somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখী মানুষের র‍্যাঙ্কিং এবং শুভঙ্করের ফাঁকি

০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল থেকেই দেখলাম ভার্চুয়াল জগতে সবাই বেশ উত্তেজিত একটা র‍্যাঙ্কিং নিয়ে। র‍্যাঙ্কিং এ বলা হয়েছে যে বাংলাদেশ নাকি বিশ্বের ১১তম সুখী দেশ !! বাংলাদেশ থেকে বেশ ভালোভাবেই পিছিয়ে আছে পৃথিবীর মহাপরাক্রমশালী দেশগুলো। যেমন- ভারত (৩২), যুক্তরাস্ট্র (১০৫), যুক্তরাজ্য(৩১), চীন (৫০), রাশিয়া (১২১) ইত্যাদি।
এখন প্রশ্ন হল, আসলেই এই র‍্যাঙ্কিং আমাদের ক্ষেত্রে কতটুকু কার্যকর। বাংলাদেশের র‍্যাঙ্কিং এর বিশ্লেষণে গেলে আমরা দেখতে পারি যে র‍্যাঙ্কিংটা করা হয়েছে তিনটা উপাত্তের গড় থেকে।
প্রথম উপাত্তঃ
কতটূকু ভালো আছে দেশের মানুষ (Experienced well being):
এখানে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৫১টা দেশের মাঝে ৮৮তম। এ ব্যাপারে আসলে কিছু বলার নাই। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হাজার অনিয়ম আর কষ্টের মাঝেও মানুষজন আনন্দের সাথে জীবন পার করে। কিন্তু অধিকাংশ অধিবাসীর জীবনযাত্রার মান যেহেতু নিম্ন তাই বাংলাদেশ বেশি উপরে উঠতে পারেনি।

দ্বিতীয় উপাত্তঃ
গড় আয়ু (Life expectancy):
বাংলাদেশের অধিবাসীদের গড় আয়ু সারাবিশ্বের তুলনায় বেশ নিচের সারিতে। কিন্তু একেবারে খারাপ অবস্থায়ও নেই। তাই এখানে বাংলাদেশের অবস্থান ১৫১টা দেশের মাঝে ৯৬তম।

তৃতীয় উপাত্তঃ
ব্যবহৃত প্রাকৃতিক শক্তি (Ecological footprint):
এখানেই বাংলাদেশ ছক্কা মেরে দিলো। অনেক রথী-মহারথী দেশকে পিছনে ফেলে ৩ নম্বরে আসাটা চাট্টিখানি কথা না। কিন্তু শুভংকরের ফাকিটা এখানেই।
বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এখানে শিল্প কারখানা অনেক কম। তাই অন্যান্য শিল্পোন্নত দেশের মত প্রকৃতির উপর অত্যাচার এখানে হয় না। এর মানে এই না যে, আমাদের অবস্থা ভাল। উন্নত দেশের প্রাকৃতিক সম্পদের ব্যবহার এতই বেশি যে, পৃথিবী গ্রীণ হাউজ এফেক্টের সম্মুখীন হচ্ছে। এবং এর কুফল ভোগ করছে আমাদের মত স্বল্পোন্নত দেশগুলো। এবং অদুর ভবিষ্যতে এর জন্য আমাদের হয়তোবা চরম মূল্য দিতে হতে পারে। আমাদের নিজেদের দেশের অবস্থাও কিন্তু ভালো না। এক ঢাকা শহরেই পরিবেশ দূষণের মাত্রা এতই বেশি যে এটি এখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী নগরী হওয়ার দিকে ধাবমান।

তাহলে অবস্থা কি দাড়াল ?? আমরা যে র‍্যাঙ্কিং নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছি তা আসলে আমাদের প্রকৃত অবস্থা তুলে ধরে না। বরঞ্চ এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। এটা ঠিক যে জাতিগতভাবে আমরা অনেক অতিথিবৎসল এবং অল্পতেই তুষ্ট সম্প্রদায়। কিন্তু বাস্তবতা শুধু "সাদা মন" নিয়ে চলে না। নিজেকে সাময়িকভাবে সুখী ভাবলেও ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে তা নিয়ে ভাবাটা অত্যন্ত জরুরী।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৭
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×