হায় আল্লাহ, কবিকূলের কবল থেকে ব্লগ কবে রেহাই পাবে?
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫
ছাপতে যেহেতু পয়সা লাগছে না, প্রকাশের আগে যেহেতু সম্পাদকের নজরদারির ভয় নেই- তাই যার মন চাইছে, ব্লগে সে-ই কবিতা লিখছে। লিখে ভরিয়ে ফেলছে ব্লগের পাতা। আসলে তো কবিতা নয়, আমরা একে বলতে পারি, ছোট ছোট লাইন একের পর এক বসিয়ে একটা কাঠামো তৈরির প্রাণপণ চেষ্টা। অবস্থা এমন যে, ঘন্টায় ঘন্টায় পয়দা হচ্ছে কাব্য। বাংলাদেশের ঐতিহাসিক প্রজননচক্রও যেন তার সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে ব্লগারের চাইতে কবির সংখ্যা বেশি হয়ে গেছে। 'যার যা ইচ্ছা লিখুক না'- এ কথা বলে দায়মুক্তির সময়ও শেষ হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে রীতিমতো যন্ত্রণা- কাব্যযন্ত্রণা।
পুকুরে নামলে কচুরিপানা গায়ে লাগাটা স্বাভাবিক ভেবে কবিতার পোস্টে ক্লিক না করে শ্রেফ উপেক্ষা করে যাই প্রতিদিন। আমার ধারণা, সামহোয়্যারের ৯০ ভাগ ব্লগার এইসব কাব্যযন্ত্রণা পছন্দ করেন না। এই বিতৃষ্ণা, এই অপছন্দের বিষয়টি বোঝা যায় কবিতার পোস্টগুলোর দিকে তাকালে। প্রায় ৯৮ ভাগ কবিতায় বলতে গেলে কোনো মন্তব্যই থাকে না। এর সরল অর্থ, পাঠক কবিতা পড়ছে না কিংবা কবিতার দিকে পাঠকের আগ্রহ নেই।
অথচ ক্রমাগত এই উপেক্ষা, ধারাবাহিক এই করুণার পরও ব্লগীয় কবিদের সামান্যতম বিরামও নেই। ক্লান্তিহীন চলছে কাব্যযন্ত্রণা। ফলে ব্লগের পাতা কবি আর কবিতায় একাকার। হায় আল্লাহ, পঙ্গপালের মতো এই কবিকূলের কবল থেকে ব্লগ কবে রেহাই পাবে?
একটি ছোট পরিসংখ্যান
আজকে দুপুর দুইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আমাদের কিশোর-তরুণ-মধ্যবয়স্ক ব্লগাররা যেসব কবিতা পয়দা করেছেন, তার মধ্যে কিছু নিম্নে উল্লেখ করা হল-
ব্যাবধান : লিখেছেন মেহেদী ইকবাল রমি,
প্রতিপ্রভ আলোয় সুখ ও সঙ্গম ২ : ছন্নছাড়ার পেন্সিল
রুিটন কের ভালবাসা... : মো:হাফিজুর রহমান তরফদার
সমর্পিত শতাব্দি : েক আিম
প্রস্তাবিত স্লোগান (ভ্যালেনটাইন্স ডে ২০০৯) : রহমান হেনরী
আজ কোনো কবিতা লিখবো না : ফয়েজ রেজা
রহস্যময় সৃষ্টি : চন্দ্র্রালোক
মৌন কবিতা : সৌপ্তিক
আমার একদিকে শুধু তুমি : সূর্য পুত্র ও চাঁদ কন্যা
মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! : হমপগ্র
সব আজ লিখেই দেব আমার কবিতায় : অন্তিম
ভয় : নীল মানব
অথচ আমি : লিখেছেন মেহেদী ইকবাল রমি
জলাধার : লিখেছেন অ রণ্য
নিস্তব্ধতা : লিখেছেন ফয়সাল খালিদ
পারতে আলাদা রাখতে, আমার জন্যেই : লিখেছেন সুনীল সমুদ্র
কাঙ্খিত আকাঙ্খা-১ : মেহেদী ইকবাল রমি
যদি কখনো আমায়, মনে পড়ে যায়.. : শিরোনামহীন
কথার ফাঁকে প্রেমের নাচন : রাহামনি বৃষ্টি
তুমি যেওনা : মাসুদ রানা*
বিডি আইডল বলেছেন:
সময়োপযোগী পুষ্ট...তয় বহুত মাইনাচ আছে কপালে
লেখক বলেছেন: মাইনাস দিলে দিক। অসুবিধা নেই।
লেখাজোকা শামীম বলেছেন:
রেহাই নাই। ব্লগে কবির রাজত্ব। মাইনাসে সয়লাব হয়া যাবেন।
লেখক বলেছেন: মাইনাসের পরোয়া করি না। কিন্তু এই পঙ্গপালগুলারে থামানো জরুরি। রীতিমতো মাথাব্যথা হয়ে গেছে।
সুরভিছায়া বলেছেন:
'পারতে আলাদা রাখতে ,আমার জন্যেই-'এমন কবিতা কি সুলভ ?পড়তে পারছি বেশতো।আপনার সব কবিতায় একই মনোভাব ?
