কিছুদিন আগে আমার এক বড় আপু আমাকে ফোন করে কান্না করে বলছেন , আজ উনার নাকি ভীষন মন খারাপ,আর বাঁচতে ইচ্ছে করছেনা।আমি তার কাছে জানতে চাইলাম তার মন খারাপের কারণ। আপু বললেন,তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধুবীর সাথে তার ঝগড়া হয়েছে।ঝগড়ার এক পর্যায়ে তার বান্ধুবী তাকে বলেছে,"তুই আমার জন্য কি করেছিস?"এ কথাটাতে তিনি খুব কষ্ট পেয়েছেন।কারণ, একটা সময় আপুর বান্ধুবীর আর্থিক অবস্থা খুব খারাপ ছিল।আপু তাকে খুব সাহায্য করেছেন।তাকে একটা ভালো প্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি তার বাসায় বিনোদনের জন্য কোন টেলিভিশনও ছিল না,আপু তাকে টেলিভিশনটা ও কিনে দিয়েছেন।আর তার হাত খরচ চালানোর জন্য আপু তাকে কত টাকা দিয়েছেন তার হিসাবটা নাই-বা বললাম।আর আজ নাকি তার সে বান্ধুবী তাকে বলেছে,"তুই আমার জন্য কি করেছিস?" সুতরাং আপনারা তো বুঝতেই পারছেন আপু কতটা কষ্ট পেয়েছেন?
ছোট বোন হয়ে তাকে কি সান্ত্বনা দিবো ভেবে পারছিনা।তাই আপু কে ফোনে তেমন কিছু বলতে পারলাম।ঘন্টাখানেক পর আপুকে একটা বিশাল আকারের sms করলাম- "জীবনে উপরের সিঁড়িতে উঠতে গেল কারও না কারও হাতের প্রয়োজন আছে।তুমি সৌভাগ্যবতী যে তোমার হাত দিয়ে তুমি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধুবীটিকে উপরের সিঁড়িতে উঠে দিয়েছো, হোক না সে স্বার্থপর।ওই স্বার্থপরটা জীবনে আরও যত সিঁড়ির উপে উঠবে,তার পেছনে তোমার অবদানটাই বেশী থাকবে। ওর সাফল্যের পেছনে যার অবদানটা সবচেয়ে বেশী, হয়তো তার নাম ও কারো কাছে প্রকাশ করবেনা,কিন্তু ওর মন আর বিবেক একদিন হলেও তোমার নামটা ওকে মনে করিয়ে দিবে।আপু ,আমাদের দেশের শহীদ ভাইয়েরা তাদের প্রাণের বিনিময়ে দেশটাকে রেখে গেছেন,কিন্তু তার বিনিময়ে আজ তার পরিবার কি পাচ্ছে এদেশটা থেকে!আর তুমি তো তোমার বান্ধুবীর জন্য জীবন উসর্গ করো নাই তাইনা।তাই জীবন থেকে স্বার্থপর মানুষদের বিতাড়িত করে,নতুন করে বাঁচতে শিখো।সবচেয়ে বড় কথা হলো দেরী করে হলোও তো চিনতে পারলে স্বার্থপরটা কে।"
স্বার্থপর বন্ধুদের জন্য আফসোস করবেনা.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।