সচলের ব্যান বিষয়ে প্রথম আলো সন্দেহ প্রকাশ করেছে
১৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সচলায়তনের ব্যান বিষয়ে ইতিপূর্বে বিডিনিউজের নিউজটার ভিত্তি দুর্বল মনে করেছেন কেউ কেউ। নানা কারণে অনেক সময় সাইট খোলে না। বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবরটি যাচাই করা হয়নি। শুধুমাত্র উদ্যোক্তাদের একজনের কথার ওপর ভিত্তি করে “সাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ” করাটা ঠিক হয়নি বলে অনেকে উষ্মা প্রকাশ করেছেন।
প্রথম আলোর সংবাদেও এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে "সচলায়তন নিষিদ্ধ?" শিরোনামের প্রশ্নবোধক সংবাদে। আজকের পত্রিকার তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ "প্রথম কলামে" বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি লিখেছে- "সচলায়তন নামের ইন্টারনেটভিত্তিক একটি বাংলা ব্লগকে বাংলাদেশে নিষিদ্ধ করার অভিযোগ করেছে ব্লগ কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে ওই ব্লগ যাঁরা পড়েন এবং যাঁরা সেখানে লেখালেখি করেন তাঁরাও একই অভিযোগ তুলেছেন।"
সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে প্রায় অজ্ঞতা প্রকাশ করেছেন। যা পরের লাইনে এসেছে এভাবে- "এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিসিএলের ইন্টারনেটবিষয়ক দপ্তরের বিভাগীয় প্রধান এ বি এম হাবিবুর রহমান কোনো মন্তব্য করতে চাননি।"
ঘুরেফিরে আবার ব্লগ কর্তৃপক্ষের অভিযোগই প্রাধান্য পেয়েছে এভাবে- "ব্লগ কর্তৃপক্ষ বলছে, তাদের কোনো কারিগরি সমস্যা নেই। এ বিষয়ে তারা নিশ্চিত। তবে বাংলাদেশ থেকে ব্লগটি দেখা না গেলেও বিশ্বের অন্যান্য aস্থান থেকে অনলাইনে এ ব্লগে ঢোকা যাচ্ছে।"
প্রথম আলোর সংবাদের লিংক বিডিনিউজের লিংক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন

---
তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না
নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়
তূর্য কোনো রাজনীতি করতো...
...বাকিটুকু পড়ুন
এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে...
...বাকিটুকু পড়ুন