাড়াতে পারলে বিদেশ থেকে আর ডাল আমদানী করতে হবে না।

বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ১ শ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। এ বছর ৮ হাজার ৩৫ মেট্রিকটন ডাল উৎপাদনের মাধ্যমে এখানকার কৃষকরা প্রায় ৩৬ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা উপার্জনে সক্ষম হবে এবং ২ হাজার ৬ শ ৭৮ মেট্রিক টন ডালের খোসা গো-খাদ্য হিসাবে বিক্রি করে আরও ৮০ লাখ ৩৪ হাজার টাকা বাড়তি উপার্জন করবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। পাশাপাশি ৩৭ হাজার ৫ শ মেট্রিকটন জৈবসার উৎপাদিত হওয়ায় ৫৬ লাখ ৮০ হাজার টাকা সমমূল্যের ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সারের সাশ্রয় হবে। এছাড়া মাঠে ডাল উত্তোলনের কাজে নিয়োজিত কর্মজীবি নারীরা ৮ কোটি ১০ লাখ টাকা উপার্জনে সম হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মুগচাষী আব্দুল করিম (৫০), জামালউদ্দিন (৪৫) ও রয়না গ্রামের আবু বকর সিদ্দিক মন্ডল জানান, মুগডাল চাষে খরচ কম। প্রতি বিঘা জমিতে ১০০০-১২০০ টাকা ব্যয় করলে ভালো ফলন পাওয়া যায়। আবহাওয়া অনুকুলে থাকলে বিঘা প্রতি ৬-৭ মণ হারে মুগডাল পাওয়া যায়। বাজারে এ ডাল ১৮০০-২০০০ টাকা দরে বিক্রি করা যায়। তাছাড়া নিজেদের উৎপাদিত বীজেই এর আবাদ করা যায় বলে বীজেরও কোন সংকট হয় না বলে তারা জানান।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম কামরুজ্জামান জানান, উৎপাদন ব্যয় খুবই কম, কিন্তু বিক্রয়মূল্য বেশি হওয়ায় এবং মাত্র ২ মাসে খরিপ মৌসুমে এ শস্য ঘরে তোলা যায় বলে দিন দিন এ ডাল আবাদে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। এছাড়া এ ফসলের চাষ জমির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত কার্য্যকর ভূমিকা রাখে বলে তিনি জানান।

পাঠক বলুন তো আমাদের আর ঠেকায় কে?B-) আমরা সোনালী স্বপ্ন দেখতে পারি, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা হানাহানি বন্ধ করে আসুন মাঠে নামুন। সোনার ফসল আপনার ঘরে আসবেই, মুখের মলিনতা দুর হবেই। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আত্ন প্রত্যয়ী আমরা। :D
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×