আমার প্রিয় পোস্ট
- উপন্যাসে চরিত্রধারণার রূপান্তর / রফিকউল্লাহ খান[ - অনন্তমুখ
- আমি কোনদিন অস্বীকার করতে পারবোনা এই ছবিগুলো বাংলাদেশের না!!!!!!!! - কবি ও কাব্য
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- পলাশীর মর্মান্তিক ট্র্যাজেডি ও আমাদের শিক্ষা - মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী
- ওয়েব ডিজাইনার ও ডেভেলপারদের জন্য প্রয়োজনীয় কিছু টুলস - তারেক আনোয়ার
- কিভাবে আমি আস্তিক হলাম। - মেহেদী পরাগ
- যারা দু:সাধ্য GRE-এর প্রস্তুতি নিচ্ছেন - আশিস
- ডাটা রিকভারি টুল দিয়ে আপনার স্ক্র্যাচ পরা CD/DVD থেকে ডাটা উদ্দার করুন - মঈনউদ্দিন
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- নোয়াখালীতে নেই নোয়াখালী - সাইফুল্যাহ কামরুল
- সেক্স ক্রিমিনাল রনি’র অজানা তথ্য - স্পাইডার
- আমার বানানো সাইট YouTube এর ভিডিও ডাউনলোড করার.... একটু দেখেন ও রিভিউ করেন - সিউল রায়হান
- Eid SMS Collection - মহসিন০৮
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- নোয়াখালীর ভাষা শিক্ষা --আই ই এলটিএস থেকে কম না ব্যাপারটা - শ।মসীর
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- টিউটোরিয়াল : কিভাবে সহজ পদ্ধতিতে নতুন পোস্ট লিখবেন? - টিম সেভেনটিন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- কিশোরগঞ্জের বৃহত্তম গনহত্যার স্মৃতি বহন করে আছে বড়ইতলা স্মৃতি সৌধ,সাড়ে তিন শতাধিক নিরীহ গ্রামবাসীকে যেখানে হত্যা করা হয় নৃশংসভাবে - রাজ০০৭
- ছোট্ট একটা উপহার নিবিড়ের জন্য - জেমিনি
- নভলেট > মনামি উপাখ্যান > স্মৃতিরা ঘুমায় না > - মনজুরুল হক
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল - jewelosman
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- জলাবদ্ধ শৈবাল - কালপুরুষ
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সময়টা ঠিক ছিলনা বোধহয় - কালপুরুষ
- সুপ্রভাত বাংলাদেশ : দিনবদলের বাঁকে শিশুদের শৈশব ফিরে পাবার গল্প - মেহরাব শাহরিয়ার
- দুঃখবিলাস/সুখবিলাস ও আমার জীবনের কিছু পেইনকিলার - অপ্সরা
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- শুধু তোমার জন্য - সুলতানা শিরীন সাজি
- রূপকথা হয়ে যায় আমাদের গ্রাম - নাসিমূল আহসান
যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার??
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬
গোল একটা ফুলে ওঠা পেটে হাত রেখে নতুন মুখের আগমনে প্রতিটি বাবা-মারই আকাঙ্ক্ষা থাকে কখন বাচ্চাটা কথা বলবে,কখন ছোট্ট দাঁতের ফাঁকে মুচকি হাসবে,কখন একটা হোচট খেতে খেতে হাটতে শিখবে ।দীর্ঘদিন প্রতীক্ষার পর নতুন মেহমান এলে তার জন্য কত আয়োজন-দাদী -নানীর আদর আর গল্প বলা,ভাই -বোনের স্নেহ আর পরম মমতায় ঘেরা আত্মীয়দের মিস্টি মুখ।নাম রাখার জন্য এর কাছে ওর কাছে যাওয়া আর পৃ্থিবীর সবগুলো আদরে তুলতুল গাল ভরে উঠা।কিন্তু আমার জন্য তো কারো প্রতীক্ষা ছিল না! কেউ আমাকে স্বাগত জানায়নি! আমাকে পাবার জন্য দেখার জন্য কারো মনে তো একবারো আশা জাগেনি।জন্মের পর কেউ কোলেও তুলে নেয়নি বরং ঘৃ্ণায় ধিক্কার দিয়েছে।অনেকে অস্পৃ্শ্য মনে করেছে,করুনা করে কেউ ডাস্টবিনে ফেলে দিতেও বলেছে।কেন??
আমার কি তুলতুলে গাল ছিল না?আমি কি জন্মের পর মায়ের কোলে মুখ লুকাইনি?আমি কি পৃথিবীর আলোতে বন্ধ করা চোখ একবার মেলতে চাই নি?হয়ত চেয়েছি কিন্তু আমার চাওয়াটা ছিল অজন্মার অভিশপ্ত চাওয়া।
হ্যা বেজন্মা হিসেবেই কোন এক অকারনে সবার না চাওয়ার মধ্যেই পৃ্থিবীতে আশা।যে আগমনে মায়ের খুশী পরিণত হয় বিভীষিকাতে ,সমাজের সুশীলতা পায় বিষাক্ত ছোবল--সেই ছোবলই আমি।
শুনেছি আমার জন্মের ইতিহাস।খুব বনেদি ঘরের মেয়ে ছিলেন আমার মা।নানা ভাই আদর করে ময়না ডাকতেন মাকে ।খুব রূপবতী আর দুধের মত ফর্সা ছিলেন বলে ভাই ডাকতেন পরী বলে।দুই ভাই বোনের মধ্যে আমার মা ছিলেন ছোট ।তাই আদরটাও তার ছিল বেশী।মামা আর নানাভাই দেখে শুনে সুশিক্ষিত পাত্রের সাথে মার বিয়ে দিলেন।সুন্দর সাজানো গুছানো সংসার আর সংসার ঘেরা স্বপ্নেরা এঁকে বেঁকে জীবনটাকে তখন উপভোগ্য করে তুলেছে।এক বছর পর তাদের একটা ফুটফুটে ছেলে হল।সে আমার ভাই,তখন ওর দুবছর হবে হবে।দেশে যুদ্ধ লেগেছে ।মা 'রা পরিকল্পনা করল গ্রামের বাড়ি যাবে ঢাকা ছেড়ে দিয়ে। যুদ্ধ তখন সবে শুরু হয়েছে মাত্র।বুদ্ধিজীবিদের ধর পাকর চলছে।ঢাকা শহরে কারফিউ তারপরও যে যেখান থেকে পারছে পালিয়ে যাচ্ছে।এপ্রিলের ৩ তারিখ ছিল সেদিন ।আমাদের বাবুর জন্মদিন ।ছোট্ট বাবুর জন্য তার বাবা একটা খেলনা নিয়ে খেলছিল।আমার মা ছিলেন রান্না ঘরে।কিছুক্ষন পর বুটের শব্দে ভরে গেল সিড়ি ঘর।দরকায় কড়া পড়ল।নিভীক কলমধারী লোকটা বাবুকে কোলে নিয়ে দরজা খুলতে গেল।এক নিমিষেই একদল পাকসেনা পুরো ঘরটা ভরে ফেলল।লোকটাকে একটা কথাও বলতে দিল না। পেটে সজোরে একটা লাথ্থি দিয়ে ফেলে দিল। কোল থেকে পরে গেল বাবু ।বাবুর কান্নার শব্দে মা চলে এল।মাকে দেখে লোভাতুর চোখগুলো চকচক করে উঠল। মা এর তখন হুশ নেই ।মা বাবুকে কোলে তুলে নিলেন।বাবা তখন মাটিতে গোঙাচ্ছেন আর উঠতে চেষ্টা করছেন।উপর্যুপুরি বুটের লাথ্থি তখন তার উপর।একসময় বেয়নেট আর বাট এর পর বাট পরল।রক্তাক্ত অবস্থায় একটাই অনুরোধ করে যাচ্ছিলেন তিনি--আমাকে যা খুশি কর যত চাও মারো--মেরে ফেল কিন্তু ওদের কিছু করো না।
সেনা অফিসারের কথাটা খুব পছন্দ হল, সে আস্তে আস্তে লাজহীনতাকে সাদরে বরণ করে নিতে থাকলো।আমার মার দিকে ক্রমশ এগিয়ে গেল।বাবুকে বুকে ধরে মা তখন চিৎকার করছে বাবার কাছে বাঁচাও বাচাও বলে।অসহায় বাবাটা নিরুপায় হয়ে যতবার মাথা তুলতে চাইল ততবারি বেয়নেট আর বুটে ক্ষত বিক্ষত হল।চিৎকার করে সে বলে উঠল-- আমাকে মেরে ফেল।কিন্তু ওরা বাবাটাকে মারল না। আমাদের আদরের বাবুকে মা এর কোল থেকে নিয়ে ছিটকে ফেলল অফিসার দেয়ালে।আর বাবার সামনেই অফিসার কুড়ে কুড়ে শ্লীলতাহানী করল আমার জন্মদাত্রীর।পরে ব্রাশ ফায়ারে ঝাজরা হল বাবা নামক লোকটার শরীর আর মা কে ওরা ধরে নিয়ে গেল ক্যম্পে।মা এর উপর প্রতিদিন চলত হাড্ডির লোভে কুকুরের মত ঝাপিয়ে পড়া পশুগুলোর নির্যাতন।কখনো একজন কখনো দুজন আর কখনো ১৫ জনকেও মনোরন্জন করতে হট হতভাগ্যি জননীর।মরে পড়ে থাকা একটা লাশ হয়ে পরে থাকতেন ,ঝাপসা হয়ে উঠা চোখে দেখতে পেতেন তখনও চলছে পশুগুলোর উল্লাস।একসময় যাবতীয় চাহিদা পূরনের পর যখন মার বুকের সপন্দন ও না শুনার উপক্রম হল তখন মাকে ওরা ফেলে দিল রাস্তায়।ভাগ্যের কি কি নির্মম পরিহাস...আমার মা মরলেন না।বিধাতা বোধহয় আরো দুভার্গ্য লিখে রেখেছিলেন তার ললাটে।একারনেই যুদধ শেষ হতে না হতেই জন্ম নিলাম "আমি "--নাম পরিচয়হীন এক বেজন্মা।
মা আমাকে ফেলে দেননি ডাস্টবিনে,আমার মুখে হয়ত বাবুকে খুঁজার চেষ্টা করছিলেন।এক পাহাড় কলঙ্কের স্তুপ মাথায় নিয়ে আমাকে রেখেছেন। কি পরিচয়ে আমার??কে আমার বাবা???কেন দুনিয়ায় আসার জন্য কেন এত প্রবঞনা আর লান্ঞনা সহ্য করতে হয় আমার মাকে?আয়নাতে নিজের চেহারা দেখলে একটা পশুর মুখ কেন ভেসে উঠে??এর জবাব কেউ দেবেন? একবার ভেবে দেখুন আমার কষ্ট ।আমার তো কোন দোষ ছিল না ....আমিওতো চেয়েছিলাম আর সবকটা মেয়ের মত বেড়ে উঠতে ...আমিও বাঁচতে চাই সবার মত...।
আমার মায়ের নিশ্বাসের বাতাসে যে পতাকা আজ পত পত করে উড়ে তার কাছে এ প্রশ্ন গুলি বাতাসের সাথেই মিলিয়ে যায়....আর আমি বেঁচে থাকি বাংলাদেশের একটা জীবন্ত ইতিহাস হয়ে......
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কঁাকন বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থেকেন ।
অপ্সরা বলেছেন:
খুব সুন্দর লিখেছো।
লেখক বলেছেন: ধন্যবাদ
সুহেল রাজজ বলেছেন:
মা তো আপনার একা গর্রব নয় সকলে।আমার খুব ইচ্ছা হয় এমন মা,কে মাথার তাঁজ বানিয়ে রাখতে। আমরা মরতে জানি সবকিছু হারিয়ে নিঃস্ব হব তবু অন্যায়ের কাছে পরাজিত হব না ।।আমার মায়ের নির্যাতিত নিশ্বাসের বাতাসে যে পতাকা আজ পত পত করে উড়ে তার কাছে এ প্রশ্ন গুলি বাতাসের সাথেই মিলিয়ে যায়....আর আমি বেঁচে থাকি বাংলাদেশের একটা জীবন্ত ইতিহাস হয়ে...... ।এই একটু শান্তা যে আমাদের পতাকা কে আর বলতে পারবেনা পরাধীন। সুন্দর হয়েছে ধন্যবাদ।
।
লেখক বলেছেন: আমাদের পরাজয় আমাদের বোধ এ ,নীতিহীনতায়,দৈন্যদশায় আর ঘুনে ধরা রাজনীতিতে ।দেশের জন্য আমরা যতই কথা বলি না কেন কতটুকি করে দেখি্যয়েছি বলুন তো ??
পরাধীন পতাকা কি শুধু যদি বলার জন্যই দরকার ছিল?এর পিছনের ত্যগ গুলো কোথায় গেল?কতটুকু মুল্যায়ন করতে পেরেছি ?
আপনাকে আনেক ধন্যবাদ।লিখাটা বড়।সময় নিয়ে পড়েছেন তাই।
ভালো থাকুন ।
আইরিন সুলতানা বলেছেন:
যুদ্ধশিশুদের কোন দোষ নেই । শ্রদ্ধা সেই মায়েদের যারা সাহসের সাথে সেই যুদ্ধ শিশুর অস্তিস্তকে ধারন এবং লালন করেছে । তবে দু:খ হয় আমাদের জন্য, যেই মুক্তিযৃদ্ধ নিয়ে এতো আবেগ আমাদের, ঠিক সেখানে, এই আমাদেরই যুদ্ধশিশু এবং বীরঙ্গনাদের নিয়ে কেমন জানি নিশ্চুপ, ইতঃস্তত একটা ভাব জাগে । ধন্যবাদ নিবিড় ।
লেখক বলেছেন: শ্রদ্ধা সেই মায়েদের যারা সাহসের সাথে সেই যুদ্ধ শিশুর অস্তিস্তকে ধারন এবং লালন করেছে
অবশ্যই । আমরা তাদের জন্য কতটুকি করতে পরেছি ভাবলেই খারাপ লাগে।আপনার সাথে একমত।এই ইতস্ততাকে কাটিয়ে উঠতেই হবে আমাদের।
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: থাংস আফছার ভাই।ভাল আছেন তো?
শেরিফ আল সায়ার বলেছেন:
চমৎকার লিখেছেন। যে সব মা' রা আজ শুধুই ইতিহাস তাদের কথা আমরা একবারও ভেবে দেখি না। সেই অসহায় মা এবং সেই অসহায় শিশুদের কথা এ জাতি সহজে বলতেই চায় না। বড় বড় বুদ্ধিজীবীদেরও দেখেছি কেনো যেনো তারা এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে চান। কারণটা আমি বুঝি না। তারা হয়তো ভাবেন, এটা লজ্জার একটি বিষয়। কিন্তু আমার কাছে, এই ঘটনাগুলো ইতিহাসে গর্বের..............
লেখক বলেছেন: আমরা সাহস করে গর্ব করতে চাই কিন্তু আমাদের সমাজ এটাকে ঢেকে রাখে।একবার ভেবে দেখুন ঐ মেয়েটার বিয়ের কথা।আমরা কি পারব সাহস করে ঘরে তুলতে পারিবারিক বাধা উপেক্ষা করে এরকম মেয়েকে?
সোশাল প্রিজুডিস গুলো কিভাবে কাটিয়ে উঠতে হয় আমার জানা নাই।
আপনার মন্তব্য পড়ে ভাল লেগেছে ভাইয়া।ভাল থাকবেন।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন ছুঁয়ে গেলো নিবিড়.............এত সুন্দর করে লিখলে কি করে?
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: খুব মন খারাপ চিল আজকে ।ব্যাপার টা নিয়ে খুব ভাবছিলাম আপু।
ধন্যবাদ অনেক ।ভালো থাকো সর্বদা।
হমপগ্র বলেছেন:
অনেক ভাল লাগল!
লেখক বলেছেন: অ---নে---ক ধন্যবাদ
শুভ কামনা রইল
লেখক বলেছেন: মনটা আমরও খারাপ শিবলি ভাই ....কেন জানি সব বদলে দিটে ইচ্ছা করে।
আপনি কেমন আছেন?জন্মদিন কেমন কাটলো??
শুভকামনা নিন
পথিক!!!!!!! বলেছেন:
ভাল হৈছে
লেখক বলেছেন: থাংস.....আশা করি ভাল আছেন
লেখক বলেছেন: ধন্যবাদ
সুরভিছায়া বলেছেন:
অহংকারের , সে সাথে করুন এ সবের জন্য ত্যাগ যারা স্বীকার করেছে ,তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না ; নিজেকে আয়নায় দেখতে লজ্জা হয় ,কে আমি ,কি আমার পরিচয় ? ভীরু ,লোভী আর কাপুরুষ ছাড়া কিছু নয় ।অনেক ধন্যবাদ নিবিড় ।
লেখক বলেছেন: সেটাই তো আপু ।তোমাকে আর কি বলব?তোমার একটা লিখা দেখে মুন্ক্তিযুদ্ধের সাথে তোমার পরিবারের কথা জেনেছিলাম।আমাদের কি কিছুই করার নেই ??
তোমাকেও অনেক ধন্যবাদ ...।
অনেক সুখী থেকো
লেখক বলেছেন: ধন্যবাদ ।
আশাকরি লিখাটি কিছুটা হলেও ব্যপারটি নিয়ে ভাববেন।
বরুণা বলেছেন:
কঁাকন বলেছেন: অসাধারন
লেখক বলেছেন: থাংস ....।আমি আপনের সেনাপতি না?
ভাল না হয়ে কই যাই বলুন
লেখক বলেছেন: পড়ে ছেন জেনে কৃ্তজ্ঞতা প্রকাশ করছি।
শুভকামনা রইল
...অসমাপ্ত বলেছেন:
নিবিড় ...অসাধারন...বরাবরের মতই চমৎকার লিখেছেন। ....এই মাসটা আসলে আমরা সবাই সিজনাল দেশপ্রেমী হয়ে যাই। ...অনেক কথা নামক আবর্জনা দিয়ে নিজের দেশপ্রেম জাহির করার চেষ্টা করি।
কিন্তু ভাববার মত বিষয়গুলো সযত্নে এড়িয়ে যাই। ....ঠিক সেরকম একটি বিষয় নিয়ে চমৎকার লিখেছেন। ....হ্যাটস অফ।
এবং প্রিয়তে।
লেখক বলেছেন: ....এই মাসটা আসলে আমরা সবাই সিজনাল দেশপ্রেমী হয়ে যাই। ...অনেক কথা নামক আবর্জনা দিয়ে নিজের দেশপ্রেম জাহির করার চেষ্টা করি।
কথাগুলো মনে খুব দাগ কেটে গেল।ধ্রুব সত্য কথা,এই এখন আমি লিখছি হয়ত এ মাস চলে গেলে লিখব না..আর কেউ পড়বেও না..
তার মানে কি ?আমরা কি আসলেই কনফিউজড?আমার জন্ম মুক্টিযুদ্ধের ধারে কাছেও না।তবুও যতটুকু পারি জানতে চেষ্টা করি।
সবারই উচিত জানা কিন্তু দেখেন জানতে গিয়েও কি ইতিহাস বিকৃ্তি /
প্রিয়তে থাকতে পেরে কৃ্তজ্ঞতা রইল।ভালো লেগেছে ও চিন্তা করেছেন দেখে আবারও ঢন্যবাদ জানাই।
ভালো থাকুন
জেরী বলেছেন:
এত হৃদয়গ্রাহী লেখা লিখলেন কিভাবে....................???যুদ্ধশিশুদের ও অন্য ৮-১০টা বাচ্চার মতন বাচার অধিকার আছে.......।
লেখক বলেছেন: এই্তো
অবশ্যই অধিকার আছে ।কেমন ন আছেন
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক তোমাকে চানাচুর ।
কেমন আছ?খবর কী?পড়াশুনা চলছে ঠিক মত?
মুড়ির সাথে তেল মিশিয়ে কাচা মরিচ আর পিয়াজের সাথে মাখিয়ে এক অনন্য ভাল থাকা হয় যেন।
মনজুরুল হক বলেছেন:
থ্যাংকস।ছুঁয়ে যাওয়া লেখা! গর্ববোধ করছি। এর পরও কেউ কিছু অতিরিক্ত ভাবলে ভাবুন,ক্ষতি নেই। সত্যি খুব ভাল লাগছে লেখা দেখে।
এই মাসটায় এমনিতে ভাল লাগার উপলক্ষ নেই, মেকি বিজয়ের ফানুস ওড়ানো ছাড়া!
খুব মন খারাপের পর এটা পড়ে ভাল লাগার অনুভূতি। তবে এন্ডিংটা আরো ভাল হতে পারত। পি.লিডভ এর "তানিয়া" এর "আনা ফ্রাঙ্কের ডাইরি" পড়ে দেখুন,এই ধরণের বর্ণনা আছে।
সমালোচনার ভয়ে কি আমার পোস্টে যাওয়া বন্ধ করলেন?
লেখক বলেছেন: ভাল বলেছেন ভাইয়া।এ মাসটাতে পুরোপুরি ফানুস হয়ে যাচ্ছি আসলেই সবাই।দিবস পালন উপলক্ষে আমাদের লার্জ সিম্পোজিয়েমে অনুষ্ঠান, লাখ লাখ টাকা বাজেটের বরাদ্দ দিয়ে প্যরেড করা আর সৃ্তিসৌধে একবার "বেড়াতে" যাওয়ার উপলক্ষটা তৈরি করার জন্য স্বাধীনতা আসেনি।যে উপলব্ধি নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম সেই মূল ধারা আমাদের দৃ্ষ্টির অগোচরেই থেকে যায়।আমরা তাই দেখেও দেখি না,শুনেও শুনি না।
বই গুলোর একটা পরেছি কিছুটা।আনা ফ্রাংকের টা।অন্যটা পড়ে দেখব।
আপনাকে অনেক কৃ্তজ্ঞতা জানাই লিখাটি পড়বার জন্য এবং নিয়মিত আমার ব্লগে এসে অনুপ্রেরনা দেয়ার জন্য।
ভাল থাকুন সর্বদা ।
লেখক বলেছেন: থাংস আপু।ভাল থাকবেন
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অসাধারন হয়েছে।
মন ছুঁয়ে যাওয়া লিখা।
শ্রদ্ধা জানাই এই বাংলার সেই সব মায়েদের।
ভালো থাকুন।
শুভেচ্ছা আর শুভ কামনা রেখে গেলাম আপনার জন্য।
আমি বেঁচে থাকি বাংলাদেশের একটা জীবন্ত ইতিহাস হয়ে......
লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর ভাই।
এসব ব্যপারে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত তারা অনেক ভাল জানেন ।অনেক বেশী দেখেছেন শুনেছেন।
আমরা খালি অনুমান করতে পারি ।বাস্তবতা এর চেয়েও ভয়াবহ ছিল ।
বেশী বেশী শুভেচ্ছা আর শুভকামনা নিন।অনেক ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ রাস্তার ছেলে।আপনার নামটা বলবেন দয়া করে ভাই।সময় করে আমার ব্লগে আসেন দেখে অনেক কৃ্তজ্ঞতা জানাই।
আপনার সুস্বাহ্য আর সুন্দর জীবন কামনা করি।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমি আমিময় লেখাগুলো দেখলেই মনে হয় আমার লেখা...কেন যে তোর আগেই এইটা লেখলাম নালেখক বলেছেন: কি কইলি প্রথমে এ বুঝি নাই ।এখন বুজসি "আমি আমিময়" এর মানে।তোর সব লিখাই কি ফার্ট পারসনে লিখা নাকি??খেয়াল করি নাই তো।
আসোস কেমন?বেশ কিছুদিন তোরে দেখি না।
ভাল থাক
নুশেরা বলেছেন:
অসাধারণ লেখা। নিবিড়কে অভিবাদন।
লেখক বলেছেন: অনেক থাংস আপু।
লেখক বলেছেন: আপনার কাছ থেকে ভাল লাগা পেয়ে অনেক ভাল লাগছে।
ভাল থাকবেন আর অনেক ফুলেল শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সুখী থাকুন এই কামনায়
আল-কায়ামতি বলেছেন:
খু----উ-----ব ছুয়ে গেল মনে প্রানে।স্বাধীনতা সত্যই অনেক কষ্টের...।
লেখক বলেছেন: কষ্ট সবার ।এখন কষ্টের মযাদা ফিরিয়ে আনার পালা
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনাকে আমি দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই নিবিড় আপনি আমার অভিবাধন গ্রহণ করুন ।
এরকম করে আমাদের পোঁড়া দূর্ভাগ্যের বিশ্রি গন্ধের কথা ক'জন ই বা বলতে পেরেছে !
যে মা আপনাকে পেটে ধরেছেন, তিনি যেন আমারও মা, এটুকুই জানবেন ।
লেখক বলেছেন: আপনার কাছে অনেক অনেক কৃ্তজ্ঞতা ।
যারা ব্যাপার গুলো নিয়ে ভাবে ,ভাবায় তার মধ্যে অবশ্যই আপনি একজন ।গতকালের মুক্তিযুদ্ধ আর আজকের যুদ্ধ এখন ১৫ কোটি বান্গালীর।
আমি শুধু বলে গিয়েছি লিখাটাতে।কিন্তু সত্যিকার কষ্ট আর নির্যাতন এর অনেক অনেক বেশী....তিল তিল করে কুড়ে খাওয়া পাকিস্তানীদের মদদ আজ যারা দেয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোযণা করা উচিত প্প্রতিটি বাঙ্গালীর।
আমার লিখাটি "বর্ষসেরা" মনোনীত করার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।আসুন আমরা যুবসমাজকে নিয়ে দুবার প্রতিরোধ গড়ে তুলি ।
নিবিড় অভ্র বলেছেন:
মারভেলাস...........
লেখক বলেছেন: অনেক থাংস....
শুভকামনা রইল একটি সুন্দর আগামীর প্রত্যাশায়
মেহবুবা বলেছেন:
নিবিড় তোমার লেখা পড়ে নির্বাক হয়ে গিয়েছি । মনে হয় বলি ,ধরনী দ্বিধা হও ,আমি তোমার ভিতরে প্রবেশ করি ।থোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা ,যদি অযোগ্য না মানো ।
লেখক বলেছেন: দুর্ভাগা ধরনী মায়ের অন্তজ্বালা আজই পুরে কাঁদে....
এত ভাললাগা যে দেয় তাকে কেউ অযোগ্য মনে করতে পারে?
ভাল লেগেছে জেনে ভাল লেগেছে।
আপনার সর্বঙ্গীন মঙ্গল কামনা করি আপু ।যেখানেই থাকুন ভাল থাকবেন।
রাতমজুর বলেছেন:
১০+
লেখক বলেছেন: রাতমজুরকে দিনের আলোয় ঘেরা ৯৯৯৯+++
লেখক বলেছেন: মনটা আসলেই ভারী..তার চেয়েও ভারী কষ্টের বোঝা নিয়ে বেড়ানো...
আপনি ভাল থাকুন এই কামনা রইল
লেখক বলেছেন: আসুন !! আমিও বলি
কিন্তু হায় কথা বলার সময় জাগারটা লোক ..।আর কাজের বেলায় কেউ নেই !!!....
আপনাকে ধন্যবাদ।
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন:
*বরুণা বলেছেন: কঁাকন বলেছেন: অসাধারন ! রাতমজুর বলেছেন: ১০+
রাস্তার ছেলে বলেছেন: +
আর কিছু বলার নেই। বা ভাবতে পারেন সামর্থ নেই।
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: কৃ্তজ্ঞতা রইল ।প্রিয়তে নিয়েছেন জেনে বিশেষ ধন্যবাদ...
একরামুল হক শামীম বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।আশা করি ভাল আছেন
লেখক বলেছেন: সত্যি যখন হয়েছিল তখন ?একবার সেটা ভাবতে ভয় লাগে।
কালপুরুষ বলেছেন:
এক কথায় অসাধারণ! ভয়াবহ রকমের সুন্দর। প্রিয়তে নিবিড় যত্নে রেখে দিলাম।
লেখক বলেছেন: শিয়রে থাকা অস্ফূট আর্তনাদ কেন আজ মনেযেন ক্ষোভ জাগিয়ে তুলে কালপুরুষদা....
আপনার কাছে প্রিয়তে থাকটে পারাটা ভাগ্যের ব্যাপার ।অনেক ধন্যবাদ।
ভাল থাকুন এই কামনা করি।শিভকামনা রইল
রাফা বলেছেন:
নির্বাক ,অসাধারণ ;এই আমাদের গৌরবউজ্জল ইতিহসের একটি অংশ ; আজ আমাদেরকে ৩৭ বছরের দোহাই দিয়ে ভুলে যেতে বলা হয়।জাতির পতাকা আবার খামচে ধরে ৭১ -এর শকুনেরা।আমরা কোন প্রতিদান কি দিতে পেরেছি যারা আমাদের এই দেশটা উপহার দিল? ধন্যবাদ।
লেখক বলেছেন: সে প্রশ্ন আমারো ।হাজারো ত্যগ এর বিনিময়ে মুক্তিযোড্ধাদের এখন পথে পথে লাথ্থি খেতে হয় ....এটাই কি দেখা বাকী ছিল ....?আমাদের এখন একত্রিত হবার সময় আবারও।
আপনাকে ধন্যবাদ রাফা।
প্রতিবারই শরীর-মন-প্রাণ হিমতায় ভরে উঠলো।
দাঁড়িয়ে হাজার সালাম---- মা,মাটি,দেশ এবং আপনাকে
ভাল থাকুন।
লেখক বলেছেন: মা মাটি আর দেশকে এবার রক্ষার দ্বায়িত্ব ও কিন্তু আমাদের।এ নৈতিক কর্তব্য পালন আমাদের ফরজ.....শুধু আনণ্দ করে বাজী পুড়িরে বিজয় দিবস পালন না করে আমরা যেন ভুলে না যাই আমাদের এখনকার বর্তমান আমাদের পূর্বপুরুষদের তিতিক্ষার ফল
তিন বার পড়ার জন্য তিনবার ধন্যবাদ।শুভকামনা রইল।
লেখক বলেছেন: পড়েন
টুশকি বলেছেন:
ভাষাহীন। চোখে পানি এসে গেল। কত কষ্টই না সহ্য করতে হয়েছে সবাইকে যুদ্ধের সম। এমনকি যুদ্ধের পরও অনেকে এখনো কত কষ্ট সহ্য করে যাচ্ছে। অসাধারন লিখেছ আপু।
লেখক বলেছেন: এই কষ্টের শেষ নাই টুশকি।এটা একটা প্রবাহিত কষ্টের নদী। একবার নৌকো ভাসিয়ে দিলে চিরজীবন থাকতে হবে।সে নদী থেকে মানুষগুলোকে উদ্ধার করতে চাই খানিকটা
মেঘাচ্ছন্ন বলেছেন:
+++++++++++++++
লেখক বলেছেন: আপনাকেও +++
আশরাফ মাহমুদ বলেছেন:
আরে, এলেখা মিস করছি কিভাবে? চোখে পানি আসে নি ঠিকই, তবে মনের মাঝে নদীটায় পানির শব্দ শুনতে পেলুম বয়ে যাওয়ার।
লেখক বলেছেন: মনের নদীর স্রোতের শব্দকে পুজি করে আসুন আমরা দৃ্ঢ় সংকল্প করি
সাইফুর বলেছেন:
এটাতো অনেক অনেক ভালো হয়েছে...ভয়াবহ ভালো
লেখক বলেছেন: আপনার মাথার পতাকাটা যেন অক্ষুত থাকে সেজন্যই আমাদের প্রানান্তিকর চেষ্টা চালিয়ে যেতে হবে ।
ভাল থাকবেন সাইফুর ভাই।
অদ্ভুত সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: সিনিয়র ব্লগারদের কাছ থেকে এতটুকুই অনেক বড় পাওয়া ...
অশেষ ধন্যবাদ ।শুভকামনা নিন
সুরভিছায়া বলেছেন:
নিবিড় ,আমার একটু উপকার করো না ; বাবুয়ার ব্লগে গিয়ে মন্তব্যের ওখানে এ লেখার লিঙ্ক দিয়ে আসো না , আমি ওনাকে এটা পড়তে বলায উনি লিঙ্ক চেয়েছেন ,আমি যে পারি না দিতে ,তাই তোমাকে এ কষ্ট টুকু দিতে চাই ।ভাল থেকো ।
লেখক বলেছেন: অবশ্যই আপু ।ধন্যবাদ অনেক এ লিখাটা উনাকে পড়তে বলার জন্য।
লেখক বলেছেন: কি করব ...মনটা তো বাধা মানে না..।
বাবুয়া বলেছেন:
প্রিয় নিবিড়,আমি হতবাক!
আমি নির্বাক!!
আমার মুখে কোন ভাষা নেই!!!
কি বলে এমন লেখার লেখককে অভিনন্দন জানাতে হয়-আমি সত্যি জানিনা ভাই! তোমার লেখাটাকে ছোট্ট একটা "দেব শিশু" মনে করে বুকে চেপে রাখি! কি অসাধারণ!!! বুকে চেপে রাখতে না পারার বেদনা কিছুটা লাঘব করতে চেস্টা করছি তোমার এই লেখাটা প্রিয়তে রেখে।
ভালো থেকো সব সময়।
লেখক বলেছেন: আমি ও বাকশূন্য বোধ করি এতটা বলেছেন যে আমি নিজেও কোন বাক্য পঙ্ তি শব্দ খুজে পাচ্ছি না....।
দেবশিশুর মতই যেন থাকে গচ্ছিত আমাদের ইতিহাস আর বেদনা গুলি যেন ঝরে পরে একটুকু সস্তি দেয়ায় সেই ত্যগী মানুষগুলোকে যারা দিন রাত উপেক্ষা করে সংগ্রাম করে গেছে।
অনেক কৃ্তজ্ঞতা রইল।
উধাও ভাবুক বলেছেন:
দুই দুইবার মন্তব্য করলাম কিন্তু নেট এর সমস্যার কারনে পোস্ট হয়নি।এবার তৃতীয়বারঃ
মনটা ভারাক্রান্ত করে দিলেনতো !
হয়তো এখানেই লেখার সার্থকতা।
++++
আরও দেবো ?
কেমন আছেন ! ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক তিনবার আসার জন্য।আমি ভাল আছি।
~স্বপ্নজয়~ বলেছেন:
Onek sundor likha. Thanks a lot. Shared in facebook.
লেখক বলেছেন: অশেষ কৃ্তজ্ঞতা রইল
লেখক বলেছেন: সত্য সুন্দর ...হয়তো এটা নির্মম সত্যে শ্বাশ্বত।
প্রিয়তে নেয়ায় কৃ্তজ্ঞতা
বৃত্তবন্দী বলেছেন:
বাকরহিত...
