বৃষ্টি হচ্ছে.........
কেউ দেখেনি।
দূর দূর থেকে হেসে আসা শান্তিবাহী বিন্দুগুলোকে
কেউ দেখেনি।
স্বচ্ছ সমুদ্দুরে আনন্দের খেলা! কেউ দেখেনি।
ভিজে যাবার ভয়ে সশব্দে বন্ধ হয়ে গেলো জানালা
দরজা এবং মনের অলিন্দগুলো।
ত্রস্তপদে ভিতরে যাই
আরো ভিতরে।
আপনায় ডুবে আমরা ক্রমাগত হারিয়ে ফেলি নিজেকে।
আর বাইরে দুহাত বাড়িয়ে প্রকৃতির উচ্ছ্বাস..
বৃষ্টি হচ্ছে.... , বৃষ্টি...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



