এতোটা বদলে যেওনা যেখানে আমরা নেই ।
অতীতের সবুজে হলুদের আস্তরণ
ফেলে কি লাভ !
নক্সীকাঁথায় শোকের স্ত্রোত্র লিখে
কোনো প্রাচীন সভ্যতার মূর্তির মৌণতা হতে তো আসিনি
বিরহী যক্ষের মতো তুমিও হতে পারবেনা কোনোদিন
তবে কেন অতীতের শ্যাওলার মতো পিছলে পড়া ?
কি এমন হারিয়েছি আমরা !
ধূসর মেঘের ডানায় চড়ে এখনোও তো নীল ছুঁতে পারি
কোলাহল মুখর জলে ডুব দিয়ে
সবুজের বুকে ঝাঁপিয়ে পড়ে
ঘন বর্ষায় নাইতে নাইতে
ম্রিয়মাণ সময় কে খুণ করি চলো ।
পুরোনো মন্দিরের ভেঁজালহীন ঘ্রাণে তুলে-খুলে দেখি আমাদের
লজ্জ্বাকে সাপের মতো প্যাঁচিয়ে
তোমার বুকের আস্তিনে একটিবার ঢেলে দেই বিষ ।
খুব ইচ্ছে করে ,
রক্তাক্ত একটি হৃদয় তোমাকে উপহার দেই ।
শরীরের প্রচ্ছদে ফুঁটে উঠুক একেকটি নির্ঘূম রাত ,
তোমাকে ভেবে দিনের মানচিত্র কেমন করে
আকার-আকৃতি বদলায় ;
সব দেখাবো একদিন ।
সন্ধ্যাতারা ডুবে গিয়ে যখন ধ্রুবতারা হয়ে যায় ,
কেবল তখন দিক বদল হয় আর বদলায় তার নাম...
সন্ধ্যার পাখীরা কেঁদে ওঠে ,
ভোরের পাখীরা জেগে যায় ,
তুমিও কি তাই হতে চাও?
যদি চাওয়া থাকে এই-ই
দিয়ে যাবো ,
রেখে দিও কোনো একদিন যদি তোমার প্রয়োজনে পড়ে------
তবুও লোভী বড়ো অনুভূতিগুলো
বারবার চেয়ে বসে ,
বারবার হাত বাড়ায় ,
ঠোঁট নেড়ে বলেই যায় একই কথা-----
বদলে যেওনা এমন করে ,
যেখানে প্রয়োজন ফুরিয়ে যাবে আমার নিঃশ্বাসের ।
এন্টিগোনিশ, কানাডা
পহেলা মার্চ , ২০১১
অপ্রয়োজনীয় শরীর-স্তম্ভ....নীলাঞ্জনা নীলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।