লেখক বলেছেন: ভালো কবি আছেন কিছু। কিন্তু তাদের অনেকেই লিখছেন না। অন্যদিকে দেখুন, এক মেহেদী ইকবাল রমি আজকে ঘন্টাখানেকের মধ্যেই চার চারটি কাব্য পয়দা করে ফেলেছেন!
তবে লেখকের কবিতার প্রতি এমন আচরন কেনো বুঝলাম না। আবার আরেকটা দিক হলো নার্ভাছ৯০ যেহেতু তাই এমনতো হবেই।
লেখক বলেছেন: আসলে এগুলো তো কবিতা নয়, আমরা একে বলতে পারি, ছোট ছোট লাইন একের পর এক বসিয়ে একটা কাঠামো তৈরির প্রাণপণ চেষ্টা। কিন্তু এই চেষ্টা ব্লগের পাতা ভরিয়ে ভরিয়ে কেন করতে হবে?
একজন ব্লগার বলেছেন:
তুমি পারও লুকাল্টক!হে হে, এই ডর দেখায়া লাভ নাই। লুকাল্টক নাকি মাইনাসের "কি জানি" মারে!@লে.জো. শামীম আর বিডি।
লেখক বলেছেন: ঠিক কথা।
আইরিন সুলতানা বলেছেন:
এই কবিকূলের কবল থেকে ব্লগ কবে রেহাই পাবে?----------------------
সংসদের আগামী অধিবেসনে এই প্রশ্ন উত্থাপিত হউক ...
লেখক বলেছেন: ফাজলামি নয়, সিরিয়াসলি এই অরাজকতার একটা বিহিত হওয়া দরকার।
আহসান হাবিব শিমুল বলেছেন:
হাহাহাহাহাহা ঃ)অনেকেই ভালো লেখে কিন্তু।তারপরেও আপনার পোষ্ট সময়োপযোগী।
তবে লক্ষন খারাপ;অনেক মাইনাস আছে কপালে।আপনি পুরা ড্যাম সাহসীলোক।
হ্যাট্স অফ্।
লেখক বলেছেন: আপনার সমর্থন পেয়ে ভালো লাগছে। কেউ কেউ আছেন, ভালো লিখেন। কিন্তু তাদের বেশিরভাগই তো লিখছেন না।
লেখক বলেছেন: সামহোয়্যার নিজেই তো এইসব কবি-অকবির পৃষ্ঠপোষক। কবিতা পাইলেই সংকলিত পোস্টে ঢুকায়া রাখতেছে।
লেখক বলেছেন: পাঁচ কিশোর কবি ইতিমধ্যে মাইনাস দিয়েছে। তাদেরকে ধন্যবাদ।
লাল দরজা বলেছেন:
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনিকবিরা এখনো এই পোষ্টের খবর ঠিকমত পায় নাই মনে হয়
লেখক বলেছেন: ব্লগীয় কবিমাত্রই ফাউল। এদের আবার খবর পাওয়া- না পাওয়ায় কী আছে!
রাহামনি বৃষ্টি বলেছেন:
এর প্রতিবাদে আপনিও কয়েকখানা কবিতা লিখে ফেলুন জলদি।বিষয়টা হচ্ছে মনেরভাব প্রকাশ নিয়ে... আপনি যেভাবে মনের ভাব প্রকাশ করতে অভ্যস্ত অন্যরা হয়তো সেভাবে নয়। যে অভিযোগ আপনি উত্থাপন করেছেন, তার হাত ধরে আপনিও এই পোষ্ট দেয়ার অপরাধে এর চেয়ে তীক্ষ্ন তিরস্কারের সমুক্ষীণ হওয়াটাই স্বাভাবিক ছিলো। যদিও তা হবে না।
কোন রেটিং করি নাই।
লেখক বলেছেন: কিসের মনের ভাব? ৯৫ ভাগ ব্লগার এদের কাব্যযন্ত্রণায় ঠিকমতো ব্লগিং করতে পারে না। আবার ওনারা মনের ভাব প্রকাশ কর্তেছে ছন্দে ছন্দে!
লেখক বলেছেন: হে সময়, আমি হেরে গেলাম তোমার কাছে, আমি সাদা নিশান উড়িয়ে দিলাম, এই যু্দ্ধ শেষ, যে যুদ্ধ শুরু করেছিলাম আমি বহুকাল আগে, যখন আমার শরীরের প্রতি ভাঁজে লাল রক্তের টগবগানি ছিলো, যখন আমার সমস্ত আত্মাজুড়ে আমার প্রিয়াকে পাওয়ার ব্যাকুলতা বজ্র চিৎকারে বেজে উঠেছিলো.....
এইগুলা কবিতা, নাকি কবিতার ছা? এই রাতিফ আরেক কাব্যযন্ত্রণা উৎপাদনকারী।
আমার আর আপনার পোস্টগুলা একনজর দেইখা তারপর বলেন যে, আমার পোস্ট কেউ পড়ে কিনা।
দূরন্ত বলেছেন:
কিন্তু জীবনেও একটা কবিতা লিখতে পারিনি।কয়দিন যাবত ভাব আসতেছে। ভাবলাম ব্লগে কবিতা লেখা শুরু করবো। এর মধ্যে আপনি আবার ভেজাল শুরু করলেন....
কই যে যাই
লেখক বলেছেন: ভাব চাপা দিয়া রাখেন। লিখলে অন্য কোথাও লেখাই ভালো। লিটলম্যাগ দিয়া শুরু করতে পারেন। কিন্তু ব্লগে দিয়েন না ভাই, প্লিজ!
রোবট রাজকন্যা বলেছেন:
আপনি মিয়া কবিতাই বোঝেন না ।
আপনার জন্য ঐগুলান কবিতা না, ঐগুলান ব্লগ পোস্ট ।
আর যারা কবিতার সমঝদার, তাদের জন্য ঐগুলান কবিতা । কথা বুচ্ছেন
লেখক বলেছেন: আমরা আমজনতা যা বুঝি না, সেগুলা ব্লগে না দিলেই তো হয়। সামহোয়্যারের ৯০ ভাগ ব্লগার এইসব কাব্যযন্ত্রণা পছন্দ করেন না। প্রায় ৯৮ ভাগ কবিতায় বলতে গেলে কোনো মন্তব্যই থাকে না। তারপরও এই চক্রিটি একের পর একে কাব্যযন্ত্রণা উৎপাদন করে যাচ্ছে। এইগুলারে ধৈরা থাবড়ানো উচিত।
লেখক বলেছেন: এই পোস্ট দেওয়ার আধঘন্টার মধ্যেই চার চারটা কাব্য পয়দা হৈছে। এক মেহেদী ইকবাল রমি নামের এক কবি ঘন্টাখানেকের মধ্যেই কাব্য সৃষ্টি করেছে তাও চার চারটা। এরকম আরো আছে। এইগুলার কোনো মানে হয়?
দূরন্ত বলেছেন:
জীবনের বিশাল এক স্বপ্ন এইভাবে ধূলিস্যাৎ কইরা দিয়েন না ভাই। আপনার পায়ে পড়ি।
লেখক বলেছেন: ওরে না রে!
চোরকাঁটা বলেছেন:
আমি পড়তে পছন্দ করি! যেটা পড়তে ইচ্ছা করে সেটাই পড়ি!!লিখুক না! ক্ষতি কি?!!
পড়লে পড়বেন , না পড়লে নাই!!
নিজের জন্যই লেখা, কেউ পড়লে ভাল লাগে বলেই সবাই ব্লগে আসে!!
উৎসাহ দিতে না পারেন, প্যাঁদানী নাই বা দিলেন!!!
সবাই কি আর আঁতেল?!!
লেখক বলেছেন: ব্লগের পাতায় লেখা থাকে মনে হয় ১৫টি। এর মধ্যেই ৬-৭টি যদি কাব্যযন্ত্রণা থাকে, তাহলে কেমন লাগে বলুন? বিভিন্নজনের ভালো ভালো লেখা এই উৎপাতে পিছনে পড়ে যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বড়ো কথা, এইগুলা তো কবিতা না, কবিতার ছাও না!
পলাশমিঞা বলেছেন:
কেন ভাই কি হয়েছে? আমিও এক কবি কবিতা পড়ে বিরক্ত হলেত মহা সমস্যা। আমি চাইনা আমার কবিতা পড়ে কেউ বিরক্ত হউক।
লেখক বলেছেন: আবার জিগায়! বিরক্তির শেষ সীমায় আছি।
তারপরও আমার একটু খারাপ লেগেছে কারন কবিতা আমার খুব প্রিয়......তাই যারা কবিতা লিখেন তাদের প্রতি একটা দূর্বলতা কাজ করে আমার মধ্যে।
আর লোকালটক ভাই আপনার পোষ্টের ভাষাটা একটু রুক্ষ হয়ে গেছে,টাইটেল দেখলে যে কেউ ভাববে আপনি ভালো খারাপ সব ধরনের কবিদের দোষারোপ করছেন।সবাই তো আর ঘন্টায় ঘন্টায় পোষ্ট দেয় না।
লেখক বলেছেন: তামিম, ভালো কবিতার স্বাদ পেতে হলে জীবনানন্দ সমগ্র দেইখো, নইলে নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী। আরো কতোজন আছে। এই ব্লগে মাসুদ খান, মুজিব মেহেদী, ব্রাত্য রাইসু, রাগ ইমন- এদের কবিতা পড়ার মতো। এছাড়া ভালো আরো কিছু কবি সামহোয়্যোরে আছেন। কিন্তু তারা অনিয়মিত, লিখছেন না বলেতে গেলে। এর বাইরে আর বাকি সবই ফাউল এবং ভুয়া। বোমা মারলেও এদের মাথা থেকে কবিতা বের হবে না। এইগুলা ব্লগের পরিবেশ নষ্ট করতেছে। খুউব খিয়াল কৈরা।
লাল পিপড়া বলেছেন:
আমি লেখি না
লেখক বলেছেন: দারুণ! খুব ভালো।
কতজনের ভালো লাগছে রে!
প্রথমে মাইনাস দেই নাই, এই বার দিলাম।
লেখক বলেছেন: মাইনাসের গুষ্টি কিলাই। কয়েক বছর চেষ্টা করে দুইটা মাইনাস হয়তো দিতে পারবেন, কিন্তু আধালাইন কবিতা লেখা আপনার পক্ষে ইহজীবনে সম্ভব হয়ে উঠবে না।
প্রীটি সোনিয়া বলেছেন:
ভাল লাগলো...রেটিং করলাম না।
লেখক বলেছেন: আমার বক্তব্য আপনার পছন্দ হয়েছে- এটাই স্বস্তির বিষয়।
লেখক বলেছেন: কিছুক্ষণ আগেই দেখেছি। কবিতার নামে বয়ঃসন্ধিকাল না-পেরুনো এক নির্বোধ কিশোরের ছটফটানি দেখে হতাশ হয়েছি, তা বলাইবাহূল্য!
লাল পিপড়া বলেছেন:
কবিতা লিখে কেমনে ?
লেখক বলেছেন: "সংকলিত পোস্টে" একবার চোখ বুলায়া আসেন, জানতে পারবেন।
লেখক বলেছেন: ![]()
আহসান হাবিব শিমুল বলেছেন:
"কবিতার নামে বয়ঃসন্ধিকাল না-পেরুনো এক নির্বোধ কিশোরের ছটফটানি দেখে হতাশহয়েছি, তা বলাইবাহূল্য"!
হাহাহাহাহাহাহা
বস,আমি তো আপনার ভক্ত হয়ে যাইতেছি।
এর আগে বন্ধু দিবসে একটা জটিল পোষ্ট দিছিলেন তারপর এইটা।
শুধু একটা ব্যাপার বুঝিনা,আপনি কৌশিক ভাইয়ের পিছে লাগেন কেন?
লেখক বলেছেন: ওহ, কৌশিক! সে এক আনন্দায়ক চরিত্র বটে।
লেখক বলেছেন: উত্তম উপায়। সংকলিত পোস্টে নাম ঢোকানোর সহজ তরিকা হল কবিতা পোস্টানো।
লেখক বলেছেন: সময় করে একবার যাবো তাহলে।
আহসান হাবিব শিমুল বলেছেন:
এক পোষ্টে তো আপনারে উত্তর দিছিলাম কৌশিক ভাই ভালো লুক।কেক-পেষ্টি খাওয়াইছে আমারে। জাস্ট ফর কিউরিসিটি,
কৌশিক ভাইয়ের পিছে লাগার কারনটা আমি আসলেই জানতে চাই?
হাসিব মাহমুদ বলেছেন:
ব্লগে সময় দেন । নিজেই বুঝতে পারবেন । তারপরও যদি না বুঝেন তাইলে মনে করবেন দেখার চোখে সমস্যা আপ্নের @ আহসান হাবিব শিমুল
সুশীল সমাজ বলেছেন:
হা হা হাআমার কথা বলি তাইলে।
কৌশিক রে ভালোবাসি সে ছাগু বিরোধি আর নাস্তিক বলে আর অপছন্দ করি তার চামচামী। সে যে হারে সামইনের চামচামি করে তাতে গা না জ্বলার কোন পথ থাকে না।
লেখক বলেছেন: কৌশিক আবার ভিন্নমতও সহ্য করে না। তার পোস্টে একটু ভিন্নমত দিলেই স্থায়ী ব্লক। আমরা অনেকেই তার ব্লগে ব্লকড হয়ে আছি বলতে গেলে কোনো কারণ ছাড়াই।
মোঃ শিহাবুর রহমান বলেছেন:
হি হি !ব্যাপক মজার পোস্ট তো !ভাল কথাই কইছেন !"কবিতা পাইলেই সংকলিত পোস্টে ঢুকায়া রাখতেছে"। ঠিক কথা ।
আবার কবিতা পোস্ট দিলে প্রথম পাতায় একসেস পাইতেও বেশী টাইম লাগে না !!
আবার কিছু ফাউল আছে কবিতা ছাড়া আর কিছু লিখে না !!!
আসলেই ব্যাপক হারে কবিতা পোস্ট ,বিরক্তিকর হয়ে দাড়াতে পারে ।কিন্তু কি আর করা অগো তো আর বাইন্দা থুইতে পারবেন না !!!
তবে একটা নিয়ম করা যায় কবিতা লিখলে সপ্তাহে একটার বেশি পোস্ট দেওয়া
যাবে না ।তাহলে যদি অতি-আচার একটু কমে !!!
আমার পোস্ট দেইখা আমারে আবার গালি দিয়েন না ভাই !
আমি ব্লগের সহ্য ক্ষমতার মধ্যেই লিখতে চাই !!!
লেখক বলেছেন: ঠিকাছে, এইটাও একটা উপায় হৈতে পারে যে, সপ্তাহে সর্বোচ্চ একটা কবিতা।
এম্নিতেই বলেছেন:
"কবিতার নামে বয়ঃসন্ধিকাল না-পেরুনো এক নির্বোধ কিশোরের ছটফটানি দেখে হতাশহয়েছি, তা বলাইবাহূল্য"!
// খাইসে রে!!
"কবিতা পাইলেই সংকলিত পোস্টে ঢুকায়া রাখতেছে"। ঠিক কথা ।
// হিহিহি
লেখক বলেছেন: আসলেই।
আমিও কবিতা পাপী.....
তবে একটি উল্লেখযোগ্য কথা.....
