somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব শালা কবি হবে, পিপীলিকা পণ করেছে উড়বেই

২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওপরের লাইনটি বাংলাভাষার অন্যতম এক প্রধান কবি মোহাম্মদ রফিকের

আমার বাসার ইন্টারনেট সংযোগটি বিগড়ে যায় প্রায়ই, যখন-তখন। গতকাল অকবিদের নিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে একই দশা। ঘন্টাখানেকের চেষ্টাতেও আর সংযোগ পাওয়া গেল না।
অফিসে এসে পিসি খুলে দেখি গতরাতে রীতিমতো ঘূর্ণিঝড় বয়ে গেছে ব্লগের ওপর দিয়ে। আমার ওই পোস্টের পার্শ্ব-প্রতিক্রিয়ায় ১০-১২টি পোস্ট (বেশিও হতে পারে) পড়েছে গতরাতেই। কয়েকটি পড়েছে আজ সকালেও। আমার পোস্টটি ৩৩ জনের ভাল লেগেছে, ৪৫ জনের ভাল লাগেনি। যাদের ভালো লেগেছে, তাদের ধন্যবাদ। যাদের ভালো লাগেনি তাদেরও। তবে আমার অনুমান বলছে, মাইনাসদাতা ৪৫ জনের মধ্যে মাত্র ২০ জন অকবি। বাকি ২৫ জন চিত্রনায়িকা ববিতার ভক্ত। এই জায়গায় বোধহয় একটা ভুল হয়েছে। চিত্রনায়িকা ববিতা আমারও প্রিয়। ব্লগীয় কবিতার সঙ্গে যুক্তিযুক্ত তুলনাটা আসলে হতে পারতো চিত্রনায়িকা ময়ূরীর সঙ্গে। তারপরও আমার পোস্টে তুলনা হিসেবে ববিতার নাম এসেছে। আসলে অপকবিতার সঙ্গে মেলে এমন শব্দ নায়িকামহলে আর কীইবা আছে?

যা হোক, সবচেয়ে বড়ো কথা, সবচেয়ে বড়ো প্রাপ্তি এই যে, ভিমরুলের চাক কিংবা অপকবিদের দূর্গে ঢিল কিংবা গোলাটা মোটামুটি সফলভাবেই নিক্ষেপ করা গেছে। তাতে আশানুরূপভাবে অকবি আর অপকবিরা ক্ষেপেছে। ক্ষেপে যাওয়া মানেই একধাপ পতনের দিকে এগিয়ে যাওয়া। যতো বেশি ততো।

যে ব্লগে মাসুদ খানের কবিতায় পাঁচটা ক্লিক পড়ে না, যে ব্লগে জনৈক মেহেদী ইকবাল রমি কিংবা আরিফুল হোসেন তুহিনই প্রধান কবি, সেই ব্লগ নিয়ে আমার তেমন উচ্চাশা নেই। তবে সময় থাকলেই অপকবিদের দূর্গে আঘাত হেনে যেতে হবে ক্রমাগত, যতো বিপত্তিই আসুক না কেন। মনে রাখতে হবে, অকবিমাত্রেই অলস, নির্বোধও বটে। আর অপকবিতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবচেয়ে বড়ো কথা, কবিতার নামে অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৭
৬৩টি মন্তব্য ২২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×