লেখক বলেছেন: শ্বাস রুদ্ধকর পরিস্হিতি ভয়াবহতা কয়েকশ গুন বেশী ছিল।ভাবতে ভয় লাগে।
চাচামিঞা বলেছেন:
a new focus.....really nice
লেখক বলেছেন: ধন্যবাদ
চাচামিঞা বলেছেন:
Cannot rate it due to ERROR PAGE (+++++)
লেখক বলেছেন: শুধু একটা কথাই বলি.।আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
ভাল থাকুন চাচমিয়
লেখক বলেছেন: কৃ্তজ্ঞতা প্রকাশ করি।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ লিখাটির মর্ম উপলব্ধি করার জন্য
মিশু মিলন বলেছেন:
অসাধারণ নিবিড়! তোমার দেশপ্রম আমাকে মুগ্ধ করে। কাঁদায়।
লেখক বলেছেন: তোমারও দেশপ্রেমের অকুন্ঠতা জেগে উঠুক এই কামনা করি
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
লেখক বলেছেন: আমারও ভাল লাগে না কিন্তু আর কতদিন পালিয়ে বাঁচব আমরা। যদি এই ছবি না দেখতে হত এর চেয়ে আর সুখের কিছু ছিল না কিন্তু আমরা যে ভুলে যাচ্ছি। ইতিহাস ত ছেড়ে দিলে চলবে না।
ছবিটা থাকবে এই ছবিহীন বিশ্ব গড়ার জন্য, পবিত্র ঘৃনাকে ভালবাসার
উপকরন বানতে
লেখক বলেছেন: খুব ভালো বলেছেন ।একটা বোধের উদয় হল।কিন্তু নিজের কাছে অনেক বন্দী লাগে
নিহন বলেছেন:
এমন লেখা প্রিয়তে .........
লেখক বলেছেন: ধন্যবাদ
নিহন বলেছেন:
কেমন আছেন আপনি ??
লেখক বলেছেন: ভাল ।আপনি কোথায় ছিলেন এত দিন?
ভাল থাকুন
নিবিড় ভাল আছেন তো ??????????????????????????????????????
..........................................................................
লেখক বলেছেন: জি গিয়েছি....।
ভাল আছি
লেখক বলেছেন: ঈদের দিন ২ টা ফাইনাল ....আর কি কিছু বলা লাগবে??
লেখক বলেছেন: আপনাকেও
লেখক বলেছেন: আমার ঈদ নাই ....খাওয়াও কপালে নাই...
সকালে ঈদ .....আমার ২ টা ফাইনাল কালকে .।দোয়া করেন
জটিল বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ঈদ মোবারক
লেখক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ..ভালো থাকবেন
মুনশিয়ানা বলেছেন:
দুঃখিত নিবিড় ভাইয়া, লেখাটা পড়েছি আগেই কিন্ত মন্তব্য করতে দেরী হয়ে গেল। অনেক অনেক শ্রদ্ধা তোমাকে, আই স্যালুট য়্যু ভাইয়া।
লেখক বলেছেন: আপনাকে লিখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
মেঘাচ্ছন্ন বলেছেন:
ঈদ মুবারক....ভাইয়া.....।
লেখক বলেছেন: ঈদ মোবারক কেমন চলছে?
লেখক বলেছেন: ঈদ মোবারক নিহন
মেঘাচ্ছন্ন বলেছেন:
খোড়ায় খোড়ায়.......!!!
লেখক বলেছেন: ক্যান কি হইসে?কোরবানীর গরু ল্যাং মারল নাকি ??
মেঘাচ্ছন্ন বলেছেন:
গরুর লগে তো দেখাই হয় নাই.....!!
লেখক বলেছেন: কিতা কন ?
হয় নাই ক্যন??ছাগু দিতাসেন নাকি???আমারও হয় নাই .....
মেঘাচ্ছন্ন বলেছেন:
না, আমি আসলে নিচেই যাই নাই.....।
লেখক বলেছেন: হাহহাহাহ.....তাইলে আর যাওয়া লাগবে না ...।
কালকে একবারে প্লেটেই দেখা করো গরুর সাথে.....।
চিকনমিয়া বলেছেন:
স্পীচলেস
লেখক বলেছেন: জাডার ও তাইলে মন আছে.......
জেসন বলেছেন:
এত কঠিন কইরা ক্যামনে লিখলেন, চোখে ত জল নামাইয়া দিলেন।
লেখক বলেছেন: স্বাধীনতার মাসে একটু না হয় জল আসলোই.....।এ জল আমাদের ইতিহাস
জেসন বলেছেন:
নিবিড় ভাই: আপনের ইয়াহু বা হটমেইল এর আইডি টা দেন প্লিজ!!!!!!!
লেখক বলেছেন: আপনারটা দেন আমি আ্যড করছি
মনজুরুল হক বলেছেন:
নিবিড়। আমার শ্রদ্ধা নিন।
আমার 'বিজয়' এর পোস্টে আপনার মন্তব্য আপনার
সম্পর্কে আরো একবার ভাবতে বাধ্য করল।
সিনসিয়ারলি,এ্যাম প্রাউড অব ইউ!!
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।আপনার পোস্টগুলা যখন পোস্ট করেন সাথে সাথেই পরা হয় কিন্তু অনেক কিছু বলার থাকে তাই সময় নিয়ে মন্তব্য করি।
ভাল থাকবেন।
তানজু রাহমান বলেছেন:
এটা পড়ে চোখে পানি চলে আসছে। এতো আবেগ নিয়ে কিভাবে লিখলে? তোমাকে এই ভাষার জন্য স্যালুট।
লেখক বলেছেন: লিখাটি পরে উপলব্ধি করার জন্য আপনকেও শ্রদ্ধা আপু।
রাতুল" বলেছেন:
কষ্ট লাগে খুব। আর কিছু বলতে পারছি না। জীবনটাই যেন অন্যরকম।
লেখক বলেছেন: সেরকমই হয়ত ।লিকাটি পড়ার জন্য ধন্যবাদ
বরুণা বলেছেন:
আবার পড়লাম
লেখক বলেছেন: ধন্যবাদ
আপনি আমার ব্লগে কমেন্ট করায় একটা ভালো ব্যাপার হলো ... কারণ, সেই সুবাদে আপনার এখানে আসলাম
একজন শক্তিশালী লেখককে চিনলাম ... নো কমপ্লিমেন্ট, একদম অনেস্ট
এখন আপনার প্রসংশাবাক্যগুলোর জন্য লজ্জিত বোধ করছি
আপনার লেখা চলতে থাকুক +++++
লেখক বলেছেন: আপনার কাছ থেকে এত বড় কমেন্ট পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি
ভাল থাকবেন ,শুভকামনা রইল
পারভেজ বলেছেন:
কত নির্মমতার ইতিহাস যে এভাবে কতো মা সন্তানের বুকের ভেতর চেপে বসে আছে। কখনোই হয়তো পুরোপুরি জানা হবেনা।অভিনন্দন এমন চমৎকার লেখার জন্য।
সেইসব মায়ের জন্য শ্রদ্ধা।
লেখক বলেছেন: সেইসব মায়েদের এই বুদ্ধিজীবি দিবসের শ্রদ্ধা রই ল আমারও .।কখনও আমরা যেন এ ঋণ ভুলে না যাই
সৌপ্তিক বলেছেন:
বাহ বাহ বেশ হয়েছে... +
লেখক বলেছেন: হুমম
জেসন বলেছেন:
লেখক বলেছেন: ওকে
অদৃশ্য বলেছেন:
অবশ্যয় ভালো..............অনেক ভালো...........দারুন ভালো।তাই ভালোলাগা জানালাম। ভলো থাকুন।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
সৈয়দ নাসের বলেছেন:
নিবিড় -কেমন আছেন ? খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ এমন চমৎকার লেখার জন্য । এ রকম লেখা আরো লিখুন । ভালো থাকবেন সময়ের অভাবে নিয়মিত আপনার আদিকে আসা হয় না -এজন্য দুঃখিত্ব । ভালো থাকবেন ।
লেখক বলেছেন: আমি ভাল আছি ভাইয়া,
আমার ব্লগে এসেছেন বলে ধন্য হলাম,আশাকরি এর পরেও আসবেন ।যেন ভাল লিখা উপহার দিতে পারি সেজন্য দোয়া করবেন।
অনন্ত রেয়হান বলেছেন:
চমৎকার একটি লেখা। জীবনটার প্রতি মাঝে মাঝে ক্ষোভ হয়.. যখনই নিজের ক্ষমতার কাছে পরাজয়ের গ্লাণি দেখি...ভাল থাকুন
লেখক বলেছেন: তার চেয়েও কষ্ট পরাজয় যখন জন্মগত আর সে জন্মের হেতু নিজসত্বা ।আমাদের আজ ঘুরে দাড়াবার সময় শুধু অশায় হয়ে তাকিয়ে থাকা নয় বজ্রমুষ্ঠি হাতে দৃ্প্ত শপথের দিন.....
বিষাক্ত মানুষ বলেছেন:
+++++
লেখক বলেছেন: কৃ্তজ্ঞতা
মিছে মন্ডল বলেছেন:
আগেও একবার পড়েছি, আজ আবারও পড়লাম। সেবার মন্তব্য করতে পারিনি, ভাষা হারিয়ে ফেলেছিলাম। আজও একই অবস্থা। তবে শুধু এতটুকু বলতে চাই, সেইসব মায়ের জন্য রইলো অশেষ শ্রদ্ধা ও ভালবাসা।
লেখক বলেছেন: আমাদের বিজয়ের দিনে আজ শপথ নিতে হবে আমরা যেন সেই বিচার করতে পারি.প্রতিটি অশ্রুর দাম চুকাতে পারি.........।
সহেলী বলেছেন:
কিছু বলার ভাষা আমার নেই এই মূহুর্তে । প্রিয়তে রইল ।
িহয়া বলেছেন:
নিবিড়,এটাই তো নির্মম সত্য,যা জানার পরও এই দেশের মানুষ নীরব।আর তাই তো যুদ্ধাপোরাধীরা প্রকাশ্য দিবালোকে আজও বিচরণ করছে। আর কত....??যাই হোক,আগেও বলেছি,আবারও বলছি... এই লেখাটা পড়ে আমি বাকরুদ্ধ ...++ +
স্পৃহা বলেছেন:
এতটুকু বলতে চাই...এই লেখাটা অসাধারন!!!
-- এই দেশে যারা শেষ পর্যন্ত থাকতে পেরেছিল তাদের অনেকেই ভাল নেই বা ভাল থাকতে পারেনি --- আমরা এই বীরাঙ্গনাদের এবং যুদ্ধশিশুদের জন্য তেমন কিছুই করতে পারিনি। তারা শুধু বঞ্চিতই রয়ে গেল।
আমরা শুধু দু'ফোঁটা অশ্রুই ফেলি... ...
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
মন ছুঁয়ে গেল। অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!! প্রিয়তে, শুধু এটুকুই বলতে পারি।
বঙ্গাব্দ বলেছেন:
কন্ঠে কান্না আটকে আছে................................
লেখক বলেছেন: হয়ত এই চাঁপা কান্নাই জন্ম দিয়েছে বাংলাদেশের
লেখক বলেছেন: লিখাটা পরে উপলব্ধির জন্য কৃতজ্ঞতা
নিশ্চুপ নিরবতা বলেছেন:
লেখা কেমন হয়েছে জানি না। তবে খুব কান্না পাচ্ছে আপনাদের জন্য। আপনার এ হতাশা, কষ্ট শুধু আপনার একার নয়, আমিও অশ্রু সিক্ত। ভাল থাকবেন আপু।
রাফা বলেছেন:
২০০৮ এ পড়ে মন্তব্য করেছিলাম ,আজ আরো কিছু যো্গ করছি ।আমরা কি যুদধ শিশু অথবা সেইসব মায়েদর জন্য বিন্দুমাত্র কিছু করেছি ?শুধু নীতি বাক্য আর বড় বড় বুলি কপচানো ছাড়া প্রকৃত অর্থে কিছুই করিনি। হায়রে স্বাধীনতা............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