আধুনিক শিল্পকলা(শুধুমাত্র কবিতা নয়) আমজনতার জন্যে নয়।এই শিল্পকলা উপভোগ করার জন্যে এই সংবেদনশীলতা এবং মনন অর্জন করে নিতে হয়।আর একারনেই সকল আধুনিক শিল্পকলাই অজনপ্রিয়।এবং আধুনিক শিল্পকলার উদ্দেশ্য জনপ্রিয়তা নয়।
আর আমার কবিতা এখানে লেখার একমাত্র কারন সংরক্ষন করা।কারো বিনোদনের জন্য নয়।
জনপ্রিয়তা সবসময় শিল্পমন্ডিত হয় না তার উদাহরন স্বরুপ আমার দেখা সবচেয়ে বেশী মন্তব্য পাওয়া পোস্ট টির লিংক দিচ্ছি
Click This Link
লেখক বলেছেন: ব্লগে কাব্যচর্চার নামে যা হচ্ছে, তাকে আপনি তাহলে আধুনিক শিল্পকলার চর্চা বলতে চাইতেছেন? হা হতোষ্মি!
চোরকাঁটা বলেছেন:
আর একটা কথা, কিছু ব্লগার যখন দেখে পোস্ট এ কমেন্ট পরছে না, তখন বার বার ওই পোস্ট রিপোস্ট এর নামে দিতে থাকে!! এটা অবশ্যই নিন্দনীয় (বিশেষ প্রেক্ষাপট ছাড়া) । ভালো পোস্ট চোখে পরবেই!! আমি ২০০৬ এর পোস্টেও কমেন্ট দিয়েছি। ধন্যবাদ
লেখক বলেছেন: হ্যাঁ, যতো নিচেই থাক, ভালো পোস্ট চোখে পড়বেই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সিহাব চৌধুরী বলেছেন:
এজন্যই শাস্ত্রে বলা আছে - গেছোদের দাবা খেলতে নেই ।
যার কবিতা আজকে আপনার হাফ-ব্যাকড রসবোধের কারনে থ্যাশহোল্ডের নিচে পড়ে যাচ্ছে, সেই অনুন্নত কবিতার( আপ্নার সস্তা রসবোধ বিচারে ) কবিদের মননের বিকাশের অন্তরায় এই পোষ্ট বলে, কবিতার( যেকোন ধরনেরই হোক ) সাইনিসিজমে মাইনাস । কবিতা বিচার করার আপনি কোন কলাকোবিদ হে ! তবে আপ্নার ইদানিংকার হাস্যকর বিরোধীতাগুলো নির্মল বিনোদন দিচ্ছে ।
লেখক বলেছেন: সিহাবের মতো লেখক যশোপ্রার্থীদের তড়পানি আর তাদের উগড়ে দেওয়া বমিসমগ্র পাশ কাটিয়ে আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে ব্লগে- এ পুরনো যন্ত্রণা। কী বলবো আর? শুধু বলি, সাকুরায় একটু কম যাওয়ার চেষ্টা করেন। আর গেলেও সেখান থেকে ফিরে অন্তত ব্লগে বসবেন না। খুব হাস্যকর ঠেকে- কী মন্তব্য, কী পোস্ট!
লাল পিপড়া বলেছেন:
ব্লগে নারী কবিদের সংখ্যা বেশী । তাগো নিক মানেই কবিতা ।
লেখক বলেছেন: হুমম!
মুকুল বলেছেন:
বাঁচছি! এই লিস্টের সময়কালে আমি কবিতা নামের কিছু ছাড়ি নাই! 
নাজমুল হাসান সাহেব, এইল্লেইগাই লেখালেখি কমায়া দিছি। ছাইপাশ লেখার চেয়ে না লেখা ভালো!
লেখক বলেছেন: বলেন সুবহানাল্লাহ!
অ্যামাটার বলেছেন:
ওরেরে...এইডা কামের পোষ্ট!!এই কবিগুরুদের যন্ত্রনায় ব্লগানোটাই যেন দায়...
তয় ঢালাও ভাবে নি...২-১টা কালে-ভদ্রে ভালা কোবতেও থাকে।
লেখক বলেছেন: এইসব কবি-অকবিকে ঠেকাতে হবে জোরালোভাবে।
অক্ষর বলেছেন:
তাইলেতো ভালই
বিডি আইডল বলেছেন:
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি
লেখক বলেছেন: ফলে পরিচয়।
অচেনা সৈকত বলেছেন:
এই ব্লগ ছাড়া কে আর আমার কবিতা ছাপাবে বলেন? এইজন্য কবিতা পোষ্টাই, কোন বদ উদ্দেশ্য নাই। প্লাস দিলাম।
লেখক বলেছেন: অর্থহীন কবিতাইবা কেন লিখে ব্লগ ভরায়া ফেলতে হবে? আর কিছু নাই? প্রয়োজনে খোঁচাখুচি করেন, গাইল দেন- কিন্তু তারপরও অর্থহীন কবিতা লেখা উচিত নয়। বিশেষ করে ব্লগের প্রথম পাতায় যেখানে ভালো পোস্টের স্থায়িত্ব এমনিতেই কম থাকে।
লেখক বলেছেন: আল্লাহ বাঁচাইছে!
আমারতো কবি হওনের খায়েশটাই ভালো লাগে আজকাল...
লেখক বলেছেন: উদ্দেশ্যমূলকভাবে নয়, দৈবচয়নভিত্তিতে একটা নাম বাছাই করে নিলাম- কবি মেহেদী ইকবাল রমি। গত দশ কি বারো ঘন্টার মধ্যে এই কবি সাত কি আটটা কবিতা পোস্টাইছে ব্লগে। গতকাল এমনও দেখছি যে, পরপর দুইটি কবিতার পোস্ট প্রথম পাতায়- দুটিই এই মেহেদি ইকবাল রমির। এবং এটিই একমাত্র নয়, এরকম কাব্যযন্ত্রণার উদাহরণ ব্লগে হরহামেশা দেখা যাচ্ছে।
এই বিষয়টারে আপনি কিভাবে দেখতেছেন?
জ্ঞানী মানুষে চারদিক ছেয়ে গেছে!!!!!
লেখক বলেছেন: শিল্পরসিক হিসেবে আপনিই বরং একটু ধারণা দেন আমাদের মতো শিল্পবিমুখদের।
ব্লগে কবিতা সংরক্ষণই যদি আপনার লক্ষ্য হবে, তাইলে বাধ ভাঙ্গার আওয়াজ-এর পাশের টিক মার্কটা তুইলা দিলেই তো হয়। নিচে লক্ষ্য কৈরেন-
![]()
সিহাব চৌধুরী বলেছেন:
আপনার কবিতাবোধের সঙ্কট দেইখা হাসতেই আছি । আমার উগলে দেয়া বমিগুলাতে, তামিম ইরফানকে দেয়া আপ্নার এক্টা কমেন্টে, আপ্নার প্রিয় কবিদের কয়েকজন মাঝে মধ্যে এক্টু পা দিতেন, হাতেও দেন, গালেও মাখেন । বিবেচনা মতে, আপ্নারও সেইটা করা করা উচিত । মাঝে মইধ্যে আইসেন , মাইনাস দিতে ! আর বমিতে যদি কিছু কাজ হয় ! খেক !
যশোপ্রার্থী হওয়া দোষের না শ্লেষের সেইটা আপ্নার কমেন্টে পরিস্কার না । আমি যশোপ্রার্থী না কিন্তু !
আর সাকুরা আপ্নেরে যেই ছ্যাকাটা দিসিল - সেইটার তীব্রতা ভাবতেছি ।
লেখক বলেছেন: আপনি লেখক যশোপ্রার্থী না- একথা শুইনা হাসবো কি কাঁদবো বুঝতে পার্তেছি না। তাইলে এতো তড়পানি কিয়েল্লিগা আপনার?
রাঙা ঠোঁট বলেছেন:
লেখক বলেছেন: অর্থহীন কবিতাইবা কেন লিখে ব্লগ ভরায়া ফেলতে হবে? আর কিছু নাই? প্রয়োজনে খোঁচাখুচি করেন, গাইল দেন- কিন্তু তারপরও অর্থহীন কবিতা লেখা উচিত নয়। বিশেষ করে ব্লগের প্রথম পাতায় যেখানে ভালো পোস্টের স্থায়িত্ব এমনিতেই কম থাকে।কি সোনদর কথা। আপনের কাছ থেইকা এইরম হালকা পোস্ট দেইখা দুস্ক পাইছি।
লেখক বলেছেন: দুষ্ক পাইলে কী আর করা!
বিপন্ন বিস্ময় বলেছেন:
ফালতু পোস্ট।কেউ যদি এক ঘন্টার ভেতরে দশটাও কবিতা লিখে তাতে আপনার এত বিরক্ত লাগে কেন।?আপনি মনে হইতেছে ভিন গ্রহের কবিতা পৈরা অভ্যস্ত!!ব্লগ যদি কবিতা প্রাকটিসের জায়গা হয় তাইলে তো আমি কোনো সমস্যা দেখি না।ব্লগে লিকজতে লিখতে দেখেছি অনেকেই দারুন কবিতা লিখছে,যাদের প্রথম দিকের লেখা হয়তো এতোটা ভালো ছিলোনা।সে যদি দশটা কবিতা লিখেও কবিতার উন্নতি-ই ঘটায় এ তো ব্লগের কৃতিত্ব।
আসলে আমার মনে হয় আপনি কবিতা-ই পড়েননা।
লেখক বলেছেন: "অনেকেই দারুন কবিতা লিখছে"- এই "দারুণ"টা কোন্ পদ্ধতিতে বিচার কৈরা বাইর কৈরা আনলেন?
যত্রমূত্র মলত্যাগ যেমন স্বাস্থ্যের জন্য, তেমনি যত্রতত্র এই কাব্যত্যাগ ব্লগের পরিবেশের জন্যও ক্ষতিকর।
বিপন্ন বিস্ময় বলেছেন:
"আসলে তো কবিতা নয়, আমরা একে বলতে পারি, ছোট ছোট লাইন একের পর এক বসিয়ে একটা কাঠামো তৈরির প্রাণপণ চেষ্টা।"কবিতা কি লাইনের পর লাইন দিয়া না হৈয়া বাণীর পর বাণী দিয়া হওয়া উচিত?নাকি উপদেশের পর উপদেশ দিয়া,নাকি রুপকের পর রুপক দিয়া,নাকি ভিনগ্রহের বাক্য দিয়া হওয়া উচিত কিনা এইডা কৈয়া দিলে বালা লাগতো...।
লেখক বলেছেন: খুব লাগছে?
বিপন্ন বিস্ময় বলেছেন:
লাইনের পর লাইন না দিয়া আয়াতের পর আয়াত দিয়া কবিতা লেকলে আপনের মনে হয় আরো বালা লাগতো,কি কন??
মানুষ বলেছেন:
তবে এইটা ঠিক ব্লগে আজকাল পড়ে মনে রাখার মতো কবিতা খুব কমই চোখে পড়ে।
লেখক বলেছেন: সত্যিই! ছাপতে যেহেতু পয়সা লাগছে না, প্রকাশের আগে যেহেতু সম্পাদকের নজরদারির ভয় নেই- তাই যার মন চাইছে, ব্লগে সে-ই কবিতা লিখছে। লিখে ভরিয়ে ফেলছে ব্লগের পাতা।
মখআলমগীর বলেছেন:
এইসব কবিদের ডেপুটেশনে সুশীল ব্লগে পাঠাইয়া দেওনের প্রস্তাব করতেছি। এই জন্য দরকার পরলে ব্যাপক প্রচারনা চালানোর জন্য এই অধমও আছি।
সুশীল ব্লগে কবতের ছড়াছড়ি আর কয়দিন পরেই কবিতা সংকলন বাইর করব ওরা তাই ঐখানে লিখলে একঢিলে দুই পাখি মারন যাইব কবিভাইসাবেরা। আর সংকলন বাইর কইরা জাতীয় শোক দিবস বা শামসুর রহমানের মৃত্যুদিনেও সেই পোস্ট স্টিকি কইরা রাখব। ব্যবসা বইল্লা কথা।
আমি আর বাদ যাই ক্যান, আমিও একটা কবিতা লিখি:
সবার উপরে ব্যবসা সত্য
তাহার উপরে নাই
লেখক বলেছেন: এইসব ভুয়া কবি ও কবিতার বিরুদ্ধে আমাদেরকে একযোগে লড়াই করতে হবে। নইলে ব্লগের পরিবেশ ঠিক রাখা যাবে না।
এখন একটু শান্তি শান্তি
লেখক বলেছেন: শান্তি মানে! এর চাইতে বড়ো প্রশান্তি আর কিছু নাই।
















