somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার রাজপথের উৎপাতঃ 'সিটিং সার্ভিস' ও 'গেটলক' :

১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে বাড্ডা থেকে যথারীতি রওয়ানা হয়েছি। রাস্তায় নামতেই নতুন পেরেশানী শুরু । বাড্ডা রামপুরা হয়ে মতিঝিলে চলাচলকারী এই রুটের 'সুপ্রভাত' (পূর্বের ১০ ও পরে বুড়িগঙ্গা) বাসগুলো হঠাৎ করেই 'গেটলক' লিখে চলাচল শুরু করেছে। অথচ গতকালও ওগুলো স্বাভাবিকভাবে চলেছে। ফলে যা হবার তাই হয়েছে। শতশত যাত্রী বাসে উঠতে না পেরে দাঁড়িয়ে আছে । সমস্যা হচ্ছে যে এই রুটে চলাচলের জন্য এই 'সুপ্রভাত' বাসগুলোই হচ্ছে যাত্রীদের প্রধান বাহন। মজার ব্যাপার হলো কিছুদিন পূর্বে এই বাসগুলোই 'সিটিং সার্ভিস' নাম দিয়ে একই ভাবে চলাচল করে জনগণকে প্রচুর কষ্ট দিয়েছে। তখন প্রতিরোধ এবং প্রতিবাদের মুখে এবং পত্রিকায় লেখালেখির কারণে এগুলো আবার স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছিল।
ট্রাফিক ব্যবস্থায় ঢাকা সিটির অভ্যন্তরে আসলে কোন 'সিটিং সার্ভিস' কিংবা 'গেটলক' এর অনুমোদন বা আইন নেই। যেখানে যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা নিতান্তই অপ্রতুল , সেখানে এই ধরনের কোন ব্যবস্থা থাকবে না এটাই স্বাভাবিক । এটা হচ্ছে মালিক সমিতির সিণ্ডিকেটের একটি চাপিয়ে দেয়া অবস্থা । সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়া পাশ কাটিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে লাভবান হবার জন্যই এরা এগুলো করছে। এবং এই বেআইনী কাজগুলো ঘটছে প্রশাসনের নাকের ডগায়। আমরা যতটুকু জানতে পেরেছি তা হলো যে , এভাবে জনগণকে জিম্মি করে কিছু পরিবহন মালিক ও সমিতি যে অতিরিক্ত টাকা আদায় করছে তার একটা অংশ প্রশাসন তথা ট্রাফিক বিভাগের উচ্চস্তর পর্যন্ত যাচ্ছে। যে কারনে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট উপস্থিত থেকেও এই ধরনের চরম অন্যায়কেও ছেড়ে দিচ্ছেন এবং ঘটতে দিচ্ছেন। সেই সাথে এর বখরা রাজনৈতিক নেতারাও গ্রহন করছেন। ঢাকা শহরের বিভিন্ন রুটে সময়বুঝে পরিবহন সিণ্ডিকেটগুলো এরকম জুলুম করে চলছে সাধারণ যাত্রীদের সাথে।
আসলে যে-ই ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নতির কথা বলুক না কেন, এই সমস্ত অন্যায়, অবিচার রোধ না করা পর্যন্ত ঢাকার পরিবহনে শৃঙ্খলা আনা সম্ভব নয়। ভেতরটা ঘুনে ধরা অবস্থায় বাহিরটা পরিপাটি করে গড়ে তোলা যাবে না। আমাদের প্রতিবাদ শোনার কেউ আছে কিনা জানি না, তবে যাত্রীদের হয়রানী বন্ধ না হলে ঢাকার পরিবহনে কোন উন্নতি করা সম্ভব নয় - এটা নিশ্চিত করেই বলতে পারি।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×