আমার প্রিয় পোস্ট

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

মাঝখানে শুরু অজানায় শেষ-(পর্ব-১)

২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১

শেয়ারঃ
0 0 0

.......তারপর থেকে দিন বদলের পালায় একটা একটা দিন ঝরে পরে ।প্রচন্ড বৃ্ষ্টির মধ্যেও ঘুমাতে ইচ্ছা করে না সায়েক এর ।সকাল সাড়ে সাতটায় কোচিং ক্লাস কিন্তু এখন তো সাতটা দশ বাজে ।ধরপড় করে ঘুম থেকে উঠে কোনোমতে দাঁত ব্রাশ করেই সে তৈরি হয়ে পরে ।কোন টি শার্টটা পড়বে সেটাতো কালকে রাতেই ঠিক করে রাখা ছিল।এক দৌড়ে সে বের হল রাস্তায় আর পিছনে শুনতে পেল মা বলেই যাচ্ছে -নাস্তা খেয়ে যা বাবা ..।প্রতিদিন নাস্তা খাওয়াটা একটা ব্যপক ঝামেলা মনে হয় সায়েক এর ।কাজের বুয়ার হাতের রুটি সে খায় না ।কেমন জানি ঘিন্না লাগে যদিও সে শুচিবাই নয় তারপরও কিছু কিছু ব্যপারে তার চরম নাক শিটকানি আছে।এই যেমন মা এর হাতে রুটি না বানালে খাবে না ,কাজের লোককে নিজের আলমারি ধরতে দিবে না,গ্লাসে কারো হাতের দাগ লেগে থাকলে সে ঐ গ্লাসে পানি খাবে না ইত্যাদি ।

"মামা ফার্মগেট মোড়ে যামু তাড়াতাড়ি যায়েন"- বলেই একটা লাফ দিয়ে রিক্সাতে উঠল সে।প্রতিদিনের ব্যস্ত নগরী এই ঢাকা শহরের একই চেহারা দেখতে দেখতে একদম ফেড আপ সায়েক।রিক্সায় বসে দোকান গুলোর গ্লাসে সে নিজের চেহারা দেখে নিল বারবার।চুলটাও দেখে নিল পাশে সিগনালে থামা গাড়িটাতে ।একটু দাড়ি দাড়ি ভাবটা ভালোই লাগছে।তখন বাজে সাতটা পঁয়ত্রিশ।নেমেই দৌড়ে ঢুকল ক্লাসে ।গতকাল পড়া শেষ করেছে এই ক্লাসের।ওহ এটা কোন ক্লাস তাতো বলা হয়নি।সায়েক পড়ে ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে ঢাকার গভর্নমেন্ট ল্যবরেটরি স্কুলে।এখন সে এসেছে এইমস কোচিং সেন্টারে ।এখানে সব বিষয়ে ক্লাস করানো হয়,নোট দেয়া হয়,পরীক্ষা হয়।সব ভালো ভালো বিশ্ববিদ্যালয় আর মেডিকেলের ভালো ভালো ছাত্র ছাত্রীরা ক্লাস নেয় এখানে । ছাত্র হিসাবে সায়েক বেশ ভালো কিন্তু একটু আলসে এই যা সমস্যা।

ক্লাসে ঢুকেই মনটাতে একটা হু হু করা বাতাসের ঝাপটা লাগলো তার। যে মেয়েটার পাশে সে সব সময় বসত আজকে ঐ মেয়েটা আসে নাই ।কিন্তু এটা বাতাসের বইবার কারন নয়।কারনটা হল মাডাম এর চশমা বদল।ভারী ফ্রেমের চশমাটা বাদ দিয়ে একটা সুন্দর রিমলেস চশমা পড়ে এসেছে লাবনি ম্যাডাম।দেখতে খুব অসাধারন সুন্দরী না হলেও লাবনী ম্যাডাম অনেক কিউট।ঠায় দাড়িয়ে চশমা পড়া ম্যাডামকে দেখে একদম কালকে রাতে পড়া শীষেন্দু মুখোপাধ্যায়ের নায়িকার মত লাগছে.....।

চলবে......।

 

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৭
হিমালয়৭৭৭ বলেছেন: এক্সপেরিমেন্টটা ব্যাপক লাগল।।। চলতে থাকুক।।।

তবে শিরোনামটা দেখে আগেই অনুমান করা যাচ্ছে লেখা হঠাৎ করে শেষ হয়ে যাবে।।। পূর্বানুমান পঠনের ক্ষেত্রে বিরাট সমস্যা করে।।।।তাই শিরোনামটা ভিন্নকিছু হলে এক্সপেরিমেন্টটা ১০০% সফল হবে।।

পরের পর্বের অপেক্ষায়।।।।
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন: এই তো বস
এরকমই কিছু একটা হবে দেখি কি করতে পারি

একদমই এক্সপেরিমেন্টাল লিখা ।সাথে থাকার জন্য ধন্যবাদ

২. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৯
আবু সালেহ বলেছেন:
চলুক তবে....
কোথায় শেষ হয় গিয়ে...দেখি...
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৯
নুশেরা বলেছেন: শুরুটা সুন্দর লাগল, গতিময়। চলুক...
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: থ্যাংস

৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২০
নাফিস ইফতেখার বলেছেন: আহা! ম্যাডাম দেখে ভালো লাগা! নিজেকে খুঁজে পেলাম। বর্ননা চমৎকার। :)
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: হিহি তাই নাকি ...নায়কের নাম পাল্টায়া নাফিস করে দিব নাকি ??

৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
মেঘাচ্ছন্ন বলেছেন: দারুণ লাগলো.......।

চলুক.....পরের পর্বের অপেক্ষায়..........
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৯
বিবেক সত্যি বলেছেন: হুমমম... গল্পের সাথে আছি ... পরের পর্বের অপেক্ষায় রইলাম... : ))
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: খুব ভালো লাগলো .।ভালো থাকুন

৭. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
মমমম১২ বলেছেন: এত অল্প।
পরের পর্ব তাড়াতাড়ি দিয়েন একটু বড় করে।
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ঠিক আছে ।

৮. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬
হিমালয়৭৭৭ বলেছেন: শিরোনামটা তাইলে চেঞ্জ কইরা দেন, পাঠকরে একটু ঘোরের মধ্যে রাখেন।।।। এত সুন্দর একটা এক্সপেরিমেন্ট পাঠক আগেই ধরে ফেললে এক্সপেরিমেন্টের আনন্দ থাকেনা।।।
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: কি দিব চিন্তা করতেসি ...।

৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২২
জেরী বলেছেন: হুমমমমমমম......চলুক.......।
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: ওকে

১০. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৪
উধাও ভাবুক বলেছেন: পরের পর্বের অপেক্ষায়....


শীষেন্দু মুখোপাধ্যায়ের কোন গল্পের নায়িকার মত !

ভাল আছেনতো !
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: সাথে থাকার জন্য থাংস ....

নীল থেকে লাল হয়ে গেলেন কেন?
লাল হল রিপাবলিকান আর নীল হল ডেমোক্রাট
বেদনা নীল আর লাল কি জানিনা

কাহিনী কি ?আমি ভাল আছি ...কোন গল্প জানিনা হিহিহিহি

২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
কঁাকন বলেছেন: ঠিকমত চলে যেন X(
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: হিহিহি আপনের লাল হওয়া দেইখা টাসকি খাইলাম

চেষ্টা করব ঠিক মত চালানোর কিন্তু আকসিডেন্ট হলে আমি দায়ী না...:-))))

১৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪০
কঁাকন বলেছেন: লালা হওয়া দেইখা টাস্কি খাওয়ার কি আছে ব্লগের বেশিরভাগ লেখক ধারাবাহিক শেষ করে না
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: হিহি ঠিক আছে আমি করমু...

১৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: এতো ছুডু কেলা?মাইনাচ:D
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আর কইস না....মাত্র বন্ধ পাইলাম ...কয়দিন বাসায় আছি .।তাই এই পরজেক্ট হাতে নিলাম আর কি ।নেক্সট পর্ব টাইম নিয়া লিখুম নে

১৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
উধাও ভাবুক বলেছেন: লাল হল বিপ্লবের রং।
তবে আমি বিপ্লবের চিন্তা করে দেইনি। আর একটু পরিস্কার হওয়ার চেষ্টা করছি আরকি ! এমনিতেতো নিভৃতচারী...
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: হুমম এখন বুঝলাম ...

১৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯
উধাও ভাবুক বলেছেন: আমার লেখার মন্তব্য কৈ ??????
২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: খেয়াল করিনি .দিয়ে এলাম মাত্র

২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ঠিক হায়..

১৮. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
আতিকুল হক বলেছেন: শুরুটা খুব ভালো হয়েছে। প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছ। একটা দারুন সিরিজ আশা করছি।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: থেনকু ভাইয়া

১৯. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
অদৃশ্য বলেছেন: ১পার্টটা ভালো লাগলো। পরেরটা এখোন পড়তে যাব।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: অহ থাংস.।ভালো থাকুন

২০. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৫
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: নিবিড়, পরিচিত কিছু অভিজ্ঞতা জীবনের সর্বস্তরে নির্মোহ দৃষ্টিকে শাণিত করে, যে-জীবন যে-অনুভবগুলো স্পন্দমান, তার পরিচয় তো আমরা নিরন্তন পেয়ে থাকি।

নিবিড়, সব পাঠকের মতো পড়েই মন্তব্য করতে পারিনা, কারণ যে কোন লিখা ৩/৪ পড়ে ভাললাগার অনুভব কখনো তৈরি হয়, কখনো হয় না; সে আমার ব্যর্থতা..........

গল্পটা চলুক...........
ভাল থাকুন।
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন: আমি কিছুই বলব না ....আর ২৭ ঘন্টা পরে আপনার ব্লগে যাব..ওখানেই লিখব

২১. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০
চানাচুর বলেছেন: ভালই তো। পরেরটায় যাই।:)
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭
কালপুরুষ বলেছেন: পড়লাম। সাবলীল বর্ণনা। ভাল লাগলো।
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ নিন.....বুটের ডাল ট্রাই হবে আজকে

২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
প্রথম পর্বটা পড়ে নিলাম।
এ গল্পের নায়ক সায়েক আর ম্যাডাম লাবনি।
দেখা যাক শেষ পর্বে বিষয়টি কোন পর্যায়ে গেলো।
শুরুটা ভালো হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: শত ব্যস্ততার মধ্যেও পড়ার জন্য খুব খুশি হলাম ভাই য়া ....

শেষ পর্ব খুব তাড়াতাড়িই দিয়ে দিব...

অনেক সুখবারতা বয়ে যাক আপনার প্রানে

 

মোট সময় লেগেছে ১.০৮৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিনিদ্র আমি একা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই