মাননীয় প্রধানমন্ত্রী/শিক্ষামন্ত্রী আমাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না
১০ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা শিক্ষকরা ক্লাশে থাকতে চাই, আমরা রাজপথে নামতে চাই না। কিন্তু আমাদের উপর যেভাবে আপনার সরকার নির্যাতন করছেন তাতে করে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিগত জোট সরকারের আমলে বন্ধ থাকা বেসরকারী শিক্ষকদের টাইম স্কেল/সিলেকশন গ্রেড বিনা কারণে বন্ধ রাখা হয়। তারপর প্রায় ৮ বছর পার হয়ে যাবার পর বর্তমান সরকার সেটি চালু করে। কিন্তু অতিব পরিতাপের বিষয় মাত্র দু’তিন মাস এই সুবিধা পাওয়ার পর বন্ধ করে দেয়া হয়েছে। দুর্মূল্যের বাজারে সাধারণ মানুষের কাতারে শিক্ষক মন্ডলী মানবেতর জীবন যাপন করছে। আমরা চাইলেও আর দশ জন মানুষের মতো ওএমএসে চাল কেনার জন্য লাইন দিতে পারি না। অন্য দিকে গত বছরের ডিসেম্বর মাসের পর বেসরকারী শিক্ষকদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত প্রায় ৫ লক্ষাধিক শিক্ষকের পরিবার পরিজন নিয়ে কি দুর্বিসহ জীবন যাপন করছে। প্রসঙ্গতঃ উল্লেখ্য দেশের শিক্ষা ব্যবস্থার ৯৬ ভাগ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে পরিচালিত। অথচ এটাকে উপো করে শিক্ষা বন্ধব সরকার উল্টো পথে হাটা দিচ্ছেন।
অবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিকক্ষ কর্মচারীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিন, সময়মত মাস ওয়ারী বেতন ভাতা পরিশোধ করুন। নইলে আমাদের রাস্তায় নামা ছাড়া কোন গতান্তর নেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন